সেদিন এক লাল রং সন্ধ্যায় তার সাথে দেখা।
মেয়েটির নাম ঝিলি হাসান।
অনেকদিন ধরে তাকে নামে চিনতাম।
অসম্ভব সুন্দর গদ্য লেখার হাত।
কখনো কখনো কবিতাও লেখে।
আমার নাম যশ রায়হান।
আমার লেখালেখি আসে না।
তবে পড়তে ভালোবাসি।
পড়তে পড়তেই তো তাকে চেনা।
মনে ভাবতাম ঝিলি নাম যার
তার হাঁটুতে বিছানো চুল।
দুচোখের তারায় নীল সমুদ্র।
অসম্ভব একা সে।
একদম বন্ধুহীন।
সন্ধ্যেবেলায় চুপ বসেছিলাম
পাহাড়ের ঢাল বেয়ে গড়ানো সিঁড়িতে।
দেখি ঝলমলে বর্ণময় প্রজাপতির মত
এক উচ্ছল তরুণী।
তাকে ঘিরে প্রায় আট নয় জন তরুণ ।
যেনো মেয়েটির একটু আদেশ পালন করবে বলে
সকলেই ব্যস্ত ভীষন।
আমার খুব কাছেই বসলো ওরা।
সবুজ ঘাসের উপর।
আমার কানে কমপক্ষে এক'শ বার এলো ঝিলি নামটি।
ওর গলায় উচ্চকিত কবিতা বলে দিচ্ছিল
ওই সেই ঝিলি হাসান।
আমার বুকের মধ্যে তখন নীল রং কষ্টদের
বেসুমার দাপাদাপি।
দেখবার আগে এবং পরে
ঝিলি নামের মেয়েটিকে নিয়ে
আমার ভাবনাদের বৈপরিত্য
আমার চেতনার রং কে উপহাস করলো!
ভাবনার বৈপরিত্যে একা আমি লাল রং সন্ধ্যায়
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৩৭টি মন্তব্য ৩৬টি উত্তর
আলোচিত ব্লগ
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন
পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।