আমার প্রিয় পোস্ট

উড়াধুরা প্রেমের কবিতা

২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২৪

শেয়ারঃ
0 0 0

শব্দের বৃষ্টিতে ভিজেছিলাম কাল সারারাত।
ডাহুক ডেকে যাচ্ছিল হৃদয়ের বনভূমে।

দু'চোখের আনন্দকে ছুঁতে পারো নাই।
তবু ভীরু প্রেমিকের মত বারবার
ফিরে ফিরে চাওয়াক্ষন।

বুকের বাম পাশে ব্যথার মত কিছু।
শব্দ খুঁজে পাচ্ছিলেনা প্রকাশ করবার।
বললাম "ও হলো প্রেম।"

দু'চোখে প্রশ্ন বোধকের মিছিল তোমার।
কোনটা থেকে কোনটার উত্তরে যাই
হিমশিম খেয়ে যাই নিমেষেই।

খুব কাব্য করে বলা যেতো যদি
ধরা যাক খুব প্রিয় কোন এক কবিতার
চমকীয় শুরুটা।

কবিতার প্রেমিক প্রেমিকার হৃদয়ের
সে কি অদ্ভুত আকুতি।
একজনের জন্য অন্যের মারকাট ভালোবাসা।

শুধু প্রয়োজনের তোপেই এমন!
আমি তোমার দিকে তাকিয়ে থাকি অনিমেষ।
অথচ সব ভুলে তুমি কেমন পথের দিকে চেয়ে থাকো!

জীবনের সহজ সত্যালাপ এমনি।
খুব কাছের টা ফেলে চোখ কেবলি
দুরের দিকে তাকিয়ে থাকে কিসের প্রতীক্ষায় কে জানে!

তোমার বুক পকেটের নীলখামে
যতগুলো পদ্মপাতার শিশির।
সবগুলো আমাকে দাও বলেছিলাম তোমায়।

বলেছিলাম
শব্দের বৃষ্টিতে ভিজতে ভিজতে
কাল সারারাত দু'চোখ বোজা হলো না।

শুধু তুমি এসেছিলে তাই
আমার দু'চোখের আঙিনায়।
আমার আনন্দময়তায় কিছু অবহেলা দিতে।

 

সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫৮ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২৬
টুশকি বলেছেন: খুব সুন্দর আপু
তোমার বর্ণনার ধরনটা অসাধারণ
২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩১

লেখক বলেছেন: ধন্যবাদ.......।
শুভেচ্ছা নাও।

২. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:২৬
বিষাক্ত মানুষ বলেছেন: শিরোনাম দেখে ভয় খাইছি বুবু
২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৩

লেখক বলেছেন: :)
কবিতার অনুভূতিই কারন.....
শব্দটা ডিকশনারীতে পাই নি.....
কেমন মনে এলো।
আজকাল এমন অনেক শব্দে তো ভালোবাসারা প্রকাশিত হয়।
ভালো থাকো।

৩. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩০
সবাক বলেছেন: আপু শিরোণামটা হালকা মনে হলো।


মন্তব্যে মনে কষ্ট নিও না। আর হয়তো মনে কষ্টও দিতে পারবো না। ব্লগ জীবনের ইতি ঘটছে খুব তাড়াতাড়ি।
২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৭

লেখক বলেছেন: আসলেই হালকা ভারী যাই বলো.......
ভালোবাসাকে এভাবেই মূল্যআয়ন করতে দেখি......।
শব্দটা অবহেলার কষ্ট থেকে এসে গেলো।
মানেটাও ঠিক জানি না......।

মনে কষ্ট নেবো কেনো?
ব্লগ জীবনের অবসান.......?
নিশ্চয়ই অনেক বড় কিছুতে ব্যস্ত হবে.....
জীবনটা অনেক সুন্দর.......এগিয়ে যাও।
থাকতে বললেই থাকবে এমন হবেনা ধরে নিয়ে বললাম।
যেখানেই থাকো সুন্দর থাকো।
শুভেচ্ছা।

৪. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩১
ফারুক আহেমদ রনি বলেছেন: সাজি, খুব ভাল লাগলো........
ভাল থাকুন।
'উড়াধুরা' শব্দটির মানে কি?
জয়তু
২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪১

লেখক বলেছেন: :)
মহা বিপদে পড়লাম........।নামটাই কারণ!
কি করবো
কবিতার মধ্যেকার কোন সে অবহেলা এভাবে ভাবালো।
আমার ভাবনায় উড়াধুরা হলো.......... আমার কাছে অপরিসীম মূল্য অথচ অন্যজনের কাছে নয়।
ভালো থাকবেন,
নামটা না হয় পালটে দেবো পরে।
শুভেচ্ছা।

৫. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩২
ঝুমী বলেছেন: অসাধারণ কবিতাটা! শিরোনামটাও সুন্দর! আপুকে একটা উড়াধুরা + দিলাম। +:P
২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪২

লেখক বলেছেন: এই কবিতাটা আসলে তোমাদের ই...
আমি কেমন করে জানি লিখে ফেললাম।:)
আজ পালাতে হবে মনে হচ্ছেরে ঝুমঝুমী।
শুভেচ্ছা।

৬. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৭
লাবণ্য প্রভা গল্পকার বলেছেন: সাজি উড়াধুরা প্রেমের কবিতা হরেও প্রেমটা কিন্তু মোটেও উড়াধুরা নয়। বেশ পোক্ত আর গভীর। ভাল লেগেছে। কবিতাটা এবং রাতের রঙটা। ভাল থাকবেন
২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫১

লেখক বলেছেন: মোটেই তা নয়......।
এটাই তো বলতে চাইলাম....।
পাশাপাশি থেকেও আমরা কেউ কারো প্রতি য্ত্নবান থাকি না...
কত ভালো যে থাকা যায়....
কেউ তা মনে রাখি না...
এই সব নানা কিছু বোধ একসাথে বৃষ্টির মত...

এই জন্যই এই উড়াধুরা প্রেম।
শুভেচ্ছা রইলো।

(ছবিটা আমার বেলকনি থেকে তোলা)।
ভালো লাগলো জেনে খুশী হলাম।

২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৩

লেখক বলেছেন: ভালো আছি।
তোমার খবর কি?

ভালো থেকো।

৮. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৯
তারার হাসি বলেছেন:
উড়াধুরা মনে হচ্ছে না, প্রেমের কবিতা মনে হচ্ছে ।
ভাল লেগেছে প্রতিটা শব্দ।
২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৫

লেখক বলেছেন: কখনো কখনো প্রেম এমন মনে হয়......।
ধরো তুমি চাইছো একরকম....
তেমন হচ্ছেনা..।
আমি জানি তুমি বুঝেছো প্রতিটা শব্দ।
অনেক শুভেচ্ছা।

৯. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪২
চাণক্য বলেছেন: দু'চোখের আনন্দকে ছুঁতে পারো নাই।

....তেমনই তোমার কবিতার ভাবও ছুইতে পারিলাম না বৎস। ইহা নিশ্চয়ই মন দিয়াই লিখিয়াছ, তথাপি সেই সব কাব্যের মতন হয় নাই, যাহা তুমি লিখিয়া থাক।

ভবিষ্যতের জন্য আশির্বাদ রহিল।
২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৬

লেখক বলেছেন: আশীর্বাদ নিলাম।
শুভেচ্ছা।

১০. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৭
মুজিব মেহদী বলেছেন: 'শব্দের বৃষ্টিতে ভিজেছিলাম কাল সারারাত।
ডাহুক ডেকে যাচ্ছিল হৃদয়ের বনভূমে।'

এত টানটান চমৎকার সূচনা হলেও পরে ক্রমশই খানিকটা ঢিলেঢালা হয়ে গেল মনে হচ্ছে।

নামটা অতিশয় সুন্দর।
২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৯

লেখক বলেছেন: :)
অনেক ধন্যবাদ.........
প্রথম ২ টা লাইন যেভাবে এলো......
সেটাকে সম্প্রসারিতে করতে যেয়ে হয়তোবা মনমত হলোনা।
দেখা যাক...

অনেক ভালো থাকবেন।
প্রীতি রইলো।

১১. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৪৯
বিষাক্ত মানুষ বলেছেন: শিরোনাম ঠিকি আছে .. আমার পছন্দ হৈছে :D
কবিতা চমৎকার
২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০১

লেখক বলেছেন: :)
আচ্ছা ঠিকাছে......।
ভয় পেয়েছো দেখে ভয় পেয়ে গেছিলাম।বুঝলা?

ভালো থেকো।

১২. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫০
ইয়াহইয়া ফজল বলেছেন: বুকের বাম পাশে ব্যথার মত কিছু।
শব্দ খুঁজে পাচ্ছিলেনা প্রকাশ করবার।
বললাম "ও হলো প্রেম।"

শব্দবৃষ্টির মধ্যেও শব্দ খুঁজে পাচ্ছিলেন না! বড়ই দু:খজনক (মজা করলাম)
ভাল হয়েছে।
২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০২

লেখক বলেছেন: অন্যজনের কথা বলেছি....
একপক্ষ তো প্রগলভ ছিলো।
অন্যজন উদাসীন।

অনেক শুভেচ্ছা।

১৩. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫১
হমপগ্র বলেছেন: সত্যিই উড়াধুরা!

আপু ভাল আছেন?

অনেক ভাল লেগেছে লেখাটা। বিশেষ করে শব্দের বৃষ্টিতে ভিজেছিলাম সারারাত,
ডাহুক ডেকে যাচ্ছিল হৃদয়ের বনভূমে।

কল্পনা করতেই কেমন অন্যরকমের ভাল লাগে! + প্রিয়তে এড করতে বাধ্য হলাম!
২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০৫

লেখক বলেছেন: ভালো আছি ইমরোজ....।
এমন কিছু হয় নাই.....কি যে বলো ,প্রিয়তে?
ভালোলাগাটুকু তোমাদেরই জন্য রইলো।
শুভেচ্ছা।

১৪. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৮
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন: মুজিব মেহদী বলেছেন: 'শব্দের বৃষ্টিতে ভিজেছিলাম কাল সারারাত।
ডাহুক ডেকে যাচ্ছিল হৃদয়ের বনভূমে।'

এত টানটান চমৎকার সূচনা হলেও পরে ক্রমশই খানিকটা ঢিলেঢালা হয়ে গেল মনে হচ্ছে।

নামটা অতিশয় সুন্দর।

----------------------------------------------------------------------------

শুভকামনা, সাজি। ছবিটা পাঠাচ্ছি।
২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০৭

লেখক বলেছেন: আপনি কি বললেন?:)

ধন্যবাদ আগাম ছবির জন্য।
ভালো থাকবেন।
শুভেচ্ছা।

১৫. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০০
মেঘবালক অর্ভনীড় বলেছেন: আকুতি জেনেছি

মিনতি মেনেছি

ভালবাসা জানি না

পরাণ আমার চাহে না
২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০৮

লেখক বলেছেন: বাহ সুন্দর তো!
শুভেচ্ছা।

১৬. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০১
নিঃসঙ্গ বলেছেন: শিরোনাম ঠিকি আছে শিরোনাম দেইখাইতো দৌড়াইয়া আসছি পরার জন্য :)
২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১:০৯

লেখক বলেছেন: আচ্ছা ,
ঠিকাছে,
শুভকামনা।

২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১:১০

লেখক বলেছেন: ধন্যবাদ..........।
শুভেচ্ছা নাও।

১৮. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১:১৩
নকীবুল বারী বলেছেন: নাম পড়ে ভেবেছীলাম রম্য কবিতা কিন্তু এ তো সিরিয়াস গুডহাউস এর কোবতে
২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১:১৮

লেখক বলেছেন: :)

অনেক ধন্যবাদ......
শুভেচ্ছা।

১৯. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ২:০৮
চিটি (হামিদা রহমান) বলেছেন: শব্দের বৃষ্টিতে ভিজেছিলাম কাল সারারাত।
ডাহুক ডেকে যাচ্ছিল হৃদয়ের বনভূমে
.......শুরুটা চমৎকার!!

ভালো থেকো।
২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ২:৩০

লেখক বলেছেন: শুরুটা সবসময় কিছু হতে চায়.....
অনেক ভালো থেকো।
জন্মদিনের শুভেচ্ছা নাও।

২০. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ২:২৩
ফারহান দাউদ বলেছেন: এইটা কেমন শিরোনাম হইলো? তবে বড়দের কবিতা ভালো হইসে:)
২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ২:৩২

লেখক বলেছেন: :) আর বলো না......।
তোমাদের প্রভাব লাগছে.........
ভাল লাগছে জেনে খুশী হলাম.।
অনেক ভালো থাকো.....

২১. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ২:২৪
মমমম১২ বলেছেন: আমি তোমার দিকে তাকিয়ে থাকি অনিমেষ
অথচ সব ভুলে তুমি কেমন পথের দিকে চেয়ে থাকো!

সত্যি, কেন এমন হয় বলতে পারেন?



২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ২:৩৩

লেখক বলেছেন: যদি জানতাম তাহলে উড়াধুরা বলতাম না মম........।
মনটা খুব খারাপ লাগে....
এমন অবহেলায়।
শুভেচ্ছা....।

২২. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ২:৩৪
ফারহান দাউদ বলেছেন: আমি এইরকম হেডিং দেই না :(
২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ২:৩৬

লেখক বলেছেন: ধ্যাত হেডিং বলছি নাকি?:(
সময়টাকে বুঝালাম.....
প্রকাশের ধরন কেমন পালটে গেছে অনেককিছুতে..
সেটাই বলতে চেয়েছি।

২৩. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ২:৩৯
ফারহান দাউদ বলেছেন: এতকিছু চিন্তা কইরা কবিতা পড়ি নাকি? এইটা হইলো ভালো লাগা আর মন্দ লাগা।:)
২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ৩:৫৭

লেখক বলেছেন: হুমম....ঠিকাছে.....

২৪. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ৩:২৩
দূরন্ত বলেছেন: ভালো লাগলো :)
শুভেচ্ছা।
২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ৩:৫৯

লেখক বলেছেন: ধন্যবাদ দুরন্ত ডলফিন.......
শুভেচ্ছা।

২৫. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ৩:৫৮
রাতমজুর বলেছেন: এই বয়সে এসব ভালো না আপু ;)
২৩ শে নভেম্বর, ২০০৮ ভোর ৪:২৩

লেখক বলেছেন: কোন বয়সে ?

কবিতা কি আর আমার জন্য লিখি?
লিখি তো তোমাদের জন্য.....:)

আর যারা লেখে তাদের বয়স বাড়ে না জানো না?

ভালো থাকো।
শুভেচ্ছা।

২৬. ২৩ শে নভেম্বর, ২০০৮ ভোর ৪:২২
সৈয়দ আফসার__১৯৭৯ বলেছেন: পড়লাম।
ভাল থাকুন, সাজিপু...
২৩ শে নভেম্বর, ২০০৮ সকাল ৮:৪৪

লেখক বলেছেন: আপনিও ভালো থাকবেন।
শুভেচ্ছা।

২৭. ২৩ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩৯
মুক্তি মণ্ডল বলেছেন: মন ভিজে গেলো কবিতা পড়ে। খুব টাসি কবিতা হয়েছে।
২৩ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:৪৪

লেখক বলেছেন: আর আমার ই ঠিক তাই.........
ছুঁয়ে যাওয়াটা খুব ছোঁয়াচে।

ভালো থাকবেন।
নিরন্তর শুভেচ্ছা।

২৮. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:২৬
সুরভিছায়া বলেছেন: অসাধারন ! শুভেচ্ছা নিও ।
২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:৩১

লেখক বলেছেন: তোমাকে খুঁজে বেড়াই.......
সাময়িক এ না সবসময়কার জন্যে।
কেমন আছো?
অনেক ভালো থাকো।
শুভকামনা।

২৯. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:৩৪
আইরিন সুলতানা বলেছেন: উউউরে গেলাম তো সাজি'পু !!!!

:)
২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:১৮

লেখক বলেছেন: হাহা.......
থাকো থাকো উড়ে যাই ও নাআআআআআআআ...........
শুভেচ্ছা নাও আইরিন।

৩০. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১০:৫০
আশরাফ মাহমুদ বলেছেন: শিরোনাম পড়ে কিছুক্ষণ থমকে ছিলাম।
২৪ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:২৫

লেখক বলেছেন: কেনো?
আমি তো কারন বলছি অনেককে নাম টা কেনো দিলাম..........

অনেক ভালো থাকো।

৩১. ২৩ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:০২
হিমালয়৭৭৭ বলেছেন: মোট ৫বার পড়লাম, কারণ আমি পুরো কবিতাটিকে একটি দৃশ্যমান কাঠামো হিসেবে দেখতে চাইছিলাম, এবং দেখতে গিয়েই পড়লাম মহাসংকটে_ এই কাঠামোর স্থানে স্থানে জোড়াতালির চিহ্নগুলো নজরে পড়ছে.........তো ভাবলাম জোড়াতালিগুলো ঢেকে দেই, ঢাকতে গিয়ে দেখছি কাঠামোটিকে তাহলে আর চেনা যাচ্ছেনা.......তখন ভাবলাম আচ্ছা এই জোড়াতালিটাকেই যদি কোনভাবে আর্ট বানিয়ে দেয়া যায় সেটা কেমন হয়! দেখলাম মন্দ না, বরং বেশ ভালো হতে পারে।।। সেক্ষেত্রে শিরোনামটাই যদি এরকম কিছু একটা হয়_ অসম্পূর্ণ প্রেমের কবিতা/"কিছুটা উদ্ভট প্রেম, কয়েকটি অসম্পূর্ণ লাইন"..........শিরোনামটি যদি এমন বা কাছাকাছি ধরনের কিছু একটা হয়, সেক্ষেত্রে কবিতার ভাবের অসম্পূর্ণতাকেই স্বাভাবিক ধরে পড়ে নেওয়া যায় চমৎকার ভালো লাগার অনুভূতি নিয়ে ।।।

এবার একটা গল্প বলি_ একবার এক লেখকের ইচ্ছা হল একটানে গল্প লিখবেন, কোন রিভিউ হবেনা, একটি শব্দ পরিবর্তন হবেনা, কোন কাটাকুটি হলে সেটাও গল্পে থাকবে, এতে যা হয় হবে.........ব্যস, নির্ধারিত সময় শেষে তিন একটা কিছু দাড় করিয়ে ফেললেন।। অনেকের কাছেই লেখাটা অপরিণত লাগল, কিন্তু লেখক খুবই আনন্দ পেলেন, কারণ তিনি দেখলেন লেখার এই স্টাইল এবং নেপথ্য ঘটনাগুলোই নতুন একটি অসাধারণ গল্পের প্লট তৈরি করে দিচ্ছে।।। আমার মনে হয় সব লেখকেরই এমন ভাবনা মাঝে মাঝে হওয়া উচিৎ, তাতে করে হয়ত সৃজনশীলতার নতুন কোন দিক তার সামনে উন্মোচিত হতে পারে।।।

এই লেখাটির ক্ষেত্রে আপনার গল্পের সেই লেখকের মত ইচ্ছা হয়ে থাকলে পড়ে ব্যাপক পুলকিত হলাম।। আ যদি ন হয়, তাহলে লেখাটির প্রতি আপনার যত্নের সামান্য ঘাটতি লক্ষ্য করলাম।। যা-ই হোক, দিনশেষে এটি একটি লেখা-ই তো।।।। সব লেখা যদি মন ছুয়ে যায়, তাহলে সমালোচনা ছোয়ার জন্যও তো কিছু কিছু লেখা লেখা উচিৎ।।। সব লেখা মন ছুয়ে ফেললে মনও "বিভ্রান্ত হয়ে যেতে পারে।।।
২৪ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩১

লেখক বলেছেন: হিমালয়ের মতই মন্তব্য.........:)
কি বলি.............
আসলে ভালোবাসার কবিতা লেখার সময় যখন অভিমান এসে পড়ে.....তখন তা একটু অন্যরকম হয়ে যায়......
এলোমেলো।

সেই এলোমেলোতাই থেকে যায় লেখাতেও অনেক সময়....।

যাই হোক...
অনেক ভালো থাকো।
শুভকামনা।

২৪ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩৩

লেখক বলেছেন: তা তো বলবাই :)
শুভেচ্ছা নাও।

৩৩. ২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ১:৪৩
তামিম ইরফান বলেছেন: সাজিপু আমি সিলেটে আছি তাই স্যারের ফোন নং আপমাকে দিতে দেরী হচ্ছে..।আমি ঢাকায় এসেই স্যারের ফোন নং যোগাড় করে দিচ্ছি.....দেরী হওয়ার জন্য সরি সাজিপু
২৪ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩৪

লেখক বলেছেন: ঠিকাছে তামিম........।অসুবিধা নাই।
ফিরে এসে দিও।
বেড়াচ্ছো অনেক?
ভালো থেকো।

৩৪. ২৪ শে নভেম্বর, ২০০৮ সকাল ৯:৩৯
উধাও ভাবুক বলেছেন: একি ! এটাকে উড়াধুরা প্রেমের কবিতা বললেন কেন !!!
এতো চমৎকার একটা প্রেমের কবিতা।

চমৎকার !!!

ভাল থাকুন সর্বদা।
২৪ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩৫

লেখক বলেছেন: কেনো যে মনে আসলো.........
এইটা ছাড়া একটা শব্দ ও মাথায় আসেনি।:)

অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা।

৩৫. ২৪ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:৩৭
বিবেক সত্যি বলেছেন: সাজি আপু ছোটদের জন্যও অনেক ভাবে , ভেবে তাদের জন্য কবিতাও লেখে ... :)
২৪ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩৬

লেখক বলেছেন: :)
হাসতেই আছি........
অনেক শুভেচ্ছা।
কি করবো চলে আসে .......

৩৬. ২৪ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:১৮
কালপুরুষ বলেছেন: এই কবিতা উড়াধুরা হলে আমার পক্ষে প্রেমের কবিতা লেখা নিতান্তই ছেলেমানুষী হয়ে যাবে। আমার ভাল লেগেছে।
২৪ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩৯

লেখক বলেছেন: প্রেমের তো বটে.......।
শব্দটা কেনো লিখলাম ?
অবহেলাই কারন !
একজন আর একজনকে চাইছে......।অন্যজন অন্যদিকে তাকিয়ে....
এমন কিছু কারন.....
আপনার লেখা তো অসাধারন....
তুলনা কি চলে ?
শুভেচ্ছা নিন...........।
ভালো থাকবেন।

৩৭. ২৪ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৩৮
ইউনুস খান বলেছেন: ভালো লাগলো সাজিপু।

আশা করি ভালো আছেন। শুভেচ্ছা নিবেন।
২৪ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪০

লেখক বলেছেন: অনেকদিন পর....কেমন আছেন?
ভালো লাগলো দেখে।
অনেক শুভেচ্ছা।

৩৮. ২৪ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৪২
নাজমুল হাসান বাবু বলেছেন: ভালো লেগেছে।

আমাদের লিটল ম্যাগে আপনার লেখা আশা করছি। যোগাযোগঃ ডিঙা, মানচিত্র, চার তলা, সমবায় নিউ মার্কেট, চাষাড়া, নারায়ণগঞ্জ। ই-মেইলঃ ওয়েবঃ http://www.dingga-matlab.blogspot.com

ধন্যবাদ
২৪ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৪

লেখক বলেছেন: ধন্যবাদ।
দেখবো আপনাদের ওয়েব সাইট।
শুভেচ্ছা।

৩৯. ২৪ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫২
পারভেজ বলেছেন: "তোমার বুক পকেটের নীলখামে
যতগুলো পদ্মপাতার শিশির।
সবগুলো আমাকে দাও বলেছিলাম তোমায়।"
উড়াধুরা প্রেমিক যুগলরাও আজকাল অনেক ভাব ভালবাসার শব্দ শিখে গেছে দেখা যায়!!! :)
যাক বাবা, দেশ এগিয়ে যাচ্ছে!! :)
ভাল লাগলো। প্রেমের কবিতার শিরোনাম সবসময় তুলু তুলু মার্কা না হলেও যে হয় , তার প্রমাণ পেলাম।
ভালো থাকবেন।
২৪ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৬

লেখক বলেছেন: :)
দারুণ বলেছেন.......
কিছু শব্দ মনে হয় সময় ছপিয়ে যায়......
আগে বা পিছনে।

ভালো থাকবেন,
শুভকামনা।

৪০. ২৪ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:৫৬
মুনীর উদ্দীন শামীম বলেছেন: বলেছিলাম
শব্দের বৃষ্টিতে ভিজতে ভিজতে
কাল সারারাত দু'চোখ বোজা হলো না।
................................................................................
খু-উ-ব সুন্দর প্রকাশ!!!!!!!!!
অনেক শুভেচ্ছা এবং শুভ কামনা।
২৪ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৭

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ মুনীর।
ভালো থাকবেন। প্রীতি রইলো।

৪১. ২৪ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৬:৪৮
সাইফুর বলেছেন: হু..ইটস ডিফরেন্ট:)
২৪ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৩৮

লেখক বলেছেন: হুমম.....।খবর কি রে কাছিম?
ভালো থাকো.........ঠান্ডার মধ্যে কাছিমের টুপী গেলো কই?

৪২. ২৪ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:২৭
আমি ও আমরা বলেছেন: লাপাডাস শিরোনাম ও লাপাডাস কবিতা। দারুন
২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:৫০

লেখক বলেছেন: যা বললা.........।:)
শুভেচ্ছা।

৪৩. ২৪ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৪৩
সাইফুর বলেছেন: ভালো্আছি:)
নতুন টুপি লাগাবো....এজন্য
২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:৪৯

লেখক বলেছেন: আচ্ছা খুব ভালো কথা!
ভালো থাকো।

৪৪. ২৪ শে নভেম্বর, ২০০৮ সন্ধ্যা ৭:৫০
নাঈম বলেছেন: মচৎকার হৈসে কোবতে :)
২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:৫১

লেখক বলেছেন: হুমম বুঝলাম কি বলছো.....।
ভালো থাকো।

৪৫. ২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ৮:০৫
কঁাকন বলেছেন: শিরোনাম দেখে কার সাধ্য বোঝে এটা সাজিপুর কবিতা!!!!!!!!!
২৪ শে নভেম্বর, ২০০৮ রাত ৯:৫৩

লেখক বলেছেন: :)

ভাল থেকো।
শুভেচ্ছা।

৪৬. ২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:২৩
নাজনীন খলিল বলেছেন: শব্দের বৃষ্টিতে ভিজতে ভিজতে
কাল সারারাত দু'চোখ বোজা হলো না


চমৎকার সাজি। অনেক অনেক শুভেচ্ছা।

ভাল থেকো।
২৫ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৩৫

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ আপু.......
শুভকামনা তোমাকে।
শুভেচ্ছা।

৪৭. ২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১:২৪
সৈয়দ নাসের বলেছেন: কবিতাটা দুদিন আগেই পড়েছিলাম -এবং ভীষন ভালো লেগেছিলো ।
pcসমস্যা করছিলো তাই মন্তব্য করা হয়নি । দুঃখিত । এতো সুন্দর পঙতি কিভাবে লিখেন ? সত্যি চমৎকার । ভালো লাগার চাদর জড়ানো ।
কেমন আছেন আপনি / আমার এদিকে আসছেননা যে / ভালো থাকবেন । শুব কামনা
২৬ শে নভেম্বর, ২০০৮ ভোর ৪:১৪

লেখক বলেছেন: আজ আপনার ব্লগ বাড়ী ঘুরে কবিতা পড়ে আসছি।হঠাৎ বাইরে যেতে হলো তাই কিছু লেখা হয় নি......
আসছি আবার।
কবিতা ভালো লাগলো জেনে ভালো লাগলো।
অনেক শুভকামনা ......।

ভালো আছি ।
আপনি ভালো থাকবেন।

৪৮. ২৬ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:০০
লীনা ফেরদৌস বলেছেন: শুধু তুমি এসেছিলে তাই
আমার দু'চোখের আঙিনায়।
আমার আনন্দময়তায় কিছু অবহেলা দিতে।

আমি এতো সুন্দর কবিতা আগে দেখলামনা কেন? মনে হ্য় উড়াধুরা ছিলাম।

সত্যই এতো সুন্দর কিভাবে লিখেন ।
২৬ শে নভেম্বর, ২০০৮ সকাল ১০:০৭

লেখক বলেছেন: :)
"মনে হয় উড়াধুরা ছিলাম".....দারুণ তো!

অনেক শুভকামনা লীনা........।
সুন্দর লাগলো জেনে ভালো লাগলো.....।
শুভেচ্ছা।

৪৯. ২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১১:৫৭
নীরর বলেছেন: কি লেহুম?যা কইবার চাইছি হেইডা দো কইয়া ফালান হইছে।ভাল্লাগছে...বকুল ফুলের ঘ্রান এর লাহান!
২৯ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৯

লেখক বলেছেন: :)

৫০. ২৯ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১২:০১
নীল আলো বলেছেন: "...জীবনের সহজ সত্যালাপ এমনি।
খুব কাছের টা ফেলে চোখ কেবলি
দুরের দিকে তাকিয়ে থাকে কিসের প্রতীক্ষায় কে জানে!...."

অসাধারণ...
২৯ শে নভেম্বর, ২০০৮ দুপুর ১:০০

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ.......।
শুভেচ্ছা থাকলো/

৫১. ০৩ রা ফেব্রুয়ারি, ২০০৯ রাত ১১:২১
সহেলী বলেছেন: অসাধারন , সাজির কবিতায় ।

 

মোট সময় লেগেছে ১.০৩৮৮ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
shazi১৯এট জিমেইল ডট কম


আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
খেলে যায় রৌদ্র ছায়া,বর্ষা আসে বসন্ত।
কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,
খুশী রই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই