আমার প্রিয় পোস্ট

মানুষের একা হওয়া চাঁদেরই কারন

১২ ই জুলাই, ২০০৮ ভোর ৫:৫৫

শেয়ার করুন:                   Facebook

৯৬) মানুষের একা হওয়া চাঁদেরই কারন

মানুষ মূলতঃ একা।
তবু এই একা হওয়াতেও সবাই এক সাথে রয়।
নিঃসঙ্গ মানুষ বারবার করে দলে মিশে যায়।
অজস্র চেনা মুখ।
অজস্র চেনা সুখ ।
অজস্র অচেনা দুঃখ।
ভাবনার অতলে বাস করে একা হয়ে যাওয়া।

অর্ধেক চাঁদ এর আলো পড়েছিলো কাল
নদীর উত্তাল জলে।নিঃশ্বাসের খুব কাছেই
বসবাস করছিলো একান্ত সুখেরা।
একা হবার কথা মনেই থাকেনা কারো!
চাঁদটাকে ধিরে নানান কথোপকথন।

সুখ যেমন করে একা।
একা চাঁদ।
একা পৃথিবী।
একা ওই আকাশ।
শুধু মানুষ একা হলেই বেদনারা ভীর করে আসে।
প্রিয় মানুষের বিরহে কাঁদে মানুষ।
এমনকি প্রিয় একটা ছোট্ট ঘাসফুল ও
দৃষ্টিতে নদী বয়ে আনে।

চুপ বসে থাকা সময়ে
কিভাবে যে বিষণ্নতা খেলা করে হৃদয়ে।
সব মানুষেরই ভিতরে বাস করে এই একা হওয়া।
আকাশের চাঁদের দিকে তাকিয়ে একটা কথা খুব মনে হয়
মানুষের একলা হওয়া তো ওই চাঁদেরই কারন।

 

 

  • ৭০ টি মন্তব্য
  • ৪৬১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২৪ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ১২ ই জুলাই, ২০০৮ ভোর ৫:৫৭
comment by: তামিম ইরফান বলেছেন: আবার ক্লান্তি দুর করতে আসলাম:)
১২ ই জুলাই, ২০০৮ সকাল ৭:৫২

লেখক বলেছেন: :)
ক্লান্তি দুর করতে কবিতা?
ভালো থেকো।
শুভেচ্ছা।

২. ১২ ই জুলাই, ২০০৮ ভোর ৫:৫৯
comment by: শিরোনামহীন বলেছেন: সব মানুষেরই ভিতরে বাস করে এই একা হওয়া।----- খুবই বাস্তব কথা! আপি অনেক ভালোলাগসে কবিতা টা, :) প্রিয়তে রাখলাম।

আর হ্যা গল্পটার ২য় পার্ট ো পোস্ট করেছি।

ভালো থাকবেন।
১২ ই জুলাই, ২০০৮ সকাল ৭:৫৪

লেখক বলেছেন: ভালো লাগাটুকু হৃদয়ে রাখি.......।
ভালো থেকো।
পড়তে আসছি।
শুভেচ্ছা।

৩. ১২ ই জুলাই, ২০০৮ ভোর ৬:০৪
comment by: কোলাহল বলেছেন: মানুষের একলা হওয়া তো ঐ চাঁদেরই কারন।
অনেকক্ষন ভেবে তারপর অর্থ উদ্ধার করতে হয়েছে। পেরেছি কিনা জানিনা।
১২ ই জুলাই, ২০০৮ সকাল ৭:৫৫

লেখক বলেছেন: :)
অনেক কঠিন কি?
শুভেচ্ছা।

৪. ১২ ই জুলাই, ২০০৮ ভোর ৬:০৭
comment by: আশরাফ মাহমুদ বলেছেন: ভালো।

কেমন আছেন?
১২ ই জুলাই, ২০০৮ সকাল ৭:৫৬

লেখক বলেছেন: ভালো আছি ।আপনি কেমন আছেন?
অনেক শুভকামনা।

৫. ১২ ই জুলাই, ২০০৮ ভোর ৬:০৭
comment by: রন্টি চৌধুরী বলেছেন: হুমম...
হল কি?
এত একাকিত্ব কেন?




শুধু মানুষ একা হলেই বেদনারা ভীর করে আসে।
প্রিয় মানুষের বিরহে কাঁদে মানুষ।
এমনকি প্রিয় একটা ছোট্ট ঘাসফুল ও
দৃষ্টিতে নদী বয়ে আনে।

লাইনগুলো এত সত্যি।
তুমি এত ভাল লিখ। সিরিয়াসলি বলছি, তুমি আমার প্রিয় কবিদের লিষ্টিতে নাম উঠাচ্ছ।
১২ ই জুলাই, ২০০৮ সকাল ৮:০৭

লেখক বলেছেন: তো লিষ্টিতে উঠার দিনটা কবে........।?
জামদানী শাড়ি পড়ে আসবো।:)
কবি বলে কথা!
নিজেকে এখনো ওভাবে ভাবি নি তো।কেমন যেনো লাগলো।
আমার লেখা যে পড়ো,ভালো লাগে.......।এই আনন্দটুকু অনেক আমার।
এই লেখাটা আসার পিছনের কথা বলি তাহলে:
২ দিন আগে রাত এগারোটার দিকে ও বাইরে থেকে ফোন করে বললো চলো বাইরে ঘুরে আসি।আমি দুই ছেলেকে সাথে নিয়ে নামলাম।ও তো অবাক।ভেবেছিলো আমি একা নামবো।
একটা আইস ক্রমের দোকানে আইসক্রিম খেয়ে পরে নদীর ধারে ঘুরতে গেলাম।অর্ধেক চাঁদটা আকাশে.....পানিতে খেলা করছিলো ছায়া।আমাদের কথাবলা।চারিদিকের শুনশান নীরবতাকে ভেঙে দিচ্ছিল।
ফেরার পথ এ সবাই চুপচাপ.......
চাদঁটা একা আকাশ জুড়ে........।
এইসব আর কি!
আমার যাপিত জীবনের আশ পাশ থেকেই যা কিছু দেখি,যা কিছু ভাবি..........আমি এর চেয়ে বেশী কিছু পারিনা।
অনেক শুভেচ্ছা রন্টি।
ভালো থেকো।

৬. ১২ ই জুলাই, ২০০৮ ভোর ৬:১১
comment by: আবুল বাহার বলেছেন: চমৎকার !!
ভাল লাগলো কবিতা টি

প্লাস দিলাম
১২ ই জুলাই, ২০০৮ সকাল ৮:০৮

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ........
ভালো লাগা ছুঁয়ে গেলো।
শুভেচ্ছা নেবেন।

৭. ১২ ই জুলাই, ২০০৮ ভোর ৬:৫৫
comment by: দূরন্ত বলেছেন: ভালো লাগলো।
ভালো থাকবেন।
শুভেচ্ছা।
১২ ই জুলাই, ২০০৮ সকাল ৮:০৯

লেখক বলেছেন: কি খবর দুরন্ত ডলফিন?
অনেক শুভেচ্ছা থাকলো।

৮. ১২ ই জুলাই, ২০০৮ সকাল ৭:০২
comment by: শেখ জলিল বলেছেন: যথারীতি বেশ ভালো। ছবিটাও সুন্দর।
১২ ই জুলাই, ২০০৮ সকাল ৮:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ...........।
আমি আগে কবিতায় ছবি দিতাম না।একদিন ভাবলাম ছবি দেইনা কেনো?সব ছবিগুলো আমার তোলা।(আমার ২ টা কবিতায় শুধু অনলাইন থেকে ছবি নিয়েছি)
আমি নিজে প্রচুর ছবি তুলি।
যেখানেই যাই অনেক অনেক ছবি তুলি।আগে যখন ডিজিটাল ক্যামেরা ছিলো না তখন ও তুলতাম......
আপনি কবিতার সাথে ছবির প্রশংসা প্রায়ই করেন।
সেই প্রশংসাটুকু নিজের জন্য নিলাম।:)
ভালো থাকবেন।
অনেক শুভেচ্ছা।

৯. ১২ ই জুলাই, ২০০৮ সকাল ৭:১২
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: আকাশের চাঁদের দিকে তাকিয়ে একটা কথা খুব মনে হয়
মানুষের একলা হওয়া তো ঐ চাঁদেরই কারন........।চমৎকার ভাবনাগুলো
খুব ভালো লাগলো

কেমন আছো?
ভালো থেকো
শুভেচ্ছা
১২ ই জুলাই, ২০০৮ সকাল ৮:১৫

লেখক বলেছেন: আমি ভালো আছি।তুমি কেমন আছো?
কদিন দেখিনা কেনো?
কাল খুঁজে এলাম।
ভালো থেকো।শুভেচ্ছা নিও।

১০. ১২ ই জুলাই, ২০০৮ সকাল ৮:৪৭
comment by: বিবেক সত্যি বলেছেন:

শব্দের বিন্যাসগুলি খুউব ভালো লাগছে আপু ।
কিন্তু কবিতা বুঝতে পেরেছি ৫১ % :)

১২ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৪৫

লেখক বলেছেন: তাও ভালো ৫১%..........আমি পাশ করে গেছি লেখায়।:)
খবর কি বিবেক সত্যি?
শুভেচ্ছা থাকলো।

১১. ১২ ই জুলাই, ২০০৮ সকাল ১০:১২
comment by: বাবুয়া বলেছেন: অসম্ভব ভালো লেগেছে!গভীর রাতের চাঁদ আর একাকীত্ত অসম্ভব মিল!
১২ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৪৬

লেখক বলেছেন: ভালো লাগাটুকু সুখি করলো।
শুভেচ্ছা বাবুয়া।

১২. ১২ ই জুলাই, ২০০৮ সকাল ১০:২৮
comment by: সবুজ বলেছেন:
মানুষের একলা হওয়া তো ঐ চাঁদেরই কারন।

...

জটিলতম ফিলোসোফি!!!
+
১২ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৪৭

লেখক বলেছেন: :)
হয়তোবা।
অনেক শুভকামনা।

১৩. ১২ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৪৭
comment by: সাইফুর বলেছেন: কেমনজানি....:(
তবে লেখাটা পড়ে...কেমন জানি লাগছে...
অনেক ভালো লেখা....অনেক ভালো
১২ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৫২

লেখক বলেছেন: কিরে কাছিম?
কেমন জানি লাগছে কেনো রে?মন টন ভালো তো?
অনেক ভালো থেকো।অনেক ভালো।

১৪. ১২ ই জুলাই, ২০০৮ সকাল ১০:৫৩
comment by: সবাক বলেছেন:
ভালো লাগলো।
সুন্দর লিখেছেন।

+ রেটিং করলাম।
১২ ই জুলাই, ২০০৮ সকাল ১১:০৯

লেখক বলেছেন: ধন্যবাদ সবাক........
আপনার খবর কি?
ভালো থাকবেন।
অনেক অনেক শুভেচ্ছা।

১৫. ১২ ই জুলাই, ২০০৮ সকাল ১১:১৩
comment by: অল টাইম সজীব বলেছেন:

ভালো।


সু ++
ন্দ +++
র ++++
১২ ই জুলাই, ২০০৮ সকাল ১১:১৪

লেখক বলেছেন: ধন্যবাদ........।
শুভেচ্ছা।

১৬. ১২ ই জুলাই, ২০০৮ সকাল ১১:৩৫
comment by: নুরুন্নবী হাছিব বলেছেন: @মানুষের একলা হওয়া তো ঐ চাঁদেরই কারন...হুমমম...
১২ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:১৩

লেখক বলেছেন: শুভেচ্ছা রইলো.

১৭. ১২ ই জুলাই, ২০০৮ সকাল ১১:৪৬
comment by: প্রচেত্য বলেছেন: চাঁদের সাথে নিজেকে উদাহরণ দেবার মত একখান যোগ্য যুক্তি পেলাম
যে যুক্তির কথাই লেখা আছে আপনার লেখাই

আবেগ, অনুভূতি কিংবা বাস্তবিক জীবনের আড়ালে কল্পনার অস্তিত্বে সবসময় যুক্তি মেলেনা
তবুও বলি মেলে
যদি ভাবা যায় কিংবা পড়া যায় এমন কোন লেখা
১২ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:১৬

লেখক বলেছেন: আসলে চাঁদ তো সবসময়ই ভাবায়.........লেখালেখিও হয় চাঁদকে নিয়ে।
কিন্তু এই চাঁদের একাকীত্বটা নিয়ে ভাবা হয়নি.....।
আমরা শুধু আমাদের কথাই ভাবি।
শুভেচ্ছা প্রচেত্য।

১৮. ১২ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:৪০
comment by: রাতিফ বলেছেন: অনন্ত সাবলীল পংক্তিমালা.........দারুন হইছে আপু কবিতাটা।




ভালো থাকুন.......শুভেচ্ছা নিরন্তর।
১২ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ রািতফ..............
তোমাদের শুভেচ্ছা মন ভালো করে দেয়।
ভালো থেকো।
অনেক শুভেচ্ছা।

১৯. ১২ ই জুলাই, ২০০৮ দুপুর ১২:৪১
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: আমি ভালো আছি।
গতকাল রেজওয়ানা চৌধুরী'র গানের আসরে গিয়েছিলাম। অনেক মজা হয়েছে............তিন দিনের জন্য LA তে এসেছে.......।
২ঘন্টা গান করেছে
আজ সারাদিন গুনগুন করে গাইছি..........
কাজের চাপে একটু ব্যস্ত ছিলামও বটে

ভালো থেকো অনেক।
১২ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:২৩

লেখক বলেছেন: আচ্ছা গান গাইছো।:)
আমাদের এখানে রেজোয়ানা এসেছিলো গত বছর...........
কেনো যেনো মনটা ভরাতে পারেননি।
গান সিলেক্শন ভালো ছিলোনা।
রবীন্দ্র সংগীত আমার প্রানের.........।চলে আসো না চিটি।ক'দিন আড্ডা মেরে যাও।ভালো থেকো।
তোমার গুন গুনানী থেকে কিছু কবিতা আসুক।
ভালো থেকো।
শুভেচ্ছা।

২০. ১২ ই জুলাই, ২০০৮ দুপুর ২:৪৩
comment by: রুবেল শাহ বলেছেন: এত্ত এত্ত কথার ফুলঝুরি দেখে কিছু লিখতেই আমি লজ্জা পাচ্ছিলাম।

তোমার অনেক লেখায় আমার মন্তব্য থাকে না। তাই বলে এই ভেবনা আমি তোমার লেখা পড়ি না। তোমার সব লেখাই আমার কাছে কপি করা থাকে ----------- এত ভাল একজন কবিকে আমরা নিরবেই পেয়েছি তা বুঝতে হয়তো আমরা পারছি না। সময় এক দিন ঠিকই বলে দেবে তোমার লেখনি শক্তি কতটা অসহ্য সুন্দর-----------

শুভেচ্ছা রইল-----
১২ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৩০

লেখক বলেছেন: কি যে বললো রুবেল।
তোমাদের অনুপ্ররণায় আজকাল লেখালেখি আগের চেয়ে অনেক সচল।
একদিন আমি যখন থাকবোনা,আমার লেখা যদি একটু ও মনে করিয়ে দেয় আমার কথা তাহলেই আমার সার্থকতা।
আমি জানি আমার লেখা পড়ো।
এখানে এসে কিছু লিখে যাবা......
এতে কোন দ্বিধা কোর না।
অনেক ভালো থেকো।
অনেক শুভকামনা।

২১. ১২ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:৫৭
comment by: সবাক বলেছেন: তুমি কিন্তু আমার সাথে বাড়াবাড়ি করতেছ......X(

আমাকে ভুলে যাওয়ার অপচেষ্টায় আছো।
১২ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৩৩

লেখক বলেছেন: কি রে সবাক
আমি তো অবাক.......।
রাগের মুখ দেখে
আমি তো নির্বাক...............।:)
কি যে বলো না।
অনেক অনেক ভালো থাকো.......শুভেচ্ছা নিও।

২২. ১২ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:০০
comment by: ফারহান দাউদ বলেছেন: শিরোনামটা পছন্দ হইসে।
ভাবসিলাম এইটুকই লিখবো,পরে মনে হইলো আরো ২-১ কথা বলি। হুমায়ুন আহমেদ আগে তার বইগুলাতে প্রায়ই লেখতো,জনতার মাঝেই আছে নির্জনতা,আমি সেই নির্জনতা খুঁজি। কথাটা মিথ্যা না,শেষ বিচারে সবাই আসলে একা,আসাও একা,যাওয়াও একা,এমনকি যতটা সময় থাকা এখানে,তখনো একা,অন্তরের খবর নিতে গেলে সেখানে আরো বেশি একা,নিজের ভেতরে সবাই বাউল। ভালো থাকবেন।
১২ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৪২

লেখক বলেছেন: কবি জীবনানন্দ ও বলেছেন..........
"সবার মাঝেও থেকে
নিজেরই মুদ্রা দোষে
আমি একা হতেছি আলাদা"..............।
আমিও এভাবেই ভাবি।
অনেক শুভেচ্ছা ফারহান........সুন্দর মন্তব্যর জন্য ধন্যবাদ।
মানুষের মধ্যেকার বাউলপনা না থাকলে জীবন এত ইন্টারেষ্টিং হতো না।
ভালো থাকবেন।
শুভেচ্ছা নিরন্তর।

২৩. ১২ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:০২
comment by: রাশেদ বলেছেন: কেয়া হুয়া সাজিপু, মন খারাপ কেন? ব্লগে এত কম আসি যে তোমার লেখা সবগুলো পড়া হইতেছে না সময় মত। :(
১২ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৪৫

লেখক বলেছেন: মন খারাপ না...........:)
মন খুব ভালো আছে।
একা শব্দটা কি মন খারাপ ভাবার কারন?
কিছু কিছু সময়ে সবাই একা.........
ভালো থেকো রাশেদ।
অনেক ভালো থেকো।
শুভেচ্ছা।

২৪. ১২ ই জুলাই, ২০০৮ সন্ধ্যা ৭:৪৭
comment by: রাশেদ বলেছেন: খাইছে! সাজিপু দেখি ভাববাচ্যে কথা বলে! হে হে! মনে হয় ভাইয়া আজকে কাজ বেশি করতে দিছে তোমারে! :P :P
১২ ই জুলাই, ২০০৮ রাত ৮:১৯

লেখক বলেছেন: কি বলো।:)

২৫. ১২ ই জুলাই, ২০০৮ রাত ৮:২৮
comment by: চিকনমিয়া বলেছেন: আহারে:( কত সোন্দর কবিতা লেখেরে:(
১২ ই জুলাই, ২০০৮ রাত ১০:৪৯

লেখক বলেছেন: :)
ধন্যবাদ .........।
খবর কি ?
শুভেচ্ছা/

২৬. ১২ ই জুলাই, ২০০৮ রাত ৮:৫৩
comment by: মুকুল বলেছেন: অবশেষে জেনেছি মানুষ একা... নিজের কাছেই নিজেই একা...

*****
১২ ই জুলাই, ২০০৮ রাত ১০:৫০

লেখক বলেছেন: হুমম্‌.........।ঠিক ঠিক।
ভালো থেকো মুকুল.....।শুভেচ্ছা থাকলো।

২৭. ১২ ই জুলাই, ২০০৮ রাত ৯:০৪
comment by: বিবর্তনবাদী বলেছেন:

কোথাও কেউ নেই তাইতো বলি বার বার ''নিঃসঙ্গতা তোমায় ভালবাসি "
১২ ই জুলাই, ২০০৮ রাত ১১:১৪

লেখক বলেছেন: পড়লাম তোমার লেখা...........খুব সুন্দর।
অনেক শুভেচ্ছা।

২৮. ১২ ই জুলাই, ২০০৮ রাত ১১:০৫
comment by: একরামুল হক শামীম বলেছেন: ভালো লাগলো আপু কবিতাটা।
১২ ই জুলাই, ২০০৮ রাত ১১:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ শামীম।
অনেক শুভেচ্ছা।

২৯. ১২ ই জুলাই, ২০০৮ রাত ১১:৫৪
comment by: ~টক্স~ বলেছেন: মোট তিনবার পড়লাম কবিতাটা।
প্রথম দুইবার শুধু ভাল লাগার জন্য পড়া।
শেষের বার পড়লাম সবার মন্তব্য পড়ে তারপর।
বরাবরের মতই সুন্দর একটা কবিতা ।
পংক্তিগুলো বেশ ভাবুক করে তোলে।
আপনার জন্য শুভকামনা আপুনি।
১৩ ই জুলাই, ২০০৮ রাত ১২:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ.........।
অনেক দিন পর দেখলাম।
ভালো তো?
অনেক শুভেচ্ছা থাকলো/

৩০. ১৩ ই জুলাই, ২০০৮ রাত ৩:২৩
comment by: কালপুরুষ বলেছেন: ভাললাগা জানিয়ে গেলাম। অনেক রাত। মন ভাল নেই। তাই সাদামাটা মন্তব্য করে ঘুমাতে গেলাম। রাত ৩.২২। ভাল থেকো।
১৩ ই জুলাই, ২০০৮ সকাল ৭:২৬

লেখক বলেছেন: মন ভালো করে ফেলেন তাড়াতাড়ি।
শুভকামনা থাকলো।

৩১. ১৩ ই জুলাই, ২০০৮ সকাল ৮:২৭
comment by: রন্টি চৌধুরী বলেছেন: লেখক বলেছেন,
আমি আগে কবিতায় ছবি দিতাম না।একদিন ভাবলাম ছবি দেইনা কেনো?সব ছবিগুলো আমার তোলা।(আমার ২ টা কবিতায় শুধু অনলাইন থেকে ছবি নিয়েছি)

বাহ বাহ...আমার কোন কৃতিত্বই উল্লেখ করলে না? আমি যে তোমার তোলা ছবির জন্য এত চিল্লাফাল্লা করলাম, তবেই না তুমি তোমার পোষ্টে নিজের তোলা ছবি দেয়া শুরু করলে X(

জলদি আমার প্রাপ‌্য আমাকে দাও, নাহলে খবর আছে।
১৩ ই জুলাই, ২০০৮ সকাল ১০:০৬

লেখক বলেছেন: :)
রন্টি বলছিলো আমার তোলা আকাশের ছবিগুলো খুব সুন্দর।
ঠিকাছে একটা পোষ্ট দিয়ে বলবো।ঠিকাছে?পোষ্টের নাম হবে.......। .কেনো ছবি দেই কবিতায়।:)

৩২. ১৩ ই জুলাই, ২০০৮ বিকাল ৩:১৭
comment by: মোসতাকিম রাহী বলেছেন: মানুষের একা হওয়া চাঁদেরই কারণ!

আসলেই তো। এই চাঁদই আবার নিঃসঙ্গ-বিষণ্ণ মানুষের একমাত্র ভরসা। করোটির ভেতরে থইথই জ্যোৎস্না নিয়ে এরা কৃষ্ণপক্ষও পার করে দেয় অবলীলায়!

দুর্দান্ত সাজিপু। কিপইটআপ!
১৪ ই জুলাই, ২০০৮ রাত ১০:২০

লেখক বলেছেন: ধন্যবাদ রাহী........।সুন্দর মন্তব্যের জন্য।
শুভেচ্ছা থাকলো।

৩৩. ১৪ ই জুলাই, ২০০৮ বিকাল ৫:২০
comment by: উত্তরাধিকার বলেছেন:
হুম্‌ম।
ভায়োলিনের স্বাদ পেলাম।

ঐ দূরের আকাশটাও কিন্তু একা - বড় একা !
:(
১৪ ই জুলাই, ২০০৮ রাত ১০:২৫

লেখক বলেছেন: হুমম্‌ ঠিক তাই..............
এই জন্য তো একা হলেই আকাশের দিকে তাকায় মানুষ।একটু ভালো লাগে যদি তাই।
অনেক অনেক শুভেচ্ছা থাকলো।

৩৪. ১৪ ই জুলাই, ২০০৮ রাত ১০:২৬
comment by: আকাশচুরি বলেছেন: হুমম, সব দোষ ঐ বুড়ো চাঁদটার

ভালো লেগেছে

কেমন আছেন?
১৪ ই জুলাই, ২০০৮ রাত ১০:৩০

লেখক বলেছেন: :)
ভালো আছি......
আপনার খবর কি?
অনেক দিন পর গল্পের জন্য ধন্যবাদ।
লিখতে থাকুন।
শুভেচ্ছা।

৩৫. ১৬ ই জুলাই, ২০০৮ রাত ১২:২৫
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: মানুষ একা না!
৩৬. ১২ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১২
comment by: সুরভিছায়া বলেছেন: আমার তো একা মনে হয় না নিজেকে।লেখাটা ভাল লাগলো।

 



 


আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
খেলে যায় রৌদ্র ছায়া,বর্ষা আসে বসন্ত।
কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,
খুশী রই আপন মনে-বাতাস বহে...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ