আমার প্রিয় পোস্ট

মনে পড়ে সেই সবদিন

০৫ ই মার্চ, ২০০৮ রাত ৮:৫৮

শেয়ারঃ
0 0 0

৪৬) মনে পড়ে সেই সবদিন

একদিন ডলফিনদের নাচ দেখেছিলাম।
নায়েগ্রাতে মেরীনল্যান্ড এর আকর্ষন
এই ডলফিনের নাচ।
ছন্দে ছন্দে কি দারুন নাচ! কি দারুন শৃংখলা!
মুগ্ধতার কোন সীমা ছিলোনা।

পানির মধ্যে ডলফিন গুলোকে দেখে
আমি বিষণ্ণ হয়েছিলাম।
বিশাল সমুদ্র ছেড়ে
এই যে নিয়মের জীবন যাপন।

ঘড়ির কাঁটায় সময় ধরে নাচ দেখানো।
ঢেউ এর তালে তালে।
উত্তাল সমুদ্রে ফিরবার সাধ কি ওদের বুকে বাজে?

যেমন করে অভিবাসী জীবনের সুখ ছবি ফেলে
কত সকাল,দুপুর ,রাত্রি বয়ে যায় আমার
কত বিড়ম্বিত ভাবনায়।

কত বসন্তকাল চলে যায় শিমুলহীন সৌরভে।
কত বৈশাখী মেলা পার হয়ে যায়।
কত প্রিয় মুখ ছবি হয়ে যায়।

ডলফিনের নাচের তালে তালে আমার দু'খী হ'তে থাকা।
কেন যে সব খানে শুধু ফিরে আসা দিন ফিরে আসে!
জীবনের জলরং ছবি,
সবখানে ,সবখানেই শুধু ডলফিনের মত নৃত্যকলায়
ভুলে থাকা দিন।

ডলফিনের চোখে সমুদ্র ভাসে।
আমার চোখে আমার বাংলাদেশ।

 

সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৫ ই মার্চ, ২০০৮ রাত ৯:০০
প্রণব আচার্য্য বলেছেন: ডলফিনের নাচের তালে তালে আমার দু'খী হ'তে থাকা।
কেন যে সব খানে শুধু ফিরে আসা দিন ফিরে আসে!
জীবনের জলরং ছবি,
সবখানে ,সবখানেই শুধু ডলফিনের মত নৃত্যকলায়
ভুলে থাকা দিন.........


শেষ দুটো পংক্তির পর আর কোনো কথা থাকে না...

শুধু ভাবনা!
০৫ ই মার্চ, ২০০৮ রাত ৯:৪২

লেখক বলেছেন: ভাবাতেই তো চাই।
ভালো থাকবেন।শুভেচ্ছা।

২. ০৫ ই মার্চ, ২০০৮ রাত ৯:০৪
মুকুল বলেছেন: ডলফিনের চোখে সমুদ্র ভাসে। আমার চোখে আমার বাংলাদেশ।
মন ছুঁয়ে যায়...


দেশে এসে ঘুরে যাও সাজি'পু।
০৫ ই মার্চ, ২০০৮ রাত ৯:৪৪

লেখক বলেছেন: আসবো রে আসবো..........
দোয়া কোর তো।
শুভেচ্ছা।

৩. ০৫ ই মার্চ, ২০০৮ রাত ৯:০৫
শেখ রহিম বলেছেন:
জীবনের জলরং ছবি,
সবখানে ,সবখানেই শুধু ডলফিনের মত নৃত্যকলায়
ভুলে থাকা দিন।

ডলফিনের চোখে সমুদ্র ভাসে।
আমার চোখে আমার বাংলাদেশ।

অসাধারণ এক আকুতি .......................++

ডলফিনের দুঃখগুলো জলরাশীর সাথে মিশে আছে। কষ্টের হাতছানি ওদের ডাকে না। শুধু চেয়ে থাকে। যদিও চেয়ে থাকার মধ্যে এক ধরনের আনন্দ আছে........!

বাংলার মধুর ডাক কি শুনতে পাচ্ছেন না? কি মায়ায় ডাকছে..........
০৫ ই মার্চ, ২০০৮ রাত ৯:৪৭

লেখক বলেছেন: শুনতে পারি বলে তো কষ্ট পাই।
আগে তো শুধু একা একা কস্ট পেতাম।এখন এখানে এসে বলতে পারি।কিছুটা লাঘব হয়।অনেক ভালো থাকবেন।
শুভেচ্ছা।

০৫ ই মার্চ, ২০০৮ রাত ৯:৪৮

লেখক বলেছেন: হুমম্‌........।
শুভেচ্ছা মানু।

৫. ০৫ ই মার্চ, ২০০৮ রাত ৯:০৯
রাতমজুর বলেছেন: ডলফিনের চোখে সমুদ্র ভাসে।
আমার চোখে আমার বাংলাদেশ। ৫+
০৫ ই মার্চ, ২০০৮ রাত ৯:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ ..........
প্রাপ্তিটাকে দেখতে পাবো বাংলাদেশে।
শুভেচ্ছা

৬. ০৫ ই মার্চ, ২০০৮ রাত ৯:২৮
ভাস্কর চৌধুরী বলেছেন:
+
+
+

ডলফিনের চোখে শুধুই জল! নীল জল! আর কষ্টের জমাটবাঁধা দুঃখগুলো! তবে সে বলতে পারেনা। হয়তো প্রকাশের ভঙ্গিমা হারিয়ে গেছে.............!

দারুন! প্রকাশের যাত্রকাল ডলফিনের ভাগ্যাহত....। শুধুই সময়কাল অনাহত বলে ক্ষান্ত!

ডাকছে দেশ শুনতে কি পাও
শুনতে কি পাও ডাকছে তোমায়
বাংলা ভাষায় ডাকছে তোমায়
শুনতে কি পাও শুনতে কি পাও!
মায়ার জালে বাধঁছে তোমায়
দেখতে কি পাও
দেখতে কি পাও.....!
চলে আসো ওপার থেকে
ডাকছে মধুর ডাকে.....
দেখতে কি পাও , দেখতে কি পাও..............!
০৫ ই মার্চ, ২০০৮ রাত ৯:৫৫

লেখক বলেছেন: দেখতে পারি বলে কষ্ট পাই......।শুনতে পারি বলে কষ্ট পাই।
শুভেচ্ছা ভাস্কর এত সুন্দর মন্তব্যের জন্য......কথায় ও কবিতায়।

৭. ০৫ ই মার্চ, ২০০৮ রাত ৯:৩৩
সবুজ আরেফিন বলেছেন: মাতৃভূমির প্রতি আপনার গভীর অনুভূতি আশা করি সকল দেশপ্রেমিককে অনুপ্রাণিত করবে। ভালো থাকবেন
০৫ ই মার্চ, ২০০৮ রাত ৯:৫৭

লেখক বলেছেন: জীবনের প্রয়োজনে দুরে থাকা মানে এই নয় যে ভুলে থাকা।
মার জন্য ভালোবাসা যেমন সীমাহীন.....।
দেশের জন্য ও তেমনি।
শুভেচ্ছা

৮. ০৫ ই মার্চ, ২০০৮ রাত ৯:৪৬
রাতিফ বলেছেন: আপু কত সাধারণ ঘটনার কি অসাধারণ বর্ননা দিলেন!
০৫ ই মার্চ, ২০০৮ রাত ৯:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ রাতিফ.......।
এত ভালো বলবার জন্য শুভেচ্ছা।

৯. ০৫ ই মার্চ, ২০০৮ রাত ৯:৫৬
শফিউল আলম ইমন বলেছেন: কত বসন্তকাল চলে যায় শিমুলহীন সৌরভে।
কত বৈশাখী মেলা পার হয়ে যায়।
কত প্রিয় মুখ ছবি হয়ে যায়।

ডলফিনের নাচের তালে তালে আমার দু'খী হ'তে থাকা।
কেন যে সব খানে শুধু ফিরে আসা দিন ফিরে আসে!
জীবনের জলরং ছবি,
সবখানে ,সবখানেই শুধু ডলফিনের মত নৃত্যকলায়
ভুলে থাকা দিন।

ডলফিনের চোখে সমুদ্র ভাসে।
আমার চোখে আমার বাংলাদেশ।

লাইনগুলো অসাধারন।++++++

অনেক ভালো লাগল। আমিও আপনার মত প্রবাসে পরে আছি....তাই ভাল লাগা ছুঁয়ে গেল।
অনেক ভালো থাকুন।
০৫ ই মার্চ, ২০০৮ রাত ১০:০১

লেখক বলেছেন: মন খুব অদ্ভুত একটা জিনিস..........
আর মনে পড়া তার চেয়ে ও অন্যরকম।
যারা বুঝতে পারে তারাই তো অসাধারন......
ভালো লাগা আমাকেও ছুঁয়ে যায় ইমন।এভাবে বললে।
শুভেচ্ছা রইলো।

১০. ০৫ ই মার্চ, ২০০৮ রাত ১০:০০
নিবেদীতা বলেছেন: ডলফিনের চোখে সমুদ্র ভাসে।
আমার চোখে আমার বাংলাদেশ।



সাজি আপু দেশে এসে ঘুরে যাও। খুব খারাপ লাগছে তোমার কবিতা পড়ে।
ভাল থাকো সব সময়।
+++++
০৫ ই মার্চ, ২০০৮ রাত ১০:০৮

লেখক বলেছেন: আসবো নিবেদিতা.......
জাগতিক কিছু ব্যস্ততা আছে।
একটু সুযোগ হলেই আসবো ইনশাল্লাহ।
ভালো থেকো।
শুভেচ্ছা।

০৫ ই মার্চ, ২০০৮ রাত ১১:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ।শুভেচ্ছা।

০৫ ই মার্চ, ২০০৮ রাত ১১:৪৫

লেখক বলেছেন: আসবো ফারহান।
অনেক শুভেচ্ছা।

১৩. ০৬ ই মার্চ, ২০০৮ রাত ১২:০০
সারওয়ারচৌধুরী বলেছেন:


হৃদয়গ্রাহী অনুভবের প্রকাশ করেছেন!
কেমন আছেন?


দেশের মায়া আমাকেও আকুল করে। আমার অনেক আগের একটি পোস্টের অংশ বিশেষ নিম্নরূপ-

আজকাল অজস্র ভালোবাসার ডাক শুনি। আমার মা বাবা ভাই বোন বন্ধু স্বজন সকলেই হাজারবার ডাকেন আমাকে। আমার জন্মভুমির সবুজ ঘাস, দিগন্ত বিস্তৃত ধানি জমি আর কৈশোরের স্মৃতি জড়ানো হাকালুকির হাওর এবং দূর পাড়া গাঁ'র ধুলোউড়া মাটিপথের স্মৃতিদৃশ্য আমাকে আকুল করে।
আমাকে দু'হাতে ডাকে, গ্রীস্মের দুপুর; দুরন্ত বালক বালিকাদের নদী ও পুকুরে ঝাপ দেয়া, আম জাম কাঁঠাল পাকা সন্ধ্যায় কোকিলের ডাক, বর্ষার ঝিমঝিম বৃষ্টি, শরতের কাশফুল আর সাদা মেঘদের একাকার রূপ; হেমন্তের শিশির ভেজা স্নিগ্ধ সকাল; সোনালি ফসল ভরা মাঠ; নবান্নের উৎসব; কৃষকের প্রাণখোলা হাসি; শীতের নরম রোদের পরশ; আগুনঝরা ফাগুনের আবাহন; দোয়েলদের নেবু শাখায় বসে শিস দেয়া; চা বাগানের ছায়াদানকারী ইউক্যালিপটাসের পাতাগুলোর তিরিতিরি নড়তে থাকা; বায়তুল মোকাররম ও শাহজালাল মসজিদের আজান; সুরমা নদীর উজানে বেয়ে চলা মাঝির গান, আবদুল আলীমের পল্লীগীতি, লালনগীতি, হাসনগীতি, রবীন্দ্রসংগীত, নজরুলগীতি, জীবনানন্দ বাবুর কবিতা, বাংলা একাডেমীর বইমেলা, অপরাজেয় বাংলার পাদদেশ, শাহবাগের আজিজ সুপার মার্কেট, আমার সিলেট শহরের অলিগলি; একান্ত কিছু স্মৃতির জাফলং, মাধবকু্ন্ডের জলপ্রপাত, চট্টগ্রামের ফয়েসলেক, সুন্দরবনের সেগুন জারুল সুন্দরীদের ছায়ায় ব্যাঘ্রশাবকদের খেলা,হরিণের পাল এবং,হাঁ এবং হঠাৎ রেগে ওঠে গর্জে উঠা আব্বার মায়াবী ধমক ইত্যাদি আমাকে গভীর মমতায় ডাকে। আমি এইসবের আহবানকে প্রত্যাখ্যান করতে পারি না।
০৬ ই মার্চ, ২০০৮ রাত ৩:৪০

লেখক বলেছেন: ভালো আছি।ধন্যবাদ।
আপনি কেমন আছেন?
ভালো থাকেন ................।শুভেচ্ছা ।

১৪. ০৬ ই মার্চ, ২০০৮ রাত ১:২৫
সারওয়ারচৌধুরী বলেছেন:

ডলফিনের চোখে সমুদ্র ভাসে।
আমার চোখে আমার বাংলাদেশ।


অনুউউউউউপমমমমম!
১৫. ০৬ ই মার্চ, ২০০৮ ভোর ৪:১৭
কাল্‌বেলা বলেছেন:
এই কবিতাটা আবার কখন মিস করে গেলাম? শীট্‌।

কবিতা পড়ে ভাবনায় যে কথাটি উচ্চারিত হল সেটি হল-
'আসলেই তো'।
আপনার চোখ/অবজারভেশান + অনুভব অসাধরন শিরী'বু।
০৬ ই মার্চ, ২০০৮ সকাল ৭:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ কালবেলা।যাদের অন্তর জুড়ে ভালো ভাবনা,তারা সব কিছুতেই ভালো খুঁজে পায়।ভালো লাগাটুকু উৎসাহিত করে।
শুভেচ্ছা রে কালবেলা।

১৬. ০৬ ই মার্চ, ২০০৮ ভোর ৫:১৮
পন্ডিত মশাই বলেছেন: ভাল লিখিয়াছ হে। কৃতকার্য।
০৬ ই মার্চ, ২০০৮ সকাল ৭:৩৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ পন্ডিত মশাই.........
আপনাকে দেখে ছোটবেলার পন্ডিত স্যার এর কথা মনে পড়ে গেলো।
কৃতকার্য হয়েছি?ভালো লাগছে।
শুভেচ্ছা নিন।

০৬ ই মার্চ, ২০০৮ সকাল ৭:৩৯

লেখক বলেছেন: শুভেচ্ছা রাশেদ........ভালো লাগাটুকু সুখী করে।লিখবার জন্য প্রেরণা পাই।

১৮. ০৬ ই মার্চ, ২০০৮ সকাল ৭:২৯
আলী আরাফাত শান্ত বলেছেন: বুঝলাম না।কিন্তু ভালোই লাগলো।+
০৬ ই মার্চ, ২০০৮ সকাল ৭:৪৬

লেখক বলেছেন: অনেক শুভেচ্ছা

১৯. ০৬ ই মার্চ, ২০০৮ সকাল ৭:৫০
শেষ বিকেলের মেয়ে বলেছেন: ডলফিনের চোখে সমুদ্র ভাসে।
আমার চোখে আমার বাংলাদেশ।

আমারও দেশের কথা খুব মনে পড়ে। দেশে যেতে হয় এখন অতিথি পাখির মত। মাঝে মাঝে মনে হ্য় কেন যে এসবের দরকার ছিল! কি হবে এত লেখাপড়া করে? টাকার পেছনে ছুটে? সারা জীবন শুধু ছুটেই যেতে হবে! দেশের বাইরে আসা মানে one way ticket কেটে আসা। :(

তুমি এত ভালো লেখ কি করে আপু!!! খুব ভালো লাগলো।
০৬ ই মার্চ, ২০০৮ সকাল ৮:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ শেষ বিকেলের মেয়ে।
ঠিক তাই দেশে যেতে হয় অতিথি পাখীর মত।
আজ যখন এই লেখটা পোস্ট করলাম মুকুল লিখলো আপু দেশে আসো।ওকে বলা হয়নি যা বলতে চেয়েছি,শুধু বলেছি আসবো রে আসবো।ওকে বলা হয়নি দেশে যাবার আনন্দর চেয়ে ,আবার যে ফিরে আসতে হবে এই দুঃখ এত গভীর থাকে... যে দেশে যাবার ইচ্ছে গুলো আর প্রকাশ করা হয়না।
হুমম one way ticket .....ঠিক ই বলেছো।
আমার বড় ভাই চিঠিতে লিখেছিলেন একবার........"তোরা যারা দেশের বাইরে গেছিস, তোরা হলো লস্ট জেনারেশন।তোদের আর ফেরার উপায় নেই।"
ভাল লাগাটুকু নিলাম।শুভেচ্ছা নাও।

২০. ০৬ ই মার্চ, ২০০৮ সকাল ৭:৫১
মিরাজ বলেছেন: এমন বর্ণনার মাঝেও কি সুন্দর কবিতা !!!

শেষ দুটি লাইন সকল প্রবাসীর জন্য প্রতিদিনের হাহাকার ।
০৬ ই মার্চ, ২০০৮ সকাল ৮:৩৫

লেখক বলেছেন: ধন্যবাদ মিরাজ।
একবার পা বাইরে ফেললে হলো,হারিয়ে যায় সোনার নোলক।
শুভেচ্ছা নিন।

২১. ০৬ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৫৩
২য় জীবনানন্দ বলেছেন: সাজিআপা,
চমৎকার লেগেছে এ কবিতা।
স্বদেশের টানে আপনার বিষন্নতা
কেটে যাক।
০৬ ই মার্চ, ২০০৮ রাত ৮:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ জীবনানন্দ..........অনেকদিন দেখিনাযে?
শুভেচ্ছা থাকলো।

২২. ০৬ ই মার্চ, ২০০৮ দুপুর ১:৫৮
প্রীটি সোনিয়া বলেছেন: চমৎকার কবিতা,একদম যেন আমার মনের কথা।
০৬ ই মার্চ, ২০০৮ রাত ৮:২৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ সোনিয়া.........ভালো লাগলো এই মন ছুঁয়ে যাওয়া।
শুভেচ্ছা।

২৩. ০৬ ই মার্চ, ২০০৮ রাত ৮:৩৫
মুকুল বলেছেন: সাজি'পু, দেশে না আসতে পারলেও অনলাইন প্লাটফর্মের সুবাদে একটুকরো বাংলাদেশে প্রতিদিন বেড়ানো যায়। তাই না? এটাও বা কম কি? :)
০৭ ই মার্চ, ২০০৮ সকাল ১১:৩৩

লেখক বলেছেন: ঠিক তাই মুকুল.....।
এই জন্যই তো একটু অবসর পেলেই ঘুরে যাই ব্লগ বাড়ী।
হাতের মুঠোর রিমোট ঘুরিয়ে আনে এন টিভি,চ্যানেল আই,আর টিভি,এ টি এন বাংলা....তবু মন কেমন করে।এমনি আমি।
শুভেচ্ছা ।

২৪. ০৬ ই মার্চ, ২০০৮ রাত ১০:১১
অভী চৌধুরী বলেছেন: সরল সুন্দর দেশপ্রেমমূলক কবিতাটি ভালো লাগলো।
০৭ ই মার্চ, ২০০৮ সকাল ১১:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ অনেক।শুভেচ্ছা ।

২৫. ০৭ ই মার্চ, ২০০৮ সকাল ১১:২০
মৃন্ময় আহমেদ বলেছেন: আর আমি যেতে চাই মাতৃক্রোড়ে।
০৭ ই মার্চ, ২০০৮ সকাল ১১:৩৪

লেখক বলেছেন: চাওয়া পূর্ণ হোক।
শুভেচ্ছা।

২৬. ০৮ ই মার্চ, ২০০৮ সকাল ১১:৩৫
সুনীল সমুদ্র বলেছেন:

তিন চারদিন পর নেটে এলাম বলে সাজির এ লেখাটা দেরীতে পড়লাম।

যথারীতি আবারো সুন্দর কবিতা।

আসলে কেউ কেউ কবিতাকে লালন করেন হৃদয়ের নিভৃতে...।
একান্ত গোপনে গভীরে...অণুক্ষণ ছন্দবদ্ধ এক সুণিপুন সত্তায়...।
আমি দেখেছি তাদের সাজিয়ে গুছিয়ে বলা কথাগুলোও কতো সহজে- সাবলীলভাবে চমৎকার সব কবিতা হয়ে যায়।....

সুলতানা শিরীন সাজি হয়তো তাদেরই একজন।

০৯ ই মার্চ, ২০০৮ সকাল ৯:৫৮

লেখক বলেছেন: সুনীল সমুদ্র
এত ভালো করে সুন্দর বলতে পারেন।নিয়তঃ ঋণি হই আপনাদের সবার কছে।আমার সহজ ,সাধারন লেখা আপনাদের অনেকের দৃষ্টি খুঁজে পায়,এইতো অনেক পাওয়া। আমার ব্লগে লেখালেখির কারন হলো,অভিবাসী জীবনের আনন্দসুখের পাশাপাশি যে কষ্ট আছে,বিষণ্নতা আছে...সেটাই কবিতায় হোক ,গদ্যে হোক একটু বলে ফেলা.....।আমার সেই সরল ,সাধারন লেখাগুলোকে কে যারা ভালো বলেন.....তাদের কে আমার হৃদয় নিংড়ানো শুভেচ্ছা।
ভালো থাকবেন।
শুভেচ্ছা ........।

২৭. ০৮ ই মার্চ, ২০০৮ রাত ১১:১৭
অনিক বলেছেন: নাবিকদের চিরকালের বন্ধু ডলফিন। যারা কোন স্বার্থ ছাড়াই যারা সর্বদাই মানুষের কল্যাণে নিয়োজিত। কোথায় যেন পড়েছিলাম কোন এক মহাসাগরের বিশেষ এক রুটে নাবিকরা তাদের নেভিগেশনে ডলফিনের পিছু পিছু জাহাজ চালিয়ে নিয়ে যায়। বিপদজনক এলাকাটুকু পাড় হলেই ডলফিন আর দেখা যায় না।

অথচ এক সময় এরাই মানুষের হুকুমের দাস। মানুষের আনন্দের জন্যই মহাসাগর ছেড়ে চৌবাচ্চায় (পুলের চেয়ে বড় তো নয়) জীবন কাটাতে হয়।

কবিতা বা ভাবনা যাই বলুন - ভাল লাগলো।
০৯ ই মার্চ, ২০০৮ সকাল ১০:০৭

লেখক বলেছেন: দারুন বলেছেন.............।মানুষের আনন্দের জন্য ওরা মহাসাগর ছেড়ে ছোট্ট পরিসরে হুকুম পালন করে।
আমরা মানুষ জীবনের প্রয়োজনে কোথায় থেকে কোথায় যে চলে যাই......।এই মিস্‌ করাটা ভিতর থকে আসা......এই সময়টা না পেরুলে অনেকে এই ভাবনাগুলোর মধ্যে দিয়ে যেতে পারেনা।জীবনের বড় একটা অংশ যেখানে অতিবাহিত করেছি ,শুধু জন্মাবার জন্য নয়...নানান ভাবে ঋণী সেই ফেলে আসে দেশের কাছে।
আমার ভাবনাই আমার কবিতা...(জানিনা আসলে কতটুকু কবিতা হয়)।
শুভেচ্ছা রইলো।

২৮. ০৯ ই মার্চ, ২০০৮ সকাল ১০:১৪
মেহরাব শাহরিয়ার বলেছেন: স্বার্থক চিত্রায়ন ।

ডলফিনরুপী কবি , দেশকে মানুষকে ভালোবাসায়, সেবায়, অনুভবে ব্রতী ।ভীষণ ভালো লাগলো , সবসময়কার মত
২৯. ১০ ই মার্চ, ২০০৮ ভোর ৬:২৭
নিলা বলেছেন: ডলফিনের নাচের তালে তালে আমার দু'খী হ'তে থাকা।
কেন যে সব খানে শুধু ফিরে আসা দিন ফিরে আসে! :( :( :(


আপু তুমি কোথায় আছো এখন?
১০ ই মার্চ, ২০০৮ ভোর ৬:৩২

লেখক বলেছেন: কেমন আছো নিলা।
যেখানে ছিলাম সেখানেই আছি।:)(কানাডাতে)
ভালো আছি নিলা...........ভাবনায় পড়ে গেছো?
শুভেচ্ছা।

৩০. ১০ ই মার্চ, ২০০৮ ভোর ৬:৩৪
নিলা বলেছেন: কিসের ভাবনায় পড়ব?!
১০ ই মার্চ, ২০০৮ ভোর ৬:৪০

লেখক বলেছেন: ও না ভাবলাম ভাবছো কেমন আছি.......।
সেই জন্য ও কথা বললাম।:)

৩১. ১০ ই মার্চ, ২০০৮ ভোর ৬:৪৩
নিলা বলেছেন: হা হা হা আসলেই ভাবনার বিষয়
৩২. ১৭ ই মার্চ, ২০০৮ দুপুর ১২:২৮
অপু ফিরোজ বলেছেন: দেশের প্রতি আপনার অকৃত্রিম দরদ ভালো লাগছে।
৩৩. ১৯ শে জুন, ২০০৮ রাত ১১:৫৮
রাতিফ বলেছেন: আপু, আপনার লিখাগুলোকে বিচার করার মতো যোগ্যতাও এখনো

আমার হয় নাই, প্রত্যেকটা লিখাই কম বেশী অসাধারণ.............তবে

এই কবিতাটা আমার অসম্ভব ভালো লাগলো বিধায়

কবিতাটিকে "প্রিয়" তে নিয়ে গেলাম।

ভালো থাকবেন।
২০ শে জুন, ২০০৮ রাত ৩:৫৯

লেখক বলেছেন: রািফ তুমি.......।
আমি তো অবাক হচ্ছিলাম এত পুরাতন লেখা পড়লো কে?
অনেক ধন্যবাদ......।ভালো থেকো।
তুমি যে কত ভালো লেখো.......
আশীষ থাকলো।
শুভেচ্ছা।

 

মোট সময় লেগেছে ১.৪৫০৩ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
shazi১৯এট জিমেইল ডট কম


আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
খেলে যায় রৌদ্র ছায়া,বর্ষা আসে বসন্ত।
কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,
খুশী রই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই