খুব অবাক লাগছে.........এই তো সেদিন এলাম।সাতটা মাস পার হয়ে গেলো...।পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকা বাংলা ভাষাভাষী মানুষের মিলন মেলা এই সামহোয়ারইন ব্লগ।।দিনে দিনে কেমন জড়িয়ে গেলাম।২/৩দিন না এলে মনে হয় কেমন মিস্ করা শুরু করি।নিয়মিত ব্লগারদের না দেখলে একটু ভাবনা হয়।বিশেষ করে যারা বাইরে থাকে(লেখাপড়ার কারনে)।
বিনি সুতার বন্ধনের এই মায়াময় সামহোয়ারইনকে খুব কাছের জায়গা মনে হয়।যেখানে এসে নিজের লেখা গুলো পোষ্ট করা......অন্যদের লেখা পড়া........মন্তব্যের আড্ডায় মেতে যাওয়া।
আমাকে এই ব্লগের একজন করবার জন্য সব ব্লগারকে ধন্যবাদ........এমনকি যারা যারা রেজিষ্টার্ড ব্লগার না....তারাও তো এসে পড়ে যায় ব্লগ।তাদেরকেও ধন্যবাদ.......আমার ব্লগবাড়ীতে আসবার জন্য।
সবার কাছে দোয়া প্রত্যাশী যেনো লিখে যেতে পারি,
সবাইকে আমার হৃদয় ছোঁয়া শুভেচ্ছা আর ভালোবাসা।
ভালো থাকবেন সবাই।)
নির্বাসিত আমি
অনেক দিন হয়ে গেলো
পথ ,ঘাট ,মানুষের প্রবাহ ফেলে
আমার নির্বাসিত জীবন।
এমন জীবনের সাধ আমার
বহুকাল ধরে হৃদয়ে ছিলো।
বুকের ভিতর।
যেখানে পদ্মপাতায় দোলা
পদ্মফুলের মত
হৃদয় থাকে।
সাধনায় সব হয়।
একাগ্রচিত্তে চাইলে সব সম্ভব।
কোন এক বইতে পড়েছিলাম
(একবার দীর্ঘ সাধনায় এক ঋষির
পিছনের অংশে লেজ হয়েছিলো।
অন্য এক ঘটনায়
এক সাধক কামজয়ী হবার জন্য
রমনী হতে চেয়েছিলেন।
কি আশ্চর্য্য উনি রজঃস্বলা হয়েছিলেন!)
আমার তোমাকে দরকার ছিলো।
খুব প্রয়োজন ছিলো পরিপূর্ণ তোমাকে।
অথচ তুমি এমন দুরের একজন
যার কাছে পৌছাতে হলে
হতে হবে পাখী কিংবা ফুল।
আর তাই আমার এই স্বেচ্ছা নির্বাসন।
যদি আমার সাধনা সফল হয়।
যদি হই পাখী কিংবা ফুল।
জেনে রেখো আমি তোমার বুকের কাছে
এক নীরব কবি হবো।
সর্বশেষ এডিট : ১৭ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৮:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



