somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবি শহীদ কাদরীর জন্য প্রার্থণা

০৮ ই জুন, ২০০৮ রাত ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজ দুপুরবেলা অনেকক্ষন কবি শহীদ কাদরী আপনার কবিতার বই পড়লাম।জানেন তো এই পরবাসী জীবনে বই কতটা আপন!প্রিয়জনের মত আগলে রাখি বইগুলোকে।
৭/১২/২০০৩ এ বন্ধু কবি আহমেদ নকীব পল্লব দেশ থেকে কিছু বই পাঠিয়েছিলো।তার মধ্যে একটি হলো আপনার কবিতার বই।
শিরোনাম,"শহীদ কাদরীর কবিতা।"
ও লিখেছিলো......"সাজিকে
সুস্হ সুন্দর জীবনের জন্য".......পল্লব।
ও জেনে গিয়েছিলো জীবনের বড় এক পরীক্ষার মুখোমুখী আমিও তখন।ও জেনেছিলো সুস্হতা হলো সুন্দর জীবনের প্রথম শর্ত।
ক'দিন থেকেই ব্লগে,পত্র-পত্রিকায় আপনার অসুস্হতার খবর।প্রার্থণা করছি ভালো হয়ে উঠুন।পৃথিবীতে আপনার মত কবিদের উপস্হিতি বড় বেশি প্রয়োজন।
আপনার লেখা,"একটি উত্‌থান পতনের গল্প"......কবিতাটা দারুণ লাগলো।অনেক বার পড়লাম,"দাঁড়াও আসছি "কবিতাটা।হঠাৎ খুব মন খারাপ হলো আমার।আপনার নির্বাসিত জীবনের কোন লেখা পড়া হয়নি বলে মন খারাপ হ'তে লাগলো।এত কাছে থেকেও।
নির্বাসিত জীবনকে আপনি অনেক বেশী উপলদ্ধি করেছেন...অনেক দিন।
কবি আপনাকে বলছি.....হৃদয়ের তাবৎ ইচ্ছাশক্তি দিয়ে যুদ্ধ করে জেগে উঠুন।এত প্রিয় শরীর মনের কথা শুনবেনা তা কি হয়?আপনার মনোজগতের সমস্ত অভিলাষ একত্রিত করে সব অসুস্হতাকে ছাপিয়ে উঠুন কবি।
আপনের চোখে দেখা সকাল,দুপুর,বিকাল ,সন্ধ্যাতে আরো লেখা আসুক।আপনি সবার মধ্যে বসে থেকে জমজমাট রাজনৈতিক আলোচনার ফাঁকে ,অথবা স্বাস্হ্য সম্পর্কিত আলোচনার ফাঁকে লিখতে থাকেন কবিতা।

দোয়া করি আপনি সুস্হ্য হয়ে উঠেন।
আপনি সেরে উঠুন।
নড়ে উঠুন।
কথা বলতে শুরু করুন।
আপনার জন্য অপেক্ষায় আছে আপনার প্রিয়জনেরা।
আপনার বন্ধুরা......এবং অনেক অনেক পাঠকেরা।
জানেনতো একটাই জীবন!তাহলে এত সকালেই কেন চুপ হয়ে যাবেন?কথাহীন আপনাকে মানাচ্ছে না ।
জাগুন কবি।
প্রার্থণায় সমবেত হয়ে আপনাকে ডাকছি।
অনেক সূর্যোদয়,সূর্যাস্ত পার হয়ে যাচ্ছে....উঠে পড়েন।মানুষ আমরা খুব কম জনই শতায়ুকে ছাপাতে পারি।
আপনি শতায়ু হন কবি।
একটা ম্যাজিক হোক।
আপনি সুস্হ হয়ে আবার ফিরে আসেন.....জীবনের জয়গানে।

শহীদ কাদরীর কবিতা...

"বোধ"
(মাহবুব হাসান কে)
শালিক নাচে টেলিগ্রাফের তারে,
কাঁঠাল গাছের হাতের মাপের পাতা
পুকুর পাড়ে ঝোপের উপর আলোর হেলাফেলা।
এই এলো আশ্বিন,
আমার শুন্য হলো দিন
কেনো শুন্য হলো দিন?

মহাশ্বেতা মেঘের ধারে-ধারে
আকাশ আপন ইন্দ্রনীলের ঝলক পাঠায় কাকে?
ছাদে-ছাদে বাতাস ভাঙে রাঙা বৌ-এর খোঁপা
এই এলো আশ্বিন,
আমার শুন্য হলো দিন
কেনো শুন্য হলো দিন?

শিউলী কবে ঝরেছিলো কাদের আঙিনায়
নওল-কিশোর ছেলেবেলার গন্ধ মনে আছে?
তরুণ হাতের বিলি করা নিষিদ্ধ সব ইস্তেহারের মত

ব্যতিব্যস্ত মস্তো শহর জুড়ে
এই এলো আশ্বিন,
আমার শুন্য হলো দিন
কেনো শুন্য হলো দিন?



সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০০৮ সকাল ৯:১৮
২৭টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শিক্ষা খাতে শুরু হয়েছে তারেক রহমান ম্যাজিক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ১১:২৯


রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

×