somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শুভেচ্ছা স্নিগ্ধতায়

১৮ ই মার্চ, ২০০৮ সকাল ১১:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ক'টা দিন ভীষন বরফ পড়লো।প্রতি বছর যখন বরফ পড়া শুরু হয়,মনে হয় এই বছর ই বুঝি সব চেয়ে বেশী বরফ পড়ছে আর শীতটাও বেশী।
আসলে ভুলে যাই।
সামার এলে সবুজের সমারোহে সব বিষণ্নতা কোথায় যে বিলীন হয়।
সবুজ ব্যপারটাই এমন।
সব ভুলিয়ে দেয়।
আট দশদিন আগে বরফ এ ডুবে থাকলো শহর।
অটোয়াতে ৩৭ বছর এর রেকর্ড ভাঙলো।আর টরন্টোতে আরো অনেক বেশী সময়ের(সম্ভবত ৭৭ বছরের ইতিহাসের)।
যেদিন খুব বরফ পরা শুরু হবার কথা,বাসার পাশেই ডেন্টিস্ট এর অফিসে গেছিলাম।সেক্রেটারী এই দেশীয় ..নেটিভ।কত গল্প করলো।
ওর ব্যক্তিগত জীবন।ছেলেমেয়ে।এমনকি পাশের উইনারস্‌ দোকানটা থেকে যে পাঁচ ডলারে একটা জুতা কিনেছে আজ সেই গল্প ও।
ওর চুল লম্বা কেনো জানতে চাইতেই আরো কত কথা ।ছোট চুলে অনেক ঝামেলা,সবসময় কোন না কোন স্টাইলের কথা ভাবতে হয়।ওর লম্বা চুল একটা বেনী করলেই হলো।আমি ওর দিকে তাকিয়ে ওর সুন্দর হাসি আর উচ্ছলতা দেখছিলাম।কথাগুলো এত সুন্দর।শুনছিলাম আর হু হা করছিলাম।নিজের অনেক দুঃখের কথাও অবলীলায় বলে গেলো সদ্য পরিচিত আমার সংগে।একটু পর ই আমার চলে আসতে হলো তাই কথা আর এগুলোনা।বললাম,কালতো বরফ আসছে ।৩৭ বছরের রেকর্ড ভাঙবে।ও হেসে বললো..........ওর জন্য এটা কোন ব্যপারনা।জন্মের পর থেকে দেখা এই বরফ কম বা বেশী ওর কাছে কোন ব্যপারইনা।আমি ওর দিকে তাকালাম।সত্যিইতো তাই হবার কথা।যে দেশে প্রতি বছর বন্যা,খরা ,ঝড় এর মত প্রাকৃতিক দূর্যোগ লেগেই আছে.....সেই দেশে বড় হওয়া মেয়ে আমি।এই সত্যি কথাটা আমার চেয়ে আর কে বেশী জানে?প্রকৃতির সাথে যুদ্ধ করে মানুষের বেঁচে থাকা চলে।
এখানেও তাই।
সব কিছু চলতে থাকে নিয়মমাফিক।
স্কুল বাস আসেনা মাঝে মাঝে.........(আমার বড় ছেলেটা স্কুল খুব ভালোবাসে অথচ এমন দিন এলে খুব চায় বাস না আসুক।বাসায় বসে গেইম খেলা বা মুভি দেখা অথবা ছোট ভাইটার সাথে খুনসুটি)।ছোটবেলায় বৃষ্টি এলেই দোয়া করতে থাকতাম যেনো রেইনী ডে এর ছুটি হয়।ক্লাসে ছাত্র সংখ্যা কম হলে ছুটি দিয়ে দিত।
সেই বৃষ্টিতে ভিজেই বাড়ী ফিরে আসা।

বরফ পড়তে থাকে যখন,বেড়িয়ে পড়ি।এই সময়টা ভীষন ভালো লাগে আমার।মনে হয় এ যেনো সেই শিউলী ঝরানো পথ।লাল ওভার কোটের উপর পড়তে থাকা বরফগুলোকে ফুলের মত মনে হয়।পকেটে হাত দু'টো দিয়ে অনেকদুর হাঁটতে থাকি।ছায়ার মত পিছনে হাঁটতে থাকে শিউলী ঝরানো সকাল।চোখ দুটো ঝাপসা হয়ে আসে।ক্যামেরায় ছবি নেই।

আজকাল পৃথিবীর নানান প্রান্তের কিছু মানুষ কেমন যেনো চোখ মেলে থাকে।
জীবনের এইসব দিন বড় ভালো লাগে।বেঁচে থাকার দারুন অনুভব গুলো বিস্তৃত হয় আকাশ থেকে আকাশে।
হৃদয় দুয়ার খুলে রাখি।যেনো কোন শুভবোধ এসে ফিরে না যায় আমার আঙিনা থেকে।
সুন্দর থেকে সুন্দরতর হতে থাকে দিন গুলো।
গানে,কবিতায়,কথায়................যাপিত জীবনে ভীর করে আসে সুখের পায়রারা..........বর্ণময় এইসব পায়রাদের সাথে আকাশে উড়ি।

খুব ভালো থাকি।ভালোলাগার উষ্ঞতা সবখানে ছড়াতে চাই।
পৃথিবীর সবখানে যেখানে প্রানের ভাষায় কথা বলে মানুষ।স্বাধীনতার মাসে সবাইকে অন্তর থেকে শুভেচ্ছা জানাই..........বরফের দেশ থেকে পাঠানো শুভেচ্ছা শুভ্র এবং হৃদয়ের উষ্ঞতায় ভরা।
যে যেখানে থাকিনা কেনো যেনো সুস্হ্য থাকি।সুন্দর থাকি।
সর্বশেষ এডিট : ১৮ ই মার্চ, ২০০৮ বিকাল ৫:৪০
৩২টি মন্তব্য ৩১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×