একটা প্রাচীন বট গাছ এর শিকড়ে
কতটুকু বেঁচে থাকা বসবাস করে?
শিকড় ছড়াতে ছড়াতে
গাছের বিশালতায়
পাতাগুলো ঝিরঝির কাঁপে।
কত পাখি
কত মানুষ
বিশ্রামের আয়োজনে বসে থাকে
ছায়ার কাছে শীতল হবার জন্য।
শিকড় ছাপিয়ে উঠে আসে
বনজ টান।
ছড়াতে থাকে পাখীতে ,মানুষে।
পাখি উড়ে চলে যায়
পড়ে থাকা পালক তার রেখে যায় শেকড়ে।
আর মানুষেরা চলে যায়
রেখে যায় সুখ দুঃখের মত নিঃশ্বাস কিছু।
একটা বট গাছের কতটুকুই বা লেখা যায়?
স্মৃতির বিভ্রম বলে কি কিছু নেই বয়সী বটের?
তিন'শ চার'শ বছরের বটগাছের স্মৃতি কথায়
জড়িয়ে থেকে কত অজস্র পাখি
আর মানুষের টান।
একটা মানুষ জন্মে একটা বটগাছ
কতটাই বা শেকড় ছড়াতে পারে?
স্ম্বতি জমে থাকে।
শেকড় থেকে শেকড়ে
পাতায় পাতায়
গাছের বাকলে।
আর বটগাছ শতাব্দীর পর শতাব্দী
ছায়া দিয়ে যায়।
অহংকারী মানুষ যখন উল্লাসে ভুলে যায়
ছোট্ট এ জীবনের সরল অংক সব।
ভুলে যায় চলে যাওয়া !
প্রাচীন বটগাছ চেয়ে থাকে.....
এমন কত জীবন চলে গেছে
চোখের পলকে।
পাখি বোঝে
পাতারা বোঝে
নদী বোঝে
কাশবন বোঝে
শুধু মানুষ বোঝে না!
একবার চলে গেলে মানুষ
আর ফিরে আসেনা।
ছবি সুত্র:
Click This Link

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

