কদিন আগে যে জানালার কথা সুনীল সমুদ্র
লিখলো..........দিনে অনেকবার যে জানালায় এসে চোখ রাখি,যেখানে চোখ মেললে দেখতে পাই কত মানুষ পৃথিবীর নানান প্রান্ত থেকে চোখ মেলে আছে....
লেখা দিয়ে তাদের সাথে চেনাশোনা।ভাবতে খুব ভালো লাগে কত মানুষ একই রকম করে ,একই সুরে ভাবছে.....।প্রতিদিন বিকালে আসলেই দেখি একটা ছেলে কেমন আনন্দে এক এক জনের ব্লগ বাড়ীতে যাচ্ছে।লেখা পড়ছে।মন্তব্য লিখছে।গান পোস্ট করছে।নতুন কেউ আসলে স্বাগতম জানাচ্ছে।
রাশেদ কে চেনে না ব্লগে তেমন কেউ আছে বলে মনে হয়না।
সেই রাশেদ ১০ দিনের জন্য আসতে পারবেনা..........
একরামুল হক শামীম এর লেখায় পড়লাম...........রাশেদ উনাকে বলছে,'কমেন্ট করবার জন্য হাত নিশপিশ করতেছে।"
কেনো জেনো চোখের পাতা ভিজে গেলো।
ভেবেছিলাম থাক আসবোনা কদিন ।কিন্তু কেমন যেনো দায় অনুভব করলাম.......ভালোবাসার দায়,স্নেহের দায়.........
আমি আন্দোলনের কথা বলছিনা..........শুধু বিনীত অনুরোধ কতৃপক্ষকে....১০ দিন অপেক্ষা করবেন না।রাশেদ যেনো অভিমান করে ব্লগ ছেড়ে না দেয়।যারা আমরা লিখতে ভালোবাসি,পড়তে ভালোবাসি......তাদের কি এত কঠোর হতে হবে?
যদি শাস্তি পেতেই হয় তা না হয় আমরা সবাই ভাগাভাগি করে নিলাম.............
রাশেদ কে কাল সকালে ব্লগের উঠানে দেখতে চাই..........
ছোটবেলায় পড়া গল্পের মত............"পরদিন আকাশে সুর্য্য উঠিল না,পাখী গান গাহিল না যেনো না হয়।"........
রন্টি চৌধুরী আজ "বলতে চাচ্ছি কিছু কথা
০২ রা এপ্রিল, ২০০৮ রাত ৩:২৬ "....................তে খুব সুন্দর করে লিখেছেন সব কথা।যারা ব্যপারটা খুব ভালো করে জানেন না,ইচ্ছে হলে পড়তে পারেন জানবার জন্য।
শুভেচ্ছা সকলের জন্য.............
আবার ও অনুরোধ করছি রাশেদ আসুক ,ও নিজেই বলুক ওর কথা।
আর সেই প্রত্যাশায়.........
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০০৮ সকাল ৮:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



