somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুষারকন্যা

২৪ শে এপ্রিল, ২০০৮ রাত ১২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

৬১) তুষারকন্যা

একটা আকাশ তাকে আলো করে রাখে।
সে উন্মনা হয়েছিলো জেনে
অজস্র তারারা তাকে চিঠি লিখেছিলো।
বলেছিলো অপেক্ষার অমল আলোতে
কত কিছুই তো হতে পারে।
কিছুক্ষন অপেক্ষা করো।

তারাদের হিসাব নিকাশ কে জানে
কে জানে ওদের ক্যালেন্ডারের ভাষা!
কিছুক্ষন মানে সেখানে অনন্তকাল।
অনন্তকাল তাকে থেকে যেতে হবে
এই বিবর্ণ শুনশান নীরবতার কাছে।
ম্রিয়মান এক ভীতু সৈনিকের মত?

কে জানতো যার সাহসীপনা দেখে
একদিন অনেকেই বলেছিলো এই ছেলে রাজা হবে।
রাজ্যপাট চালাবে।
রাজা হবার জন্য রাজার বংশ হতে হয়।
তাহলে?
মা বলতেন দেখিস একদিন
এক রাজকন্যা আসবে।
দুধে আলতা গায়ের রং।
ছেলেবেলা থেকে এই গল্প শুনতে শুনতে ও ভাবতো
একদিন এক রাজকন্যা ঠিকই আসবে পথ ভুলে।

মার বলা গল্পটা সত্যি হয়েছিলো।
একদিন আকাশ আলো করা
রংধনু সাত রং এ সেজে
ও এসেছিলো।
ওর স্বপ্নের রাজকন্যা।
দরজায় খুলে দাঁড়াতেই বলেছিলো
এটা কি ৩১/বি অরণ্যের দিনরাত্রি?
ও মাথা নেড়ে পাশের দরজা দেখিয়ে দিলো।
মনে মনে মেয়েটার নাম দিলো ও তুষার কন্যা।
মানুষের গায়ের রং এত সুন্দর হতে পারে
ওর জানা ছিলো না।
মানুষের চোখ এত মায়াময় হতে পারে
ও দেখেনি কখনো।

মায়াবতী মেয়েটাকে এরপর বহুদিন দেখেছে
ওর ঘরের জানালার পাশ দিয়ে আসা যাওয়ার পথে।
চোখে চোখ পড়লেই একটু হাসি।
ওর মনে হতো আকাশ থেকে তারারা হাসছে।
শুধু ওকে দেখলেই ওর সারাটা দিন আলো হয়ে যেতো।

কাল সেই মায়াবতী জানালার পাশে দাঁড়িয়ে
কথাহীন ।
ওকে একটা নীল খাম
দিলো।
খামটা হাতে নিয়ে বসে থাকে ও।
পুরো পৃথিবীর বেদনার নীল খামটা
মুঠোয় ভরে ।

ও হারিয়ে যাবার সিদ্ধান্ত নিয়ে ফেলে।
দুরে বহুদুরে পালাতে হবে।
কোন সে আকাশ তাকে ছাঁয়া দেবে?
মাঝ রাত পেড়িয়ে যায়।
স্হবির ও বসে থাকে।
আকাশ আলো হতে শুরু করে।

বন্ধ খামটা খুলবার সাহস হয়নি ওর।
তবু ভোর বেলা বরাবর
ওকে খুব সাহসী করে।
খামটা খুলে ফেলে ও।
একটা সুন্দর কার্ড।
তাতে লেখা..
"তোমার সাথে দেখা হবার পর অনেকগুলো দিন
চলে গেলো।ভেবেছিলাম একদিন হাত ধরার সাধটুকু জানাবে।
ভুল দরজায় কড়া নেড়ে একদিন যাকে খুব ভালো লেগেছিলো
সেই তুমি ।
যার দিকে তাকালেই বুকের গহীনের
সবুজ ঘাস এর বুকে খরগোসরা খেলা করে।
যার হাসি দেখেলে মনে হয় তারারা হাসছে।
সেই তুমি যদি হাত ধরার সাধটুকু চাও
এসো।
কাল বিকাল চারটায়
দেয়া ঠিকানায়।
আর নইলে তুষার এর অনামিকায়
আংটি পড়াবে অন্য কেউ।"

কি ভীষন একটা ভুলের মুখোমুখি
হতে যাচ্ছিল ও।
এমন ও হয়?
ভাবনার সেই মেয়েটি যাকে নাম দিয়েছিলো তুষার।
সে সত্যিই তুষার!

কত পথ ঘাট ঘুরে চারটা বাজবার
কিছুক্ষন আগে
দেয়া ঠিকানায়
পৌছায় যখন ও।
কি আশ্চর্য্য আকাশ ছাপিয়ে
বৃষ্টি নেমে আসে।

দরজায় দাঁড়িয়ে মায়াবতী মেয়েটা
ওর হাতটা ধরে।
ওকে আসতে বলে।
নিমেষেই অপেক্ষার ঘরে
নেমে আসে হাজার তারার আলো।
শুরু হয় অরণ্যের দিনরাত্রির
অরণ্য আর একজন তুষার এর
অন্যরকম পথচলা।




সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৩
৩৮টি মন্তব্য ৩৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×