আমার প্রিয় পোস্ট

ভালোবাসার কবিতা (৪)

২৩ শে মে, ২০০৮ সকাল ৮:৩৫

                       

হলুদ কষ্ট এবং সবুজ বেদনা

যতবারই তোমার কাছে যাই।
হাত বাড়ালেই যা দাও
তা হলো হলুদ কষ্ট
আর সবুজ বেদনা।

এ কথা বলতেই তুমি হেসে লুটোপুটি।
কারন জানিয়ে বললে
কষ্ট সেতো নীল
আর বেদনা সেও তো নীল
আকাশের মত।

আমি বললাম জানি মেয়ে।
পৃথিবীর তাবৎ নিয়মের কথা জানি।
কিন্তু পৃথিবীময় যখন
যুদ্ধ,অশান্তি,শোক, অবসাদ আর অবিশ্বাস
তখন নীল কষ্ট হতে পারে হলুদাভ......জন্ডিসে ভুগে।
আর সবুজ বেদনা
সেতো সেই সব যুবকদের হৃদপিন্ডের রং
যারা ভালোবাসে।

তুমি বললে.......
হৃদপিন্ডের রং আবার সবুজ হয় নাকি?

আমি বললাম হয়।
কারো কারো হয়।
আমার মত কারো।
যাদের স্বপ্ন জুড়ে,
যাদের জীবন জুড়ে
তোমার মত প্রগলভ নারী।

 

 

  • ৫৫ টি মন্তব্য
  • ৩৩৩বার পঠিত
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ১৫ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ২৩ শে মে, ২০০৮ সকাল ৮:৪৯
comment by: পথিক মানিক বলেছেন: আমি বিচারক নই। তবু ও যদি নাম্বার দিতে বলা হয় এই কবিতায় তা হলে ১০ এ ৩ এর বেশি দিতে পারবোনা।

কিন্তু এর আগেরটায় ১০ এ ৯।

২৩ শে মে, ২০০৮ সকাল ১১:০০

লেখক বলেছেন: নম্বর দিতে হবেনা .........
ভালো লাগা মন্দলাগা জানাতে পারেন....
শুভেচ্ছা নিন।

২. ২৩ শে মে, ২০০৮ সকাল ৯:০১
comment by: দূরন্ত বলেছেন: ভালো লাগলো।
২৩ শে মে, ২০০৮ সকাল ১১:০১

লেখক বলেছেন: শুভেচ্ছা ডলফিন।

৩. ২৩ শে মে, ২০০৮ সকাল ৯:০৫
comment by: অদ্ভুত আঁধার এক বলেছেন: "তুমি বললে.......
হৃদপিন্ডের রং আবার সবুজ হয় নাকি?"

ভাল লাগল...।।
২৩ শে মে, ২০০৮ সকাল ১১:১১

লেখক বলেছেন: রং আপনাকে ছোঁয়.....।
সম্ভবতঃ আমার অন্য এক কবিতায় লিখেছিলেন....রংধনু রং ভালোবাসি লাইনটা ভালো লেগেছে।
শুভেচ্ছা নিন।

৪. ২৩ শে মে, ২০০৮ সকাল ৯:১৯
comment by: নিঃশব্দ শিশির! বলেছেন: ভালো লাগলো।
২৩ শে মে, ২০০৮ সকাল ১১:১২

লেখক বলেছেন: কেমন আছেন শিশির?
অনেকদিন পর দেখলাম।
শুভেচ্ছা নিন।

৫. ২৩ শে মে, ২০০৮ সকাল ৯:৪৮
comment by: রণদীপম বসু বলেছেন: তুমি বললে.......
হৃদপিন্ডের রং আবার সবুজ হয় নাকি?

আমি বললাম হয়।
কারো কারো হয়।
আমার মত কারো।
যাদের স্বপ্ন জুড়ে,
যাদের জীবন জুড়ে
তোমার মত প্রগলভ নারী।


হুম, জগতে কবিই তো পারে সার্বভৌম হতে। তিনি স্রষ্টা। শব্দকে তার অর্থের বাইরে নতুন অর্থবোধে রাঙাতে পারে কে ? কবি।
২৩ শে মে, ২০০৮ সকাল ১১:১৪

লেখক বলেছেন: ছেলেদের বোধ থেকে লেখা এই কবিতা...........।মাঝে মাঝে ভালো লাগে এই রকম ঘুরে আসা.....কতটুকু পেরেছি আপনারাই জানান।
শুভেচ্ছা নিন।

৬. ২৩ শে মে, ২০০৮ সকাল ১০:৩১
comment by: পথিক!!!!!!! বলেছেন: কষ্ট বর্ণালী হওয়ায় শ্রেয়
২৩ শে মে, ২০০৮ সকাল ১১:১৫

লেখক বলেছেন: ঠিক তাই .......কষ্ট তাহলে কষ্ট মনে হয়না।
শুভেচ্ছা পথিক।

৭. ২৩ শে মে, ২০০৮ সকাল ১০:৩৭
comment by: বিবর্ণ বলেছেন: সাজা, মারাত্মক হইচে....
২৩ শে মে, ২০০৮ সকাল ১১:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ.........ধরে নিলাম সাজা=সাজি
তাইতো?
শুভেচ্ছা

৮. ২৩ শে মে, ২০০৮ সকাল ১০:৫৯
comment by: সুনীল সমুদ্র বলেছেন:

সাজি, ভালো আছেন আশাকরি।
ব্লগে আবার অনিয়মিত হয়ে পড়েছি বলে আপনার সবগুলো লেখা পড়ার বা মন্তব্য করার সুযোগ হয়ে উঠছে না।....


তবে এই মুহুর্তে পড়া এ কবিতাটি খুব ভালো লাগলো ।

আপনার এ কবিতায় কথোপকথনের আঙ্গিকটি সুন্দর উপস্থাপনার গুণে কবিতার অঙ্গীভূত অংশ হিসেবে ভালোভাবেই প্রতিষ্ঠিত হয়েছে। এ কথোপকথন যুক্ত করতে গিয়ে কোথাও কবিতার সাবলীলতা ক্ষুণ্ণ হয়নি।


এছাড়া, বিশেষ করে নিচের অংশটুকু অসাধারণ হয়েছেঃ

"আমি বললাম হয়।
কারো কারো হয়।
আমার মত কারো।
যাদের স্বপ্ন জুড়ে,
যাদের জীবন জুড়ে
তোমার মত প্রগলভ নারী। "


২৩ শে মে, ২০০৮ সকাল ১১:২০

লেখক বলেছেন: শুনলে খুশী হবো একদিন আবৃত্তি করেছেন কোথাও।

আপনাকে দেখে ভালো লাগলো সুনীল সমুদ্র।মনে হয় ব্যস্ত আছেন ম্যালা।আপনার কবিতা মিস করি।দারুন সব মন্তব্য ও।
আসবেন সময় হলেই।
ভালো থাকবেন।
শুভেচ্ছা অনেক।

৯. ২৩ শে মে, ২০০৮ সকাল ১১:০৩
comment by: কালপুরুষ বলেছেন: ভাল হয়েছে।

রং নিয়ে খেলা তারই সাজে, যার মনে আছে অঢেল রং। তোমার আছে, আর যে তুমি তোমার রঙে তাকেও রাঙাতে পারো যেমন খুশী, যেভাবে খুশী।
২৩ শে মে, ২০০৮ সকাল ১১:২৪

লেখক বলেছেন: এইটা আগের লেখা একটা কবিতা ...একটু এদিক সেদিক করে দিলাম।
ভালো লেগেছে জেনে উৎসাহিত হলাম।ভালো থাকবেন।
শুভেচ্ছা নিন।

১০. ২৩ শে মে, ২০০৮ সকাল ১১:০৮
comment by: গুরু তোমার জন্য বলেছেন: যাদের স্বপ্ন জুড়ে,
যাদের জীবন জুড়ে
তোমার মত প্রগলভ নারী।


অসাধারণ
+++
২৩ শে মে, ২০০৮ সকাল ১১:২৫

লেখক বলেছেন: ধন্যবাদ.........।
ভালো থাকবেন।শুভেচ্ছা ।

১১. ২৩ শে মে, ২০০৮ দুপুর ১:৪১
comment by: কণা বলেছেন: হলুদ কষ্ট আর সবুজ বেদনা....


সুন্দর....
২৩ শে মে, ২০০৮ রাত ৯:৩৩

লেখক বলেছেন: ধন্যবাদ......।শুভেচ্ছা ।

১২. ২৩ শে মে, ২০০৮ বিকাল ৪:১১
comment by: সাইফুর বলেছেন: আপু..তোমার কবিতা ভালো লাগছে...
+
২৩ শে মে, ২০০৮ রাত ৯:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ.............।শুভেচ্ছা নাও।
আছো কেমন কাছিম?

১৩. ২৩ শে মে, ২০০৮ রাত ৮:৫৪
comment by: চিকনমিয়া বলেছেন: ডিং
২৩ শে মে, ২০০৮ রাত ৯:৩৭

লেখক বলেছেন: ডং

১৪. ২৩ শে মে, ২০০৮ রাত ৯:২৯
comment by: মম বলেছেন: আপনি "মা" হয়েছেন জানতে পারলাম আপনের মা দিবসের পোসট পড়ে। অভিনদন !!

২৩ শে মে, ২০০৮ রাত ৯:৩৮

লেখক বলেছেন: অনেক আগে মা হয়েছি.....।ধন্যবাদ।
শুভেচ্ছা ।

১৫. ২৩ শে মে, ২০০৮ রাত ৯:৪১
comment by: নামহীন মানব বলেছেন: ভালই
২৪ শে মে, ২০০৮ রাত ২:৩৫

লেখক বলেছেন: শুভেচ্ছা।

১৬. ২৩ শে মে, ২০০৮ রাত ৯:৪২
comment by: মুকুল বলেছেন: যতবারই তোমার কাছে যাই।
হাত বাড়ালেই যা দাও
তা হলো হলুদ কষ্ট
আর সবুজ বেদনা।
২৪ শে মে, ২০০৮ রাত ২:৩৬

লেখক বলেছেন: হুমম্‌..........
কেমন আছো মুকুল?
শুভেচ্ছা নাও।

১৭. ২৩ শে মে, ২০০৮ রাত ১০:৪৬
comment by: উত্তরাধিকার বলেছেন: সাজি আপু,

ভাবনাটা ভাল্লাগছে।

জন্ডিসাক্রান্ত আকাশ।
সবুজ যুবকের কষ্ট।
তুমি - আমি আর এই জীবন।
আমার একটা স্বপ্ন আর একজন নারী !

শুভেচ্ছা দিয়ে গেলাম।
২৪ শে মে, ২০০৮ রাত ২:৩৮

লেখক বলেছেন: ধন্যবাদ...........।
কেমন চলছে?
শুভেচ্ছা রইলো।

১৮. ২৪ শে মে, ২০০৮ রাত ১:৪৪
comment by: সারওয়ারচৌধুরী বলেছেন:


যতবারই তোমার কাছে যাই।
হাত বাড়ালেই যা দাও
তা হলো হলুদ কষ্ট
আর সবুজ বেদনা।



মচৎকার লিখেছেন গো আপুমনি!
২৪ শে মে, ২০০৮ রাত ২:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ সারোয়ার.......
আপনার কাছে কবিতা আশা করছি অনেক..............পোস্ট শুরু হোক।
শুভেচ্ছা..।

১৯. ২৪ শে মে, ২০০৮ রাত ২:১৩
comment by: ""শ্রাবণী"" বলেছেন: সব বারের মতই দারূণ :)

অনেক অনেক শুভচ্ছা রইল আপু। আর বাবুদের জন্য আইসক্রীম :)
২৪ শে মে, ২০০৮ রাত ২:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ শ্রাবণী...........।
ছোটটা সারাদিন আইসক্রিম খায়........কালকে আমি ভুলে একটা মিন্ট দেয়া আইসক্রিম আনছি..।ও নাম দিয়েছে গাম আইসক্রিম।
ভালো থাকো।শুভেচ্ছা নাও।

২০. ২৪ শে মে, ২০০৮ রাত ২:২৮
comment by: সবাক বলেছেন:
বলার কিছুই নাই.....................

অনেকগুলো প্লাস

শুভেচ্ছা নিরন্তর
২৪ শে মে, ২০০৮ রাত ২:৪৮

লেখক বলেছেন: সবাক কি হতবাক
বলেনা কিছুই
আমি তো অবাক।:)

শুভেচ্ছা নাও।

২১. ২৪ শে মে, ২০০৮ রাত ২:৪০
comment by: হনলুলু বলেছেন: অনেক সুন্দর কবিতা সাজিপু ....... :)
২৪ শে মে, ২০০৮ রাত ২:৪৯

লেখক বলেছেন: ধন্যবাদ হনলুলু.................
শুভেচ্ছা ।

২২. ২৪ শে মে, ২০০৮ রাত ২:৪২
comment by: তামিম ইরফান বলেছেন: খুব ভালো লাগলো আপু।
২৪ শে মে, ২০০৮ রাত ২:৫২

লেখক বলেছেন: ধন্যবাদ তামিম......।কেমন আছো?
অনেক শুভেচ্ছা।

২৩. ২৪ শে মে, ২০০৮ রাত ২:৫৯
comment by: তামিম ইরফান বলেছেন: খুব একটা ভালো না সাজিপু.......কিছুদিন আগে এ্যাকসিডেন্ট করেছিলাম......এখন বাসায় সারাদিন শুয়ে বসে দিন কাটাচ্ছি।
২৪. ২৪ শে মে, ২০০৮ ভোর ৪:২১
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: বলো কি?
দোয়া থাকলো,ভালো হয়ে ওঠো।
শুভেচ্ছা নাও।
২৫. ২৪ শে মে, ২০০৮ ভোর ৬:৩৭
comment by: রাশেদ বলেছেন: ওরে বাবা! ভালো হইছে বেশ। :)
২৪ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:২৫

লেখক বলেছেন: ওরে বাবা.......।
খুশী হইলাম ।:)
ডাল,ভাত,ডিমভাজি খেয়ে ঘুমাও নাকি ?
শুভেচ্ছা নাও।

২৬. ২৪ শে মে, ২০০৮ সকাল ৯:৩০
comment by: সবাক বলেছেন:
অবশেষে মুখ ফোটালে.....
কি বলিবো আপু
তোমার লেখা পড়ার পরে
ভাষা হারায় বাপু..;):)
২৪ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:২৮

লেখক বলেছেন: বলে কি সবাক
আমি তো অবাক.....।
ভাষা হারায় যদি!
হবে চোখের জলে নদী।:)

দুর ছন্দ হয়না,ছন্দের যাদুকর হলো আমাদের কালপুরুষ দা।
ভালো থেকো।
শুভেচ্ছা ।

২৭. ২৪ শে মে, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮
comment by: সত্যদা বলেছেন: পৃথিবীময় যখন
যুদ্ধ,অশান্তি,শোক, অবসাদ আর অবিশ্বাস
তখন নীল কষ্ট হতে পারে হলুদাভ......জন্ডিসে ভুগে।
আর সবুজ বেদনা
সেতো সেই সব যুবকদের হৃদপিন্ডের রং
যারা ভালোবাসে।


আমার সবুজকে শান্তির সফেদে ভরিয়ে দেবে, কোথা সে কবি!!!
২৪ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:১১

লেখক বলেছেন: আকাশের নীল সাদা মেঘের দিকে তাকালেই শান্তি আসবে।
ভাবতে হবে আজকের দিনটাই পৃথিবী যাপনের শ্রেষ্ঠ সময়.......।
ভালো থাকবেন,শুভেচ্ছা।

২৮. ২৪ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:০৩
comment by: মিসকল বলেছেন: কি করে এ কবিতাটিকে বিশেষায়িত করব তা ভেবে পাচ্ছি না।
২৪ শে মে, ২০০৮ সন্ধ্যা ৭:১২

লেখক বলেছেন: হুমম্‌.........।
শুভেচ্ছা রেখে যাই।

২৯. ২৮ শে জুন, ২০০৮ সকাল ১০:৪৫
comment by: আবদাল্লাহ বিন মাহবুব বলেছেন: ভাল হয়েছে ....

 



 


আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
খেলে যায় রৌদ্র ছায়া,বর্ষা আসে বসন্ত।
কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,
খুশী রই আপন মনে-বাতাস বহে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই

সর্বমোট হিট

 ৭১৫৬১