আকাশ থেকে সমস্ত জ্যোছনারাশি
নেমে এসেছিলো ঝাউবনে।
শুধু তুমি এসেছিলে বলে।
গাংচিলেরা মগ্নতায় বিভোর।
ঘুমহীন চোখ আমার তোমারই জন্য।
শুধু তুমি আসবে বলে।
বৃহস্পতি গ্রহ
কিংবা শুক্র
কোনটাতেই কি কেউ ছিলো তোমার মতন?
পৃথিবীকে কি দারুণ যে লাগে।
সব দুঃখ কষ্ট অবসাদ ভুলে যাই
শূধু তুমি আছো বলে।
শরীরের মধ্যে শরীর জেগে থাকে ।
উষ্ণতার বোধটুকু বুঝে নিতে নিতে
অপেক্ষার বসতি গড়ি শুধু তোমারই জন্য।
সমুদ্রের যতগুলো ঢেউ বেলাভূমিতে আসে
ততগুলোই ফিরে ফিরে যায় মধ্য সমুদ্রে।
ঠিক এমনই ফিরে ফিরে যাওয়া শুধু তোমারই দিকে।
সূর্যোদয়,সূর্যাস্তের আলোকরাশি যখন
আকাশকে রক্তিমতায় মাখিয়ে দেয়।
ধাবিত দু'চোখ শুধু তোমার দিকে চেয়ে থাকে।
বুকের মধ্য যতবার শব্দের মত বেঁচে থাকা।
ঢিপঢিপ করা নিঃশ্বাসগুলোকে সাজাতে ইচ্ছে করে
শুধু তোমার কাছে থাকবো বলে।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



