আমার প্রিয় পোস্ট

কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে

০৮ ই মে, ২০০৮ সকাল ১১:১১

শেয়ারঃ
0 0 0

আজ কবি গুরুর জন্মদিন।
২৫ শে বৈশাখ,১৪১৫ সাল।১৪৭ তম জন্মদিন কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের।
কাল থেকেই ভাবছিলাম কিছু লিখি।ব্লগে লেখার কারনে একটা তাগিদ কাজ করে।মাঝে অনেক সময় গেছে, শুধু ভাবনাতেই শব্দ সাজানো খেলা খেলে।

বেশ কিছুদিন ধরে অনলাইনে একটা বন্ধু সভায় যাই।গান গাই।কবিতা পড়ি।পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বাংলা ভাষাভাষী মানুষ ওখানে বাংলায় গানে করে ,কবিতা করে।আজ সেখানে কবি গুরুর জন্মজয়ন্তী হলো....কাল ও অনুষ্ঠান হবে।গান ও কবিতায় দারুন জন্মদিন রবীঠাকুরের।

ছেলেবেলা থেকে বড়বোনের গাইতে শোনা,"ক্লান্তি আমায় ক্ষমা করো প্রভু,পথে যদি পিছিয়ে,পিছিয়ে পড়ি কভু।"কানের মধ্যে ,বুকের মধ্যে বাসা বাঁধলো.......আমি নাকি তখন ভালো করে কথা বলতে শিখি নাই।অথচ গাইতাম সেই গান।
ছোটবেলায় যখন গান গাওয়া শুরু হলো।লালমনিরহাট এর চাঁদের হাঁটের গোকুলদা বলেছিলেন ,"কখনো রবীন্দ্র সংগীত ছাড়া কিছু গাইবিনা।"কেনো যেনো অন্য গান আর গাওয়ার চেষ্টাও করিনি।
আব্বা মাঝে মাঝে বলতেন মা ওই গানটা শোনাও তো,"আমার যাবার সময় হলো দাও বিদায়।"আমি বলতাম আব্বা আমি রবীন্দ্র সংগীত ছাড়া কিছু গাইনা।আব্বা তখন বলতেন ঠিক আছে তাই গাও।শোনাতাম।
"এই উদাসী হাওয়া পঠে পথে মুকুল গুলি ঝরে।"

সেইসব সময়ে আমি আমাদের উপর তলায় থাকা লতা আপা , কখনো আমার আপুর সাথে বসে বসে গীতবিতানের গান গাইতাম....।সুর না জানা গান গুলো নিজেদের সুরে গাইতাম।যার কারনে গীত বিতানের কোন পাতায় কোন গান মুখস্ত ছিলো।
ভাইজান ঢাকা থেকে বাড়ী আসবার সময় ক্যাসেট করিয়ে আনতো।
সুবিনয় রায়,অর্ঘ্য সেন,চিন্ময়,দেবব্রত,সাগর সেন থেকে শুরু করে কত শিল্পীর যে গান।আমাদের ছেলেবেলা মানে অজস্র বই আর গান।অবসর মানেই গান আর গান।

নিজের লেখাপড়ার কারনে যখন ঢাকাতে ,গান শেখার সুযোগও এলো ছায়ানটে....অথচ পড়ালেখার চাপে হলোনা।তবে মাঝে মাঝে রাত জেগে বসে গানের পর গান.......দীনা,লুলু,শেলী,শান্তু.......সব একসাথে।আহারে স্মৃতিময় সেইসব দিন।
আমার কালো রং এর হারমোনিয়ামটা কে জানে কোথায় ধুলোমাখা পড়ে আছে।

আজ বিকালে ব্লগে এসে যখন দেখলাম ,"এক বৃষ্টি ভেজা দিন" কবিতার মন্তব্যে এসে ব্লগের দারুন এক লেখক বিহংগ লিখে গেছে......"বৃষ্টির জলরাশির ভাবগম্ভীর নিনাদে,কিংবা বাংগালী মানুষের মননের শংখনাদে, প্রকৃতি,প্রেম ,আর জীবনবোধের যার লেখনি আমাদের প্রাণদ্যোতনায় চির ভাস্বর ,সেই কবিগুরুর আজ জন্মদিন।কবির জন্মদিনে ব্লগের পাতায় আপনার নতুন কবিতা প্রত্যাশা করছি, "কবির জন্মদিনে শ্রদ্ধান্জলি" এরকম কিছু। "
খুব বিস্মিত লাগলো।
আমার ভিতরের অদ্ভুত সেই দ্যোতনা.......কবি গুরুর প্রতি প্রগাঢ় টান।যার গানে আমি হারিয়ে যাই...
লেখার তাড়না আমার ও হচ্ছিল।কিন্তু এই তাগিদ টুকু খুব অনুপ্রাণিত করলো।
যেই রবীন্দ্রনাথ ঠাকুর কে ছোটবেলা থেকে মায়ের বলা কবিতা,"দুই বিঘা জমি" থেকে চিনেছি।বোনের গান থেকে জেনেছি।সেই রবীন্দ্র নাথকে নিয়ে পাতার পর পাতা লিখে যেতে পারি অনায়াসে।
যেবার শেষের কবিতা পড়েছিলাম.........ক'দিন ঘুমাতে পারিনি।
অবাক লাগতো।এত আধুনিকতা!
আজ যখন কেউ বলে ,"দোহাই তোদের একটুকু চুপ কর
ভালোবাসিবারে দে মোরে অবসর।"কেমন অবাক যে লাগে।এটাতো আমাদের রবীন্দ্রনাথ লিখেছেন।লিখেছেন........."কালের যাত্রা ধ্বনি শুনিতে কি পাও"।অমিত আর লাবন্যের প্রেম দূর্ণিবার।অথচ কেমন শান্ত।
এক সময় সমাপ্তি নাটকের মৃন্ময়ী ও খুব ভাবাতো।

এভাবেই সেই কবিগুরু জীবনের নানান সময়ে প্রভাবিতে করেছেন...।
জোড়াসাঁকোতে ১৪৭ বছর আগে জন্ম নেয়া সেই অদ্ভুত মানুষটা এভাবেই আমাদের অনেকের জীবনে জড়িয়ে আছেন.....আলো হয়ে।
তাঁর লেখা পুজা,প্রেম,ঋতু,বিচিত্র,প্রকৃতি পর্বের গান শুনলে অবাক হতে হয়......এমন কিছু নেই যা তাঁর দৃষ্টি থেকে দুরে থেকেছে।অনুভব থেকে দুরে থেকেছে।তিনি সেই রবীন্দ্রনাথ ঠাকুর......যাকে ভালোবেসে দাঁড়িওয়ালা বুড়ো বলা হয়।

(বিহংগ আপনাকে অনেক শুভেচ্ছা ..এই লেখাটুকু নাও হতে পারতো।যদি একটু হলে ও ভালো লেগে থাকে।আপনার লেখাটুকুও তার জন্য শুভেচ্ছার দাবীদার।)

কবির জন্মদিনে শ্রদ্ধান্জলী

কবি আজ ১৪৭ তম জন্মদিন আপনার।
আজ ২৫ শে বৈশাখ'১৪১৫ সাল।
আজকের সকালটা খুব রৌদ্রময় ছিলো।
টিউলিপ ফোঁটা সকাল।
হাঁটতে হাঁটতে অনেকদুর।
গাছগুলো নতুন পাতায় ভরছে প্রতিদিন।
ভাবছিলাম...
আপনাকে ভাবছিলাম.......
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি....র কবি।

১৪৭ বছরের আগের সেই সকালটা কেমন ছিলো?
এমনই রোদেলা।উন্মনা বাতাসের এক সকাল?
ট্রোজান রাস্তাটা ধরে সামনে যাই।
সেন্ট লুইস -ম্যারি দ্য মন্টফোর্ট চার্চের সিড়িতে বসি।

আশে পাশের বাতাস গুলো আমার জন্য কি
অপেক্ষায় ছিলো?
গাছের নতুন সবুজ পাতাগুলো দুলছিলো।
আমি এক পরবাসী মেয়ে
একলা বসে রবীন্দ্রনাথকে ভাবলাম।
গলা ছেড়ে গাইলাম,"আজি বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি
তুমি এই অপরুপ রুপে হাজির হলে জননী।
ওগো মা তোমায় দেখে দেখে আঁখি না ফেরে।"

আমার একলা সকালে
এভাবেই পালিত হলো
আপনার জন্মদিন.......
আপনাকে দিলাম ১৪৭ টা ম্যাপল পাতাময় পাখা।
বাতাস ঘুরে ঘুরে সেখানে পৌছে যাবে...
যেখানে আপনি আছেন।
কবি আপনি সবখানেই আছেন......
যেখানে বাংগালী আছে।
যেখানে বাংলা আছে।
যেখানে প্রেম আছে।
যেখানে বিরহ আছে।
যেখানে গান আছে,সুর আছে।
যেখানে জীবনের জয়গান আছে।
আপনি সবখানেই আছেন কবি।

 

সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০০৮ রাত ৯:৪৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

০৮ ই মে, ২০০৮ সকাল ১১:৪০

লেখক বলেছেন: আপনাকেও ধন্যবাদ........।
শুভেচ্ছা ।

২. ০৮ ই মে, ২০০৮ সকাল ১১:২৫
সামী মিয়াদাদ বলেছেন: কবিকে শ্রদ্ধান্জলী

লেখা যথারীতি শাজিপু
০৮ ই মে, ২০০৮ সকাল ১১:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ...........।কষ্ট করে পড়বার জন্য।
লেখাটা বেশী বড় হয়ে গেলো।
শুভেচ্ছা

০৮ ই মে, ২০০৮ সকাল ১১:৪১

লেখক বলেছেন: শুভেচ্ছা আপনাকে।

৪. ০৮ ই মে, ২০০৮ সকাল ১১:৩৫
বিহংগ বলেছেন: এ রকম লিখাই প্রত্যাশা করেছিলাম।
আপনার লিখার এ শান্ত,স্নিগ্ধ রূপ সময়ে সময়ে আরো প্রলম্বিত হোক।
আপনাকে বিনীত ধন্যবাদ,
কবিকে শ্রদ্ধান্জলি।
০৮ ই মে, ২০০৮ সকাল ১১:৪৮

লেখক বলেছেন: লেখাটা লিখার সময় ভাবছিলাম....রবীন্দ্রনাথ ঠাকুর কে নিয়ে লেখা.....একি কম কথা?অন্তত: আমার জন্য।
আমার কি সাধ্যি কবিকে মূল্যায়ন করি?আমি তো শুধু আমার অনুভব সাজাতে পারি......তাও খুব প্রগলভতায়।কথা বলতে যেমন ভালোবাসি।লিখতে গেলেও কথারা ভীড় করে আসে।
আপনাকে অনেক শুভেচ্ছা আবার ও ।অন্তত আজকের দিনে লেখাটা দেবার ব্যপারে কি দারুন করে বলে যাওয়ায়........।
বিনীত শুভেচ্ছা আপনাকে।
লেখা চাই তাড়াতাড়ি।
আপনার ব্লগ বাড়ী হেঁটে আসছি ক'দিন।
চোখের ক্লান্তি দুর করবার জন্য অন্ততঃ লেখা চাই।

৫. ০৮ ই মে, ২০০৮ সকাল ১১:৪৭
প্রিয়তি বলেছেন: তোমার শ্রেষ্ঠ পোষ্ট আপু।
প্রিয়তে রাখলাম।

আর আমাদের কবি গুরু কে শ্রদ্ধান্জলি।
০৮ ই মে, ২০০৮ সকাল ১১:৪৯

লেখক বলেছেন: কি যে বলো প্রিয়তি.........
ভালো থেকো।অনেক শুভেচ্ছা নাও।

৬. ০৮ ই মে, ২০০৮ সকাল ১১:৫০
লাল দরজা বলেছেন: হায়রে দাড়ি অলা বুইড়া, আপনের জালায় একটা মাইয়ারে ও নিজের মতো কইরা ভালো ও বাসা যায় না :( সব খানেই কাবাব মে হাড্ডি, দাড়ি অলা রবীন্দ্র নাথা! মাঝে মাঝে জেদ চাপে, ভাবি এ্যাতো মানইসে এ্যাত্তো কিছু পারে একটা রবীন্দ্র সংগীত কেউ আর লেখতে পারল না!
সাজি মনি, রবীন্দ্র বুইড়ার গান ছাড়া আর কিছু গাইতে না পারার জন্য তোকে মাইনাস ;)
০৮ ই মে, ২০০৮ সকাল ১১:৫৬

লেখক বলেছেন: তুই দুরে বসে এই কথা বলতেছিস।
আর ঘরের মানুষ বাইরে থেকে এসে দেখে লেখায় ব্যস্ত.........বলে থাকো তোমার রবীন্দ্রনাথ কে নিয়ে।চ্যানেল আই এ তখন লাইভ জন্ম জয়ন্তী দেখাচ্ছিলো।
পারিস ও তোরা হিংসা করতে!:)
অন্য গানও পারিরে.......গাইনা।মায়া লাগে।কেনো যে এত মায়া।
ভালো থাক।
শুভেচ্ছা ........
আর হ্যা কবিতা কই?

৭. ০৮ ই মে, ২০০৮ দুপুর ১২:২২
রেটিং বলেছেন: গুরুর প্রতি শ্রদ্ধান্জলীয় যে শ্রদ্ধা পাবার মত লেখা হয়ে উঠে তার প্রমান আপনার লেখাটি।
০৮ ই মে, ২০০৮ বিকাল ৫:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে...........শুভেচ্ছা নিন।

৮. ০৮ ই মে, ২০০৮ দুপুর ২:০৯
সুতরাং বলেছেন: সত্যি-ই কবিগুরু আমাদের প্রাত্যহিক জীবনের একটি অংশ হয়ে আছে। নানা ভাবনায়, নানা কাজে রবীন্দ্রনাথের দার্শনিক মন্তব্যগুলো (কবিতা, গানে ও অন্যান্য লেখায় যা ছড়িয়ে আছে) আমাদেরকে স্বস্থি দেয়, আশ্বস্ত করে। কবির জন্য শ্রদ্ধাঞ্জলি।
আপনার শৈশব খুব আনন্দের ছিল- গান, বই নিয়ে।
০৮ ই মে, ২০০৮ বিকাল ৫:১৫

লেখক বলেছেন: কেমন আছেন সুতরাং?
শুভেচ্ছা নিন......।

০৮ ই মে, ২০০৮ বিকাল ৫:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ যূঁথী..........
শুভেচ্ছা

১০. ০৮ ই মে, ২০০৮ বিকাল ৪:১২
মাজুল হাসান বলেছেন: রবীন্দ্রনাথকে শ্রদ্ধাঞ্জলী।

আপনার জন্য শুভ কামনা।
০৮ ই মে, ২০০৮ বিকাল ৫:২০

লেখক বলেছেন: আপনাকেও শুভকামনা আর শুভেচ্ছা ।

১১. ০৮ ই মে, ২০০৮ বিকাল ৪:২৩
কুঙ্গ থাঙ বলেছেন:

জন্মদিনে কবিকে শ্রদ্ধাঞ্জলি । রবীন্দ্রনাথের প্রতি ভালোবাসা যেভাবে প্রকাশ করেছেন তা মুগ্ধ করার মতো । Click This Link

০৮ ই মে, ২০০৮ বিকাল ৫:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ আর শুভেচ্ছা............
আপনার লেখাটা পড়ছি।

১২. ০৮ ই মে, ২০০৮ বিকাল ৪:২৫
মুকুল বলেছেন: রবীন্দ্রনাথকে শ্রদ্ধাঞ্জলী। কারণ তিনি আমার কথাও লিখেছেন-

"এই উদাসী হাওয়া পঠে পথে মুকুল গুলি ঝরে।" ;)


ভালো লিখছো সাজি'পু।:)
*****
০৮ ই মে, ২০০৮ বিকাল ৫:৩৭

লেখক বলেছেন: তোমার কথা একবার না অজস্রবার লিখেছে...........:)
ভালো থেকো।শুভেচ্ছা মুকুল।

১৩. ০৮ ই মে, ২০০৮ বিকাল ৫:৪৪
নিবেদীতা বলেছেন: দারুন লিখেছ।
কবিকে শ্রদ্ধান্জলী জানাই।
ভাল আছ?
০৮ ই মে, ২০০৮ বিকাল ৫:৫১

লেখক বলেছেন: ভালো আছি নিবেদিতা।তোমার খবর কি?
শুভেচ্ছা নাও।

১৪. ০৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:০০
স্রাফা বলেছেন: শুভ জন্মদিন...
কে বলেগো সেই প্রভাতে নেই আমি..
০৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:০৪

লেখক বলেছেন: দারুন মন্তব্য.......
১০০ তে ১০০ ...।:)
আসলেই তো..............।

কবি তো বলে গেছেন......
"তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি।"
শুভেচ্ছা ।

১৫. ০৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:০৯
কালপুরুষ বলেছেন: লেখার প্রতিটি লাইন মনকে ছুঁয়ে গেল। আন্তরিক ধন্যবাদ এমন সুন্দর একটা লেখার জন্য। ভাল থাকার প্রার্থনা রইলো।
০৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:১৯

লেখক বলেছেন: আপনার মন খারাপ?
কেনো যেনো মনে হলো।
ভালো থাকবেন..............।অনেক শুভকামনা আর শুভেচ্ছা।
অনুকাব্য পড়তে আসতেছি।

১৬. ০৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:১৫
ভাস্কর চৌধুরী বলেছেন:

তোমার লিখা বরাবরের মতই ছুঁয়ে গেলো আমাকে। দারুন লিখেছো।
কবিকে শ্রদ্ধান্জলী জানাই।
০৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:২১

লেখক বলেছেন: কি খবর ভাস্কর এত বড় লেখার এত ছোট মন্তব্য......কি হইছে?ভালো থেকো।
শুভেচ্ছা নাও।

১৭. ০৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:২৫
ভাস্কর চৌধুরী বলেছেন:
আমি মানুষটা খুব ছোট তাই এখন থেকে আমার মন্তব্যটাও ছোট।
০৮ ই মে, ২০০৮ রাত ৯:২৩

লেখক বলেছেন: এইটা তো অভিমানে কথা.......।
কি হলো ?
ভালো থাকো।নিজের মত থাকো।
শুভেচ্ছা নাও

১৮. ০৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:২৮
কালপুরুষ বলেছেন: সখী, ভাবনা কাহারে বলে, সখী, যাতনা কাহারে বলে।
তোমরা যে বলো দিবস-রজনী "ভালবাসা" "ভালবাসা"---
সখী, ভালবাসা কারে কয়! সে কি কেবলই যাতনাময়!......
০৮ ই মে, ২০০৮ রাত ৯:২৪

লেখক বলেছেন: আচ্ছা.........।লেখালেখির ভাবনাতে আছেন।
এইটা আমার খুব প্রিয় একটা গান।
ভালো থাকবেন............

১৯. ০৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৬:৩৭
স্রাফা বলেছেন: তাইলে একটা ইপকার করেন(যদি মতি হয়)
কমেন্ট করার সময় হাসি/কান্না ইত্যদির স্বারক গুরা কেমনে দিতে হয়...?
০৮ ই মে, ২০০৮ রাত ৯:২৫

লেখক বলেছেন: হাসি হলো কোলন : তারপর ) টা দিবেন।
আর কান্না হলো কোলন : তারপর ( টা.............
এইতো।
শুভেচ্ছা।

২০. ০৮ ই মে, ২০০৮ সন্ধ্যা ৭:৩১
পথিক!!!!!!! বলেছেন: গুরু আমাদের মহাগুরু
গুরুর জন্য শুরু
গুরুর জন্যে শেষ
গুরুর মনে ভাব ছিল বেশ

কবি গুরুর জন্মদিনে কিছু বলার যোগ্যতা আজও হয়নাই আমার

তাই নিশ্চুপ
০৮ ই মে, ২০০৮ রাত ৯:২৬

লেখক বলেছেন: আমার তো নাই.................
শুধু আমার ভাবনা গুলো জানানোর প্রয়াস।
শুভেচ্ছা পথিক
ভালো আছেন তো?
শুভেচ্ছা।

২১. ০৮ ই মে, ২০০৮ রাত ৯:১৬
প্রীটি সোনিয়া বলেছেন: কবিগুরু কে নিয়ে লেখাটা দারুন লাগলো আপু। ভালো থেক।
০৮ ই মে, ২০০৮ রাত ৯:২৮

লেখক বলেছেন: কবিগুরুকে নিয়ে লেখার মত সাধ্যি আমার নাইরে।উনার জন্মদিনে উনাকে নিয়ে আমার ভাবনাগুলোকে সাজানোর চেস্টা।
ভালো থেকো।শুভেচ্ছা নাও।

২৩. ০৮ ই মে, ২০০৮ রাত ১০:৪৪
কাল্‌বেলা বলেছেন:
সাজি'বু,
কি খবর? লেখাটা পড়তে পারিনি। আর একটু সময় নিয়ে পড়তে হবে। যে জিনিসটার ভীষণ অভাব এই মুহুর্তে.........।
মেলা দিন পর লগইন করলাম। কিছু লিখতেও পারছি না। ধুর...।।
০৮ ই মে, ২০০৮ রাত ১১:১৩

লেখক বলেছেন: পড়তে হবেনা...........।সময় করে পড়িস।
ভালো থাক।শুভকামনা।

২৪. ০৮ ই মে, ২০০৮ রাত ১১:০৪
অহেতুক অকারণ বলেছেন: আপনাকে দিলাম ১৪৭ টা ম্যাপল পাতাময় পাখা।
বাতাস ঘুরে ঘুরে সেখানে পৌছে যাবে...


দারুন.....
০৮ ই মে, ২০০৮ রাত ১১:১৫

লেখক বলেছেন: তোমাকে দিলাম ২৩ টা ম্যাপল পাতাময় পাখা.........।
বাহারী রং এর।লাল,খয়েরী ,সবুজ।
শুভেচ্ছা নাও

২৫. ০৮ ই মে, ২০০৮ রাত ১১:০৯
চিটি (হামিদা রহমান) বলেছেন: সাজি আপু চমৎকার লেখা!!!!!!!!!! লেখার প্রতিটি শব্দ-চয়ন মন কেড়ে নিল। কবিকে শ্রদ্ধান্জলী জানাই।

ভালো থাকুন
শুভেচ্ছা রইল।
০৮ ই মে, ২০০৮ রাত ১১:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ চিটি............।
এলেমেলো অনুভব গুলো অত সাজাতে পারিনি।
তবু ভালো লাগলো জেনে ভালো লাগছে।
আপনিও ভালো থাকবেন।শুভেচ্ছা থাকলো।

২৬. ০৯ ই মে, ২০০৮ রাত ১২:২৬
সবাক বলেছেন:
আপুনিতো দেখছি সাহিত্যের কন্যা....
০৯ ই মে, ২০০৮ ভোর ৫:১৯

লেখক বলেছেন: :)
মানে কি সবাক?
আমি তো অবাক।
ভালো থাকো........।শুভেচ্ছা।।

০৯ ই মে, ২০০৮ ভোর ৫:২০

লেখক বলেছেন: ধন্যবাদ শিশির............
শুভেচ্ছা।

২৮. ০৯ ই মে, ২০০৮ রাত ২:১৪
ফারহান দাউদ বলেছেন: কবি আপনি সবখানেই আছেন.
সমস্যা এইটাই,সবখানেই কিছু না কিছু লিখে ফেলেছেন বুড়ো।
০৯ ই মে, ২০০৮ ভোর ৫:২১

লেখক বলেছেন: সমস্যাটা তো সেখানে.....মনে না রাখার কোন উপায় নাই।
সব খানেই জুড়ে আছেন।
শুভেচ্ছা।

৩০. ০৯ ই মে, ২০০৮ সকাল ৯:৩৭
বিবর্তনবাদী বলেছেন: আপু খুব ভাল লাগল। শুভেচ্ছা নিও। +
০৯ ই মে, ২০০৮ রাত ৮:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ।
অনেক শুভেচ্ছা থাকলো।
ভালো আছো আশাকরি।

৩১. ০৯ ই মে, ২০০৮ দুপুর ১:৪৬
েজবীন বলেছেন: সাজি'পু ...চমৎকার লেখা, অনেক দারুন...:)
০৯ ই মে, ২০০৮ রাত ৮:১৮

লেখক বলেছেন: কি খবর েজবীন?কেমন আছো?
শুভেচ্ছা নাও।

১০ ই মে, ২০০৮ রাত ১২:২০

লেখক বলেছেন: ধন্যবাদ........।শুভেচ্ছা।

৩৩. ১০ ই মে, ২০০৮ রাত ১২:১৮
বেবি রহমান বলেছেন: সাজি'পু তুমি অনেক পড়ো না!?
আমার না রবীন্দ্রনাথ তেমন করে পড়া হয়নি।
তবে গান আমি শুনি।
তোমার প্রিয় রবীন্দ্র সঙ্গীত কোনটা, আপু?
১০ ই মে, ২০০৮ রাত ১২:৩৮

লেখক বলেছেন: একসময় অনেক বই পড়তাম।দেশে থাকতে।
এখন তো বই পাইনা।দেশ থেকে আনা বইগুলো ঘুরিয়ে ফিরিয়ে পড়ি।অনলাইনে পড়ি।
আমার প্রিয় রবীন্দ্র সংগীত অনেকগুলো:

সখী ভাবনা কাহার বলে,
সকাতরে ঐ কাঁদিছে সকলে,
এই উদাসী হাওয়ার পথে পথে,
আমি তোমার প্রেমে হবো সবার কলংকভাগী,
...............।
এই সব মনে এলো।
সব গানই ভালো লাগে।
শুভেচ্ছা থাকলো।ভালো থেকো।

৩৪. ১০ ই মে, ২০০৮ রাত ১:১৫
আইরিন সুলতানা বলেছেন:
রবীন্দ্র প্রেমিকাকে শুভেচ্ছা ।
৩০ শে মে, ২০১০ রাত ১০:০০

লেখক বলেছেন:
ধন্যবাদ আইরিন।
দুইবছর পর উত্তর দিলাম..............পুরাতন লেখায় আসা হয়নাতো!
ভালো থেকো

৩৫. ১০ ই মে, ২০০৮ সকাল ১০:৩১
নাসিমূল আহসান বলেছেন:

সাজি বু;


আমি নীল জোনাকি!
মিডিয়া লইয়া কাজ করতাছি!
বর্তমানের টা সংবাদপত্রের ধর্ম পাতা লইয়া!

একটু ঘুইরা যাইয়ো ।

লিংক :
Click This Link
৩০ শে মে, ২০১০ রাত ১০:০৫

লেখক বলেছেন:
অনেকদিন পার হয়ে গেছে ,
ব্লগে আসেন কি?
কে জানে?

শুভকামনা।

৩০ শে মে, ২০১০ রাত ১০:০৫

লেখক বলেছেন:
অনেকদিন পার হয়ে গেছে ,
ব্লগে আসেন কি?
কে জানে?

শুভকামনা।

৩৬. ১০ ই মে, ২০০৮ সকাল ১১:৪৬
হাবীব ইমন বলেছেন:
হৃদয়গ্রাহী করেছে, ছুঁয়েছে প্রাণ অবিরাম . . .
রবীন্দ্রনাথ ঠাকুর। অশেষপ্রাণ কবি তিনি, প্রণতি তাহাকে, যে দান করেছেন অকাতরে, তার স্রোত ত নিরন্তর আমাদের কাল ছাড়িয়ে অনধিকাল . . . কালের ধুলোয় লেখা তিনি, যায় না তাকে এখোনো চেনা পুরোপুরি . . . তিনি নতুন, নতুনের আবাহন তার সৃজনে . . . শ্রদ্ধা আর ভালোবাসায় জড়িয়ে আছি প্রাত্যহিক . . .

আপনার প্রতি শুভকামনা . . . রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রতি শ্রদ্ধাঞ্জলি
৩০ শে মে, ২০১০ রাত ১০:১৩

লেখক বলেছেন:
ধন্যবাদ হাবীব ইমন।
অনেকদিন পর নিজের পুরানো লেখায় চোখ বুলাতে বসে আপনাদের মন্তব্যগুলোর উত্তর দিলাম......জানিনা কেনো যেনো ।
শুভকামনা।

৩৭. ১০ ই মে, ২০০৮ রাত ৮:১৮
প্রাকৃত বলেছেন: ভাল লাগা আর শুভেচ্ছা জানাই সাজি আপু! কবি গুরুর প্রতি শ্রদ্ধাঞ্জলী.....
৩০ শে মে, ২০১০ রাত ১০:১৫

লেখক বলেছেন:
প্রাকৃত আরো ২ বছর পার হলো।
আশাকরি ভালো আছো।
শুভকামনা।

৩৮. ১১ ই মে, ২০০৮ রাত ৩:৪৫
রুবেল শাহ বলেছেন: কবি গুরু আমার প্রানের কবি--------------- ধন্যবাদ আপু সুন্দর পোষ্টটির জন্য +
৩০ শে মে, ২০১০ রাত ১০:১৮

লেখক বলেছেন:
খবর কি রুবেল?
অনেকদিন কথা নাই।

কবি গুরুকে নিয়ে লেখাটা পড়ে গেলাম অনেকদিন পর।
ভালো থাক।

৩৯. ১১ ই মে, ২০০৮ ভোর ৬:২৭
রন্টি চৌধুরী বলেছেন: রবীন্দ্রনাথের ক্যামেলিয়া কবিতাটি প্রথমবার যখন পড়েছিলাম, দীর্ঘএকটা মুহুর্ত স্তব্দ হয়ে বসেছিলাম। অতবছর আগে অত আধুনিক একটা কবিতা!

রবীন্দ্রনাথকে শ্রদ্ধা করার ১০১টা কারন আছে।

ধন্যবাদ সাজী পোষ্টের জন্য।
৩০ শে মে, ২০১০ রাত ১০:২৯

লেখক বলেছেন:
ক্যামেলিয়া অসাধারন।
রন্টিকে অনেকদিন দেখিনা।শুভকামনা।

৪০. ১৩ ই মে, ২০০৮ ভোর ৫:২০
সেলিম তাহের বলেছেন: অনেক দেরীতে হলেও পড়লাম লেখাটা। ভালো লাগলো। সাজি সহ আর সবাই কে ফরহাদ মাজহারের নতুন একটা বই "রক্তের দাগ মুছে রবীন্দ্র পাঠ" বইটা পড়ে দেখবার অনুরোধ রেখে গেলাম এখানে। নতুন চিন্তার খোরাক পাবেন ওতে, আমি নিশ্চিত।
৩০ শে মে, ২০১০ রাত ১০:৩০

লেখক বলেছেন:
বইটা এখনো পড়া হলোনা........
দেখি টরন্টোতে খুঁজবো।

৩০ শে মে, ২০১০ রাত ১০:৩১

লেখক বলেছেন:
কতদিন রাশেদকে দেখিনা।
শুভকামনা

 

মোট সময় লেগেছে ১.০০৪৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
shazi১৯এট জিমেইল ডট কম


আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
খেলে যায় রৌদ্র ছায়া,বর্ষা আসে বসন্ত।
কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,
খুশী রই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই