আমার প্রিয় পোস্ট

কবিতার অভিমানের সময়

২৭ শে জুলাই, ২০০৮ রাত ৯:১৫

শেয়ার করুন:                   Facebook

১০৩) কবিতার অভিমানের সময়

খুব ম্রিয়মান হয়ে থাকে
আজকাল মনের ঘর।
কবিতা লেখা হয় না আমার।

শব্দরা সব দুরে সরে থাকে।
রান্না ঘরের মশলার তাকে
বই এর শেলফে
সিডির র‌্যাকে
চুড়ির আলনায়
গোছানো সব কিছুতে
ওদের খুঁজে বেড়াই।

একটা কবিতা লিখবো বলে
যতবার প্রিয় জায়গাতে বসি।
কোন সে অভিমানে শব্দরা
দুর থেকে আমার দিকে তাকিয়ে থাকে।

ভীষণ কষ্ট হয় আমার।
কষ্টের সাইত্রিশটা কারন এসে ভীড় করে
মনের গহীনে।
নিঃশব্দে সাঁতার কাটি
খুব একা হয়ে।
তবু শব্দরা আমার কাছে আসেনা।

মন খারাপের ঘুড়িটা আকাশে উড়িয়ে
লাটাইটা হাতে নিয়ে বসে থাকি।
মনে ভাবি যদি ওরা আসে!

কিছুতেই ফেরেনা ওরা।
আর বিষণ্নতায় ডুবে যেতে যেতে
হৃদয়ে সন্তাপ আসে।

কবিতায় আলো হয়ে যাবার
সময় যখন।
যখন মনের ঘরে
সুখের আলাপন।
তবু কবিতায় ফেরা হয় না আর!

কে যেনো কানে কানে বলে যায়,
আজকাল কবিতার ও মন খারাপ।
কবিতার অভিমানী শব্দাবলী
ঘুরে বেড়ায় আমার চারিপাশেই।
অথচ আমি ওদের ছুঁতে পারিনা!

 

 

  • ১১৮ টি মন্তব্য
  • ৫৭১ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ২৯ জনের ভাল লেগেছে, ১ জনের ভাল লাগেনি
১. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ৯:২০
comment by: রেটিং বলেছেন: আমি ফার্স্ট পইড়াও ফেলাইছি। +
২. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ৯:২১
comment by: রেটিং বলেছেন: আপা, আপনের কি মন খআরাপ, এত মন খারাপরে কথা লিখলেন কেন ?
২৭ শে জুলাই, ২০০৮ রাত ৯:২৮

লেখক বলেছেন: মন ভালো......।
কিন্তু লেখালেখি হচ্ছে না।
এই কারনে কষ্ট বোধ তাড়াচ্ছে।
ভালো আছো তো?
অনেক ভালো থেকো।
একটু পর খুব সুন্দর একটা জায়গায় বেড়াতে যাচ্ছি।
ফিরে এসে কথা হবে।

৩. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ৯:২৭
comment by: |জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন: খুব ম্রিয়মান হয়ে থাকে
আজকাল মনের ঘর।

আপু, বাকী অনুসংগ অন্যরকম হলেও, আমার ও সবকিছু
কোনো কারণহীন কারণে ম্রিয়মান হয়ে থাকছে প্রায়ই|
২৭ শে জুলাই, ২০০৮ রাত ৯:৩৩

লেখক বলেছেন: মন ভালো হোক........
যা করলে ভালো লাগে....তাই করতে হবে।
মন খারাপের মেঘ সরে যাক....
অনেক শুভকামনা থাকলো।

৪. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ৯:৩০
comment by: রেটিং বলেছেন: ওকে আফা জান...আমিও আর থাকুম না। ভাল লাগছিল না তাই উকি দিছি, আমিও যামু গা :)
২৮ শে জুলাই, ২০০৮ রাত ১১:৪১

লেখক বলেছেন: :)

৫. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ৯:৩১
comment by: তামিম ইরফান বলেছেন: সাজিপু মন খারাপ কেন????.....জলদি মন ভালো করে ফেলেন:).....কবিদের মন খারাপ হওয়া ভালো না:)
২৮ শে জুলাই, ২০০৮ রাত ১১:৪৪

লেখক বলেছেন: লেখালেখি মন মত না হলে এমন হয়..........।অস্হিরতায় থাকি।
মন ভালো রাখার চেষ্টা করি।আমার জন্য আশেপাশের কাউকে আমি কষ্ট দিতে রাজি না।
অনেক ভালো থেকো।শুভেচ্ছা।

৬. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ৯:৪১
comment by: চিকনমিয়া বলেছেন: ঠিকাচে্আফা, বইয়ের রেকের বইডি সোন্দর আছে
আট কুঠুরি নয় দরজা বইডা পড়ছিলেন নি আফা?
২৮ শে জুলাই, ২০০৮ রাত ১১:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ চিকন সাহেব........।
নাহ্‌ বইটা পড়ি নাই......অনেক শুভেচ্ছা।

৭. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১০:০৪
comment by: তাত্ত্বিক বলেছেন:
মন ছুঁয়ে গেল কবিতাটি পড়ে।
+

শেষ চার লাইন বিষয়ক বিশ্লেষন/ ব্যাখ্যাঃ

আজকাল কবিতার ও মন খারাপ।
>> ও প্রত্যয় নির্দেশ করে আপনারও মন খারাপ।

কবিতার অভিমানী শব্দাবলী
>> অভিমান করার অধিকার শব্দ'দেরও আছে।

ঘুরে বেড়ায় আমার চারিপাশেই।
>> সূর্যের চতুর্দিকে ঘুরে বেড়ায় পৃথিবী পারস্পরিক টানা পোড়েন এ।

অথচ আমি ওদের ছুঁতে পারিনা!
>> আপনি মনটা ভাল করে একটু স্থির হয়ে বসুন। দেখবেন ওরাই আপনার কাছে এসে ধরা দেবে।

:)
এক সময় বিতর্ক করতাম।
ভেঙ্গে ভেঙ্গে বিশ্লেষনটা তখন আরো ভাল পারতাম।

শুভচ্ছা গ্রহন করে বাধিত করবেন।
২৮ শে জুলাই, ২০০৮ রাত ১১:৪৭

লেখক বলেছেন: অনেক ভালো লাগলো.....কবিতা ব্যাখ্যা.....
অনেক অনেক শুভকামনা আপনার জন্য.....
কবিতা পড়তে আসবেন ।খুশী হবো।
ভালো থাকবেন।

৮. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১০:০৭
comment by: আইরিন সুলতানা বলেছেন: প্রকৃত কবির মনোভাব বুঝি এমনই হয়
শব্দের সাথে বিচ্ছেদে হৃদয়ে জাগে ক্ষয় ...
২৮ শে জুলাই, ২০০৮ রাত ১১:৪৯

লেখক বলেছেন: আমার সাধারণ জীবন যাপনের সব কিছু নিয়ে আমার কবিতা।
আর যখন ভাবনা গুলো জমাট বেঁধে যায়....অস্হিরতা এসে পড়ে।
কেমন আছেন নাসরিন?
অনেক শুভেচ্ছা।

৯. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১০:২১
comment by: মিরাজ বলেছেন: অনেকদিন পরে প্রিয়তে রাখার মত একটি কবিতা পেলাম ।
২৮ শে জুলাই, ২০০৮ রাত ১১:৫৫

লেখক বলেছেন: অনেক অনেক খুশী হলাম......।
অনেকদিন পর এলেন আমার ব্লগে।
ধন্যবাদ আর শুভেচ্ছা আপনাকে।

১০. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১০:৪০
comment by: শেখ জলিল বলেছেন: অনুভূতিটা চমৎকার।
এরকম না ছুঁতে ছুঁতেই পরিপূর্ণ ছোঁয়া যায় শব্দপরীকে...
২৮ শে জুলাই, ২০০৮ রাত ১১:৫৬

লেখক বলেছেন: হুমম আপনি খুব ভালো বুঝবেন.........।
কেমন আছেন?অনেক শুভেচ্ছা আপনাকে।

১১. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১০:৪৩
comment by: আলী আরাফাত শান্ত বলেছেন: কঠিন অনুভূতি!
দারুন উপলব্ধি
ভালো কাটুক আপুর সময়
২৮ শে জুলাই, ২০০৮ রাত ১১:৫৯

লেখক বলেছেন: কেমন আছো শান্ত......
কবিতা টা পোষ্ট করে এক জায়গায় গেছিলাম বেড়াতে.....অন্য এক শহরে।নাম মন্ট ট্রম্বলে।এত সুন্দর শহরটা.........।দেখি পোষ্ট দেবো সহসাই।অনেক সুন্দর সব ছবি তুলেছি।
ভালো থেকো তুমি।
শুভেচ্ছা।

১২. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১০:৫৪
comment by: দেবদারু বলেছেন: দারুন............ আজকাল কবিতার জন্য আমিও হন্যে হয়ে ঘুরি...........
২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:০৪

লেখক বলেছেন: আর আমরা ঘুরি দেবদারুর ব্লগ বাড়ীতে কবিতার জন্য।
অনেক শুভেচ্ছা....।কবিতা আসুক ...।শুভকামনা।

১৩. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১১:০৮
comment by: বিবর্তনবাদী বলেছেন: কবিতার অভিমানী শব্দাবলী
ঘুরে বেড়ায় আমার চারিপাশেই।
অথচ আমি ওদের ছুঁতে পারিনা!


অভিমান কারন আমি ওদের ছোঁয়ার যোগ্য নই।
২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:০৬

লেখক বলেছেন: কেমন আছো তুমি?
অনেক ভালো থেকো।
শুভকামনায়।
শুভেচ্ছা।

১৪. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১১:১০
comment by: নাঈম বলেছেন: আপনার কবিতাগুলো পড়লে আমার দুটো অনুভূতির যেকোন একটি মনের আসে; একটা হয়তো খুব বেশী মন খারাপ হয়ে যায় অথবা মনটা ভালো হয়ে যায়। এই কবিতাটি পড়ে মনটা একেবারে খারাপ হয়ে গেল।

একেবারে মনের অন্তঃস্থলে প্রবেশ করা একটি কবিতা এটি। অনেক অনেক অভিনন্দন আপু আপনাকে এই কবিতার জন্য।
২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:২৭

লেখক বলেছেন: অনেক শুভেচ্ছা এত সুন্দর করে বলবার জন্য..........।
মনটা খারাপ করে দেবার জন্য দুঃখিত।মন ভালো হোক।
শুভেচ্ছা।

১৫. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১১:৩৫
comment by: হায়দার কািরগর বলেছেন: আপনার অনুভূতির সাথে হাত মেলালাম। যখন দামের ভারসাম্য খড়গ শার্টের কলারের নিচে ধারের শব্দ শোনায় অথবা দুর যুদ্ধমান মানুষের নিদ ভেঙ্গে চুরে পেরিয়ে যায় দুপাখা বিমান, আর পোলিট কিছু মানুষ আমাদের শুধুই আমাদের পৃথিবীটাকে নিছক শান্তির ভিলেজ বানানোর পরিকল্পনায় যুদ্ধ ঘোষনা করে, আর কেউ পোলিটের সঙ্গে ভাল থেকে বলে ‍" আমরা ভাল আছি, আমরা ভাল লিখছি, সুখে সুখে করিতেছি দিন গোজরান।"

তখন রেটিং জনারন্যে নিঃসঙ্গ পথিক সুলতানা শিরীন সাজি তামিম ইরফান মিরাজ শেখ জলিল আলী আরাফাত শান্ত আইরিন সুলতানা বিবর্তনবাদী নাইম দেবদারু তাত্বিক চিকনমিঞা এবং আরো আরো...........................................

সবাই সমান

ভীষণ কষ্ট হয় আমার।
সাইত্রিশটা কারন এসে ভীড় করে
মনের গহীনে।
নিঃশব্দে সাঁতার কাটি
খুব একা হয়ে।
তবু শব্দরা আমার কাছে আসেনা।




২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:৩৯

লেখক বলেছেন: আপনার অনুভব গুলো লিখেছেন.......ভালো লাগলো।
ভালো থাকবেন।শুভেচ্ছা..........।

১৬. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১১:৩৭
comment by: বিবেক সত্যি বলেছেন:

মন ভালো হোক...
মনে মন ভালো করার কবিতা আসুক.. :)
২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:৩২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ সুন্দর প্রত্যাশার জন্য........
শুভেচ্ছা।

১৭. ২৭ শে জুলাই, ২০০৮ রাত ১১:৪৩
comment by: নুরুন্নবী হাছিব বলেছেন: @সাইত্রিশটা কারন এসে ভীড় করে
মনের গহীনে।...৩৭টা কারন??দারুন...:)
২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:৩৫

লেখক বলেছেন: :)
ভালো থাকবেন......।
শুভেচ্ছা অনেক।

১৮. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ১২:০০
comment by: সবাক বলেছেন:
কবিতার আজ মন খারাপ।
২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:৪১

লেখক বলেছেন: হুমম

১৯. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ১২:০৪
comment by: ফারহান দাউদ বলেছেন: কে যেনো কানে কানে বলে যায়,
আজকাল কবিতার ও মন খারাপ।
কি কারণে?
২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:৪২

লেখক বলেছেন: কারণ জানলে তো হতোই..............।:)
কেমন আছো ফারহান?
অনেক ভালো থেকো।

২০. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ১২:৫০
comment by: সবাক বলেছেন:
আপু তোমার কি মনটা খুব খারাপ:(
কি হয়েছে তোমার??

আমার পিসিতে ফোন নেই।
তুমি আমাকে মেইল করো।

আমার সমস্যার সমাধান হয়েছে:)

তুমি ভালো থেকো।
অনেক অনেক ভালো।
২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:৪৪

লেখক বলেছেন: লেখালেখি না হলে একটা কষ্ট বোধ কাজ করে.......।
এরই প্রকাশ...........।
ভালো আছি দুখু মিয়া।
একটু ব্যস্ততা..তাই ব্লগে বেশী আসা হচ্ছে না।
ভালো থেকো।

২১. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ৩:৫৮
comment by: একরামুল হক শামীম বলেছেন:
কবিতার অভিমানী শব্দাবলী
ঘুরে বেড়ায় আমার চারিপাশেই।
অথচ আমি ওদের ছুঁতে পারিনা!

কবিতার শব্দাবলীই ছুঁতে চায় না আমায়.......................
২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:৪৫

লেখক বলেছেন: ধন্যবাদ পড়বার জন্য।
শুভেচ্ছা শামীম।
ভালো থেকো।

২২. ২৮ শে জুলাই, ২০০৮ সকাল ৮:৪০
comment by: রাহামনি বৃষ্টি বলেছেন:
আপুর কি মন খারাপ??

কবিতারও মন খারাপ:(
২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:৪৬

লেখক বলেছেন: মন তো খারাপ ভালো হবেই......।না হলে আর মানুষ হলাম কেনো?
অনেক ভালো থেকো রাহামনি।
শুভেচ্ছা নিও।

২৩. ২৮ শে জুলাই, ২০০৮ সকাল ৯:২৬
comment by: মোস্তাফিজ রিপন বলেছেন:
'আজকাল কবিতারও মন খারাপ'

ভাল লেগেছে।
২৯ শে জুলাই, ২০০৮ রাত ২:১৯

লেখক বলেছেন: খুশী হলাম।
ভালো থাকবেন.শুভকামনা।

২৪. ২৮ শে জুলাই, ২০০৮ সকাল ৯:৫১
comment by: মুকুল বলেছেন: দারুণ লিখেছো!!! যেন আমার মনের কথাই বলে দিলে!

*****
২৯ শে জুলাই, ২০০৮ রাত ২:৫৭

লেখক বলেছেন: থ্যাংকস্‌.........
কেমন আছো মুকুল?
ভালো থেকো।
শুভেচ্ছা।

২৫. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ১১:০২
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: কবিতায় আলো হয়ে যাবার
সময় যখন।
যখন মনের ঘরে
সুখের আলাপন।
তবু কবিতায় ফেরা হয় না আর!...........।
............কি যে ভালো লাগলো, যেন মনের কথাগুলো বলছ।

শুভেচ্ছা
২৯ শে জুলাই, ২০০৮ রাত ২:৫৯

লেখক বলেছেন: জানি এই রকম সবার ই হয়।
ভালো থেকো চিটি।
অনেক শুভেচ্ছা

২৬. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ১১:৪৩
comment by: সাইফুর বলেছেন: কবিতা পড়া শিখি
২৯ শে জুলাই, ২০০৮ রাত ৩:১০

লেখক বলেছেন: খুব ভালো কথা..........
ভালো থেকো।

২৭. ২৮ শে জুলাই, ২০০৮ রাত ১১:৪৯
comment by: রাতিফ বলেছেন: দুর্দান্ত লিখেছেন আপু..........সত্যিই দুর্দান্ত।


ভালো থাকুন.........শুভেচ্ছা থাকলো।
২৯ শে জুলাই, ২০০৮ রাত ৩:১২

লেখক বলেছেন: কি যে বলো.......সাদা মাটা লেখালেখি দুর্দান্ত?
ভাল থেকো।
প্রীতি নাও।

২৮. ২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:০৪
comment by: আইরিন সুলতানা বলেছেন: লেখক বলেছেন: ......................

কেমন আছেন নাসরিন?

--------------------

টাইপো মিসটেক.... আমি আইরিন....

ভাল আছি...আপনার ঘোরাঘুরি ভাল চলছে আশা করি ।
২৯ শে জুলাই, ২০০৮ রাত ৩:১৪

লেখক বলেছেন: স্যরি......।আইরিন লিখতে নাসরিন লিখেছি।:)
একদিন ইমন লিখতে সুমন লিখেছিলাম।:)
ঘোরাঘুরি চলছে ভালোই।
ভালো থাকবেন।

২৯. ২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:১৫
comment by: কালপুরুষ বলেছেন: চমৎকার হয়েছে লেখাটা। ভাল লাগলো।
২৯ শে জুলাই, ২০০৮ রাত ৩:১৫

লেখক বলেছেন: ধন্যবাদ.........
আশাকরি ভালো আছেন।
শুভেচ্ছা থাকলো।

৩০. ২৯ শে জুলাই, ২০০৮ রাত ১২:১৮
comment by: হাসিব মাহমুদ বলেছেন: কালপুরুষাংকেল বলেছেন: চমৎকার হয়েছে লেখাটা। ভাল লাগলো।
২৯ শে জুলাই, ২০০৮ রাত ৩:১৬

লেখক বলেছেন: দেখতে পাচ্ছি.....।উনি কি লিখেছেন।

৩১. ২৯ শে জুলাই, ২০০৮ রাত ২:২৫
comment by: হনলুলু বলেছেন: অনেক ভালো লাগলো .........
আপুর কি মন খারাপ ??? ........ :(


অফটপিক : বুকশেলফের ম্যাক্সিমাম বইই দেখি আমার পড়া :)
'কাছের মানুষ' টা অনেক বেশি ভালো লাগছিল ........ :)
২৯ শে জুলাই, ২০০৮ রাত ৩:২৫

লেখক বলেছেন: মন ভালোই...........না লিখতে পারার অনুভব লিখতে চেয়েছিলাম।
আচ্ছা........।এই বই গুলো আমার খুব প্রিয়।
অনেক ভালো থেকো।
শুভেচ্ছা নাও।

৩২. ২৯ শে জুলাই, ২০০৮ রাত ৩:১৯
comment by: নিবেদীতা বলেছেন: +++++
পরে এসে কথা বলব :)
২৯ শে জুলাই, ২০০৮ সকাল ৯:০৭

লেখক বলেছেন: তোমাকে তো আগের মত পাই না.......
আসো আর যাও।
ভালো থেকো।

৩৩. ২৯ শে জুলাই, ২০০৮ রাত ৩:৫০
comment by: একরামুল হক শামীম বলেছেন: কবিতাটা আবার পড়ে গেলাম । :)
২৯ শে জুলাই, ২০০৮ সকাল ৯:০৮

লেখক বলেছেন: আচ্ছা......:)
নতুন গল্প আসছে।কবিতাও হতে পারে।:)
ভালো থেকো।

৩৪. ২৯ শে জুলাই, ২০০৮ ভোর ৪:২০
comment by: চাঁদের বুড়ি বলেছেন:
পুরো কবিতাই অসাধারণ। বেশি ভাল লাগল.......

ঘুরে বেড়ায় আমার চারিপাশেই।
অথচ আমি ওদের ছুঁতে পারিনা!



২৯ শে জুলাই, ২০০৮ সকাল ৯:০৯

লেখক বলেছেন: অনেক শুভেচ্ছা চাঁদের বুড়ি...........

৩৫. ২৯ শে জুলাই, ২০০৮ ভোর ৫:৪০
comment by: "মিজানুর রহমান" বলেছেন: ভালো লাগল,
ভালো থাকুন।
২৯ শে জুলাই, ২০০৮ সকাল ৯:১০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ।শুভেচ্ছা আপনাকে।

৩৬. ২৯ শে জুলাই, ২০০৮ ভোর ৫:৫৮
comment by: উত্তরাধিকার বলেছেন:

সাজি আপু,
কাল পড়ে একটা মন্তব্য করেছিলাম।
দেখছি বাঘে খেয়েছে।
ব্লগে বাঘের উৎপাতটা বেড়েছে মনে হয়।
:(
কবিতা না লেখার কষ্ট নিয়ে যে কবিতাটা লিখেছো
এটা একটা চরম প্রেমের কবিতা হয়েছে।
একজন বিদগ্ধ কবি পরম আবেগে
প্রকাশ করেছেন কবিতার জন্য
গভীর ভালবাসা
তার অনুরাগ !

অনেক ভাল থেকো আপু।


@তাত্ত্বিক
আপনার মন্তব্যটা খুব ভাল লেগেছে।
ধন্যবাদ।
:)
২৯ শে জুলাই, ২০০৮ সকাল ১০:০০

লেখক বলেছেন: তোমার ঘুম,স্বপ্ন এবং কবিতা..!!! এর এই লাইন গুলো মনের গুমোট কাটালো।
"কিছুদিন শব্দরা ঘুমিয়ে থাকে,
তখন চলে স্বপ্নের সাথে খেলা।
এরপর ওরা জাগে একে একে-
সুদে আসলে হিসাব হয় ত্খন
অবশেষে মুক্তি মেলে কবির ।।"

আমি তাই অপেক্ষায় আছি।
ভালো থেকো।
শুভেচ্ছা।

৩৭. ২৯ শে জুলাই, ২০০৮ ভোর ৬:২৪
comment by: নিলা বলেছেন: চারিদিকে এত মন খারাপ কেনো?!

কবিতাটা সুন্দর। ভালো থেকো আপু অনেক অনেক। তোমার বাচ্চাদের জন্য এত্ত গুলো আদর পাঠিয়ে দিলাম।
২৯ শে জুলাই, ২০০৮ সকাল ১০:০১

লেখক বলেছেন: মন খারাপ মানেই হলো মন ভালো হবে।:)
তাই ভালো আছি ।
ভালো থেকো নিলা।
শুভেচ্ছা নিও।

৩৮. ২৯ শে জুলাই, ২০০৮ সকাল ৭:২৯
comment by: রিয়া বলেছেন: ভাল লাগলো
শুভেচ্ছা নিবেন ।
২৯ শে জুলাই, ২০০৮ সকাল ১০:০৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ........।
শুভেচ্ছা।

৩৯. ২৯ শে জুলাই, ২০০৮ সকাল ৮:১৬
comment by: দোলাহাসান বলেছেন: ভাল লাগলো কবিতারও মন খারাপ!!!!

আসলেই দুনিয়ার সব ঝামেলার কাজ মাথায় নিয়ে আর যাই হোক আমার লেখা হয় না:(
একদম আমার মনের কথা, ভাবছি আপনি কিভাবে জানলেন;)

আপনি আবার অনেক সময় ফিরে পান কবিতার জন্য:)

ভাল থাকুন
২৯ শে জুলাই, ২০০৮ সকাল ১০:০৭

লেখক বলেছেন: ঠিক বলেছেন.......।
আমি সব কথা জানি।মনের কথা।:)
অনেক ভালো থাকবেন।শুভেচ্ছা........

৪০. ২৯ শে জুলাই, ২০০৮ সকাল ১০:০৭
comment by: বুমবুম বলেছেন: সাজি আপু আপনার বুকশেলফের ম্যাক্সিমামই পড়া।আমার বই দেখলেই ভাল লাগে:)
২৯ শে জুলাই, ২০০৮ সকাল ১০:১২

লেখক বলেছেন: আমি যতবার দেশে গেছি প্রিয় বইগুলো এনেছি।
এর পর গেলে আরো আনবো।বই এর ওজনের জন্য আনা হয়না।কেউ আনতেও চায় না।:(
অনেক ভালো থাকবেন।শুভেচ্ছা।