আমার প্রিয় পোস্ট

বালিকার দিন রাত্রি

০৯ ই আগস্ট, ২০০৮ রাত ৩:৪১

শেয়ারঃ
0 0 0

১০৮_ বালিকার দিন রাত্রি

স্মৃতির উঠানে ঝরানো বকুল।
মালা গেঁথে অপেক্ষায় থাকে
হারানো বালিকা।

থুতনীর কালো তিলে অপেক্ষার বসতি।
সুষমা ছড়ায় ঠোঁটের মূর্ছণা
জেগে রয় বালিকা।

আগুন রং উজ্জ্বলতায় আকাশে পূর্ণিমা।
ভালোবাসার সূদীর্ঘ রাত জেগে
চেয়ে রয় বালিকা।

কথাহীন নীরব নিথর সময় কাটে।
ভালোবাসা ভালো নয়
জেনে যায় বালিকা।

সুতীব্র সম্মোহন তার মাঝে।
সোনালী সময় চলে যায় অবহেলায়
ঘুমায় বালিকা।

পড়ে থাকা পাখীর পালক এর দিকে তাকায় সে।
পাখীর জন্য মন কেমন করে
কষ্টে থাকে বালিকা।

ঝমঝম বৃষ্টি তে ভেজা শ্রাবণ আসে।
ভিজে যায় স্মৃতির উঠান
কাঁদে বালিকা।

বুকের ভিতরে সঞ্জীবনী ধারা থাকে।
আকাশ আলো করে মেঘেরা হাসে
চোখ মোছে বালিকা।

সবুজ ঘাসের বুকে খরগোস খেলা করে।
হাতের মুঠোয় আকাশ কে ধরে রেখে
হাসতে থাকে বালিকা।

 

সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:১১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ০৯ ই আগস্ট, ২০০৮ রাত ৩:৪৪
রাতমজুর বলেছেন: এইটা কি ড়াষু ভাইয়ের বালিকা নাকি? ;)
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৫৯

লেখক বলেছেন: রাশেদ জানে....।:)
কেমন আছো ধ্রুব?
ভালো থাকো........

২. ০৯ ই আগস্ট, ২০০৮ রাত ৩:৫৬
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: বালিকার কষ্ট ছুঁয়ে গেল! শুভেচ্ছা সাজি আপু
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ৯:০২

লেখক বলেছেন: বালিকার কষ্টে প্রকৃতি কাঁদে........।
অনেক শুভবোধ কষ্ট ছুঁতে পারার জন্য..........।সবাই এই কষ্টকে ছুঁতে চায় না।

৩. ০৯ ই আগস্ট, ২০০৮ রাত ৩:৫৬
আশরাফ মাহমুদ বলেছেন: বালকদের কথা কিছু বলেন! ;) আমরা কি মাঠে মারা যাবো নাকি? ;)

ছবিটা বোধহয় পার্ক কিংবা রাস্তার ধারের , তাই না? সুন্দর, কবিতার মত।
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ৯:০৩

লেখক বলেছেন: :)
আচ্ছা ঠিকাছে হবে......

ছবিটা একটা রাস্তার পাশ্বের একটা লাইব্রেরীর মাঠ।
অনেক গাছ...........।সারাক্ষন গাছের নীচে পাতার ছায়ারা খেলা করে।
শুভেচ্ছা নাও।

৪. ০৯ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:০০
রাতমজুর বলেছেন: আপু, বালক নিয়া কিছু লেখেন।
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ৯:০৪

লেখক বলেছেন: আসিতেছে।:)

৫. ০৯ ই আগস্ট, ২০০৮ ভোর ৫:৫৫
দূরন্ত বলেছেন: কয়েকদিন পর ব্লগে এসেই আপনার নতুন লেখা পেয়ে গেলাম। খুব ভালো লাগলো....
শুভেচ্ছা রইলো। ভালো থাকবেন।
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ৯:০৫

লেখক বলেছেন: এই প্রথম দুরন্ত ডলফিন একটু কথা বললো.....:)
ভালো তো?
বেড়ানো কেমন চলছে?
শুভেচ্ছা।

০৯ ই আগস্ট, ২০০৮ রাত ৯:০৬

লেখক বলেছেন: ধন্যবাদ........
সুন্দর নিক।
শুভেচ্ছা।

০৯ ই আগস্ট, ২০০৮ রাত ৯:০৭

লেখক বলেছেন: লেখাটা লিখবার সময় তোমার কথা মনে হচ্ছিল.......
আজকাল তো আসোই না।
বালিকার কবিতা দেখে যদি আসো।
অনেক ভালো থেকো রাশেদ।
শুভকামনা।

৮. ০৯ ই আগস্ট, ২০০৮ ভোর ৬:৩৭
কঁাকন বলেছেন: ভালো লাগলো

ভালো আছেন?
ভালো থাকুন
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ৯:০৮

লেখক বলেছেন: ধন্যবাদ.......
ভালো আছি কাঁকন.....।
আপনি কেমন?
শুভেচ্ছায়।

৯. ০৯ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:১০
বিবর্তনবাদী বলেছেন: কবিতার শুরুতে বালিকা বালিকাই ছিল, শেষ পর্যন্ত এসে নারী হয়ে গেছে।

ভাল লাগল সাজিপু। তোমার প্রতি কবিতায় একটা থিম ও একটা ধারা বা প্রবাহ থাকে!!
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ৯:১১

লেখক বলেছেন: কেমন আছো?
তোমাকে দেখি না কেনো?
ভালো আছো তো?

বালিকা সুলভ অনুভব যাদের মধ্যে থাকে।তারা নারী হলেও সেই চপলতা থেকে যায়।
এটা যে কি দারুণ ব্যাপার।

অনেক অনেক ভালো থেকো।

১০. ০৯ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:৪৫
সবাক বলেছেন:
বালকগুলো ইতিমধ্যে মানববন্ধন শুরু করেছে, :)
তাদেরকে নিয়ে কবিতা কেউ লিখে না:(


আপু....
শুভ সকাল
কেমন আছো?
ভালো থাকাটা বাঞ্চনীয়
সবসময় ভালো থেকো
অনেক ভালো থেকো।
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ৯:২০

লেখক বলেছেন: তাই তো দেখতেছি......।:)
কিছু লেখো।
আমি দেখি পারি কি না।

শুভ সকাল।
আমার এখন সকাল।
ভালো আছি।
ভালো থাকাটা বাঞ্চনীয়।:)
তুমিও সবসময় ভালো থেকো।
অনেক অনেক অনেক ভালো।

১১. ০৯ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:৪৮
আলী আরাফাত শান্ত বলেছেন: বালকদের নিয়া কেউ লেখে না!:)
চমৎকার হইছে আপু
ভালো থাকেন!
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ৯:২১

লেখক বলেছেন: হবে.......:)
ভালো থেকো শান্ত।
অনেক ভালো।
শুভেচ্ছা নিও।

১২. ০৯ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:৫৬
চিটি (হামিদা রহমান) বলেছেন: সবুজ ঘাসের বুকে খরগোস খেলা করে।
হাতের মুঠোয় আকাশ কে ধরে রেখে
হাসতে থাকে বালিকা................শেষের লাইনগুলো কষ্টকে ধুয়ে মুছে দিলো...........অনেক ভালো লাগা জানাই।

কেমন আছো ?
শুভেচ্ছা থাকলো।
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ৯:২৩

লেখক বলেছেন: হাসতে পারাই তো চাই........।
দুঃখবোধ গুলোকে দুরে সরাবার জন্য এতবড় আকাশ তো রইলো।

কেমন আছো চিটি?
অনেক অনেক ভালো থেকো।
শুভেচ্ছা নাও/

১৩. ০৯ ই আগস্ট, ২০০৮ সকাল ৮:৫৯
চাঙ্কু বলেছেন: পটূকটা অনেক পছন্দ হইছে ।
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ৯:২৪

লেখক বলেছেন: ধন্যবাদ.........।
আমার তোলা ছবি।
অনেক শুভেচ্ছা।

১৪. ০৯ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:৩০
রন্টি চৌধুরী বলেছেন: আজকাল ছন্দের দিকে ভালই নজর দিয়েছ।
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ৯:২৭

লেখক বলেছেন: ছন্দ মনে হলো নাকি?
ছন্দ কবিতা লেখা অনেক কঠিন রে।

তোমার অসাধারণ গল্পটা খুব ভাবাচ্ছে......।
আমার ছেলেবেলা রেলগাড়ী আর ষ্টেশন এর স্মৃতিতে ভরা.......
দেখতে পেলাম হুবুহু.......।
ভালো থাকো।
শুভেচ্ছা।

১৫. ০৯ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:৫৫
বাবুয়া বলেছেন: বেশীর ভাগ লেখিয়েদের অনেক লেখার মাঝে কিছু কিছু লেখা ভালো হয়। কিন্তু অবাক ব্যাপার হলো-আপনার সব লেখাই সুন্দর!
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ৯:২৮

লেখক বলেছেন: এত সুন্দর কমপ্লিমেন্টস্‌...........
খুব খুশী হলাম.........
অনেক অনেক ধন্যবাদ বাবুয়া.....।
অনেক শুভেচ্ছা।

১৬. ০৯ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৪৪
রুবেল শাহ বলেছেন: বালিকার ঠোট জোড়া ভিজছিল কল্লোলিত বৃষ্টির পরশতায়
অসহ্য অদ্ভুত সৌন্দর্য
বৃষ্টির ফোঁটা গুলো সাথে ওর যেনো
পরম মিতালী---
কি মমতাইনা কেঁড়ে নিচ্ছিল
কিশোরির অধর থেকে-----
মেঘের নির্বাক শরীর গলে বৃষ্টির ফোঁটা গুলোর
সাথে------- বালিকার অশ্রুদের পরম সাক্ষ্যতা


ভাল লাগা রেখে গেলামরে আপু

ভাল থাকা হয় যেনো

০৯ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৩২

লেখক বলেছেন: কি যে দারুণ লেখো..........
কেমন আছো রুবেল?
অনেক অনেক ভালো থেকো।

১৭. ০৯ ই আগস্ট, ২০০৮ দুপুর ১২:৫২
সুমাইয়া মুনিরা বলেছেন: ওয়াও আপু অসাধারন, এত্ত সুন্দর লিখ তুমি!!! বালিকাকে চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছ +++++:)
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৩৩

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ সুমাইয়া........
অনেক ভালো থেকো।
শুভকামনা।

১৮. ০৯ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:২৮
নুরুন্নবী হাছিব বলেছেন: @পড়ে থাকা পাখীর পালক এর দিকে তাকায় সে।
পাখীর জন্য মন কেমন করে...হুমমম..দারুন...:)
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ........
শুভেচ্ছা।

১৯. ০৯ ই আগস্ট, ২০০৮ দুপুর ২:০৮
প্রাকৃত বলেছেন: কবিতার অনুভূতি মনে বেশ দোলা দিয়ে গেল!!!!
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৩৬

লেখক বলেছেন: :)
দোলা দিয়ে গেলো.......।
কথাটা সুন্দর।
কেমন আছো প্রাকৃত?
অনেক ভালো থাকো।

২০. ০৯ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৩৯
অল টাইম সজীব বলেছেন:

আনেক ভালো লেগেছে।

আমি কবিতা বুঝি না তবু বুঝার চেষ্টা করি।

এতেই অনেক ভালো লেগেছে।

০৯ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৩৮

লেখক বলেছেন: খুব ভালো কথা.........
পড়তে পড়তে একসময় বোঝা হবে।
ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
শুভেচ্ছা।

০৯ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৩৯

লেখক বলেছেন: ধন্যবাদ......
শুভেচ্ছা নিন।

২২. ০৯ ই আগস্ট, ২০০৮ রাত ৯:২০
একজন ব্লগার বলেছেন: সাজিপু, আমি আমার বালিকা আর্কইভের জন্য এটাকে নিলাম। কেমন?:)

প্রথমে মোটেই সিরিয়াস ছিলাম না। পরে ভেবে দেখলাম এরকম একটা কালেকশান থাকলে মন্দ হয় না। কি বলেন আপু?:)

Click This Link
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৪১

লেখক বলেছেন: ঠিকাছে........:)
মনে পড়লো এই রকম কিছু পড়ছিলাম।
খবর কি?
শুভেচ্ছা থাকলো।

২৩. ০৯ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৩১
দূরন্ত বলেছেন: :) :) ধন্যবাদ।
বেড়ানো চলছে ভালোই।
শুভেচ্ছা রইলো....
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১১:০১

লেখক বলেছেন: আমরাও অনেক ঘুরতেছি....।
শীতে বসে বসে লিখবো ইনশাল্লাহ...।:)
শুভেচ্ছা।

২৪. ০৯ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৫৪
পান্থজন বলেছেন: বালিকারা বড় হ্য়.........
বালিকারা কেন বড় হয়??
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১১:০৮

লেখক বলেছেন: কে বললো বড় হয়?
কখনো কখনো হয় না......।
শুভেচ্ছা।

০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১১:০৯

লেখক বলেছেন: ব্যস্ত নাকি?:)
শুভেচ্ছা ম্যালা........।

২৬. ০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১০:০২
রাতিফ বলেছেন: ভালো লাগলো আপু...........বালিকার জীবন কথন সুন্দরভাবে উঠে আসলো কবিতাটাতে।



শুভেচ্ছা থাকলো।
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রাতিফ........।
কেমন আছো?
ভালো থাকো।

২৭. ০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১০:১১
আসিফ আহমেদ বলেছেন: রাশেদ ভাইয়ের জন্য একটা বালক বিষয়ক কবিতা লিখেছি....
কেমন আছো আপু? আমি আছি একরকম।
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১৩

লেখক বলেছেন: হুমম দেখলাম তো!
অনেক ভালো লাগলো।
ভালো আছি আসিফ......।
ভালো থেকো ব্যস্ততায়।

২৮. ০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৩৩
বিবর্তনবাদী বলেছেন: পাবলিক ঠিকই বলছে। সাজিপু তুমি বালকদের নিয়ে একটা কবিতা লেখ। বালকদের নিয়ে কেউ লেখে না। বালকরা কি মানুষ না:)
১০ ই আগস্ট, ২০০৮ রাত ২:৫৪

লেখক বলেছেন: আসিফ লিখছে .......।
আমি ও লিখবো:)
আর পাবলিক এর মধ্যে তুমিও আছে তো?
বালকেরা যে কি অদ্ভুত এবং কি দারুণ তাদের জীবনবোধ।
লিখবো আশাকরি।
ভালো থেকো।

২৯. ০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৩৭
তারার হাসি বলেছেন: হারানো বালিকা
জেগে রয় বালিকা
চেয়ে রয় বালিকা
জেনে যায় বালিকা
ঘুমায় বালিকা
কষ্টে থাকে বালিকা
কাঁদে বালিকা
চোখ মোছে বালিকা
হাসতে থাকে বালিকা
.....................আর
দুঃখ ভুলে বালিকা।
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১৭

লেখক বলেছেন: :)
ধন্যবাদ তারার হাসি......
আপনাকে দেখলেই ভালো লাগে।
অনেক শুভকামনা.........।
শুভেচ্ছা।

৩০. ০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৪০
তৌফিক বিষাদ বলেছেন:
ঝমঝম বৃষ্টি তে ভেজা শ্রাবণ আসে।
ভিজে যায় স্মৃতির উঠান
কাঁদে বালিকা।

শেষে বালিকা হাসলেন।

ভালো লেগেছে।
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১৮

লেখক বলেছেন: ধন্যবাদ ........
কি খবর তৌফিক........।
ভালো তো?
শুভেচ্ছা........

৩১. ০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৪৮
একরামুল হক শামীম বলেছেন:
সবুজ ঘাসের বুকে খরগোস খেলা করে।
হাতের মুঠোয় আকাশ কে ধরে রেখে

ভালো লাগছে আপু।
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১১:১৯

লেখক বলেছেন: কেমন আছো শামীম?
অনেক অনেক ভালো থেকো।
শুভেচ্ছা নাও।

৩২. ০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১১:০৪
~টক্স~ বলেছেন: অন্যরকম একটা কবিতে লিখেছেন আপু,
ভাল লেগেছে পড়ে।
আপনি কেমন আছেন ? ভাল তো !!
আপনার জন্য শুভেচ্ছা রইল।
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১১:২৭

লেখক বলেছেন: অন্য রকম নাতো......।
এর চেয়ে দারুন লিখেছে অনেকে........বালিকা বিষয়ক।:)
Click This Link

আমি ভালো আছি।থ্যাংকস।
অনেক অনেক শুভেচ্ছা।

৩৩. ০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১১:০৫
হনলুলু বলেছেন: বুকের ভিতরে সঞ্জীবনী ধারা থাকে।
আকাশ আলো করে মেঘেরা হাসে
চোখ মোছে বালিকা।





........ সাজি আপুর উপমাগুলো ....... কী বলবো ..........

অসাধারন ........ অনেক অনেক সুন্দর ...
শুভেচ্ছা ......... :)
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১১:২৮

লেখক বলেছেন: এত সুন্দর করে বলো যে কি বলবো।
ভালো আছো তো?
ভালো থেকো।
শুভেচ্ছা নাও।

৩৪. ০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১১:২০
আমি ও আমরা বলেছেন: অসম্ভব সুন্দর, এক কথায় অসাধারন। সুন্দর আর অনেক চিন্তার ফসল মনে হচ্ছে। প্রীয় পোষ্টে নিলাম।


সুন্দর থাকুন।
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ........
ভাবনা ঘুড়ি তো এই রকমই.....কখন যে সুতা ছিড়ে কলমে এসে পড়ে।
অনেক অনেক শুভকামনা থাকলো।

প্রীতি রইলো।

৩৫. ০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩৮
কালপুরুষ বলেছেন: খুব ভাল লাগলো তোমার বালিকা কথন। এক বালিকার মনের যত ভাললাগা, কষ্ট, বেদনা সবই তুলে ধরেছো খুব নিপূণ ভাবে। চমৎকার।
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪১

লেখক বলেছেন: ভাবছিলাম পথ ভুলেই গেছেন......।:)
ভালো আছেন তো......।
তবু দিন কাটে,অপেক্ষায় কবিতাটা পড়েন নি।
শুভেচ্ছা।অনেক অনেক ভালো থাকবেন।

৩৬. ০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪৬
উত্তরাধিকার বলেছেন: লেখক বলেছেন:
দুঃখবোধ গুলোকে দুরে সরাবার জন্য এতবড় আকাশ তো রইলো।

সাজি আপু,

তাইতো বলি - আমার এখানে মেঘ কালো করা আকাশে ক'দিন অনবরত বৃষ্টি !!

সবার কষ্ট জমে জমে ঐ আকাশটা'র কি হাল হয়েছে সে খবর আছে -
বালক কিংবা বালকদের...।

অত উঁচুতে থাকে বলেই তো কেউ আকাশ ছুঁতে পারে না ।
দিগন্তে যেয়ে সীমান্তও মেলেনি আকাশে...!
আকাশ বরাবরই একাকী।।

সুন্দর কবিতার জন্য অনেক অনেক শুভেচ্ছা আপু।
সাথে কামনা করি বালিকার হ আসি অটুট থাকুক।
আর আকাশটাও থাকুক রোদেলা আর নীলাভ টুকরো ভরা।
:)
০৯ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৫৩

লেখক বলেছেন: তুমি না এলে এত সুন্দর করে কে বলতো?
ভালো আছো তো?

কালবেলাটাকে কতদিন দেখি না।
তোমাকে দেখলে ওর জন্য মন কেমন করে।
তুমি তো জানো কেনো...........।আবার ঈর্ষা কোরনা।:)
তোমরা সবাই আমার হৃদয়ের খুব কাছাকাছি ......।
এত কাছাকাছি যে নিজেই অবাক হই।

অনেক ভালো থেকো।
অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা নাও।

৩৭. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ১২:১৪
বিবর্তনবাদী বলেছেন: অবশ্যই অবশ্যই আমিও পাবলিক
১০ ই আগস্ট, ২০০৮ রাত ২:৫৫

লেখক বলেছেন: হুমম্‌ :)

৩৮. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ৩:৩৫
তামিম ইরফান বলেছেন: অসম্ভব ভালো লেগেছে সাজিপু।

কবিতা টা পড়ে আমার এক বন্ধুর কথা মন পড়ে গেলো।এত অদ্ভুত ছিলো মেয়েটা.....ছোট ছোট ব্যাপার গুলোতেও অভিমান করে বসতো আবার পরক্ষনেই অভিমান ভুলে হেসে উঠতো.....আমার বন্ধুটার সবচেয়ে প্রিয় কাজ ছিলো ক্লাশ ফাঁকি দিয়ে রিকশা দিয়ে ঘোরা।কখনও যদি ঝগড়া করতাম হাসতে হাসতে বলতো হাসতে হাসতে বলতো যেদিন থাকবো না সেদিন আমার কথা ঠিকই মনে করে কাদবি.........

এখন সত্যিই অভিমানী বন্ধুটার কথা মনে হলেই চোখে পানি চলে আসে।

১০ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:০৭

লেখক বলেছেন: আমার ও চোখে পানি এসে গেলো.............
অসময়ে চলে যায় কেনো যে মানুষ....সময় এলে তো যেতেই হবে।
খুব কষ্ট লাগলো তামিম।মেয়েটার জন্য অনেক দোয়া থাকলো।

অনেক ভালো থেকো।
শুভেচ্ছা নাও।

৩৯. ১০ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:৩৫
ইউনুস খান বলেছেন: মিশ্র অনুভূতিতে ভরে গেলো মনটা।

ভালো থাকবেন।
১০ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:০৭

লেখক বলেছেন: ধন্যবাদ.......
আশাকরি ভালো আছেন।
শুভেচ্ছা।

৪০. ১০ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:১৮
দূরন্ত বলেছেন: দেরী করেন না। ভ্রমণ টাটকা থাকতেই লেখালেখি করে ফেলাটা ভালো। পরে দেখবেন অনেক কিছু মনে থাকবে না। (আমারও অবশ্য একই অবস্থা :) )
১০ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:২৯

লেখক বলেছেন: খাতা আছে কিসের জন্য?:)
যেটা ঘুরে বেড়ায় সাথে সাথে....।
তোমার গুলো লিখতে থাকো।
আমার বেড়ানোর গল্প শীতে........।সামার এর উত্তাপ আর আনন্দের গল্প শীতে ভালো লাগবে।বুঝলা?
অনেক ভালো থেকো।
লেখা পোষ্ট করো।

৪১. ১০ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৪২
দূরন্ত বলেছেন: ওহ হো সব লিখে রাখছেন? তাহলে তো ভাল।
কিন্তু বলছিলাম কি..... শীতের জন্য কিছু রেখে এখনও কিছু কিছু দিলে খুব ভালো হতো। কয়েকটা এখন আর কয়েকটা শীতে.... :)
ভাল থাকবেন।
১০ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৫১

লেখক বলেছেন: ঠিকাছে কাল এক জায়গায় যাচ্ছি.....২ দিন পর ফিরবো।ইনশাল্লাহ।
এসে দেবো।
ক'দিন আগে সুন্দর একটা জায়গায় গেছিলাম।
পাহাড়ী এলাকা.......
খুব ভালো কেটেছিলো আসা যাওয়ার সময়.....
আর ওখানে যতক্ষন ছিলাম,মনে হচ্ছিল ইউরোপের কোথাও আছি।
মজার ব্যাপার হলো আমি ইউরোপের কোথাও যাইনি এখনো।
Before Sunrise আর before Sunset
দুইটা ম্যুভি দেখেছিলাম........ভিয়েনা আর ফ্রান্স এর পথে পথে ঘোরে নায়ক নায়িকা।
কি যে দারুণ।
অনেক শুভেচ্ছা থাকলো।

৪২. ১০ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৫৬
মুক্তি মণ্ডল বলেছেন: খুব ভাল লাগছে। দারুন, যেন সরলতার মুগ্ধ চিহ্ন দৃষ্টিতে গেঁথে তুলছে রোদ। ভালো থাকবেন।
১০ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৫৮

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে............।
এভাবে মাঝে মাঝে ঘুরে গেলে উৎসাহিত হই।
অনেক ভালো থাকবেন।
সুন্দর ছুঁয়ে থাক।

৪৩. ১০ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৫৮
দূরন্ত বলেছেন: আচ্ছা, ভালোমতো ঘুরে আসেন। সুন্দর সুন্দর ছবিও তুলবেন কিন্তু।
আমি অবশ্য এ মুভিগুলো দেখিনি। পেলে অবশ্যই দেখবো।
ভাল থাকবেন।
১০ ই আগস্ট, ২০০৮ সকাল ১১:২৭

লেখক বলেছেন: ঠিকাছে........।
ম্যুভিগুলো দেখো।
প্রথমটা ৯৫ এর পরেরটা ২০০৪ এর
একই নায়ক নায়িকার অভিনীত।

ভালো থেকো।

৪৪. ১০ ই আগস্ট, ২০০৮ বিকাল ৪:৫৩
আজহার ফরহাদ বলেছেন: কথাহীন নীরব নিথর সময় কাটে।
ভালোবাসা ভালো নয়
জেনে যায় বালিকা।


ভালো লাগলো।
১০ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৫৬

লেখক বলেছেন: কেমন আছেন?
ধন্যবাদ পড়বার জন্য।
শুভেচ্ছা।

৪৫. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৫৪
সুতরাং বলেছেন: প্রতিদিন কত বালিকা এভাবে জেগে রয়, চেয়ে রয়...অনন্ত রাত জেগে...দিন জেগে জেগে...

কষ্ট হয় বালিকাদের জন্য...
১০ ই আগস্ট, ২০০৮ রাত ৮:৫৮

লেখক বলেছেন: শুভেচ্ছা সুতরাং........
বালিকাদের কষ্ট যারা ছুঁতে পারে তারাই তো শ্রেষ্ঠ বালক।:)
অনেক অনেক ভালো থাকা হোক।

৪৬. ১০ ই আগস্ট, ২০০৮ রাত ৯:১৫
তৌফিক বিষাদ বলেছেন:
তৌফিকের তৌফিকটা এত ভালো নয়।
তবুও ভালো থাকতে হয়।

আপনি কেমন আছেন?
১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৫৩

লেখক বলেছেন: ভালো থাকার ইচ্ছাটা অনেক বড়।
শুভকামনা.....।
শুভেচ্ছা।

৪৭. ১১ ই আগস্ট, ২০০৮ রাত ২:৪৮
অদ্ভুত আঁধার এক বলেছেন: অতপর বালিকার মন ভাল হয়ে গেল .........
কেমন আছেন আপু,কাল আসা হয়নি আজ পড়লাম।
ভাল থাকবেন............
১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৫৭

লেখক বলেছেন: অনেক শুভকামনা থাকলো......।
শুভেচ্ছা।

৪৮. ১১ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৩২
শেখ রহিম বলেছেন:

+
বালিকার যাপিত জীবন। যেনো বালিকার দিনরাত্রী।



বালিকার চেয়ে থাকা
বসে থাকা
দিনক্ষণ
আলাপন
বর্ণনাতিত !

এভাবে ভাবা যায় বালিকাকে নিয়ে। অবশেষে বালিকার মন ভালো হয়ে যায়। কেটে যায় তার
মনমস্তিস্কের আধাঁর ।
আধারের সীমানায় ।


‍বালিকা তোমার প্রেমের পদ্য দিওনা একজনকে......"






কেমন আছেন সাজি'পু। কতদিন আসিনি । এখন নিয়মিত আসতে চেষ্টা করবো। বাবার পিতৃবিয়োগের পর আর আসা হয়নি।


ভালো থাকুন।

শুভেচ্ছা রেখে গেলাম
কুঁড়িয়ে নিলে খুশি হবে এ ছোট্ট ভাইটি।
১১ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৫৯

লেখক বলেছেন: দেখে ভালো লাগলো.....।
অনেক শুভকামনা থাকলো।
শুভেচ্ছা নিলাম......।

১১ ই আগস্ট, ২০০৮ রাত ৮:১১

লেখক বলেছেন: ধন্যবাদ....।

৫০. ১১ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৫০
মহৎ বলেছেন: হেনির হোলাহাইন কোন দিন ভুল করে না।
আইজা পইলা দিন আননরে লেখা পড়ি আর মনে হইছে আপনে কবি মানুষ আই কবিদের ভালপাই।

আপনে যে ভালা লেহেন এতে কোন সন্দেহ নাই, আপনের আরো ভালা ভালা লেখা পইতা চাই। ( যেহেতু আমি ফেনীর ছেলে তাই ফেনীর ভাষায় বললাম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি কবিকে)
১১ ই আগস্ট, ২০০৮ রাত ৮:১৩

লেখক বলেছেন: ঠিকাছে অসুবিধা নাই......।
ফেনীর ভাষায় কথা বলেছেন তাই।
পড়বার জন্য ধন্যবাদ।
ভালো থাকবেন।
শুভেচ্ছা।

৫১. ১১ ই আগস্ট, ২০০৮ রাত ৮:২৯
অ রণ্য বলেছেন: কবিতাটিকে যদি লাইনের ফরেমেশনে না এনে এভাবে একটু এডিট করা হয় তাহলে কি রকম দাড়ায় দেখি


স্মৃতির উঠানে ঝরানো বকুল।মালা গেঁথে অপেক্ষায় থাকে হারানো বালিকা,থুতনীর কালো তিলে অপেক্ষার বসতি।সুষমা ছড়ায় ঠোঁটের মূর্ছণা জেগে রয় বালিকা। আগুন রং উজ্জ্বলতায় আকাশে পূর্ণিমা, ভালোবাসার সূদীর্ঘ রাত জেগে চেয়ে রয় বালিকা। কথাহীন নীরব নিথর সময় কাটে।ভালোবাসা ভালো নয় জেনে যায় বালিকা। সুতীব্র সম্মোহন তার মাঝে। সোনালী সময় চলে যায় অবহেলায় ঘুমায় বালিকা। পড়ে থাকা পাখীর পালক এর দিকে তাকায় সে। পাখীর জন্য মন কেমন করে কষ্টে থাকে বালিকা। ঝমঝম বৃষ্টি তে ভেজা শ্রাবণ আসে।ভিজে যায় স্মৃতির উঠানকাঁদে বালিকা। বুকের ভিতরে সঞ্জীবনী ধারা থাকে। আকাশ আলো করে মেঘেরা হাসে চোখ মোছে বালিকা।সবুজ ঘাসের বুকে খরগোস খেলা করে। হাতের মুঠোয় আকাশ কে ধরে রেখে হাসতে থাকে বালিকা।



অনেকটাই হুবুহ তুলে দিলাম আপনার কবিতা কেবল লাইন ফরমেশন ছাড়া। আপনি বহুবার বলা একটা বিষয় বা খুব সাধারণ গদ্যকে আপনার লেখায় তুলে এনেছেন কবিতা হিসেবে।

কবিতা কেবল কি এই ? নাকি আরও কিছু ? এখন কিন্তু ভেবে দেখার সময় এসেছে। সময় অনেক বদলেছে, পাঠকের স্বাদও। আর একটা কথা নিজের লেখাকে পরীক্ষা করতে হলে নিজেকে আড়াল করে দেখুন, তাহলেই বুঝবেন কি করকম লিখছেন..আমার তো তাই-ই মনে হয়....

ভাল থাকুন
লেখাটা আমাকে টানেনি.......
১২ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:১০

লেখক বলেছেন: আপনি মনে হয় আমার লেখা পড়েন নি.....
আজোবধি যত লেখা পোষ্ট করেছি......বেশীর ভাগই মূলতঃ গদ্য অনুভব থেকে......
"আর একটা কথা নিজের লেখাকে পরীক্ষা করতে হলে নিজেকে আড়াল করে দেখুন, তাহলেই বুঝবেন কি করকম লিখছেন..আমার তো তাই-ই মনে হয়.".........।এর মানে টা কি আমাকে অন্য কোন নাম এ লিখতে হবে?আমি ঠিক বুঝলাম না.........
পারলে একটু বুঝিয়ে বলবেন।
আমাকে এখন না হয় অনেকে চেনে.........।এই চেনাশোনা একদিনে হয়নি।আর চেনাশোনা লেখালেখির সুত্র ধরেই।

ব্লগে একজন আছে নাম," মুকুল".....।ও আমার লেখা আমার নাম না দেখেও বলে দিতে পারে।এই রকম আরো অনেকেই আছে....।

কবিতা তো তা যা হৃদয়কে ছোঁয়.....
কবিতা তো তা যা লিখে লেখকরা এক ধরণের মুক্তি অনুভব করে।
আমি সেভাবেই ভাবি এবং লিখি।
আমি কবিতাকে ভারবাহী করতে চাইনা এমন শব্দ দিয়ে যার মানে খুঁজতে আমাকেই ডিকশনারীতে যেতে হয়........।
আমি যা ভাবি,যা দেখি তাই লিখি.........।

হয়তোবা আপনার বলামত তা কবিতা নয়।
আর তাই ভালো লাগেনি......।

কিছু মনে করবেন না........।এর চেয়ে বেশী আমি পারবো না।
ব্লগে এত ভালো ভালো লিখিয়ে আছে ,তাদের লেখা পড়েন....।
বাইরের পৃথিবী তো রইলোই।
আমি এই টুকুই পারি.......।
এভাবেই লিখতে হবে।

এত কথা লিখলাম মানে ভাববেন না আমি কিছু মনে করেছি।
আপনি যা প্রশ্ন করেছেন তার উত্তরে কথাগুলো বললাম/

ভালো থাকবেন আপনিও।



৫২. ১২ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:২৪
অ রণ্য বলেছেন: হা হা

ভাল লাগল আপনার প্রতিক্রিয়া ! কালকে লিখবার সময়েই ভবছিলাম না বলাই ভাল, বললে যদি উল্টোটা হয়। আসলে এমন কোন কথা আছে কি "এর চেয়ে বেশী আমি পারবো না"

আসলে এটা একটা ক্ষোভ যা আপনি আমার মন্তব্য পড়ে আপনার ভেতরে পেয়েছেন এবং সেটাকে বের করেও এনেছেন

আপনাকে আমার একদম প্রথম দিকের একটা লেখা পড়াই কি বলেন ?

"তোমাতে আমার অনন্ত চাওয়া"
______________________

জীবনের অজস্র পথইতো আমি একা একাই শুধু হেঁটেছি
কিন্তু , কুয়াশায় ঢাকা সেদিনের সে ভোরে
ভালবাসায় তোমার হাতটি ধরে
যেরুপ দু'জনে হেঁটেছি
সেরুপ কি কভু হেঁটেছি ?

জীবনে অজস্র কথাইতো আমি অযথাই শুধু কয়েছি
কিন্তু , তোমার সাথে পরিচয়ের সেদিনে
সব ভুলে শুধু কথার ধ্যানে
যেরুপ কথা কয়েছি -
সেরুপ কি কভু কয়েছি ?

জীবনে আমি কতশত বার , কতভাবেইনা হেসেছি
কিন্তু , তোমায় কাছে পাওয়া সেসব দিনে
মধুময় সেসব অণু অণুক্ষণ ক্ষণে
তোমারি কথার তালে , তোমারি হাসির সুরে , প্রাণ খুলে যেরুপ হেসেছি-
সেরুপ কি কভু হেসেছি ?

জীবনে আমি কতবারইতো একাকী কষ্টে কেঁদেছি
কিন্তু , তুমি আজ মোর পাশে নেই জেনে
একাকী মোর নিজন ক্ষণে
নিরবে যেরুপ কেঁদেছি -
সেরুপ কি কভু কেঁদেছি ?

জীবনে আমি কতজনেরেই , কতনাভাবেই ভালোবেসেছি
কিন্তু , তোমার তুমিরে হ্নদয়ে পূঁজিয়া
অহনিশি শুধু তোমারেই জপিয়া
যেরুপ ভালোবেসেছি -
সেরুপ কি কাউরে বেসেছি ?

না , তোমা নিয়ে মোর যা কিছু পাওয়া
সেরুপতো আর হয়নি পাওয়া
তাইতো আজও থামেনি কভু
তোমাতে আমার অনন্ত চাওয়া ৷


অনেক আগের লেখা প্রায় বছর চারেক আগের। তবে এখন যদি বলেন লিখতে ? অসম্ভব !আসলে লেখকদের পাঠক প্রতিক্রিয়া এড়িয়ে যাওয়া উচিত। আমি পাঠক হিসেবেই মন্তব্য করেছি। আপনি ভাল থাকুন। আর আড়াল, সেটা আপনি ঠিক বুঝতে পেরেছেন বলে আশা করছি।
৫৩. ১২ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:২৬
অ রণ্য বলেছেন: আর একটা কথা
আপনার পোস্টের কমেন্টগুলো যদি আপনি নিজেই এজন লেখক হিসেবে মনোযোগ ও নিরপেক্ষ দৃষ্টি সহাকারে দেখেন তাহলে বুঝবেন আমি আসলেই কি বলতে চেয়েছি, বাকিটা আপনার চিন্তা ও ইচ্ছা

মঙ্গল কামনা রইল...
৫৪. ১৫ ই আগস্ট, ২০০৮ রাত ৩:৫৪
চিকনমিয়া বলেছেন: আহারে, আমার আফার লেকা কতো ভালা লাগে:)
আমার আফা সবচেয়ে ভালা লেকে
এইডা হাচা, হাচা হাচা হাচা
৫৬. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৫১
রাশেদ বলেছেন: হে হে! বালিকার কোবতে পাইলে আমি কেম্নে চুপ করে থাকি!:P
৫৭. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৫৫
েক আিম বলেছেন: ভাল লাগল আপু। শুভেচ্ছা নিও।
৫৮. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৫৫
তানজিলা হক বলেছেন: কবিতা সুন্দর হয়েছে
কিন্তু বালিকার মাথা মনে হয় গিয়েছে :P
৫৯. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:১১
তাসমান বলেছেন: অসাধারন জটিল লাগছে....

 

মোট সময় লেগেছে ২.৪৮৫২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
shazi১৯এট জিমেইল ডট কম


আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
খেলে যায় রৌদ্র ছায়া,বর্ষা আসে বসন্ত।
কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,
খুশী রই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই