আমি যেতে চাই না আর
স্নেহ
ভালোবাসায়
আদরে।
দরজাটা শক্ত করে বন্ধ করে রাখো
যেনো কোনমতেই আর তাকাই না কারো
চোখের দিকে।
যারা ভালোবাসাকে ঈর্ষা ভাবে।
তাদের না হয় ভুলেই যাবো।
যারা কষ্ট দেয় বারবার
নানান ছলছুতোয়।
তারা না হয় দুরের হলো।
তুমি বলেছো
কেনো আশা করো মেয়ে?
আশা করি তো তাদের কাছেই যাদের ভালোবাসি।
আশাহীন আবার ভালোবাসা হয় নাকি!
ভালোবাসার বদলে ভালোবাসা
স্নেহের বদলে ভালোবাসা
সন্মানের বদলেও তো শুধু ভালোবাসাই চেয়েছি।
ওরা বড় কষ্ট দিলো।
বুকের পাজর গুড়িয়ে দিলো।
জানালাগুলো একটু খুলে দাওতো।
আকাশের তারাদের কাছে লুকোবার কিছু নেই।
ওরা না হয় আমার চোখের জলের
নদীর ধারায় মিশেই গেলো।
মানুষ তো শুধু দুঃখ দিলো।
মানুষ তো শুধু কান্না দিলো।
দরজাটা ভালো করে বন্ধ করে দাও।
সিল গালা লাগিয়ে দাও তালায়।
ও পথে আর ফিরে তাকাবো না।
আমাকে একটু আকাশ দেখতে দাও।
একটু বুক ভরে নিঃশ্বাস নিতে দাও।
কষ্টগুলোকে আজ না হয় সব গিলেই খাবো
ব্যাথার ঔষধের মত।
শুধু তুমি আর দরজাটা খুলতে বলো না।
আমি ভালোবাসার বদলে কিছু চাইনি...।
শুধু ভালোবাসাই চেয়েছিলাম
ওরা তা বুঝলো না রাখাল ছেলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

