মানুষ:তুমি এবং আমি
০৪ ঠা মে, ২০০৮ রাত ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
৬৪)
মানুষ: তুমি এবং আমি
মানুষ শব্দটার উপর
আমার ভীষন দূর্বলতা।
যখনি দেখেছি জৈব জগতে
লিঙ্গ ভেদে নাম হয়,
বুঝতে সুবিধা হয়।
গাছ,ফুল বা আসবাব পত্রের
কোন লিঙ্গান্তর হয়না।
শুধু মানুষের বেলায়
নারী হয়ে যায় মেয়েমানুষ।
আর পুরুষ হয় শুধুই মানুষ।
মেয়েরা যে মা
মেয়েরা যে ধরিত্রী
মেয়েরা যে আধার
সব কিছু মেনে নিতে পারো অনায়াসে
শুধু মেয়ে মানুষ শব্দটা
আমাকে বিচ্ছিন্ন করে ফেলে।
তুমি পুরুষ বলেই কেবলি মানুষ হয়ে যাও
আর আমি নতমুখী মেয়ে মানুষ হয়ে
কাটাই দিনরাত্রি।
তুমিই বলো
এটা কি মেনে নেয়া উচিত?
তুমি ছেলে হলে আমি মেয়ে
তুমি বাবা হলে আমি মা
তুমি ভাই হলে আমি বোন।
তুমি স্বামী হলে আমি স্ত্রী
তাহলে মানুষ শব্দটা শুধু নিজেদের ভাবছো কেনো?
আজ থেকে তুমি না হয় শুধু পুরুষ মানুষ হলে!
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০
হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন