ঈদ মুবারক।
সারাদিন ব্লগে আসার সময় পাইনি......
ঈদের দিন...
রান্না বান্না সব কাল করে রেখেছিলাম।
তবু কত কাজ থেকেই যায়........
আজ কাজের দিন......কেউ তেমন আসবে না। তবু রান্না করলাম অনেক কিছু। বাচ্চাদের জন্য।
দেশ থেকে ফোন এলো।
ভাবি ফোন করেছে লালমনিরহাট থেকে।
মায়ের সাথে কথা হলো.......বললাম রাশীক স্কুলে গেছে।
পরীক্ষা আছে।
রাইয়ান বাসায়......ও কে স্কুলে দেই নি। সকালে মাইনাস ৩০ ছিলো শুনে নামাজ এ ও গেলাম না এবার।
ওদের বাবা গেলো শুধু।
যারা আসার সকালে এসে গেছে.....নামাজের পর ই।
..কয়েকবার কমপিউটার এ বসার সুযোগ পেয়েও বসিনি।
ঈদ এর কোন অনুষ্ঠান দেখবো বলে টিভির সামনে বসলাম।
কিছুই দেখা হলো না.....পছন্দমত কিছু পেলাম না দেখার।
ঘর থেকে দেখে মনে হচ্ছে দারুণ একটা ঈদের দিন......।
সূর্যটা চকচক করে আলো দিচ্ছে......বরফের উপর পড়া সে আলো দেখে ভাবলাম বাইরে হেঁটে আসি। যদিও বাইরে মাইনাস ১৯ ডিগ্রী সেলসিয়াস.......
অনেক ছবি তুললাম।
মনটা কেমন আলো হয়ে গেলো.....সূর্যের আলোর মত।
বেশ কিছু ছবি তুললাম.......
আশে পাশে ২ টা পরিচিত বাসায় ঢু দিলাম।
ফিরে আসতে আসতে সূর্যটা ডুবে গেছে.........ঈদের দিনটা শেষ হয়ে গেলো।
এভাবে জীবনের কত ঈদ চলে গেছে।
ছোটবেলায় খুব কান্না পেতো........
আজ ও খারাপ লাগলো.....
আশাকরি পৃথিবীর যে প্রান্তে আছেন.........
সবার ঈদ ভালো কাটলো..........কাটবে।
সবার জন্য সুস্হ ,সুন্দর জীবন কামনা করছি।
আল্লাহ সবার মনের আশা পূরণ করুক।
(মেহবুবার পোষ্টে একটু আগে জানলাম বাবুয়াদার শরীর খারাপ।উনি হাসপাতালে।
মনটা খুব খারাপ লাগছে। সবাই উনার জন্য দোওয়া করবেন।
বাবুয়াদা আল্লাহ আপনাকে সুস্হ রাখুক ।
অনেক দোয়া।)
(নিজের ছায়ার সাথে আমি)
আমার রাইয়ান:

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

