আমার প্রিয় পোস্ট

চাঁদ ,সে ও নীলপরী

১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:২৪

শেয়ারঃ
0 0 0

১১১) চাঁদ ,সে ও নীলপরী

অনেকক্ষন হয়ে গেলো
অন্ধকারের কাছে চুপ বসে থাকে নীরবতা।
চাঁদের প্রতীক্ষায় ছিলো সে।
অথচ কোথায় সে চাঁদ?

মেঘ এসে আড়াল করে রাখে চাঁদটাকে
সুন্দর তাকে দেখবে বলে
নীল রং পরী সেজে বসেছিলো সে।

চাঁদ এলো না বলে
সে এলো না।
এবং সে এলো না বলে
নীলপরীর দু'চোখ ভরা নদী।

নদীর পানির ঝিম আলোতে
নৌকাগুলোর ছায়া।
নীলপরীর দু'চোখ ছাপানো জলে
নদীর এক হাঁটু জল বাড়ে।

আর চাঁদে পাওয়া সেই জন তখন
অরণ্যের গভীর থেকে গভীরে
পথ হারা পথিকের মত
পথ খুঁজে ফেরে।
চাঁদ এর গোপন দুঃখের সাথে ওর ভীষণ মিল।

নীলপরীর কামনায় চাঁদ জেগে থাকে।
চাঁদের বাসনায় নীল আকাশ থাকে।
আর চাঁদে পাওয়া সেই মানুষটির প্রাপ্তিতে
শুধু অন্ধকার থাকে।
যা কেবলি গভীর থেকে গভীর হতে থাকে।

 

সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১০:১৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:২৬
মানবী বলেছেন: ভালো লেগেছে কবিতাটি পড়ে, ধন্যবাদ সাজি।

+
১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ মানবী আপনাকেও.........
আশাকরি ভালো আছেন।
শুভকামনা।

২. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩১
ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: নীল রং পরীর চাইতে চাঁদে পাওয়া মানুষটাকেই বেশি করে চিনলাম। অন্ধকার-ই তার প্রাপ্য!!
১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪২

লেখক বলেছেন: হুমম....:)
শুভেচ্ছা পেনসিল।
শুভকামনা।

৩. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩১
রুবেল শাহ বলেছেন: এই অনুধাবন করাটা মানুষের পক্ষে সম্ভব নয়........

শুধু কবিরাই পারে এমন করে ভাবতে........

ভাল লাগা এবং শুভেচ্ছা রেখে গেলাম

ভাল থেকো আপু
১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ রুবেল.........এত সুন্দর করে মন্তব্য লেখো।
অনুপ্রাণিত হই।
ভালো লাগা মন্দলাগা বোধ থাকতেই পারে...........।
তা বলতে পারাটাকে শ্রদ্ধা করি।
শুভেচ্ছা নাও।

৪. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩১
পূর্ব বলেছেন: চাঁদের কবিতা ভালা লেগেছে। দারুন ্
১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪৭

লেখক বলেছেন: ধন্যবাদ......
ভালো থাকবেন।

৫. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩৮
k-79er34b বলেছেন: ভালো কথা । আমি , ২৯ তম উপগ্রহ L-0098 এবং sf-4785 ।
১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪৯

লেখক বলেছেন: আমার ব্লগ বাড়ীতে ২৯ তম উপগ্রহ..........।
চাঁদের কবিতা তাই?

শুভকামনা.......।

৬. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩৮
চিকনমিয়া বলেছেন: আফার কবিতা পড়লে, মনডাই উদাস হইয়া যায়, হাচা কইতাচি
এতো ভালা লাগে, কিতা আর কমু:(
১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৫০

লেখক বলেছেন: :)
চিকন সাহেবের মন উদাস।
উদাসী হওয়া মাঝে মাঝে দরকার।

শুভেচ্ছা।

৭. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৩৯
চিকনমিয়া বলেছেন: একডা আফসুস, এতো ভালা কবিতাত ও কোন ছাঘলে মাইনাচ দিচে
আফসুস:(
মাইনাচ দিয়া নামডা কইয়া গেলে চিনতাম, কেডায় আমার বইনেরে মাইনাচ দিলো?
৮. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৪৫
সবাক বলেছেন: মেজাজ গরম... করে দিয়েছ... তাই সাইন আউট করছিলাম।
১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৫১

লেখক বলেছেন: দুখু মিয়ার মেজাজ গরম কেনো?:)

ভালো থাকো।

৯. ১৬ ই আগস্ট, ২০০৮ রাত ১১:৫৪
বিষাক্ত মানুষ বলেছেন: দাড়াও সাজিপু .. পুরান অনেক কবিতা পড়া হয় নাই এই ক'দিনে .. সবগুলো পড়ে আসছি । :)
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১২:০০

লেখক বলেছেন: দাঁড়াতে পারবোনা......:)
ম্যালাদিন আসোনি।সময় লাগবে।
পড়ে আসো।
ভালো থেকো।যেমন চাও।

১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১২:০১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ.......অপ্‌সরা যে!
আলো হয়ে গেলো আমার ব্লগ বাড়ী।
শুভেচ্ছা।

১১. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১২:০০
আমি ও আমরা বলেছেন: পূর্নিমাতে পূর্ণ হলো
তোমার মনের সাধ
তুমি অথই জলে খুজেছিলে
পূর্নিমারই চাঁদ।---

মাকিদ হায়দারের কবিতাটা মনে পড়ে গেল।

ভালো লাগলো আপা।
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১২:০২

লেখক বলেছেন: দারুণ চারটা লাইন লিখেছেন বাপ্পী.........।
খুব শুনতাম এক সময় আবৃত্তি।

ভালো থাকবেন।শুভেচ্ছা।

১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২৪

লেখক বলেছেন: হুমম্‌........।
থ্যাংকস।
ভালো থাকো।

১৩. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১২:০৬
ফারহান দাউদ বলেছেন: নীলপরীর দু'চোখ ছাপানো জলে
নদীর এক হাঁটু জল বাড়ে।
আচ্ছা।
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২৬

লেখক বলেছেন: আচ্ছা..........।:)
খবর কি ফারহান?
নতুন লেখা আসুক........।
শুভেচ্ছা।

১৪. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১২:০৭
নিশীথ রাতের বাদলধারা বলেছেন:
আমার তো 'সে'এর জন্যই বেশি খারাপ লাগছে......

কেমন যেন স্নিগ্ধ বিষণ্ণতা।

শুভেচ্ছা রইল।
১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১২:২৯

লেখক বলেছেন: হুমম্...............
আসলে মুলতঃ সবাই একা।
চাঁদ,সে এবং নীলপরী।
তবু অপেক্ষা থেকে যায়।
শুভেচ্ছা থাকলো .......

১৫. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১:২৫
নিঃশব্দ শিশির! বলেছেন: আপু কি খবর। ভালো আছেন।
ভালো লাগলো কবিতাটি।
১৭ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:১৪

লেখক বলেছেন: ভালো আছি।
তোমার খবর কি?
মন টন ভালো তো?
অনেক ভালো থেকো।শুভেচ্ছা।

১৬. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ২:০২
অশোক দেব বলেছেন: দিদি, যথারীতি ভাল লাগল, আজ রাখি পূর্ণিমা।
১৭ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:১৮

লেখক বলেছেন: আজ পূর্ণিমা জানি.......।
তবে রাখি পূর্ণিমা তা জানতাম না......।

ছবিটা কাল চাঁদের আলোতে তোলা।রাত বারোটায় চাঁদ দেখতে নদীর ধারে গিয়েছিলাম.....
মাঠ গুলো চাঁদের আলোয় ভেসে যাচ্ছিল।
নদীর পানিতে চাঁদ পড়ে কি যে এক দারুণ দশ্য।

শুভেচ্ছা রাখি পূর্ণিমাতে।

১৭. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ২:০৭
প্রীটি সোনিয়া বলেছেন: ভাল লাগলো সাজি আপু....শুভেচ্ছা সহ ভাল থাকো।
১৭ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:১৯

লেখক বলেছেন: ধন্যবাদ সোনিয়া.........
অনেক অনেক শুভেচ্ছা নাও।

১৮. ১৭ ই আগস্ট, ২০০৮ ভোর ৪:৫৬
নৃপ অনুপ বলেছেন: মহাত্মন,
`যা কেবলি গভীর থেকে গভীর হতে থাকে'
এবঙ
সেই নদীচিত্রে যে বরষামঙ্গলের সিম্ফনি
সেখানে বজ্রবিদ্দুত হাতে মেঘেরও নৃপতি,
আত্মহননমুখী চাঁদকে ঢেঁকে রেখেছে...


আপনার কবিতা পড়ার সৌভাগ্য ইত:পূর্বে হয় নি আমার।এক ধরনের বাঙলা আপনার কবিতায় অতি তীব্রভাবেই আছে।

সবমিলে সুন্দর।
১৭ই অগাস্টের চাঁদে আমি একটা লিখেছি চাইলে পড়তে পারেন...

প্রকৃতি আপনার সহায় হোক...
১৭ ই আগস্ট, ২০০৮ ভোর ৫:৩৬

লেখক বলেছেন: ধন্যবাদ...

আপনার সুন্দর মন্তব্য ভালো লাগলো।
আর আপনার শুভেচ্ছার রীতিটাও দারুণ........।
প্রকৃতি মানুষের সহায় হলে মানুষ বোধকরি পূর্ণ সুখী হয়/
ভালো থাকবেন,
শুভেচ্ছা।

১৯. ১৭ ই আগস্ট, ২০০৮ ভোর ৫:২০
অদ্ভুত আঁধার এক বলেছেন: আরে এতক্ষন কেয়াল করিনাই এটা দিলে,

তোমার লেখার কথা কি বলব আর,
লেখাটা পড়ে চাদের কথা মনে পড়ল,
কাল ভয়ানক চাদ উঠেছিল আপু।
১৭ ই আগস্ট, ২০০৮ ভোর ৫:৪২

লেখক বলেছেন: আমার এখানেও........।
আজ হলো পূর্ণিমা..............

ভালো থেকো।শুভেচ্ছা।

২০. ১৭ ই আগস্ট, ২০০৮ ভোর ৫:৩২
একরামুল হক শামীম বলেছেন:
চাঁদে পাওয়া সেই মানুষটির প্রাপ্তিতে
শুধু অন্ধকার থাকে।

দারুন বলেছো আপু। শুভেচ্ছা রইলো।
১৭ ই আগস্ট, ২০০৮ ভোর ৫:৪৭

লেখক বলেছেন: আরে বার্থ ডে বয় যে!
শুভেচ্ছা নাও.........
ভালো থেকো ।সুখী থেকো।

২১. ১৭ ই আগস্ট, ২০০৮ ভোর ৫:৩৪
দূরন্ত বলেছেন: দারুণ রোমান্টিক কবিতা। অরণ্য, চাঁদ আর প্রকৃতি.... সবই আমার খুব প্রিয়।
ভালো লাগলো।

কয়দিন পরে ব্লগে আসলাম। টু্রে ছিলাম। ব্লগে আসার সময় পাইনি।
১৭ ই আগস্ট, ২০০৮ ভোর ৫:৫৩

লেখক বলেছেন: আমি ক'দিন ঘুরে এলাম.......কাল আবার যাচ্ছি......।
সামার টা হুটহাট শেষ হয়ে যাচ্ছে.....

অনেক শুভেচ্ছা থাকলো।
আশাকরি লেখা পাবো সহসাই।
ভালো থেকো।

২২. ১৭ ই আগস্ট, ২০০৮ ভোর ৫:৩৯
শফিউল আলম ইমন বলেছেন: আপু তুমি এতো ভাবার সময় পাও কই??
এতো সুন্দর কিভাবে লিখতে পারো ??
কবিতাটি অনেক ভালো লাগল, ভালো লাগল সাথের ছবিটিও।
ভালো আছো তো???
১৭ ই আগস্ট, ২০০৮ ভোর ৫:৫৬

লেখক বলেছেন: কবিতাটা ঠিকমত লেখা হয় নি.......
ভাবনাগুলো গুছিয়ে ঠিকমত লেখা হয় না কখনো কখনো।

তবু ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
ছবিটা কাল রাতে তোলা.......চাঁদের ছবি ও তুলেছি।
কেনো যেনো তেমন ভালো হয় নি।
মনে হয় চাঁদ এর মন ভালো ছিলো না।
ভালো থেকো।
শুভকামনা।

২৩. ১৭ ই আগস্ট, ২০০৮ ভোর ৫:৪১
পথিক!!!!!!! বলেছেন: ভাব ভাল ...গঠন তত ভাল হয় নি আপু..

কেমন আছেন?
১৭ ই আগস্ট, ২০০৮ ভোর ৬:১০

লেখক বলেছেন: হুমম ঠিক.......আমার ও তাই মনে হচ্ছিল।পরে কখনো বসবো।

ভালো আছি.......
তোমার খবর কি?
ভালো থেকো।শুভেচ্ছা নাও।

২৪. ১৭ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৪০
নুরুন্নবী হাছিব বলেছেন: আর চাঁদে পাওয়া সেই জন তখন
অরণ্যের গভীর থেকে গভীরে
পথ হারা পথিকের মত
পথ খুঁজে ফেরে।
চাঁদ এর গোপন দুঃখের সাথে ওর ভীষণ মিল।...ভাল লাগলো...
১৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:০৩

লেখক বলেছেন: ধন্যবাদ........
আশাকরি ভালো আছেন।শুভেচ্ছা।

২৫. ১৭ ই আগস্ট, ২০০৮ দুপুর ১:৪৯
পারভেজ বলেছেন: "আর চাঁদে পাওয়া...............খুঁজে ফেরে।"

নিজেরাও কষ্ট পায়, অন্যদেরও কষ্টের কারণ হয়!!
কিন্তু এটাই মনে হয় ভবিতব্য!!!
শুভেচ্ছা থাকলো!!
১৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:০৪

লেখক বলেছেন: ধন্যবাদ..........।শুভেচ্ছা আপনাকেও।

২৬. ১৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৩:৪৯
রাতিফ বলেছেন: খুব সুন্দর কবিতা আপু......অনন্ত সাবলীল পংক্তিমালা।




ভালো থাকুন.........শুভেচ্ছা
১৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:০৬

লেখক বলেছেন: ভালো থেকো রাতিফ.........।
সংগে থাকার জন্য ধন্যবাদ.....।শুভেচ্ছা নাও।

২৭. ১৭ ই আগস্ট, ২০০৮ বিকাল ৫:৫১
উত্তরাধিকার বলেছেন:
চাঁদ ,সে ও নীলপরী কে
প্রথম মাইনাস না আসার জন্য
দ্বিতীয় মাইনাস তোমায় ত্যক্ত করার জন্য...।

:)

পরিশষে মাইনাস মাইনাস এ বড় একটা প্লাস।
এমন চমৎকার একটা কবিতা উপহার দেয়ার জন্য।

শুভেচ্ছা আপু।
১৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:০৯

লেখক বলেছেন: তোমার খবর কি?
তোমার মন্তব্য পড়ে তো মাইনাস,প্লাস এর জগতে চলে গিয়েছিলাম।:)
শুভেচ্ছা নাও।
ভালো থেকো।

২৮. ১৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৬:১৫
অন্তিম বলেছেন: কবিতাটি ভাললাগছে সেইসাথে নীলপরীর জন্য কষ্ট হচ্ছে।
কবিতা ভাল হয়েছে।+

ভাল থাকবেন আপু।
১৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:১০

লেখক বলেছেন: ভালো থেকো অন্তিম........
শুভকামনা রইলো/

২৯. ১৭ ই আগস্ট, ২০০৮ সন্ধ্যা ৭:৩০
নিহন বলেছেন: জাক্কাচ লেগেছে ।
১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৩৮

লেখক বলেছেন: হুমম......শুভেচ্ছা।

৩০. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৪৮
রাশেদ বলেছেন: হায় নীলপরী! লালপরী! জলকন্যা! :((
১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৩৮

লেখক বলেছেন: :)
ভালো থাকো........

৩১. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ৯:৫৬
মুকুল বলেছেন: থাকে শুধু অন্ধকার...
১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৩৯

লেখক বলেছেন: কেমন আছো মুকুল?
ভালো থেকো.......অনেক শুভেচ্ছা।

৩২. ১৭ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৩৩
চিটি (হামিদা রহমান) বলেছেন: চাঁদ এলো না বলে
সে এলো না।
এবং সে এলো না বলে
নীলপরীর দু'চোখ ভরা নদী। ...........কথাগুলো খুব ভালো লাগলো।

কেমন আছো? ভালো থেকো।
১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৪০

লেখক বলেছেন: ভালো আছি চিটি...........।
তুম অনেক ভালো থেকো।শুভেচ্ছা।

১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৪১

লেখক বলেছেন: ধন্যবাদ রাহামনি।
অনেক ভালো থেকো।
শুভেচ্ছা নাও।

৩৪. ১৮ ই আগস্ট, ২০০৮ ভোর ৫:৪৪
রেটিং বলেছেন: আপা দআরুন ভাল লাগছে। টাইম পাই না তাই এসে যতগুলা পারি দেখে যাচ্ছি।
১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৪২

লেখক বলেছেন: ধন্যবাদ.........।
ব্যস্ততায় ভালো থেকো।
অনেক অনেক ভালো থেকো।
শুভকামনা।

৩৫. ১৮ ই আগস্ট, ২০০৮ সকাল ৯:৩০
আশরাফ মাহমুদ বলেছেন: আমি দেরি করে ফেললুম। :(

কবিতায় +।
১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৪৩

লেখক বলেছেন: আশাকরি ভালো আছো........
ভালো থেকো।

১৮ ই আগস্ট, ২০০৮ রাত ১০:৪৫

লেখক বলেছেন: দেখছি.......
শুভেচ্ছা।

৩৭. ১৮ ই আগস্ট, ২০০৮ সকাল ১০:৩২
সবুজ অঙ্গন বলেছেন: প্রিয় কবিলেখক বন্ধুগণ,

সুদীর্ঘ ১৬ মাস পর সবুজ অঙ্গন ১৪শ সংখ্যা বের করার উদ্যোগ নেয়া হয়েছে। এটি ঢাকা থেকে বাংলায় বের হয়। শুরুতে ত্রৈমাসিক ছিল, পরে নানা কারণে ১৬ মাস বন্ধ থাকে।

প্রবাসী ও অন্য দেশীগণ সৌজন্য সংখ্যা পাবেন।

গল্প, কবিতা, প্রবন্ধ, বইআলোচনা ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই ই-মেইলে এটাচ করে পাঠান :

কবিতা একাধিক কিন্তু ৫টির বেশি নয়। আমরা বেশি বেশি প্রেমের কবিতা চাই।

গল্পের আকার ছোট হওয়া বাঞ্ছনীয়। প্রেমের গল্পই আমাদের বেশি প্রয়োজন। একটা গল্প পাঠানো যাবে।

কোনও লেখা ফেরত পাঠানো যাবে না।

SutunnyMJ বা আদর্শলিপিতে টাইপ করলে আমাদের জন্য সুবিধা হয়।

বানানরীতি : বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান (অর্থাত, বাংলা একাডেমী প্রমিত বানানরীতি)। তবে আপনার নিজস্ব বানানরীতি থাকলে 'নোট' এর মাধ্যমে তা জানান।

হাতে লেখা কপি স্ক্যান করে এটাচ করলে তা গ্রহনযোগ্য হবে না।

বাংলাদেশের ভেতর ডাকযোগে পত্রিকা পাঠানো হবে, চাহিদার ভিত্তিতে।

লেখার সাথে ঠিকানা পাঠান।

আর আপনার লেখাগুলো সম্পূর্ণ নতুন হতে হবে (যা আগে কোথাও প্রকাশিত হয়নি, ইন্টারনেট ছাড়া)।

১৪শ সংখ্যা অক্টোবরে বের হবে।



উজ্জ্বল হোসাইন
প্রধান সম্পাদক সবুজ অঙ্গন


১৯ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:২৯

লেখক বলেছেন: ধন্যবাদ.......।
অনেক শুভেচ্ছা থাকলো।
ম্যালাদিন পর দেখলাম।

১৯ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৩০

লেখক বলেছেন: আচ্ছা..।:)

১৯ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৩১

লেখক বলেছেন: থ্যাংকস রুবেল..........।
ভালো থাকো।

৪২. ১৯ শে আগস্ট, ২০০৮ সকাল ৮:৩২
আসিফ আহমেদ বলেছেন: বিয়াল্লিশ নাম্বার কমেন্ট। নীল পরী দেখতে কেমন..... একটা ছবি দাও।
১৯ শে আগস্ট, ২০০৮ সকাল ১০:৩২

লেখক বলেছেন: পরীদের ছবি তোলা যায় না।:)
খুঁজে পেলে তুমি দিও।ভালো থাকো।শুভকামনা।

৪৩. ২১ শে জুন, ২০০৯ বিকাল ৩:৩৩
জলপাই দেশি বলেছেন: নীলপরীর কামনায় চাঁদ জেগে থাকে।
চাঁদের বাসনায় নীল আকাশ থাকে।
- ভালো, খু উ ব ভালো লাগলো।

 

মোট সময় লেগেছে ১.৫৭১৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
shazi১৯এট জিমেইল ডট কম


আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
খেলে যায় রৌদ্র ছায়া,বর্ষা আসে বসন্ত।
কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,
খুশী রই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই