আমার প্রিয় পোস্ট
- না পাঠানো চিঠি--সুনীল গঙ্গোপাধ্যায় - কঁাকন
- টোয়েন্টি-টোয়েন্টি টেস্টটিউব সম্পর্ক! - হিমালয়৭৭৭
- ছোটখালার যাওয়া - সুমন রহমান
- এই দেহ ও ওই ঘড়িবাজ - মুক্তি মণ্ডল
- ............নক্সী কাঁথার মাঠ ( এক থেকে ছয় ) - রুবেল শাহ
- শিকল-পরার গান - শিরোনামহীন
- আলোর রং মেখে - হমপগ্র
- মৃত্যুপুরাণ - আহমাদ মোস্তফা কামাল
- একটি চিঠির অপেক্ষায়..... - শেরিফ আল সায়ার
- ফুলের নাম - শিউলী - রাজামশাই
- জোছনা, সেইরাতে তবুও পৌষ মেখেছিলো - ছন্নছাড়ার পেন্সিল
- (শিরোনামহীন........) - পারভেজ
- মন ভাল নেই(কবিতা) - নাজনীন খলিল
- ব্লগীয় ঈদের শুভেচ্ছাঃ - বাবুয়া
- পুনর্জন্ম ......... (ফ্যান্টাসী ছোট গল্প) - শান্তির দেবদূত
- নৈসর্গের শলমাজড়ি - মাছরাঙ্গা
- ফটোগ্রাফি ওয়ার্ক (৩য় কিস্তি) - আমি ও আমরা
- যদি তুমি থাকো - রিফাত হাসান
- আমার রাজ রাজেশ্বরী - ফেরারী পাখি
- চিলেকোঠার সানাই - আজহার ফরহাদ
- কবিতার কৃত্য - রায়হান রাইন
- চারকোনা চোখে দেখা - ২ (কিছু চেনা অচেনা ফুল) - আসিফ আহমেদ
- নোটবুক: ২৮ আগষ্ট ২০০৮ - রিফাত হাসান
- পতন - রেটিং
- আবিদার আনপ্লাগড - মুয়ীয মাহফুজ
- ফরেস্ট হিলে এক দুপুরে ----- (সোলস) - বিষাক্ত মানুষ
- প্রসঙ্গ: মেডিটেশনের বৈজ্ঞানিক ভিত্তি - বিবর্তনবাদী
- নীরবতা, ধ্যান ও মেডিটেশন (পুনঃ প্রকাশ) - কালপুরুষ
- পারতে আলাদা রাখতে, আমার জন্যেই - সুনীল সমুদ্র
- মা এভাবে আমার কাছে কিছু চেয়েও না, আমার লজ্জা লাগে! - হমপগ্র
- গল্পঃ নেশা - মোস্তাফিজ রিপন
- মাহমুদ দারউইশ : শেষ আকাশের পর - ফয়সাল খালিদ
- এইতো সেদিন! (ছেলেবেলা) - (অ)গাণিতিক
- সব সুখ সবার যে সহ্য হয় না। - আশরাফ মাহমুদ
- পূর্ণেন্দু পত্রীর কয়েকটি কবিতা - রাহা
- গল্প : অপেক্ষা - একরামুল হক শামীম
- তোমায় নিয়ে কবিতা লিখব বলে - অন্তিম
- ''কুউউ..'' ................(গল্প) - রন্টি চৌধুরী
- জিজ্ঞাসা [পদ্য] - রোডায়া
- নীল পিয়ন - অ রণ্য
- ভুলে থাকাঃ কল্পকথা - কালপুরুষ
- তাহলে তার কাছেই ফিরবো আমি - সাগর সরোয়ার
- রক্তের উত্তরাধিকার - সবাক
- প্রিয় কবিতা-১ (চুনিয়া আমার আর্কেডিয়া/ রফিক আজাদ) - সুতরাং
- যদি দালাল হতে পারতাম। - বিহংগ
- একটি হারানো বিজ্ঞপ্তি - মুকুল
- জংশন এ দাঁড়িয়ে - উত্তরাধিকার
- একদিন আমি- যা হবার তাই হোকনা - কি আসে যায় - দ্যা গ্রীম রিপার
- ঝরে যায় ঝরঝর, ভিজে যায় ছবির পট - আরণ্যক যাযাবর
- ফিরে দেখুন আমাদের ইতিহাস - ৬ - নামহীন মানব
- সহ্যের অতীত কিছু - শেখ জলিল
- দখিনা বারান্দা - এক্স ফাইলস্
- গত শরতের মন এবং - জাভেদআকতার
- ভালো লাগা প্রিয় কবিতারা- ১৯ ( সত্যবদ্ধ অভিমান --সুনীল গঙ্গোপাধ্যায়) - আবদুর রাজ্জাক শিপন
- বৃষ্টির শব্দ থেকে, অতঃপর আলোতে অথবা অন্ধকারে ... - সিহাব চৌধুরী
- অচেনা বন্দরের প্রতি প্রেম হলো আবিষ্কারেচ্ছার জনয়িত্রী - মুজিব মেহদী
- বিবাহিত প্রেমের কবিতা - সরকার আমিন ১৯৬৭
- কৃষ্ণচূড়া...ভালো লাগে.....কিছু ছবি - সাইফুর
- আমার মায়ের সাতটি মিথ্যা কথা - প্রত্যুৎপন্নমতিত্ব
- ‘সিংহ রাশি’র পাহারাদার কুকুর - মাজুল হাসান
- গডফাদার - মানব মানিক
- অ-জানি দেশের না-জানি কী : পর্ব ০৩ (শেষ পর্ব) : রুশ দেশের উপকথা ০২ - রাতমজুর
- ছোটগল্প: মুরগীচোর - তীরন্দাজ
- জলের অক্ষরে - রণদীপম বসু
- বৃষ্টিতে ভেজার বয়স............. - ফেরারী পথিক
- The Last Lecture/ চিটি - চিটি (হামিদা আখতার)
- কোন শুভেচ্ছাই পর্যাপ্ত নয়-- (সাজির জন্মদিনে) - সুনীল সমুদ্র
- ১৯ এপ্রিল,সুলতানা শিরীন সাজি'র শুভ জন্মদিন/ কালবেলা - কাল্বেলা
- কবিতা যেমন হতে পারে- ৩ - আজহার ফরহাদ
- সংখ্যা ব্লগ : আমাদের মুক্তিযুদ্ধ - মিরাজ
- নির্বাসিতের আপনজন। শেষ পর্ব (ক)। - নির্বাসিত
- কেন লিখিনা - সামী মিয়াদাদ
- কষ্টের তীব্রতার মাঝেও ওরা বেচেঁ আছে...../ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
- । । বাবা ও তাঁর নি:শ্বাস এবং 'বু জি'র জন্য এলিজি । । - হাসান মোরশেদ
- পুনর্জন্মানো আত্নার মিলন - কাল্বেলা
- চিঠি লিখছি আমার জিবনে পাওয়া শ্রেষ্ঠ নারীকে - আমার মা। - খোলাচিঠি
- On Fakir Lalon Shah by Farhad Mazhar - সেলিম তাহের
- সুলতানা শিরীন সাজিঃ একটি সুন্দর মন, একজন ইতিবাচক দৃষ্টির ব্লগারের দৃষ্টান্ত এবং..../সারওয়ার চৌধুরী - সারওয়ারচৌধুরী
- যশোর রোড - একটি গান ও একটি কবিতা যা আমার বুকে এখনো বাজে। - পিচ্চি
- সকল ব্লগারের নামের লিস্ট ও লিংক এক জায়গায় জড়ো করা হচ্ছে, আপনারা সহযোগীতা করুন - বহুরূপী মহাজন
- একটা কবিতা লিখতে চাই - ফারহান দাউদ
- তুমি, তবু তুমি..... / সুনীল সমুদ্র - সুনীল সমুদ্র
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- আমার নীরবতার মাঝে... - সুনীল সমুদ্র
- টুকুনের জন্য । - নরাধম
- ঝেঁপে আসা চোখের জল তবুও গাল ভরিয়ে ঝরে পড়ে - মৃন্ময় আহমেদ
- তুমি কোন কাননের ফুল- পর্ব ৬ /সারওয়ার চৌধুরী - সারওয়ারচৌধুরী
- পুরানা কবিতা : শ্রাবণ - মাহবুব মোর্শেদ
- গদ্য কবিতার ছন্দ - শেখ জলিল
- কবিতার ভাংগা-গড়া (রিপোস্ট করা হলো,অনুরোধে)/বিহংগ - বিহংগ
- ব্লগারদের মিলন মেলার কিছু ছবি !!! - সুখী মানুষ
- কেন? (পর্ব-৩) - কাল্বেলা
- নীলাভ অনুভব - কালপুরুষ
- আজকাল অনেক কিছুই মনে থাকে না - মুকুল
- সবার জন্য দরকারী কিছু ওয়েবসাইট এর ঠিকানা - রন্টি চৌধুরী
- কবিতা সমগ্র : উৎসর্গ নীলাঞ্জনা - অমি রহমান পিয়াল
- রাহেলার মায়ায় জামসিং'র টেউটিতে - ফয়সল নোই
শ্যাওলা ধরে থাকা সময়
০৩ রা সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৯:৩৩
১১৬) শ্যাওলা ধরে থাকা সময়
জানালার পাশে দাঁড়ালেই
একটা দেয়ালের দিকে চোখ।
নাম না জানা লতানো গাছগুলো
আঁকড়ে ধরে থাকে দেয়ালটাকে।
নানান রং এর ছোট ছোট ফুল
বেগুনী রং এ চোখ আটকে যায়।
সবুজের বুকে বেগুনী ছোট ছোট
ফুল ছাপানো ফ্রকটা মনে পড়ে।
বাতাসে ফ্রক উড়িয়ে বেড়ানো সেইসব দিন!
দু'চোখের সামনে এসে দাঁড়ায় মায়াবী কৈশোর।
এক
দুই
তিন করে অজস্র স্মৃতিময় দুপুর।
বুকের খুব কাছেই আটকে থাকে বিষাদ।
এভাবে কতদিন ফিরে ফিরে যাওয়া কে জানে!
যতদিন ভাবনাদের বাগানে সবুজের বুকে বেগুনী
লাল এর সাথে হলুদ
কেমন করে সেই ওপেন্টি বায়োস্কোপ খেলা সময়।
চোখ ধরে রাখে ছেলেবেলার বন্ধুরা
কপালে টোকা দিয়ে চুপ চলে যায় কেউ।
অনেক অনেক সময় ধরে তাদের খুঁজে খুঁজে ফেরা।
গম্ভীর মুখে বসে থাকা খেলার সাথী
অভিনয়ে সেরা কেউ কেউ তখন থেকেই।
ভুল জনকে খুঁজে পেয়ে আবার ও খুঁজে ফেরা।
তবু সেই ভুল ভালোবাসা দিন গুলো স্বর্ণালী আভায় মোড়ানো।
মাইকে ভেসে আসা গান।
লাল
নীল
সবুজ এবং আরো কত বর্ণালী কাগজের বাহারী সাজ।
মাইকে বাজতে থাকা নানান গান।
গুন্জনের মত ভাসতে থাকে আমাদের কথাবলার শব্দ।
কে বেশী কথা বলে ,কে বেশী হাসতে জানে
কথায় কথায় কার কত খুশী ছড়ানো।
চাইনা বিস্ম্বতি।
চাইনা ভুলে যেতে।
শ্যাওলা ধরানো সময়ের সামনে সেই দেয়ালটা দাঁড়ায়।
চোখ গেলো পাখি ডেকে যায় কোথায় থেকে।
মনের এমন এলোমেলোতায়
ঘুঘু ডাকা দুপুরে হৃদয় বড়ই উদাস হয়!
সবুজের বুকে বেগুনী ছাপানো একটা ফ্রকের জন্য
মন যে কেমন করে!
লেখক বলেছেন: ![]()
ধন্যবাদ.......।
ভালোই আছি।
অনেক শুভকামনা।
আবুল বাহার বলেছেন:
সবুজের বুকে বেগুনী ছাপানো একটা ফ্রকের জন্য মন যে কেমন করে !
শেষ দুই লাইনে কেমন জানি বিষাদময় মনে হয় ।
লেখক বলেছেন: চলে যাওয়া দিন গুলো বিষাদ ছড়ায়.....
আশাকরি ভালো আছেন।
শুভেচ্ছা......
ফরহাদ উিদ্দন স্বপন বলেছেন:
চাইনা বিস্ম্বতি।চাইনা ভুলে যেতে।
আপনি চাইলেও ভুলে যেতে পারবেন না। কিছু জিনিস প্রকৃতঅর্থেই ভুলে যেতে চাই। চেষ্টাটা অবশ্য সবসময়ই ব্যর্থ হয়। +++++
লেখক বলেছেন: আসলেই...........।
ভুলে যেতে পারি না বলেই আমরা মানুষ...........।
অনেক শুভেচ্ছা স্বপন।
ভালো থাকবেন।
নামহীন মানব বলেছেন:
খুব ভাল লেগেছে।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ......।
খবর কি?
শুভেচ্ছা..........।
চিটি (হামিদা আখতার) বলেছেন:
এত চমৎকার লিখেছো..............সবুজের বুকে বেগুনী ছাপানো একটা ফ্রকের জন্য
মন যে কেমন করে!
.............আমারও মন যে কেমন করে!!!!!
কেমন আছো? শুভেচ্ছা থাকলো।
লেখক বলেছেন: ![]()
সবারই মন কেমন করে......
কেউ বলি কেউ বলি না......।
ভালো আছি চিটি।
চলে যাচ্ছে জীবনের দারুণ সময়গুলো.......
অনেক ভালো থেকো।
শুভকামনা।
মীতু বলেছেন:
চমৎকার আপু ! অনেক পুরোনো কথা মনে পরে যাচ্ছে ।
লেখক বলেছেন: ধন্যবাদ মিতু........
"পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায়!"
শুভেচ্ছা নাও।
নুশেরা বলেছেন:
সুন্দর অনুভূতির কথা লিখেছেন। তবে গদ্যাকারে লিখলে আরও ভাল হতে পারত বলে মনে হয়। আপনার অন্যান্য কবিতার তুলনায় এটাতে কাব্যময়তা কিছু কম বলে মনে হয়েছে। একান্ত ব্যক্তিগত মত।
লেখক বলেছেন: খুব সুন্দর মন্তব্য........ধন্যবাদ মতের জন্য।
আসলে অনুভুতিটা গদ্যে লিখলে ভালো হতো......।
যদি ও আমি গদ্য কবিতাই বেশী লিখি.........
অনুভবের প্রকাশ গদ্য তে করলে অনেক কিছু আরো লেখাও যেতো......।
কেনো যেনো কথার তোপে পড়ে যাই......আর লেখাগুলো এত বড় হয়ে যায়।তা এড়ানোর জন্যই এভাবে লেখা......
অনেক শুভেচ্ছা থাকলো নুশেরা।
আসিফ আহমেদ বলেছেন:
চোখ গেলো পাখির কথা মনে পড়ে গেলো, খুব ডাকাডাকি করতো।শেষের লাইন গুলো অনেক চমৎকার হয়েছে।
শুভেচ্ছা নিও।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
তোমার জন্য অনেক শুভেচ্ছা....
আন্দালীব বলেছেন:
সবুজের বুকের এমন ছোট ছোট ফুল ছাপানো ফ্রকটা মনে পড়ে।বাতাসে উড়িয়ে ফ্রক উড়িয়ে বেড়ানো সেইসব দিন!
দু'চোখের সামনে এসে দাঁড়ায় মায়াবী কৈশোর।
--------
'মায়াবী কৈশোর' এর স্থলে 'মায়াবী শৈশব' হলে আরো যথার্থ হয় বোধহয়। কিশোরীদের ফ্রক পড়ার দৃশ্য আমাদের পারিপার্শ্বিকতার বিচারে কষ্টকল্পনা মনে হয়।
লেখক বলেছেন: কেমন আছেন আন্দালীব?
কৈশোর লিখেছি এই জন্য যে আমাদের পারিপাশ্বিকতায় কৈশোর এ অবলীলায় ফ্রক পড়া দিন ছিলো.....।
যদিও সেই সব সময় কখনোকখনো বড় হতে মন চাইতো.......।
তবুও ১১/১২ বছর বয়সী সেই সব দিন মনে এলে নিজেকে উচ্ছলতায় ভরপুর মনে হয়........
সে কারণেই ওভাবে লেখা......।
আর শৈশব এর অনুভব মনে হয় না কৈশোর এর মত অমন মায়াবী......।
ভালো থাকবেন.....।
শুভকামনায়।
সীমান্ত আহমেদ বলেছেন:
অনেক ভালো লাগলো আপু।কিছুটা বিষাদের সুর বেজে ওঠেছে যেন সেই সুর ধরা দিল আমার কানে.....।ভালো থাকবেন।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ........।
শৈশব এর স্ম্বৃতি কারো কারো অনেক প্রখর থাকে.......
আমার বেলায় কৈশোর বেশী ঝামেলা করে.......।
আমার ক্লাস থ্রী বা ফোরের ডাইরীতে তখন খেলাধূলায় ব্যস্ত থাকা বিকাল। ৪/৫ লাইনে ছোট ছোট স্মৃতিগুলো এখনো সুবাস ছড়ায়...।
আর সেই সব দারুণ দিন গুলো আজ বিষাদের সুর বাজায়।
অনেক ভালো থাকবেন.....।
শুভেচ্ছা....।
যীশূ বলেছেন:
দারুন তুলে এনেছেন শৈশবটাকে!
লেখক বলেছেন: ধন্যবাদ যীশু........
শৈশ বা কৈশোর যা বলেন.....জীবন এমনই গেছে...
শুভেচ্ছা।
আন্দালীব বলেছেন:
কী জানি!!কিশোরীদের তো ফ্রক পড়তে দেখিনা, দেখিনি...এজন্যই বলা আরকি।
কিছু মনে করবেন না সাজি। ভালো থাকবেন।
লেখক বলেছেন: মনে করবো কেনো.......। কি যে বলেন!
অনেক ভালো থাকবেন .........যেমন খুশী।
শুভেচ্ছা।
আবদাল্লাহ বিন মাহবুব বলেছেন:
খুব সুন্দর হয়েছে .... আপনাকে অনেক ধন্যবাদ আপনার সুন্দর পোষ্টটির জন্যে ,,,,,,,
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ...........।
ভালো থাকবেন.......।শুভেচ্ছা জানাই।
লেখক বলেছেন: ধন্যবাদ জেরী.........
আশাকারি ভালো আছো....।
শুভেচ্ছা নিও......।
পারভেজ বলেছেন:
"চাইনা বিস্ম্বতি।চাইনা ভুলে যেতে।"
ভুলে যেতে আসলেই ইচ্ছা করেনা।
আত্মকথনের মতো লাগলো। লেখার ধরণটা আকর্ষনীয় হয়েছে।
লেখক বলেছেন: হুমম্ নিজের স্মৃতির রেশ ধরেই লেখাটা এগুলো......
কেমন আছেন?
অনেক শুভকামনায়।
লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে......
আশাকরি ভালো আছেন.......
শুভেচ্ছা......
শেখ রহিম বলেছেন:
+++++++++++++++++++++++++++++++++++++++++++
বরাবরের মতো চমৎকার!
চমৎকার একটি কবিতায় কিছু বলবো না তা-কি হয় !
কি বলেন ......কিছু বলা ! কিছু অব্যক্ত কথা! কিছু স্মৃতির বৃস্মিতি ! কিছু ভাষার শব্দ !
হয়তো কিছু না বলা কথা!
হয়তো জমাট বাঁধানো বাক্য!
যে বাক্য উচ্চারিত হাজার বছর ধরে!
যে বাক্যের জন্য এ নায়ে আসা! হয়তো ....
+++++++++++++++++++++++++++++++++++++++++++
শ্যাওলা ধরে থাকা সময়!
সত্যিই জীবনের একটা সময় শ্যাওলা ধরে থাকে!
যে সময় শৈশব-কৈশর মানে না!
মানে না কোন বিচ্ছেদ !
মানে না কোন বাঁধা!
উড়তে ইচ্ছে করে
ইচ্ছে করে হাওয়ায় হাওয়ায় বেড়াতে!
তীব্র চাওয়া যেখানে
জমাট বেঁধে থাকে!
যে চাওয়া ফুরোবার নয়
হিসেব কষা হয়
এক দুই তিন
কিংবা অজস্র দুপুরের !
যেখানে স্মৃতির পায়রারা
বায়োস্কপ খেলে
যেখানে খেলার সাথীদের
নিয়ে মেলা বসে!
অবশেষে শ্যাওলা ধরে থাকা সময়
যে সময়.................
সবুজের বুকে বেগুনী ছাপানো একটা ফ্রকের জন্য
মন যে কেমন করে!
সত্যিই মন যে কেমন করে ! হয়তো এ ভাবনায় শৈশব-কৈশরকে কাছে পাওয়া যায় ! হয়তো এভাবেই ......
কেমন আছেন ? ভালো থাকেন।
শুভেচ্ছা উড়িয়ে দিলাম !
লেখক বলেছেন: রহিম.......।
যে কোন বোধকে এভাবে নিজের মত করে সম্প্রসারিত করা ,সত্যি দারুণ ব্যাপার......।
ভালো আছি.....
অনেক শুভকামনা.....
ভাস্কর এর খবর কি?
ওর জন্য শুভেচ্ছা।
লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে......
শুভেচ্ছা।
পথিক!!!!!!! বলেছেন:
শ্যাওলা ..শব্দটার মাঝেই ..এক নিশুতি ভাল লাগা আছে...সুন্দর কবিতা আপু
কেমন আছেন>?
লেখক বলেছেন: সুন্দর মন্তব্য.....।
ভালো আছি পথিক।
আপনার খবর কি?
শুভকামনা.......
লেখক বলেছেন: ![]()
অনেক অনেক ধন্যবাদ চিকন সাহেব।
শুভেচ্ছা/
রুবেল শাহ বলেছেন:
কিন্তু মানের মাঝে শ্যাওলা ধরে ধরেছে অনেক আগেই .......... তার কথা কে বলবে বল.............. কবি ?লেখক বলেছেন: সুন্দর মনটায় শ্যাওলা পড়তে দিও না.............।
তোমার সরলতায় আলো হোক চারিদিক।
তুমি যেমন তেমনই থেকো..........সারা জীবন।
অনেক শুভেচ্ছা রুবেল।
লেখক বলেছেন: অনেকদিন পর ......।
কেমন আছেন?
বাদুড়ের মত ঝুলে থেকে রাতচারী হবার চেয়ে সুর্যের দিকে তাকিয়ে দিনচারী হওয়া ভালো////////
অনেক ভালো থাকবেন....।
ভালো লাগলো আপনাকে দেখে।
রুবেল শাহ বলেছেন:
কবি হয়তো এভাবেই বলবে .........কিন্তু বাস্তব জীবন ব্ড্ড বেশী কঠিন যে........... ?
লেখক বলেছেন: বাস্তব কঠিন তাতে কি !
আমরা তো কঠিন বাস্তবতার মুখোমুখি প্রতিদিন.........।
জীবনটা সবার জন্য খুব সমসৃণ নাও হতে পারে....তাতে কি?
বেঁচে থাকলে ,শুধুমাত্র বেঁচে থাকলে কত কিছু যে সম্ভব!
এই বিশ্বাস নিয়ে বাঁচি।
হৃদয়ের সারল্য ধরে রাখতে সবাই পারে না রুবেল।
তুমি যা তুমি তাই.........নিজেকে বদলাতে যেও না।
অনেক অনেক ভালো থেকো।
অ রণ্য বলেছেন:
আপনার এই কবিতাটা আমার ভাল লাগলবিশেষ করে প্রথম প্যারার দৃশ্য থেকে পরবর্তিতে স্মৃতি এবং বোধকে আঁকড়ে কবিতার ক্রমশ বিস্তার
যদিও কয়েক জাগায় যে,স বর্ণনারা বাহুল্যরুপে আসছিল আবার কতগুলো জাগায় স্বাদু হিসেবেও
তারপরও
বেশ ভাল লাগল
সর্বোপরি এই কবিতাটিতে আপনার প্রকাশভঙ্গিটা বেশি করে নজর কাড়লো
যাই হোক ভাল থাকুন
লেখক বলেছেন: জেনে খুশী হলাম......।
আমার অনেক লেখাই আত্মকথণের সুরে.......সব হয়তো আমার নিজস্ব নয়!
দেখবার প্রসারতা আছে বলে মনে করি।
এই দেখাটুকু লিখে ফেলি ,খুব সাদা মাটা করেই।
আর তা ভালো লাগলো জানলে ভালো লাগে......
অনেক ভালো থাকবেন।
শুভেচ্ছা।
অ রণ্য বলেছেন:
এই দেখাটুকু লিখে ফেলি ,খুব সাদা মাটা করেই।তাহলে বলতে হয় আপনি অন্যায়কারী !
সুষ্টি কি ঐ ?
ভাবনাটা আসুক না কেন সেভাবেই
বিস্তারও ঘটাক তার মত করে
কিন্তু স্রষ্টা যখন তাকে আকার প্রদান করবেন
তখন স্রস্টারও (আপনারও) যত্নশীলতা থাকুক না পরিপূর্ণভাবে
ভাল থাকুন
লেখক বলেছেন: দেখাটুকু যদি দোষের না হয়।
লেখা হবে কেনো..........
আর এই দায়ে অন্যায়কারী হলেও এভাবেই লিখে যেতে চাই।
..................কারণ কাউকে অসুখী করবার দায় তো নেই।
ভালো থাকবেন।
রুবেল শাহ বলেছেন:
হৃদয়ের এই সারল্যের মাঝে, মাঝে মাঝে বক্রতার সুষ্টি হয় তা পাশ কাটিয়ে যাওয়া যায় কি বল.............. ?আমার মাঝে যখন আমি আমাকেই খুজে পাইনা তখন বদলানোর কথা চিন্তা করা অবান্তর নয় কি........... ?
লেখক বলেছেন: জীবনের কোন কিছুকে জটিল করতে দিতে নাই..........।
জটিলতা মানুষকে খেপিয়ে তোলে.......।
নিজের কাছে নিজের সততাবোধ থাকলে নিজের মত করে বাঁচা কোন ব্যাপার না......।
শুভেচ্ছা থাকলো আপু........ভালো থাকুন নিরন্তর
লেখক বলেছেন: মন ছোঁয়া কি কম কথা!
ভালো লাগলো ভালো লাগা...............।অনেক ভালো থেকো রাতিফ।
শুভেচ্ছা নাও।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ফারহান.......।
ভালো থেকো যেমন খুশী।
শুভকামনা........।
লেখক বলেছেন: ভালো আছি.........আসলেও অনেক দিন দেখি না তোমাকে।
কেমন আছো সবাই?
শুভেচ্ছা নিও।
লেখক বলেছেন: কেমন আছো আশরাফ........।
ভালো থেকো।
লেখক বলেছেন: ![]()
তুমিও ভালো থেকো।
শুভকামনা।
ফাহমিম বলেছেন:
সাজি'পু,অদ্ভুৎ লাগলো লেখাটা।কেমন যেন নরোম সুন্দর।একটা কথা বলি আপু,মাইন্ড করো না।আমার ধারণা ছিলো মেয়েদের কাব্যবোধ কখনোই খুব একটা উচ্চমার্গীয় হয় না।
তোমার ক্ষেত্রে বিশাল ব্যাতিক্রম দেখে বিস্ময়ানন্দাভিভূত হয়েছি!
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ ফাহমিম.......\
কি যে বলো...।
লেখা ভালো লেগেছে জানলে উৎসাহিত হই।
অনেক শুভেচ্ছা.......।
একরামুল হক শামীম বলেছেন:
বুকের খুব কাছেই আটকে থাকে বিষাদ।
এভাবে কতদিন ফিরে ফিরে যাওয়া কে জানে!
ভালো লাগছে আপু।
লেখক বলেছেন: কেমন আছো শামীম?
ভালো থেকো অনেক.।
শুভকামনা।
লেখক বলেছেন: ঠিক তাই .......
কেমন আছো ঝুমঝুমী?
শুভেচ্ছা নাও।
লেখক বলেছেন: আমি গদ্য কবিতা লিখি মুলত: ............।
নিরেট গদ্য লেখা হয় না এখানে বেশী......তবে কে জানে হয়তোবা শুরু করবো।
শুভেচ্ছা তুষার।
কালপুরুষ বলেছেন:
ভাল লাগলো তোমার কাব্যময় অনুভূতির প্রকাশ।
লেখক বলেছেন: আপনার উপস্হিতি ভীষন আত্মপ্রত্যয়ী করে।
আশাকরি ভালো আছেন।
শুভেচ্ছা/
লেখক বলেছেন: ![]()
খবর কি রাত মজুর?
শুভেচ্ছা নাও।

















আছেন কিমুন, ভালানি?