সুন্দর সকালটা আজ রোদে ভরে ছিলো।
আকাশের দিকে তাকিয়ে
মনটা আকাশ হয়ে ছিলো।
সিগন্যালের লাল বাতিতে থেমে ছিলো গাড়ি।
মেয়েটা ড্রাইভিং সিট এ বসে
আনমনে নিজের চুল দেখছিলো।
দুর থেকে দেখা ওই দৃশ্যটা চোখের মনিকোঠায়।
সুন্দর যা কিছু মন কে ছোঁয়।
এভাবেই চোখের কোনে এসে
থেমে যায়।
বাতাসেরা খেলা করছিলো ওর চুলে।
ওর মগ্নতার ফাঁকে সবুজ বাতিতে
চলতে শুরু করেছিলো সবাই।
হর্ণ বাজালো কি কেউ।
কয়েক সেকেন্ডের অদ্ভুত ভালো লাগার দৃশ্যটা
হারিয়ে গেলো নিমেষেই।
অথচ আজ সারাবেলা সেই চেয়ে থাকাটুকু
চোখে নিয়ে বসে আছি।
নিজের চুল নিয়ে খেলা করা মেয়েটাকে
এই শহরের কোথাও আর কোনদিন ও
খুঁজে পাবো না কখনো।
ওর মগ্নতা ভাঙাবার জন্য সিগন্যাল বাতিটা
আর চলতে থাকা গাড়ীগুলোর উপর রাগ হতে থাকে।
একদিন না হয় থেমে যেতো চলা।
একদিন না হয় থেমে যেতো সময়
সেই মেয়েটার চুলের আবাহনে!
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ৯:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



