বৃত্তবন্দী হয়ে পড়বার আগে খুব দীর্ঘ কোন পথের দিকে ছুটতে থাকে সবাই। কোলাহলের খেয়ালী মিছিলে হেঁটে যেতে যেতে বুকের মধ্যে শব্দের ঝংকার হয়। মৌনতার সমাবেশে শুধু সবার নিঃশ্বাসের শব্দ বাতাসে মাখামাখি করে থাকে। দম আটকে আসার আগেই সবাই সরব হয়।
আর কি আশ্চর্য্য ! তখনি আকাশ থেকে নামে বৃষ্টি।
সবাই একসাথে সেই বৃষ্টিতে ভিজতে থাকে। সবার ভিতরের ঋণাত্মক বোধগুলো ঝরে যেতে থাকে। খোলস ছেড়ে একে একে বের হয়ে আসে সবাই শুদ্ধ হয়ে।
গলা ফাটানো চিৎকার।
একের প্রতি অন্যের অনুযোগের বিরাট তালিকানামা। কিছুরই প্রয়োজন হয় না।
একটা বৃষ্টিই পারে বদলে দিতে তাদের কে।
এবং অতঃপর তাহারা সুখে বসবাস করিতে থাকে.......এমন একটা স্লোগানে পর্দা নেমে যায় মঞ্চে......
(এমন একটা আশীর্বাদের বৃষ্টির অপেক্ষায় আছে সবুজের বুকে লাল পতাকার দেশের স্বপ্ন বিলাসী মানুষ গুলো।)
ছবির লিন্ক:
Click This Link
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০০৮ রাত ১০:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



