আমার প্রিয় পোস্ট

শিউলী তোকে চিঠি

০৯ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:১৬

শেয়ার করুন:                   Facebook

শিউলী মনা
জানিস ,খুব ইচ্ছে করে একদিন তিস্তা নদীর পারে শিমুল গাছটার নীচে যাই।
মনে পড়ে একবার শীতে খুব ভোর সকালে শীতের কুয়াশামাখা তিস্তা নদীর পাশে আমরা?
ভোরের ট্রেন ধরেছিলাম সবাই.......।
তিস্তা ষ্টেশনে নেমে সবাই মিলে রেল লাইনের উপর দিয়ে হেঁটে হেঁটে নদীর ধারে পৌছেছিলাম......।
শিমুল গাছটার নীচে বসেছিলো সবাই....।
তুই আর আমি গল্প করতে করতে তিস্তা ব্রীজের উপর দিয়ে হাঁটলাম.....দু'পাশ দিয়ে কোন ট্রেন আসার কোন সম্ভাবনা ছিলো না বলে আমাদের যেতে দিয়েছিলো।
কত রাজ্যের গল্প করছিলাম আমরা.....অসম্ভব মায়াবী একটা মেয়ে ছিলি তুই।তুই একজনের গল্প করছিলি যাকে তোর খুব ভালো লাগে....যার জন্য তুই অপেক্ষায় থাকিস ।
কি আশ্চর্য্য সেই ছেলেটি আমাকে তার ভালোলাগা জানিয়েছিলো এর ক'দিন আগেই।
সেটা যে শুধু ভালোলাগাই ছিলো তা জানতে বেশীদিন লাগেনি......(কৈশোর ভালোলাগা গুলো এমনি.....।এত মায়া ,এত টান ...।অথচ ঘুড়ির সুতার মত হুট করে ছিড়ে যায়।) সেই মূহুর্তে আমি ও সেই ভালোলাগার আবেশে কেমন বুঁদ হয়েছিলাম....
তোকে কিছু লুকাইনি।
সব জেনে তুই নিশ্চুপ ছিলি কিছুক্ষন।তোকে হারানোর ভয়ে তোর হাত দুটো চেপে ধরেছিলাম।
তুই আমাকে জড়িয়ে ধরে বলেছিলি...."সব কিছু ছাড়তে পারি তোর জন্য।সব ভালোলাগা ,সব কিছু।"
দু'জনে ব্রীজটার উপর ঠায় দাঁড়িয়েছিলাম অনেকক্ষন।

আজ অনেক অনেক বছর পরেও বন্ধুত্বের নির্মল ভালোবাসায় আজো তুই হৃদয়ের খুব কাছে। যে কোন আনন্দ ,যে কোন সুখ ,যে কোন দুঃখ অনায়াসে ভাগ করি আমরা........দুরত্ব কোন ব্যাপার না আমাদের কাছে।
যুগ পার হয়ে যুগ এগোয়......তুই আমি আগের মতন দুই শালিখ বন্ধু।
অথচ সেই ছেলেটা যার ভালো বাসা পাসনি বলে তুই চোখের জল ফেলেছিলি।
আর যার ভালোবাসা পেয়ে আমি চোখের জলে ভেসেছিলাম.....সে হারিয়ে গেলো পৃথিবী থেকে। অকালে।
শুনেছি মাথায় টিউমার ছিলো।
প্রিয়তমা নারী,সন্তান ফেলে ও সেই কবেই হারিয়ে গেছে .......

তিস্তা পারে আমাদের খুনসুটি, আমাদের প্রানোচ্ছল ভালোবাসার সেইসব দিন এখনো চাইলেই চোখের তারায় ফিরে আসে.....
আমাদের আর বন্ধু সান্তনা আমাকে চিঠিতে লিখেছিলো.........
"যে যেখানে যতদুরেই থাকি না কেনো।যোগাযোগ থাক বা নাই থাক।দেখা হোক বা নাই হোক....যেনো বেঁচে থাকি।অকালে হারিয়ে যায় না যেনো কেউ........।
কারো কথা মনে পড়লে যেনো ভেবে আশ্বস্ত হই ,সে ভালো আছে।"
ভালো থাকিস বন্ধু আমার........।
আমাদের বন্ধুত্বের অমল ধবল দিন গুলো সারা জীবন সজীব হয়ে থাক......।
আমার যত দুরে থাকি না কেনো......
আমাদের বন্ধুত্বের নদীতে যে ভালোবাসা বয়ে যায়...........তা যেনো সংক্রামিত করে তাদেরকে যারা আমাদেরকে ভালোবাসে.........। যারা বন্ধুদেরকে ভালোবাসে।
তোর মনা

(এই চিঠির ভালোবাসা ছড়িয়ে যাক সবখানে........।
অনেক দিনের বন্ধু দীনা,লুলু,শান্তু,মেরীনা,দিপ্তী,তনা,মনো,নাজু,রানু,শেলী,অনুপমা ,টুটু,পারু এবং আরো অনেকেই যারা যে যেখানে আছে ..বিশ্বাস করি ভালো আছে,সুস্হ আছে।
ওদের সবাইকে বলতে ইচ্ছা করে..................
"আমি একা বসি সন্ধ্যা হলে আপনি ভাসি নয়নজলে ,
কারন কেহ শুধাইলে নীরব হয়ে রই..............
ওলো সই,ওলো সই,
আমার ইচ্ছা করে তোদের মত মনের কথা কই।)"

 

 

  • ১০৪ টি মন্তব্য
  • ৫০৬ বার পঠিত,
Send to your friend Print
রেটিং দিতে লগ ইন করুন
পোস্টটি ৩১ জনের ভাল লেগেছে, ২ জনের ভাল লাগেনি
১. ০৯ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:২০
comment by: সিঁদুরে মেঘ বলেছেন: মনটা কেমন করে ওঠে.........। নস্টালিজিয়া।
০৯ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:৩৫

লেখক বলেছেন: জীবনের প্রতিটা দিন এভাবেই স্মৃতিতে হারাই আমরা..........।
পরে বলি নষ্টালজিয়া.....
ভালো থাকবেন......
শুভেচ্ছা।

২. ০৯ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:২৩
comment by: ফারিহান মাহমুদ বলেছেন: যুগ পার হয়ে যুগ এগোয়......তুই আমি আগের মতন দুই শালিখ বন্ধু।
অথচ সেই ছেলেটা যার ভালো বাসা পাসনি বলে তুই চোখের জল ফেলেছিলি।
আর যার ভালোবাসা পেয়ে আমি চোখের জলে ভেসেছিলাম.....সে হারিয়ে গেলো পৃথিবী থেকে। অকালে।
শুনেছি মাথায় টিউমার ছিলো।
প্রিয়তমা নারী,সন্তান ফেলে ও সেই কবেই হারিয়ে গেছে .......


আজকের এই প্রথম পোস্টটাতেই মন খারাপ করে দিলেন!
এমন যদি হতো...........আচানক একদিন আমিও.............তাহলে, জানি না, আপনার মতো আমার 'কারো' চোখের জল নামবে কিনা।

আজ মন ভালো থাকবে না।
০৯ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:৩৭

লেখক বলেছেন: মন খারাপ করবেন না.........
পৃথিবীতে কেউ আমরা চিরকাল থাকতে আসি নি.......
যতদিন বাঁচি যেনো ভালোবাসায় ভরে থাকি ..........প্রিয়জনদের।
অনেক শুভকামনা রইলো......।
দীর্ঘজীবি হতে পারেন যেনো।প্রার্থণা/

৩. ০৯ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:২৪
comment by: শেরিফ আল সায়ার বলেছেন: সুন্দর লিখেছেন। ভালো লাগলো আপু।
Click This Link
০৯ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:৪৩

লেখক বলেছেন: ধন্যবাদ.......।
অনেক শুভকামনা থাকলো।

৪. ০৯ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:২৪
comment by: বি পজেটিভ বলেছেন: ধুর ছাই.... পজেটিভ হতে পারলাম কৈ!
০৯ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:৪৫

লেখক বলেছেন: শুভেচ্ছা থাকলো.........

৫. ০৯ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:২৭
comment by: আবু সালেহ বলেছেন:

বন্ধু হলে এমনই হয়.....

ভালো থেকো বন্ধু....
০৯ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:৪৬

লেখক বলেছেন: বন্ধু হলে এমন হওয়া উচিত..........
অনেক শুভেচ্ছা....

৬. ০৯ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:৩২
comment by: লাল দরজা বলেছেন: মরার আগে রিটায়ার্ড কর্লে কেমন কি!
০৯ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:৪৮

লেখক বলেছেন: হুমম্‌......
কেমন আছিস তুই?
ভালো থাকিস।

৭. ০৯ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:৩৩
comment by: কালপুরুষ বলেছেন: চমৎকার অভিব্যক্তি! যাকে লিখেছো স যদি পড়তে পারতো তবে পুরোনো সব স্মৃতির কথা মনে করে দু'ফোটা আনন্দের অশ্রু ফেলতো নিশ্চয়ই। তোমার প্রতিটি লেখা প্রমাণ করে তুমি ভীষণ কাব্যিক।

তোমার এই কাব্যিক মনটা সবসময় সজীব থাকুক শারদীয় প্রভাতে এই কামনা রইলো।
০৯ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:৫৩

লেখক বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে.......।
শিউলী আমার আজীবনের বন্ধু.......ওকে আমার কোন কথা বলতে হয় না......গলা শুনে বুঝে ফেলে আমি কেমন আছি।
ওকে চিঠিটা পড়ানো যাবে না.....
আমি চাই না ও কাঁদুক।
অনেক ভালো থাকবেন।
শুভেচ্ছা।

৮. ০৯ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:৪৪
comment by: একরামুল হক শামীম বলেছেন: নষ্টালজিক চিঠি।
অনেক স্মৃতির শব্দেরা একসাথে।
০৯ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:৫৪

লেখক বলেছেন: হুমম্‌........
খুব বেশী বোর করছি না কি শামীম?
নষ্টালজিয়ায় আচ্ছন্ন আছি।
ভালো থেকো।
শুভকামনা।

৯. ০৯ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:৪৫
comment by: পথিক!!!!!!! বলেছেন: কবিতার মত
০৯ ই অক্টোবর, ২০০৮ সকাল ১০:৫৬

লেখক বলেছেন: এইটা মুলতঃ একটা কবিতা ছিলো....কথার মত।
ভেঙে চুড়ে এভাবে লিখলাম.....
শুভেচ্ছা পথিক।

১০. ০৯ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:২১
comment by: আসিফ আহমেদ বলেছেন: সবাই ভালো থাকুক........
সবার মাঝে।

শুভেচ্ছা নিও।
০৯ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৪

লেখক বলেছেন: ঠিক তাই চাই....
যে যেভাবে ভালো থাকে।
শুভকামনা জেনো।

১১. ০৯ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:২৩
comment by: কঁাকন বলেছেন: সব বন্ধুর কথা মনে পরে গেলো যে :(
০৯ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৫

লেখক বলেছেন: মাঝে মাঝে মনে পড়া তো চাই।
শুভেচ্ছা কাঁকন।

১২. ০৯ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:২৫
comment by: আইরিন সুলতানা বলেছেন: অনেক নস্টালজিক একটা লেখা সাজি'পু....

০৯ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৭

লেখক বলেছেন: কথোপকথনের মত ছিলো লেখাটা।
বন্ধু দিবসে লিখেছিলাম।কিন্তু দেয়া হয় নি পরে।
ভালো থেকো আইরিন......।
অনেক শুভেচ্ছা নাও।

১৩. ০৯ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:২৮
comment by: বিবর্তনবাদী বলেছেন: আপু আমার পুরো একটা পোস্ট রেখেগেলাম। হয়ত ভাল লাগবে:






শিউলি ফুল, শিউলি ফুল
কেমন ভুল, এমন ভুল।।

রাতেরও বায় কোন মায়ায়
আনিল হায় বন ছায়ায়,
ভোর বেলায় বারে বারেই
ফি বারেই হলি ব্যাকুল
শিউলি ফুল, শিউলি ফুল।।

কেনরে তুই উন্মনা
নয়নে তোর হিমকনা।।

কোন ভাষায় চাস বিদায়
গন্ধ তোর কি জানায়
সঙ্গে হায়, পলেই পলেই
দলে দলে যায় বকুল।।
শিউলি ফুল শিউলি ফুল
কেমন ভুল, এমন ভুল।।



~শিউলি ফুল: পাপিয়া সারোয়ার~
০৯ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৮

লেখক বলেছেন: সুন্দর পোষ্ট।
ভালো লাগলো.......
ভালো থেকো।ফুলের ছবিটা দেখে মন কেমন করলো।
অনেকদিন শিউলী ফুল দেখি নি।

১৪. ০৯ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৩২
comment by: বিবেক সত্যি বলেছেন: আহা... ....
০৯ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫৯

লেখক বলেছেন: হুমম্‌......।
কি খবর বিবেক সত্যি?
শুভেচ্ছা থাকলো।

১৫. ০৯ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৩৮
comment by: সুরভিছায়া বলেছেন: মন ছুয়েঁ যাওয়া লেখা ,ভাল থাকুন সব সময়।
০৯ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০১

লেখক বলেছেন: লেখা দিয়ে মন ছুঁতে পারা কম কথা না.......
অনেক ভালো থাকবেন সুরভীছায়া..........
শুভেচ্ছা।

১৬. ০৯ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৫২
comment by: ভাঙ্গা পেন্সিল বলেছেন: দারুণ চিঠি...
০৯ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০২

লেখক বলেছেন: ধন্যবাদ আপনাকে....।
শুভকামনা।

১৭. ০৯ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০০
comment by: আমি ও আমরা বলেছেন: মন খারাপ করে দিলি দিদি।
০৯ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০৩

লেখক বলেছেন: মন ভালো হোক....।
শুভকামনা।

১৮. ০৯ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০২
comment by: শ্রাবনসন্ধ্যা বলেছেন: মন কেমন করা লেখা।
০৯ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০৪

লেখক বলেছেন: কেমন আছেন শ্রাবনসন্ধ্যা?
ভালো থাকবেন।

১৯. ০৯ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:০৪
comment by: চিটি (হামিদা আখতার) বলেছেন: নস্টালজিক .............।
এত সুন্দর করে লিখেছো...........মনে হচ্ছে শিউলি পড়ছে।
আর চোখের জলে কপোল গড়িয়ে পড়ছে......।

কেমন আছো,
ভালো থাকো
০৯ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৪৬

লেখক বলেছেন: ভালো আছি চিটি.......
তুমি অনেক ভালো থেকো।
শুভকামনা জেনো।

২০. ০৯ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:২৫
comment by: ফেরারী পাখি বলেছেন: পাতা ঝরার দিন গুলিই এমন,
পথ গুলো সব বুক পেতে নেয় পাতার ওড়াউড়ি

বিষন্ন মেঘ বুকের ভেতর, ওড়ায় স্মৃতির ঘুড়ি।
০৯ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫৩

লেখক বলেছেন: ভীষন সত্যি কথাটা........
পাতা ঝরার দিন এলেই এলোমেলো হয়ে যাই......
প্রকৃতি আর মানুষের মধ্যেকার এমন মাখামাখি....পাতা ঝরে যায়,রেখে যায় স্মৃতি।
কবে কোন ছেলেবেলায় একটা গান শুনেছিলাম....
"তুমি আমার প্রেম
চৈত্র দিনের পাতা ঝরার সময়........।" তাও মনে পড়ে।
এই এক জীবনের স্মৃতির কি কোন শেষ আছে? প্রতিদিন জমা হচ্ছে স্মৃতিরা।
শুভেকামনা তোমাকে....

২১. ০৯ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১২:৫০
comment by: নাজনীন খলিল বলেছেন: খুবই ভাল লাগল। অনেক শুভেচ্ছা। খুব ভাল থাকুন।
০৯ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৫:৫৬

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ নাজনীন আপনকাকে....।
ভালো থাকবেন।শুভেচ্ছা।

২২. ০৯ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:০২
comment by: ছন্নছাড়ার পেন্সিল বলেছেন: মন ছুঁয়ে গেলো লেখাটা। ভালো থাকুক বন্ধুরা, যে যেখানে থাকুক না কেন!
০৯ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:০২

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ তোমাকে.....
ভালো থেকো ....।শুভকামনা।

২৩. ০৯ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:১০
comment by: ফারহান দাউদ বলেছেন: পড়লাম,কমেন্ট করার হালত নাই।
০৯ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:০৩

লেখক বলেছেন: ডাক্তার যেভাবে বলে.......।শুনে চলো।
দোয়া করি সুস্হ হও তাড়াতাড়ি।
শুভকামনা তোমার জন্য।

২৪. ০৯ ই অক্টোবর, ২০০৮ দুপুর ১:৪২
comment by: চিকনমিয়া বলেছেন: পইড়া গেলাম:(
০৯ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:০৭

লেখক বলেছেন: অনেকদিন পর চিকন সাহেব.ভালো তো?
অনেক শুভেচ্ছা।

২৫. ০৯ ই অক্টোবর, ২০০৮ দুপুর ২:২০
comment by: প্রীটি সোনিয়া বলেছেন: মনটা খারাপ হলো....অনেক ভাল লিখেছো সাজি আপু....সবাই ভাল থাকুক সব সময়...যে যেখানে আছে।
০৯ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:০৮

লেখক বলেছেন: ঠিক তাই...........
সবাই ভালো থাক.......।
যে যেভাবে যেমন করে চায়.....সবাই যেনো সুস্হতায় বেঁচে থাকে।
শুভেচ্ছা তোমাকে।

২৬. ০৯ ই অক্টোবর, ২০০৮ বিকাল ৪:০৫
comment by: প্রাকৃত বলেছেন: হুমম! আমারও মন খারাপ হয়ে গেলো।কিন্তু এটাই জীবনের প্রাকৃত নিয়ম।আমরা চাইলেও কেউ কারো কাছাকাছি চিরদিন থাকতে পারিনা!

শেয়ার করার জন্য ধন্যবাদ আপু!
০৯ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১৩

লেখক বলেছেন: তুমি ভালো থেকো প্রাকৃত..........
অনেক শুভকামনা তোমাকে।

২৭. ০৯ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৬:১৬
comment by: চিকনমিয়া বলেছেন: আচি একরকম
০৯ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১৭

লেখক বলেছেন: খুব ভালো এরকম থাকা....।
ও রকম না থাকলেই হলো।

২৮. ০৯ ই অক্টোবর, ২০০৮ সন্ধ্যা ৭:১৬
comment by: সুলতানা শিরীন সাজি বলেছেন: মৈথুনানন্দ আপনি আমার সব লেখায় কোন অজানা কারনে মাইনাস দিয়ে যান........এই লেখাটায় মাইনাস টা আমার সবচেয়ে খারাপ লাগলো।
আপনি লেখাটা পড়েন নি মনে হয়।
২৯. ০৯ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:১৩
comment by: শ্রাবনসন্ধ্যা বলেছেন: ভালো আছি। আপনি ভালো আছেন তো!

সকালে খুব ছোট করে বলে গেছিলাম। এরকম স্মৃতির ভেতর সারাক্ষন ডুবে থাকা হয় সচেতন বা অবচেতনে। কখনো মন ভরে ওঠে আনন্দে, কখনো বিষাদে, তবু কি সুখ এই স্মৃতি কাতরতায়!

ফেলে আসা দিনগুলোই সামনে চলার পাথেয়। আর বন্ধুরা সর্বদাই শ্রেষ্ঠ অবলম্বন। আপনার লেখা মন ছুঁয়ে যায়। মনে হয় চেনা পথ ধরে হাঁটছি।
০৯ ই অক্টোবর, ২০০৮ রাত ৯:২৭

লেখক বলেছেন: আমি ভালো আছি.......।ভালো থাকার চেষ্টা করি। তবু মন খারাপের অনেক কারন ঘটে যায়।
আপনার সুন্দর মন্তব্যে মন ভরে গেলো.........
বহুদিন দেশের বাইরে.......।
এক সময় যে সব বন্ধুরা ছায়ার মত কাছে থাকতো,তাদের অনেকের সাথে যোগাযোগ নেই।
তবু তাদের সাথের স্মৃতিগুলো আলো হয়ে থাকে......যে আলো আজো আমাকে আলোকিত করে।
সমমনা মানুষদের এমন হয় শ্রাবনসন্ধ্যা.......।
তাদের লেখা পড়লে মনে হয় আমার ই কথা....
ভালো থাকবেন..সমমনা বন্ধু হয়ে পাশে থাকবেন।এই বিশ্বাস।
অনেক ভালো থাকবেন।

৩০. ০৯ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:১৩
comment by: রিফাত হাসান বলেছেন: আপনার লেখাগুলো এক ধরণের গভীর আবেগের ডায়েরী, মাঝে মধ্যে পড়তে গিয়ে বেশ আবেগের জলে ভেসে যেতে হয়। তাই খুব একটা পড়ি না। বা বলতে পারেন পড়তে পারি না। কারণ আমি একই সাথে একজন রাজনৈতিক মানুষ, আবেগটারেও রাজনীতি দিয়ে ছেঁকে নিতে চাই। কিন্তু মাইনাস প্লাস এইসব নিয়ে মন খারাপ করেন? আমি কখনো কাউকে প্লাস মাইনাস দিয়েছি খুব মনে পড়ে না। যাই হোক, ভাল থাকুন আপনি এবং আপনার বন্ধুরা।
০৯ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। আপনার মন্তব্য পেয়ে খুশী হলাম.......
আপনার লেখা আমার ভীষন প্রিয়।
আমি আসলে মন তাড়িত মানুষ.....।
প্লাস মাইনাস আমাকে ও কোন রকম ভাবায় না......কিন্তু অজানা কারনে কেউ এসে এভাবে দিনের পর দিন মাইনাস দিলে কষ্ট লাগে.........
এখানে ভালো লাগা আর ভালো না লাগার অপশনটা না থাকলে হতো।
মন্তব্যে এসে বলে যাওয়া যায় তো.......
আশাকরি আমার দৃষ্টিভঙ্গীটা বোঝাতে পেরেছি।

আপনি আমার লেখা পড়েন যেনে খুব ভালো লাগলো...সামহোয়ার এর কাছে ঋণী যে আপনার এবং আরো অনেকের দারুণ সব লেখা পড়তে পারছি.........
লেখালেখি কেমন থেমে ছিলো অনেকদিন নিয়মিত শুধু ভালো কিছু না পড়ার কারনে..........গত এক বছরে অনেকটুকু লাঘব হয়েছে।
ভালো থাকবেন,
অনেক শুভকামনা আপনার জন্য।


৩১. ০৯ ই অক্টোবর, ২০০৮ রাত ১১:৫৫
comment by: তারানা_শব্দ বলেছেন: পৃথিবীতে অনেক " মৈথুনানন্দ" থাকবে...তাই বলে কি আনন্দ মুছে দুঃখ পেতে হবে নাকি???
এমন লেখায় যে মাইনাস দিবে সে কেমন পাঠক তা কি আর আমাদের অজানা আপু??
তুমি লিখে যাও...খুব মন কাঁদানো লেখনী...
১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:১০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ তারানা পড়বার জন্য.......।
আমার আর কোন মন খারাপ নেই...........সব ঠিক হয়ে গেছে।
শুভেচ্ছা।

৩২. ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:০৮
comment by: তারার হাসি বলেছেন: আমি কিছু বলব না.................. কারণ অকালে ঘটে যাওয়া একটা অঘটন আপনার সাথে মিলে গেল।
১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১২:১৫

লেখক বলেছেন: মানুষের জীবন এমনই তারার হাসি............।কত মিল অমিল এর মধ্যে দিয়ে আমরা এগোই।
ভালো আছেন তো?
শুভকামনা..........।

৩৩. ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৪৪
comment by: বিষাক্ত মানুষ বলেছেন: কেমনাছো সাজিবু ? :)
১০ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৩৪

লেখক বলেছেন: ভালো আছি বিমা....তুমি অনেক ভালো থেকো।
শুভেচ্ছা।

৩৪. ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ১:৪৭
comment by: সাইফুর বলেছেন: ভালো লাগলো...
১০ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৩৯

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ কাছিম..........।
নতুন টুপিটা সুন্দর.......শুভেচ্ছা নাও।

৩৫. ১০ ই অক্টোবর, ২০০৮ রাত ২:১৬
comment by: সবাক বলেছেন:
দীনা,লুলু,শান্তু,মেরীনা,দিপ্তী,তনা,মনো,নাজু,রানু,শেলী,অনুপমা ,টুটু,পারু এবং আরো অনেকেই যারা যে যেখানে আছে....

তোমার লেখায় স্থান করে নেয়া সবাইকে শুভেচ্ছা....

তুমি যে তাদের স্মরণ করেছো নিশ্চয় তারা শুনলে খুশি হতো।
১০ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৪০

লেখক বলেছেন: আমি নিশ্চিত জানি ওরাও আমাকে ভাবে........।
শুভেচ্ছা সবাক..........ভালো থেকো।

৩৬. ১০ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:২৪
comment by: রুবেল শাহ বলেছেন: দেশে থাকতে তুই তো দেখেছি রাতের বেলা আমি মাইলের পর মাইল হেঁটেছি সেই স্বভাবটা এখনো যায়নিরে------ এখনেও আমি অমনটি করি আর রাতের আকাশের দূরের ঐ তারাদের মিটি মিটি জ্বলতে দেখে আমিও আপন মনে কত কথা বলি তোদের ভেবে ভেবে ------ হঠাৎ কোথাও ডাইরি নিয়ে বসে পড়ি, আন মনে কত কথা লিখে যাই ঠিকই কিন্তু কোন পাতা এক বারের জন্য পড়তে পারিনা------ পড়তে বসলে দুচোখ ভিজে যায় কি করুন ভাবেই না আমি তোদেরকে অনুভব করি। তাই পড়ি না শুধু শুধু নিজের কষ্ট বাড়িয়ে লাভ নেই এই আছি বেশ আছি-------- চলুক না এভাবেই আরো কিছু কাল তার পর হঠাৎ আপনা আপনি সব ঠিক হয়ে যাবে -------
সব ঠিকই থাকবে আমার ডাইরি, আমার প্রিয় বন্ধুরা, আমার প্রিয় গান গুলো, আমার প্রিয় মানুষ গুলো শুধু কিছু একটা থাকবেনা সেই দিন তোদের পাঁজড় ভেদ করে শ্বাস বেরিয়ে আসবে--------
৩৭. ১০ ই অক্টোবর, ২০০৮ ভোর ৪:৩৮
comment by: রুবেল শাহ বলেছেন: কথা গুলো আমার বন্ধুকে বলেছিলাম কয়েক দিন আগে........ সেখান থকে তুলে আনা..........

ভাল লাগা ও শুভেচ্ছা রেখে গেলাম কবির জন্য............
১০ ই অক্টোবর, ২০০৮ সকাল ১১:৪২

লেখক বলেছেন: লেখাটা পড়েছিলাম তোমার পোষ্টে.......।খুব সুন্দর মায়াময় অনুভব।
শুভেচ্ছা রুবেল.......

৩৮. ১০ ই অক্টোবর, ২০০৮ সকাল ৭:২৬
comment by: দোল