আমার প্রিয় পোস্ট

তবু দিন কাটে, অপেক্ষায়

০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৫২

শেয়ারঃ
0 8 0


কত কিছু নেই তবু দিন কেটে যায় ।

প্রিয়
গল্প বই।
কাঁচের চুড়ি।
ঝিনুকের মালা।
চন্দনের সাবান।
লাল টিপের পাতা।
সাদা জামদানী শাড়ী।
পায়ের সেই রুপালী নুপুর।
বইএর ভাঁজের শুকনো পাতা।
মায়ের দেয়া হাতের সোনার কাঁকন।
বাবার দেয়া কালো রং এর দারুণ ডায়রী
ভাই এর দেয়া ফোল্ডিং করা বাহারী এক ছাতা।
বোনের হাতের কারুকাজ করা বর্ণমালার চাদর।

সব কিছু ঠিক মনে পড়ে যায়। স্মৃতির দরজা খুলে
ফিরে গেলেই,ফাগুন আগুন হয়ে সিক্ত করে চোখ।
মানুষের জীবনের যতগুলো স্মৃতির উঠোন।
বড় বেশী বেদনা ছড়ায় মনের গহীনে।
মানুষের যাওয়া টা শুধু যে যাওয়াই,
ফিরে আসা নয়। মনেই থাকে না।
মনের মধ্যে গোপন সাধ হয়ে
বাস করে শুধু অপেক্ষা।
দিনে দিনে যা শুধু
বাড়তেই থাকে
ব্যাকুলতায়।
নদীর মত
স্রোতে
ভেসে!

কিছুই ফিরে আসেনা । তবু দিন কাটে,অপেক্ষায়।

 

সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১০ সকাল ৯:২৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৫৪
রাতমজুর বলেছেন:
কবিতা ভালো হৈছে, আরো ভালো হৈছে পিরামিড ডিজাইন। কথা গুলো কিন্তু ঠিকই বলেছেন।
০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:০৯

লেখক বলেছেন: বুঝলা মানুষ আমরা যত বড় হই ,তত যেনো ছোট ও হই।:)
কয়েক দিন আগে একদিন বসে এই কাজ করছিলাম।
আজ পোষ্ট করলাম।
ভালো থেকো/

২. ০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৫৯
উত্তরাধিকার বলেছেন:
সাজি আপু,

তোমাত ভাবনা খানি
তাদের বিন্যাস
আর ছবি
সবকিছুই
বরাবরের মত
ভাল লাগলো অনেক।

:)
০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৫:১০

লেখক বলেছেন: তোমাদের আস্কারায় এই অবস্হা।:)বুঝলা?
ছবিটা কাল বিকালে তোলা.............।
বাসার কাছেই একটা নদীর ধারে/
সূর্যাস্ত দেখে ফিরলাম..........।ঐ সব জায়গায় গেলে মন যে কেমন করে.....
ভালো থেকো।

৩. ০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৫:০১
চিটি (হামিদা রহমান) বলেছেন: এত চমৎকার ডিজাইন কি করে করলা............ভাবছি !!!!!

কবিতাটি খুব ভালো লাগলো।
তোমাকে বলেছিলাম প্রিয়তে রাখতে পারি না, না হয় যেতো..........মনে গেঁথে রাখলাম।

শুভেচ্ছা ।
০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৫:১৪

লেখক বলেছেন: দেখলা তো শিখে গেলা.........।:)
কথা হয়ে ভালো লাগলো।ম্যালাদিন পর।
রান্না করো ।
আমি ছেলেকে নিয়ে পার্কে যাই।
ভালো থেকো।

৪. ০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৫:০৬
সিকদার আলি আহসান বলেছেন:
অসম্ভব সুন্দর লেখা। দারুন ভাল লাগল
০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৫:১৫

লেখক বলেছেন: আমি ভাবি সবাই এসে বুঝি বিরক্ত হয়ে যাবে............।এভাবে বললে চোখ ভারী হয়ে আসে......।
অনেক ভালো থাকবেন।
শুভেচ্ছা।

৫. ০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৫:০৬
শফিউল আলম ইমন বলেছেন: স্মৃতির দরজা খুলে
ফিরে গেলেই,ফাগুন আগুন হয়ে সিক্ত করে চোখ ......চমৎকার।
এই লাইনটি বেশি পছন্দ হয়ে গেলো।
কবিতা যথারীতি চমৎকার তবে, জ্যামিতিক টাইপের ছোট হেকে বড় তারপর আবার ছোট এটা খুবই মজার।:):)
ভালো আছো তো???
০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৫:১৮

লেখক বলেছেন: ইমন কয়েকদিন আগে লেখা এইটা.......।
লেখার সময় এই কাঠামোটা করছিলাম............এমনি না কিন্তু।সময়টাকে বোঝাবার জন্য......
ছোট বা বড় বড় বা ছোট...........জীবনের দিন গুলো কেমন করে যে চলে যায় শুধু.........
অনেক অনেক ভালো থেকো।

ভালো আছি।
তুমি অনেক ভালো থেকো।
মন ভালো রেখো।
পড়ালেখা ঠিকমত করা চাই।

৬. ০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৫:১১
তামিম ইরফান বলেছেন: অসম্ভব অসম্ভব অসম্ভব সুন্দর কবিতা।আর কবিতার কাঠামো আরও বেশি সুন্দর:)
০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৫:১৯

লেখক বলেছেন: অনেক অনেক অনেক ধন্যবাদ।
ভালো থেকো তামিম।তোমার কবিতাটাও দারুণ ভাবাচ্ছে।
শুভেচ্ছা।

৭. ০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৫:১৩
কঁাকন বলেছেন: তামিম ইরফান বলেছেন: অসম্ভব অসম্ভব অসম্ভব সুন্দর কবিতা।আর কবিতার কাঠামো আরও বেশি সুন্দর
০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৫:২৩

লেখক বলেছেন: হুমমম্‌ দেখলাম।

৮. ০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৫:১৮
সুদীপ্ত সরকার বলেছেন: এ পোয়েম উইথ এ নরমাল ডিস্ট্রিবিউশন - ইন্টারেস্টিং !!!
০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৫:২৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ.......
ভালো থাকা হোক।

৯. ০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৫:২২
চিটি (হামিদা রহমান) বলেছেন: সাজি'পু তোমাকে ম্যালা ধন্যবাদ। পারলাম। খুব ভালো লাগছে...............

আমারও অনেক ভালো লাগলো ম্যালা দিন পর কথা বলে।
তুমি ভালো থেকো।
০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৫:২৬

লেখক বলেছেন: ধন্যবাদ কিসের?কি যে বলো।
ভালো থাকো।এখন গেলাম।

১০. ০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৬:১৩
আসিফ আহমেদ বলেছেন: ডিজাইনটা ই মাথায় ঘুরছে..। অনেক ভালো লাগলো।
কবিতাটাতো বটেই...
০৬ ই আগস্ট, ২০০৮ ভোর ৬:২৩

লেখক বলেছেন: :)
মাথা ঘুরানোর তো কথা!:)

কেমন আছো আসিফ?
অনেক অনেক ভালো থেকো।

১১. ০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:৫৯
প্রচেত্য বলেছেন: ইন্টারেস্টিং
দারুন হয়েছে
কি বলব যে ভাষায় কথা বলি সে ভাষায়ই তো আর ভাষা খুজে পাচ্ছিনা
বিলিভ ইট অর নট
একদম বেমালুম পুরা হ্যাক হয়ে গিয়েছে, পুরা সিস্টেম ডিজাবল হয়ে গিয়েছে
আইটি এক্সপার্ট দরকার নাই, আপাতত ল্যান্ডেস্কেপ মাউন্টেন এক কবিতাটি প্রিয় দাওয়াই
এক্সসিলেন্ট
০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:০৫

লেখক বলেছেন: হায় হায় এত সুন্দর মন্তব্য...........।
কি যে করি.....।
আমি ও তো মুগ্ধ..............
অনেক খুশী হলাম প্রচেত্য।
অনেক।শুভকামনায়।

১২. ০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:৩৮
ইউনুস খান বলেছেন: ডিজাইনের সাথে মিলিয়ে শব্দমালার গাঁথুনি।অসম্ভব সুন্দর হইছে। খুব ভালো লাগলো।
০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:৫৭

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ...........।
অলস দিনের হাওয়ায় ভেসে আসা অনুভব।:)
ভালো লাগলো জেনে আমার ও ভালো লাগছে।
শুভেচ্ছা অনেক।

১৩. ০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:১৪
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন: নতুন করে আপনার প্রশংসা করে গড্ডালিকায় গাঁ ভাসাতে চাইনা। আপনি অসাধারণ।

কবিতা ভালো লেগেছে। ডিজাইনটা আরো ভালো।

+++++++++++
০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:৪৩

লেখক বলেছেন: অসাধারণরা সাধারনের মাঝে অসাধারণত্ব খুঁজে পায়।

অনেক ধন্যবাদ।
শুভকামনা থাকলো।

১৪. ০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:২৮
অশোক দেব বলেছেন: দিদি
ভাল লাগে
আপনার রচনা
ভালো লাগলো
ছেলেমানুষি
ভাল
০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:৪৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ অশোক......
কেমন আছেন?
অনেক শুভকামনা।

১৫. ০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:৪৮
তামিম ইরফান বলেছেন: আপু কিছু মনে না করলে একটা প্রশ্ন করি?:)

আপনি কি লিটারেচারের স্টুডেন্ট ছিলেন?:)
০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:৫৩

লেখক বলেছেন: মনে করবো কেনো.........।
লিখেছিলাম মনে হয় কখনো......
ইংরেজী সাহিত্য।:)
সম্ভবতঃ তুমিও তাই।

অনুবাদ ভাবনা ছিলো মাথায়...........।
যাপিত জীবনের ব্যষ্ততায় সেখান থেকে দুরে সরে আছি।
দেখি যদি কখনো সময় আসে।
ভালো থেকো।

১৬. ০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:৫৬
তামিম ইরফান বলেছেন: হ্যা আমিও:):).....আপনি কি ঢাবিতে ছিলেন???? ফখরুল স্যার,কায়সার স্যার উনাদের ক্লাশ পেয়েছেন?:)
০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:০০

লেখক বলেছেন: হ্যাঁ ।
উনাদেরকে পেয়েছি...........
কায়সার স্যার কে দারুণ লাগতো।
উনি তো কবি।
আমার খুব প্রিয় শিক্ষক হলো সৈয়দ মন্জুরুল ইসলাম আর সিরাজুল ইসলাম চৌধুরী..........।

১৭. ০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:৫৮
আশরাফ মাহমুদ বলেছেন: :( এটা কি পরীক্ষামূলক কবিতা? অদ্ভুত ভালো লাগল।
০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:১১

লেখক বলেছেন: ভাবনাগুলোকে সীমাবদ্ধ শব্দে সাজানো........একটু কষ্টসাধ্য তো বটেই।ভালো লাগাটা ছুঁয়ে গেল।
শুভেচ্ছা।

১৮. ০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:০৭
তামিম ইরফান বলেছেন: কায়সার স্যার কে আমারও খুব ভাল লাগে:)....উনি ৩ সেমিস্টার আমাদের ক্লাশ নিয়েছিলেন। ক্লাশে এসে উনি সবাই কে এক এক করে সামনে ডেকে বোর্ডে কবিতা লিখতে বলতেন:)....এই কবিতা লিখার ভয়ে আমি প্রায়ই উনার ক্লাশ মিস ফাঁকি দিতাম:|
০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:১৭

লেখক বলেছেন: তাই নাকি......:)
আচ্ছা আশরাফ স্যারের খবর কি?
উনার মেইল এ্যাড্রেস পেলে দিও তো।
অনেক ভালো থেকো।
শুভেচ্ছা।

১৯. ০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:২৫
চিকনমিয়া বলেছেন: ইটস ডিফরেন্ট, আমার ভালা লাগচে:)
নয়া ডাইমেনশন
০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:১৮

লেখক বলেছেন: :)
শুনে ভালো লাগলো চিকন সাহেব।
ভালো তো?
শুভকামনা।

২০. ০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:২৯
নিঃশব্দ শিশির! বলেছেন: আপু খুব ভালো লাগলো!
আপনি ভালো আছেন !
সবাই ভালোতো!
০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:১৯

লেখক বলেছেন: অনেক দিন পর।পরীক্ষা শেষ হলো?
অনেক ভালো থেকো।
আমরা ভালো আছি।

২১. ০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৩৩
শেখ জলিল বলেছেন: ডিজাইনটা পছন্দ হইছে।
০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ......।
শুভেচ্ছা........

২২. ০৬ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:২৮
মেহেদী ইকবাল রমি বলেছেন: আপনার লেখায় শব্দ নিয়ে একটা মজার খেলা আছে।
ব্যাতিক্রমধর্মী ছক, চমৎকার কবিতা। শিরীন আপনাকে শুভেচ্ছা।
০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:২০

লেখক বলেছেন: আপনাকেও শুভেচ্ছা.......।
ভালো থাকবেন ।শুভকামনায়।

২৩. ০৬ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:০৩
অন্তিম বলেছেন: আপু খুব ভাললেগেছে।
এক ব্যাতিক্রমি ডিজাইন তৈরি হয়েছে।
অনেকককককককককককক ভাললেগেছে কবিতাটি।
০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:২১

লেখক বলেছেন: ধন্যবাদ অন্তিম..........।কেমন আছো?
ভালো লাগাটা উৎসাহিত করে।
শুভেচ্ছা নাও।

২৪. ০৬ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:১৬
সুদীপ্ত সরকার বলেছেন: লেখক বলেছেন: অনেক ধন্যবাদ.......
ভালো থাকা হোক।

"ভালো থাকা হোক"...ভাব বাচ্যের কি অসাধারণ প্রয়োগ!! মজা পেলাম :)

অফটপিক: পোস্টের ছবিটি কোন নদীর?



০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:২৩

লেখক বলেছেন: হুমম্‌ মাঝে মাঝে এভাবে বলতে হয়!:)
ছবিটা আমি যএই শহরে থাকি সেখানকার নদীর...........
নদীর নাম শহরের নামে..."অটোয়া রিভার।"
ভালো থাকবেন।

২৫. ০৬ ই আগস্ট, ২০০৮ রাত ৮:২৬
রুবেল শাহ বলেছেন: দিনকে দিন তোমার কারুকার্য আমায় মুগ্ধ নয় অন্ধ করে ফেলছে

তবে কবি কবির মতই করে লিখেছেন +

শুভেচ্ছা নয় কবি আপনাকে শ্রদ্বা ভরে প্রনাম।
আর্শীবাদ করুন আমায়
০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:২৫

লেখক বলেছেন: তুমি অবাক হয়োনা
চমকে উঠো না......:)
এই মানুষ ছিলো বন মানুষের বেশে......।
গানটা মনে পড়লো রুবেল।
কেমন আছো?
অনেক অনেক ভালো থেকো।
অনেক শুভকামনা।

২৬. ০৬ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৫৮
মুকুল বলেছেন: ওয়াও!!! দারুণ সাজিয়েছো তো!!! :) :) :)

*****
০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:২৬

লেখক বলেছেন: :)
আমি বুঝি নি ....
সবাই পছন্দ করবা।
খুব ভালো লাগতেছে।
শুভেচ্ছা নিও মুকুল।

২৭. ০৬ ই আগস্ট, ২০০৮ রাত ১০:০২
একরামুল হক শামীম বলেছেন: দারুন কবিতা লিখেছেন আপু। সাজানোটা দারুন হইছে। :)
০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:২৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ শামীম.....।
কেমন আছো?
ভালো থেকো।সুন্দর থেকো।

২৮. ০৬ ই আগস্ট, ২০০৮ রাত ১০:০২
আবু সালেহ বলেছেন: ওয়াও...........

শুরু থেকে শেষ সে কি সুন্দর ধাপ...শরু একটা শব্দ দিয়ে শেষও একটা শব্দ দিয়ে....আর এরই মাঝে একটা পিরামিড....
০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:২৯

লেখক বলেছেন: :)
অনেক ধন্যবাদ........।
ভালো থাকবেন।

২৯. ০৭ ই আগস্ট, ২০০৮ রাত ১:০১
সবাক বলেছেন: কবিতার এই রূপসজ্জার কি নাম দেয়া যায়?

বৈচিত্রতার জন্য প্রিয় পোস্ট।
কারণ রূপসজ্জার কারণে ভাবের কোন ব্যত্যয় ঘটেনি।


"আমাকে দিয়ে বেশি কথা বলানোর জন্য মাইনাস :)
০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৩১

লেখক বলেছেন: নামটা কি দেয়া যায় জানি নাতো!
কিছু মূল শব্দ বসিয়ে সরাতে হয়েছে সাজানো জন্য........
তোমাদের ভালো লেগেছে জেনে খুশী লাগছে।

বেশী কথা বললা কখন?
ভালো থাকো দুখু মিয়া।

৩০. ০৭ ই আগস্ট, ২০০৮ রাত ৩:৩৫
২য় জীবনানন্দ বলেছেন: হা হা ! কেমন আছেন আপা। কবিতা যেমনই হোক আপনার ডিজাইন দেখে খুব মজা পেয়েছি। ভালো থাকবেন।
০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৩২

লেখক বলেছেন: অনেক ভালো আছি।এতদিন বাদে জীবনানন্দ?
খবর কি?
শুভকামনা।

৩১. ০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:০৯
রেটিং বলেছেন: আপা এই কবিতার স্টাইলটির কি কোন নাম আছে ? ইমোশনকে এইভাবে মাপা কথার মাঝে নিয়ে পরিপূর্নভাবে প্রকাশ করা অনেক কঠিন। অনেক ভাল লাগছে আপা। :)
০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৩৪

লেখক বলেছেন: আমি ঠিক জানি না......
আমি কখনো পড়িনি কোথাও.....।
কাল পোষ্ট করার পর সবার ভালোলাগা দেখে মনে হলো এমন কিছু থাকলো ভালো হতো.........
সনেটের যেমন নিয়ম আছে।
কেমন আছো?
কেমন চলছে জীবন?
শুভকামনা সবসময়।

৩২. ০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:১৯
শান্তির দেবদূত বলেছেন: আগে চোখে পড়েনি ! দারুন তো !!
০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ........।
আপনার নিকটা অনেক সুন্দর।
নিজেকে এভাবে ভাবতে পারা কম কথা না।আপনাকে আমার ব্লগ বাড়ীতে স্বাগতম।
অনেক শুভেচ্ছা।

৩৩. ০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:২৫
মুহিব বলেছেন: কোন এক ফরাসী কবি (নাম ভূলে গক্ষছি) বিভিন্ন আকৃতির কবিতা লিখতেন।
০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৩৮

লেখক বলেছেন: তাই নাকি?
জানতাম নাতো?
খুঁজবো তো অনলাইনে.......।লাইব্রেরীতে দেখবো।
ভালো তো মুহিব?
অনেক শুভেচ্ছা।

৩৪. ০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৩২
আইরিন সুলতানা বলেছেন: বাহ! কারুকার্যময় নস্টালহজিক কবিতা ....

চমৎকার একটা আইডিয়া...এতোদিন শুধু শব্দ দিয়ে কবিতাগুলোকে উপলব্ধির অলংকার পরিয়েছিলেন...আজ সেই অলংকরণ দৃশ্যমানও বটে ...

০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৪৬

লেখক বলেছেন: আমার খুব ভালো লাগছে.......
সবাই যে আমার এই উপস্হাপনকে গ্রহন করলা তাই.......।
আমি ছোটবেলায় খুব স্টাইল করে ডাইরী লিখতাম।
চিঠি ও লিখতাম কখনো কখনো।যা মাথায় আসতো আর কি!

রো

মা
ঝে
মা
ঝে



ভা
বে

পা
তা





পা
তা

লিখতাম:)
আশাকরি ভালো আছো।শুভেচ্ছা।


০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৪৮

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ........
অনেকদিন পর দেখলাম।ভালো তো?
শুভকামনা।

৩৬. ০৭ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৫৪
রেটিং বলেছেন: ভালো তবে অনেক বিযি :(:)
০৭ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:০২

লেখক বলেছেন: ব্যস্ততায় ভালো থেকো।শুভকামনা।

৩৭. ০৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:০৬
দোলাহাসান বলেছেন: দারুন লাগলো কবিতা:)
সাজানোটাও ভাল লাগলো:)

একটা জিনিস বোধহয় বাদ পরে গেছে, আলতার কথা। খুব বেশি দিন পায়ে দেইনি, তারপরও ছোটবেলার কথা মনে হলেই আলতা পরার কথা মনে হয়:)

এটা অবশ্য আমার বেলায়, আপনার হয়ত সেরকম হয়নি।

ভাল থাকুন
০৭ ই আগস্ট, ২০০৮ রাত ৯:১১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ দোলা......।
ঠিক বলেছেন......।কি করে আলতার কথা ভুলে গেলাম।
আমি ই পায়ে দিতাম কম........।কিন্তু ভালো লাগতো।
মিশন স্কুলে খুব কড়াকড়ি ছিলো.....।তাই নেইল পোলিশ আর আলতা দেয়া হতো না.......অথচ কেমন ভালো লাগা মিশে থাকতো।
আমাদের সবার ছেলেবোয় অনেক কমন জিনিস আছে.........
অনেক ভালো থাকবেন।
শুভেচ্ছা।

৩৮. ০৭ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৪০
মেহরাব শাহরিয়ার বলেছেন: কবিতার আর্কিটেকচার দেখেই তো চোখ ঝলসে গেলো ।



মায়ের দেয়া হাতের সোনার কাঁকন।
বাবার দেয়া কালো রং এর দারুণ ডায়রী
ভাই এর দেয়া ফোল্ডিং করা বাহারী এক ছাতা।
বোনের হাতের কারুকাজ করা বর্ণমালার চাদর।

সব কিছু ঠিক মনে পড়ে যায়। স্মৃতির দরজা খুলে
ফিরে গেলেই,ফাগুন আগুন হয়ে সিক্ত করে চোখ।
মানুষের জীবনের যতগুলো স্মৃতির উঠোন।
বড়বেশী বেদনা ছড়ায় স্মৃতির আঙিনায়।





লেখাটা তো অসাধারণ না হয়ে পারেই না ।
দারুণ সুন্দর
০৭ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৪৪

লেখক বলেছেন: অনেকদিন পর দেখলাম মেহরাব.......
ধন্যবাদ........।:)
অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা।

৩৯. ০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:১৫
রাহামনি বৃষ্টি বলেছেন: আপু....
এতো সুন্দর কিভাবে লিখো??

কি সুন্দর রূপসজ্জা!
সত্যিই অতুলনীয়।
সত্যিই সুন্দর!
০৮ ই আগস্ট, ২০০৮ রাত ৩:৫৪

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রাহামনি.....।
কেমন আছো?
অনেক অনেক ভালো থেকো।
শুভকামনা তোমার জন্য।

৪০. ০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১:৩১
রাতিফ বলেছেন: দারুন একটা লেখার বাহ্যিক গঠনটাও দারুন হলো আপু।


খুব ভালো লাগলো।

ভালো থাকুন......শুভেচ্ছা নিরন্তর।
০৮ ই আগস্ট, ২০০৮ রাত ৩:৫৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রাতিফ.......কেমন আছো?
অনেক অনেক শুভকামনা।

০৮ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:২৮

লেখক বলেছেন: মোস্ট ওয়েলকাম।:)
ভালো থাকো।

৪২. ০৮ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:১০
তারার হাসি বলেছেন: অসাধারণ ! এমন করে সাজাতেন শব্দ গীয়ম আপোলিনেয়ার। তাঁর একটা বৃষ্টির কবিতা আছে যা বৃষ্টির মতই সাজানো।
অনেক অনেক ভালবাসা।
০৮ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৩১

লেখক বলেছেন: আমি জানতাম না.....।
খুব খুশী হলাম....নামটা জেনে।
মুহিব ও লিখলো কোন ফরাসী কবি জেনো এভাবে লিখতো।
অনেক অনেক শুভকামনা আর ভালোবাসা আপনাকেও।

০৮ ই আগস্ট, ২০০৮ ভোর ৫:৪৩

লেখক বলেছেন: হুমম.......ঘুরে এলাম।
সুন্দর।
শুভকামনা।

৪৪. ০৮ ই আগস্ট, ২০০৮ সকাল ৭:৫৬
রন্টি চৌধুরী বলেছেন: আরি!!!
দারুন তো!!
প্রিয়তে গেছে।
০৮ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:২৯

লেখক বলেছেন: হুমমমমমম্‌.......এতক্ষণে রন্টি কহিল আরি!!!:)

কেমন আছো?
তোমার ব্লগ ঘুরে আসলাম........
গল্পের তাগাদা দেওয়ার সময় এসে গেছে বুঝতেছি।
ভালো থাকো।

০৮ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:৩০

লেখক বলেছেন: কি খবর দুরন্ত ডলফিন?
সব খবর ভালোতো?
শুভেচ্ছা.........।

৪৬. ০৮ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:৩১
রন্টি চৌধুরী বলেছেন: গল্প কালকেই আসছে...
ভীষন বড় গল্প।
পড়বে তো! :(
০৮ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:৫০

লেখক বলেছেন: পড়বো না মানে?
অপেক্ষায় থাকলাম।
......ভালো থাকো।

৪৭. ০৮ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:৩৩
আমি ও আমরা বলেছেন: এই কবিতাটা আর ডিজাইন (খেলার ছলে) ভালো লাগল।

খু

ভা
লো

আ ও জা ন
মি ডি ই

পারি।
০৮ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:০৭

লেখক বলেছেন: :)
পারারই কথা।:)
শুভেচ্ছা।

৪৮. ০৮ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:০২
তিক্ত সত্য বলেছেন: +++

কারুকার্যময় দারুন কবিতা
ছবিটাও অনেক সুন্দর

সত্যিই অসাধারণ!!!

০৮ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:০৯

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ.........।
আমার ব্লগ বাড়ীতে স্বাগতম।
ভালো থাকবেন।শুভেচ্ছা।

৪৯. ০৮ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:১৪
রেটিং বলেছেন: আপা নয়া লেখা কই ?
০৮ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:২৬

লেখক বলেছেন: ব্যস্ত ছেলেটা বলে কি?
প্রতিদিন কবিতা দেবো?:)
ভালো থাকো।

৫০. ০৮ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:২৯
রেটিং বলেছেন: আমি অফলাইনে হলেও আপনার লেখা চেক করে যাই। প্রত্যেকদিন দিতে হইবেক, ইহা ঝাতির দাবী :)
০৮ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৩২

লেখক বলেছেন: :)
ঠিকাছে ঠিকাছে........।কাল দেবো ইনশাল্লাহ।
আজ ম্যালা রাত হয়ে গেছে,
ভালো থেকো।

৫২. ০৮ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৪৫
কোলাহল বলেছেন: সুন্দর কবিতা। অনায়াসে +

কিছুই ফিরে আসেনা ।তবু দিন কাটে,অপেক্ষায়।
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ..........
ভালো তো?
শুভেচ্ছা।

৫৩. ০৮ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৫২
রাতিফ বলেছেন: ভালো আছি আপু......আপনিও ভালো থাকুন।
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২৬

লেখক বলেছেন: ভালো থেকো........।এই প্রার্থণা।
শুভকামনা।

৫৪. ০৮ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩৮
অদ্ভুত আঁধার এক বলেছেন: আপু কেমন আছেন???????????
আমি ভাল......।
আজকে রাতেই আসছি...
লেখা জমানো আছে....।
ভাল থাকুন...............।
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২৭

লেখক বলেছেন: দেখে ভালো লাগলো..........।
তোমার কবিতা পড়লাম।
অনেক ভালো থেকো।

৫৫. ০৮ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৪৫
পারভেজ বলেছেন: খুব ভালো লাগলো! ভাবছি কবিতাটা আবৃত্তির সময় এই প্যাটার্নটার মতো করেই স্বরের উঠানামা হলে কেমন হয়।!!
৫৬. ০৮ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১৪
পারভেজ বলেছেন: অপরাধ নিবেন না আশা করি, কবিতাটা নিজের মতো করে পড়লাম, লিংকটা দিলাম.....
Click This Link
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২৮

লেখক বলেছেন: অপরাধ হবে কেনো?
শুনলে ভালো লাগতো।
লিন্কটা কাজ করছে না।
শুভেচ্ছা।

৫৭. ০৮ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১৪
রুবেল শাহ বলেছেন: নতুন লেখা কই আপু

শুভেচ্ছা রেখে গেলাম
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২৯

লেখক বলেছেন: লেখা আছে..।টাইপ করার মন পাচ্ছি না।
দেখি!
ভালো থাকো।

৫৮. ০৮ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৩৪
অদ্ভুত আঁধার এক বলেছেন: আপু লেখা দিয়েছি....
আপনি এখনও দেখেননি.....
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৪৬

লেখক বলেছেন: দেখলাম তো!
শুভেচ্ছা।

৫৯. ০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৫০
আমি ও আমরা বলেছেন: আসলাম নতুন কবিতার খোজে।
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১০:১৯

লেখক বলেছেন: পোষ্ট দিয়েছি।

৬০. ০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১২:৫৮
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: এত মন্তব্য পড়া সম্ভব না!

আমি কবিতায় অনেক স্মৃতিকাতরতা টের পেলাম, সাথে যে আঁকিবুকি সেটা একটা দারুন চেষ্টা। বেশ ব্যতিক্রমীও লাগল!

ভাল থাকবেন!
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১০:২৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ পড়বার জন্য.......
কবিতা লিখতে বসলেই পিছনে চোখ চলে যায়.......
সামনে তাকাতে পারি না বেশী।
খুব চাই সামনে তাকাতে।
যেখানে পাখীরা রোদে মিশে খেলা করে।
নীল সাদা মেঘেরা দলে দলে ভেসে যায়।
শুভকামনা থাকলো।

৬১. ০৯ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৪২
সপ্নপোড়া বলেছেন: জোস হয়েছে অাপু,
কিছু অপেক্ষা অাছে য়ার মাঝে সুখ অাছে,তাই না!
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১০:২৭

লেখক বলেছেন: ঠিক তাই........।
তবে এই কবিতার অপেক্ষার শেষ নাই।
শুভেচ্ছা।

০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১০:২৮

লেখক বলেছেন: ধন্যবাদ........
শুভকামনা.........।

৬৩. ০৯ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৫৪
একা এবং কয়েকজন বলেছেন: অসাধারণ
অসাধারণ অসাধারণ
অসাধারণ অসাধারণ অসাধারণ
অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ
অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ
অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ
অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ সুন্দর
অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ
অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ
অসাধারণ অসাধারণ অসাধারণ অসাধারণ
অসাধারণ অসাধারণ অসাধারণ
অসাধারণ অসাধারণ
অসাধারণ

সুন্দর কবিতা.................।
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৩০

লেখক বলেছেন: খুব সুন্দর মন্তব্য...........।:)
অনেক ধন্যবাদ থাকলো।

৬৪. ০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১০:০৩
পারভেজ বলেছেন: http://www.savefile.com/files/1719075

নোকিয়া মাল্টিমিডিয়া প্লেয়ার এ চলানো যাবে!
ধন্যবাদ
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৪১

লেখক বলেছেন: দেখছি....।
সাইন ইন করতে হবে মনে হয়।

৬৫. ১০ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:৫১
কালপুরুষ বলেছেন: বৃহস্পতিবার (০৭/০৮) সকালে অফিসে এসেই পড়েছি। অফিসে বিদ্যুৎ বিভ্রাট ও নেট লাইনে সমস্য থাকায় দু'বার মন্তব্য করার পরেও সেটা পোস্ট হয়নি। মনটাও খুব খারাপ ছিল নানা কারণে তাই আর চেষ্টা করিনি। লেখা ও লেখার ধরণ দুটোই ভাল লেগেছে। এক সময় আমিও এমন ছকে কিছু লেখা পোস্ট করেছিলাম। মজা লাগতো। ভাল থেকো। শুভেচ্ছা রইলো।
১০ ই আগস্ট, ২০০৮ রাত ৯:০২

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে.....
মন ভালো আশাকরি।
ভালো থাকবেন......।অনেক শুভকামনা।আপনার লেখাগুলো পড়বো তো.......।ব্লগে আছে নিশ্চয়ই।

৬৬. ১১ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:০২
রাজামশাই বলেছেন: ওরে আমি মুগ্ধ

অতি উত্তম
১১ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:০৪

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ রাজা মশাই।
ভালো থাকবেন।
শুভেচ্ছা।

৬৭. ১১ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:২২
েজবীন বলেছেন: চিকনমিয়া বলেছেন: ইটস ডিফরেন্ট, আমার ভালা লাগচে
নয়া ডাইমেনশন..............


আসলেই কবিতা সাথে ডিজাইনটা ভালো লাগল অনেক........:)
১১ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ জেবীন।
কেমন আছো?
অনেক অনেক ভালো থেকো।
শুভকামনা।

৬৮. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১২:১১
বিষাক্ত মানুষ বলেছেন: আরি !!!!!!!!!!!!!!!!!
এটা কি !!!!!!!!!!!!!!!!!!!!!!!!! :)
দারুন তো !!! কিভাবে !!!!!
৬৯. ১৬ ই সেপ্টেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৫
. . . এখনো খুঁজি বলেছেন: ওরে বাপস্‌ ! বানালেন কি করে এটা !
৭০. ২১ শে ডিসেম্বর, ২০০৮ দুপুর ১২:৪৯
ফড়িং বলেছেন: ভালো লাগলো।
৭১. ০৯ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:১২
হিমালয়৭৭৭ বলেছেন: এই লেখাটা আমার আরও আগে পড়া উচিৎ ছিল, কিন্তু যে সময়ে এটা লেখা তখন ব্লগে আমার জন্মই হয়নি।। যাইহোক, লেখার কাঠামোটাকে ধনুকের মত বলব নাকি, সাইন কার্ভ বলব সেটা নিয়ে ভাবছিলাম। তথন মনে হল, ধনুক- সাইন কার্ভ কোনটাই নয়, কাঠামোটাকে বলি প্রাপ্তি অপ্রাপ্তির সুষম বিন্যাস- যতটুকু প্রাপ্তি, ঠিক ততটুকুই অপ্রাপ্তি যেজন্য দুদিকেই একইরকম---আর মাঝের অংশটা প্রত্যাশা, যেজন্য এখানে সবচেয়ে উচু।।।

লেখার প্রসং্গে। কাটামোর ব্যাখ্যাতেই আসলে লেখার বিষযটা বলে ফেলেছি....
১৪ ই জুলাই, ২০০৯ সকাল ৯:৪৪

লেখক বলেছেন:
হিমু কত আগে লেখা একটা কবিতা.......
তুমি সুন্দর লিখেছো,"কাঠামোটাকে বলি প্রাপ্তি অপ্রাপ্তির সুষম বিন্যাস- যতটুকু প্রাপ্তি, ঠিক ততটুকুই অপ্রাপ্তি যেজন্য দুদিকেই একইরকম---আর মাঝের অংশটা প্রত্যাশা, যেজন্য এখানে সবচেয়ে উচু।।।"

ব্যপারটা মনেহয় তেমনই।

ভালো থেকো।
শুভাশীষ রইলো।

৭২. ০৮ ই আগস্ট, ২০১১ ভোর ৫:১৬
তানজীল ইসলাম বলেছেন: আয় হায়, এই পুষ্ট কানা মোর প্রিয়তে চিল কিন্তু এতোদিন দেহি নাই X(( , আপু অনেক বালা পাইলাম.... :)

 

মোট সময় লেগেছে ১.১২৮৬ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
shazi১৯এট জিমেইল ডট কম


আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
খেলে যায় রৌদ্র ছায়া,বর্ষা আসে বসন্ত।
কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,
খুশী রই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই