আমার প্রিয় পোস্ট
- বিনয় মজুমদারের কয়েকটি কবিতা - পদ্যপালক
- আজম খানকে নৈবেদ্য - তাঁর কীর্তি সমগ্র - কবির চৌধুরী
- রতনপুরের ডাকপিয়ন - শিরীষ
- যে কবিতা পুরোনো হয়না-পর্ব ১ - কথক পলাশ
- বৃষ্টি বিলাসঃ বৃষ্টি দিনের গানের অনলাইন সংগ্রহ। (প্রথম কিস্তিঃ৬০ টি গানের ডাউনলোড লিংক) - এ. এস. এম. রাহাত খান
- সুখের অনুরণন - মে ঘ দূ ত
- অনন্তকাল শহুরে জানালায় - ত্রাতুল
- বাবার চিঠি - সুরঞ্জনা
- কবিতা: জোনাকি হাতে হতাশার মতো সুন্দর সে - আব্দুল্লাহ আল মুক্তািদর
- মনোলগ - ২ - অমিত চক্রবর্তী
- নির্ঘুম মেঘের দেশে - আবদুল ওয়াহিদ
- সামুর সাথে ছিলাম, সামুর সাথে আছি, সামুর সাথেই থাকবো... - নস্টালজিক
- আমার হাতে আঁকা ছবি..........৬ - অপলক
- মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে - মহাবিশ্ব
- সেদিন তোমাকে ! - চতুষ্কোণ
- 'বিজয়' শব্দ টি আমাদের -বিজয় আমাদের নয় - পাপতাড়ুয়া
- প্রকাশিত কবিতাসমূহ - স্বদেশ হাসনাইন
- নিজের লেখা থেকে ভালো লাগার কিছু খুচরাংশ - ২ - সবাক
- অক্ষরদায় , ক্লান্তিকাল , অবেলার ভূমিকায় - অন্ধ আগন্তুক
- অপরবাস্তবের জন্য লেখার লিংক চাহিয়া একটি কাতর আবেদন - ফিউশন ফাইভ
- রিকশাপেইন্টার ও অন্যান্য কবিতা - অমিত চক্রবর্তী
- ছোটগল্পঃ আলো-ছায়ার ওপাড়ে - মোস্তাফিজ রিপন
- বহুদিন যাইনি কোথাও- - ফেরারী পাখি
- স্মৃতির শহরে ফেরা - স্বদেশ হাসনাইন
- গল্প: প্রিয়তম দুঃখ - নির্ঝর নৈঃশব্দ্য
- মৎস্য পুরাণ - আবদুল ওয়াহিদ
- দাহিকার সজ্জায় - শিরীষ
- পাপগল্প: কখনো রাত অনিন্দিতার চোখের ভেতর... - পাপতাড়ুয়া
- কাগজের পাখির ডানা থাকে,কিন্তু তারা উড়তে পারে না,তারা ভাসে।(মুক্তগদ্য) - অমিত চক্রবর্তী
- দেবশিশু - সন্দীপন বসু মুন্না
- আজ বিকেলে যাঁরা ‘দুনিয়া কাঁপানো ত্রিশ মিনিটের মিছিলে’ যাবেন, তাঁদের জন্য কটকটিওয়ালার গল্প........ - তায়েফ আহমাদ
- চোখ ও পাখির নীড় - শ্রাবনের ফুল
- মুক্তগদ্য: সাইক্লপ্স এবং আমাকে ঘিরে তেরোশো হলুদ প্রজাপতি ধীরে ধীরে উড়ছে - নির্ঝর নৈঃশব্দ্য
- হায় পলাশীঃ - জুল ভার্ন
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি< ১ >আল্লারাখা তোমায় ভুলিনি বন্ধু!! - মনজুরুল হক
- শাজাহান সাজুর মা মারা গেছেন......... - মাহবুবা আখতার
- ছবি ব্লগ : ঈদ বেড়ানো সুন্দরবনে, পর্ব ২: কটকা - যীশূ
- তুমিই তবে জোনাকের ফুল - ভাঙ্গন
- প্লাস্টিকের ফুল আর খেলনা একতারার গল্প - হাসান মাহবুব
- বিভ্রম - দ্রোহি
- মেয়েটি - সুরঞ্জনা
- প্রকাশিত হল ই-সংকলন 'ব্লগারদের প্রিয় কবিতা' - ব্রিগেড সিক্সটিন
- ব্যাজস্তুতির ছলে সত্যের লেজ ধরে টান - মুজিব মেহদী
- শাহ আব্দুল করিমের একটি সাক্ষাৎকার - সৈয়দ আফসার__১৯৭৯
- স্বপ্নের চেয়েও মধুর........(২.০) - Video - নাফিস ইফতেখার
- ~~মৃত্যুচিন্তায় কেটেছিল তিন দিবস আর তিন রজনী!~~ - তায়েফ আহমাদ
- চিঠি - রিমি (স. ম.)
- কিছু লালন ও গিন্সবার্গের লালনপ্রীতি - আকাশ অম্বর
- মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা - মেহরাব শাহরিয়ার
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- ফাঁকা মাঠে স্মৃতি মন্থনের ঘ্রাণ - মুক্তি মণ্ডল
- ছোটগল্প : আমার মৃত্যু পরবর্তী চিঠি - আবদুর রাজ্জাক শিপন
- প্রিয় খাবারের তালিকা, উগ্র রসনা বিলাস - সাঈফ শেরিফ
- জোছনা আমার বোন - আবদুল ওয়াহিদ
- কবিতার মত একটি বোধ - দ্রোহি
- সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক - ~স্বপ্নজয়~
- পাঠক সমীপেষু (গল্প) - হিমালয়৭৭৭
- অ্যাপোক্যালিপস ফিলিস্তিন - ফারহান দাউদ
- ভোরের একটু আগে - ছন্নছাড়ার পেন্সিল
- (চিঠি) কবিতা ও ব্রহ্মকমল - গেওর্গে আব্বাস
- তুমি ফিরে আসলেই শুধু এমন হয় - সুনীল সমুদ্র
- somewherein...... মাই লাভ, মাই প্যাশান!!! - বাবুয়া
- বসন্তদিন-২৭ - বরুণা
- উৎসর্গে বিসর্গ (প্রথম পর্ব) - হিমালয়৭৭৭
- কে কেমন আছো - নাজনীন খলিল
- ২০০৮ : সামহোয়্যারইন ব্লগের বর্ষসেরা কবিতা (ব্লগারদের মনোনয়ন) - ব্রিগেড সিক্সটিন
- এ কোন সকাল ----- [ জটিলেশ্বর মুখোপাধ্যায় ] - বিষাক্ত মানুষ
- প্রেমের কবিতা - কালপুরুষ
- টোয়েন্টি-টোয়েন্টি টেস্টটিউব সম্পর্ক! - হিমালয়৭৭৭
- ছোটখালার যাওয়া - সুমন রহমান
- এই দেহ ও ওই ঘড়িবাজ - মুক্তি মণ্ডল
- আলোর রং মেখে - হমপগ্র
- মৃত্যুপুরাণ - আহমাদ মোস্তফা কামাল
- একটি চিঠির অপেক্ষায়..... - শেরিফ আল সায়ার
- ফুলের নাম - শিউলী - রাজামশাই
- (শিরোনামহীন........) - পারভেজ
- পুনর্জন্ম ......... (ফ্যান্টাসী ছোট গল্প) - শান্তির দেবদূত
- আমি মরে গেলে কী হবে এই ব্লগবাড়ি ? ( হোসেইনের কবিতাঞ্জাল ) - হোসেইন
- নৈসর্গের শলমাজড়ি - মাছরাঙ্গা
- ফটোগ্রাফি ওয়ার্ক (৩য় কিস্তি) - আমি ও আমরা
- চিলেকোঠার সানাই - আজহার ফরহাদ
- চারকোনা চোখে দেখা - ২ (কিছু চেনা অচেনা ফুল) - আসিফ আহমেদ
- নোটবুক: ২৮ আগষ্ট ২০০৮ - রিফাত হাসান
- পতন - রেটিং
- আবিদার আনপ্লাগড - মুয়ীয মাহফুজ
- প্রসঙ্গ: মেডিটেশনের বৈজ্ঞানিক ভিত্তি - বিবর্তনবাদী
- মাহমুদ দারউইশ : শেষ আকাশের পর - ফয়সাল খালিদ
- এইতো সেদিন! (ছেলেবেলা) - (অ)গাণিতিক
- পূর্ণেন্দু পত্রীর কয়েকটি কবিতা - রাহা
- গল্প : অপেক্ষা - একরামুল হক শামীম
- ''কুউউ..'' ................(গল্প) - রন্টি চৌধুরী
- জিজ্ঞাসা [পদ্য] - রোডায়া
- প্রাগৈতিহাসিক - তামিম ইরফান
- তাহলে তার কাছেই ফিরবো আমি - সাগর সরোয়ার
- রক্তের উত্তরাধিকার - সবাক
- যদি দালাল হতে পারতাম। - বিহংগ
- আমার মা, আমার ঈশ্বর। - ফরহাদ উিদ্দন স্বপন
- জংশন এ দাঁড়িয়ে - উত্তরাধিকার
- একদিন আমি- যা হবার তাই হোকনা - কি আসে যায় - দ্যা গ্রীম রিপার
- ফিরে দেখুন আমাদের ইতিহাস - ৬ - নামহীন মানব
- সহ্যের অতীত কিছু - শেখ জলিল
- বৃষ্টির শব্দ থেকে, অতঃপর আলোতে অথবা অন্ধকারে ... - সিহাব চৌধুরী
- বিবাহিত প্রেমের কবিতা - সরকার আমিন ১৯৬৭
- গডফাদার - মানব মানিক
- ছোটগল্প: মুরগীচোর - তীরন্দাজ
- The Last Lecture/ চিটি - চিটি (হামিদা রহমান)
- কোন শুভেচ্ছাই পর্যাপ্ত নয়-- (সাজির জন্মদিনে) - সুনীল সমুদ্র
- ১৯ এপ্রিল,সুলতানা শিরীন সাজি'র শুভ জন্মদিন/ কালবেলা - কাল্বেলা
- সংখ্যা ব্লগ : আমাদের মুক্তিযুদ্ধ - মিরাজ
- কেন লিখিনা - সামী মিয়াদাদ
- কষ্টের তীব্রতার মাঝেও ওরা বেচেঁ আছে...../ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
- । । বাবা ও তাঁর নি:শ্বাস এবং 'বু জি'র জন্য এলিজি । । - হাসান মোরশেদ
- চিঠি লিখছি আমার জিবনে পাওয়া শ্রেষ্ঠ নারীকে - আমার মা। - খোলাচিঠি
- যশোর রোড - একটি গান ও একটি কবিতা যা আমার বুকে এখনো বাজে। - পিচ্চি
- সকল ব্লগারের নামের লিস্ট ও লিংক এক জায়গায় জড়ো করা হচ্ছে, আপনারা সহযোগীতা করুন - বহুরূপী মহাজন
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- টুকুনের জন্য । - নরাধম
- ঝেঁপে আসা চোখের জল তবুও গাল ভরিয়ে ঝরে পড়ে - মৃন্ময় আহমেদ
- পুরানা কবিতা : শ্রাবণ - মাহবুব মোর্শেদ
- গদ্য কবিতার ছন্দ - শেখ জলিল
- নিজ ঘরে যদি হয়েছি অবাঞ্ছিত ! - রাগ ইমন
- কেন? (পর্ব-৩) - কাল্বেলা
- আজকাল অনেক কিছুই মনে থাকে না - মুকুল
- কবিতা সমগ্র : উৎসর্গ নীলাঞ্জনা - অমি রহমান পিয়াল
তুমি ছিলে না তাই..........................
০৫ ই জানুয়ারি, ২০০৯ রাত ১:১১
ঘুমাওনি তুমি জানি।
আমিও জেগে আছি।
আমাদের ছুঁয়ে থাকা সময় নিয়ে
একরাশ গল্প হতে পারে।
এমনকি চাইলে দীর্ঘ এক উপন্যাস।
আমিহীন দীর্ঘপথ পাড়ি দেয়া সময়ে
হাইওয়ের চলতে থাকা গাড়ীগুলোর দিকে তাকিয়ে
ভাবছিলে কি আমাকে?
আকাশে উঠেছিলো চাঁদ
মনে পড়ছিলো কি আমাকে?
জানালার পাশে চাঁদটার মত একা দাঁড়িয়ে
তোমাকে ভাবছিলাম ভীষন।
তোমাকে শুধু তোমাকেই মনে পড়ছিলো।
তুমি কাছে না থাকা সময়গুলো সেকেন্ড ,মিনিট ঘন্টা হয়ে
বাড়ছিলো শুধু।
খুব ইচ্ছে করছিলো তুমি আমার পাশে এসে দাঁড়াও।
অথবা দুর থেকে ডাকো নাম ধরে।
যা শুনে উত্তর না দিয়ে আমি চুপ করে থাকি অভ্যাসে।
ভীষন রাগ হতে থাকে তোমার।
অবহেলা ভেবে কষ্ট পেতে থাকো।
অথচ এমনই আমি।
তুমি ডাকবে বলে অপেক্ষায় থাকি।
জীবনের দৈনন্দিন টুকিটাকি কাজ সারি,
অনলাইনে বসি।
গান শুনি।
সব কিছু ছাপিয়ে তোমার জন্য অপেক্ষায় থাকি।
কথা হয় তোমার সাথে।
যাপিত জীবনের প্রয়োজনীয় কথা।
তোমার পাশে কি ছিলো এমন কেউ?
নাহলে কথাতে কোন চাঁদের গল্প নেই !
বিরহ নেই!
খুব ইচ্ছে করছিলো বলো
এখুনি এসে পড়ি?
সবাই ঘুমিয়ে পড়লে রাতের গভীরে চাঁদটাকে সাথেকরে
সাত ঘন্টা পর
আমার দরজায় তুমি!
দেখে আহ্লাদে মোম হয়ে গলে যাই।
জানি আসবেনা ।
তবু মাঝে মাঝে এমন করে শুনতে কার না ভালো লাগে?
যেমন করে তোমার ও জানতে ইচ্ছা করে
তুমি না থাকলে আমি এবং আমরা খুব একা হয়ে যাই!
(বরুণার বসন্তদিন ২৭
বসন্তদিন লিখতে গিয়ে পুরোনো সব মেইল , ইয়াহু চ্যাট, কনভারসেশনগুলো রোজ রোজ পড়ি। কখনও হেসে উঠি , কখনও নিজের অজান্তে চোখ দিয়ে পানি পড়তে থাকে।
তবুও পড়ি। পূরোনো মেইল পড়া আমার এক প্রিয় অভ্যাস।কিন্তু আজকাল পড়ছি বসন্তদিন লিখতে গিয়ে। আজকের লেখাটা লিখতে গিয়ে কোনো পুরোনো মেইল পড়লাম না। কিছুদিন আগে সাজি আপু একটা কবিতা লিখেছিলেন আর সে কবিতাটা পড়েই আমি আপুনিকে বলেছিলাম , আমাকে এই কবিতা নিয়ে লিখতেই হবে আপু। কারন আপুটা কি করে যে আমার ঠিক ঠিক মনের কথাগুলোই কবিতায় লিখে ফেললো, সেটা দেখে আমি তো অবাক!!!!!
ঠিক সেদিন রাতে তার কিছুক্ষণ আগে তোমার উপরে আমার প্রচন্ড মেজাজ খারাপ হয়েছিলো প্রতিফলন। আমি রেগে মেগে চলেই গেলাম ইয়াহু থেকে। তখন অনেক রাত। ১টা পার হয়ে গিয়েছিলো। কিন্তু আমি ঘুমালাম না। জেগে রইলাম । তুমিও ঘুমাতে পারবেনা সহজে সেও জানতাম। আমি ব্লগ থেকে লগ আউট হয়ে গেলাম। সেও তোমার উপরে রাগ করেই যেন জানতে না পারো। কোনো কথা বা কমেন্ট করতে না পারো আমার ব্লগেও। আর তখনই দেখলাম সাজি আপুর কবিতাটা। আর সেটা পড়ে তুমি লিখলে এই কথা গুলি নাকি তুমিই বলতে চেয়েছিলে। ইশ!!!!!!!!!!! ঢং কত!!!!!!!!!!!!
কিন্তু কি আশ্চর্য্য! সাজি আপু ঠিক ঠিক তোমার আমার মনের কথাটাই কি করে জানলো?
(ঘুমাওনি তুমি জানি।
আমিও জেগে আছি। )
ঠিক ঠিক আমিও জানতাম একথাটাই প্রতিফলন। এমন রাত শুধু সেদিনই ছিলোনা অনেক অনেক দিন হঠাৎ মন খারাপ হয়ে গিয়েছিলো। বা রাগ করে আমি চলে গিয়েছিলাম। ঘুমাতে পারিনি অনেকক্ষণ আর নিশ্চিৎ করে জানি তুমিও জেগে ছিলে সেসব দিনে।
(আমাদের ছুঁয়ে থাকা সময় নিয়ে
একরাশ গল্প হতে পারে।
এমনকি চাইলে দীর্ঘ এক উপন্যাস।)
কি আশ্চর্য্য তাইনা ? এমনটা আমাদের কত্তবার যে মনে হয়েছে। আমাদের গল্পটা কোনো বড় লেখক অনেক অনেক সুন্দর করে লিখে দিতে পারতো।বস্তুত এজন্যই ব্লগে আসা আমাদের। আমি বলতাম প্রতিফলন, তুমি লেখালিখি করলে অনেক বড় লেখক হতে পারতে।কিন্তু এত সুন্দর করে বলতে পারিনি। সাজি আপুর কবিতার মত,"আমাদের ছুয়ে থাকা সময়গুলো নিয়ে হতে পারে কোনো উপন্যাস।" কবিরা কত সুন্দর করে কথা গুলো অনায়াসে বলে দিতে পারে, তাইনা?? যা আমি পারিনা।
(আমিহীন দীর্ঘপথ পাড়ি দেয়া সময়ে
হাইওয়ের চলতে থাকা গাড়ীগুলোর দিকে তাকিয়ে
ভাবছিলে কি আমাকে?
আকাশে উঠেছিলো চাঁদ
মনে পড়ছিলো কি আমাকে?
জানালার পাশে চাঁদটার মত একা দাঁড়িয়ে
তোমাকে ভাবছিলাম ভীষন।
তোমাকে শুধু তোমাকেই মনে পড়ছিলো।
তুমি কাছে না থাকা সময়গুলো সেকেন্ড ,মিনিট ঘন্টা হয়ে
বাড়ছিলো শুধু।)
কত দিন কতবার শুধু হাইওয়ে কেনো। এই বনানী থেকে নিউমার্কেট যেতেও জ্যামে আটকে রাস্তায় বসে থাকি যখন অথবা যখন ছুটে চলে গাড়ীটা তখনও আমি তোমার স্বপনেই বিভোর থাকি প্রতিফলন। সবারই কি একি অনুভুতি হয় ? আসলে ভালোবাসা আর ভালোবাসার মানুষটির জন্য মনে হয় অনুভুতিগুলো সবার একিরকম।
(খুব ইচ্ছে করছিলো তুমি আমার পাশে এসে দাঁড়াও।
অথবা দুর থেকে ডাকো নাম ধরে।
যা শুনে উত্তর না দিয়ে আমি চুপ করে থাকি অভ্যাসে।)
তুমি জানোনা হাজার ভীড়ের মাঝেও তুমি আমার সাথেই পথ চলো। জানোনা আমি সবার অলখে তোমার সাথেই চুপি চুপি কথা বলি। তোমার হাত ধরে আমি হেঁটে যাই ব হু দূর!!! কেউ জানেনা।
(ভীষন রাগ হতে থাকে তোমার।
অবহেলা ভেবে কষ্ট পেতে থাকো।
অথচ এমনই আমি।
তুমি ডাকবে বলে অপেক্ষায় থাকি।)
অবহেলা অবহেলা সব সময় একটাই দোষারোপ করো তুমি প্রতিফলন। অথচ তুমি জানোনা "ইচ্ছে অবহেলাই তোরে ভালোবাসায় বাঁধি" কবিতার সুরে বল্লাম বাবুসোনা।মনে আছে এমনি একটা কবিতা লিখেছিলাম একদিন।তোমার অবহেলা অবহেলা অনুযোগের পরে।
(তোমার জন্য??
জীবনের দৈনন্দিন টুকিটাকি কাজ সারি,
অনলাইনে বসি।
গান শুনি।
সব কিছু ছাপিয়ে তোমার জন্য অপেক্ষায় থাকি। )
সব কাজ, সব ক্লান্তির পরে আমি ও ঠিক এভাবেই অধীর আগ্রহে অপেক্ষা করি। শুধু তোমার জন্য প্রতিফলন।তোমাকে দেখলেই এক নিমিসে আমি সারাদিনের ক্লান্তি ভুলে যাই। ভুলে যাই যে কোনো রাগ শোক দুঃখ অপমান!
এইযে রাগ করি, কথা বলিনা তবুও আশায় আশায় থাকি তুমি একটু ডাকবে কখন! তোমারও ঠিক একি অনুভুতি হয়। সেতো আমার জানা।
সাজি আপুর কবিতায় আরো আরো অনেক কিছুই ছিলো।খুব অবাক হয়ে পড়েছিলাম সেদিন কবিতাটা। বারবার শুধু জানতে ইচ্ছে হচ্ছিলো, মানুষের অনুভুতি গুলোর কেনো এত মিল হয়?
সেদিনই ঠিক করলাম কবিতাটা নিয়ে লিখবো। এই বসন্তদিনেই লিখবো আমি। কিন্তু ঠিক তারপরপর ব্যস্ত হয়ে গেলাম এই কদিন।
জানো ? আমি ঠিক করেছি আমাদের এই ভালোবাসায় যা কিছু আসবে যতখানি পারি লিখে রেখে যাবো আমি।সব তো লেখা হবেনা। যতখানি পারি আরকি।আর তারপর ...
তারপর জানিনা........
তুমি নাহয় লিখো তারপর.......
সাজি আপুর কবিতাটি
Click This Link
(জীবনের দৈনন্দিন টুকিটাকি কাজ সারি,
অনলাইনে বসি।
গান শুনি।
সব কিছু ছাপিয়ে তোমার জন্য অপেক্ষায় থাকি। )
এই কথাগুলি খুব ভাবাচ্ছে কদিন ধরে।বিশেষকরে এই লাইনটা।"সব কিছু ছাপিয়ে তোমার জন্য অপেক্ষায় থাকি।"প্রতিফলন এটা খুব সত্যি একটা কথা আমার জীবনের । আমি সবকিছুর পরেও তোমার জন্যই শুধু অপেক্ষায় থাকি। থাকবো সারাজীবন। হোকনা সে কোনো ব্যর্থ অপেক্ষা।যে অপেক্ষার কোনো শেষ নেই...........
যে অপেক্ষা নিঃসীমে......অথবা কোনো শুণ্যে মিলিয়ে যায়...........
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০০৯ সন্ধ্যা ৬:৫১ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
বৃত্তবন্দী বলেছেন:
ভালো লাগলো...
লেখক বলেছেন: ধন্যবাদ...শুভেচ্ছা।
তামিম ইরফান বলেছেন:
খুব ভালো লাগলো সাজিপু।ছবিটাও খুব সুন্দর।
লেখক বলেছেন: ধন্যবাদ তামিম.........।শুভেচ্ছা নাও.....।
অনেক ভালো থেকো।
ছবিটা আমি তুলেছিলাম...........সামারে।
লেখক বলেছেন: ধন্যবাদ মমমম১২........
বলা যায় বেশীর ভাগ কবিতারই প্রথম পাঠক সে।
না বললেও লুকিয়ে পড়ে ফেলে।![]()
শুভেচ্ছা রইলো।
দীপ জালো বলেছেন:
দুরে থাকা কাছে টানে....
কাছে থাকা আসলেই কি কাছে রাখে!
নেই বলেই আছে কাছে,
এই প্রকাশ এই ভাষা, শুধু তারেই ডাকে....
লেখক বলেছেন: সুন্দর চারটা লাইনের জন্য ধন্যবাদ.......
শুভেচ্ছা।
কালপুরুষ বলেছেন:
চমৎকার লিখেছো। কথাগুলো যেন আমার। ভাবনা বুঝি এভাবেই মিলে যায় অনেক সময়। শুভেচ্ছা রইলো।
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে.......
আমি তো আপনাদের কথাই লিখি .।![]()
অনেক শুভেচ্ছা।
ভালো থাকবেন।
লেখক বলেছেন:
কেমন আছো সীমান্ত?
অনেকদিন পর দেখলাম।
অনেক অনেক ভালো থেকো..........সবসময়কার শুভকামনা।
প্রতিফলন বলেছেন:
অসাধারণ!!ঠিক এই কথাগুলিই আমার বলতে ইচ্ছে করছিলো।
কবিতা থেকে নিয়ে কপি পেস্ট করে দিলাম ঐটাকে!
লেখক বলেছেন:
আজকে সবার মন্তব্যগুলো মনটাকে কেমন করে দিয়েছে.....।
কবিতায় সবার মনকে ছুঁতে পেরে ভীষন কান্না পাচ্ছে.........
তোমরা দুজন দারুণ থেকো।
কবিতায় থেকো......
আসবো তোমাদের ব্লগবাড়ী।
ভালো থেকো।
শুভেচ্ছা।
একরামুল হক শামীম বলেছেন:
ভালো লাগছে।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ শামীম........।
ভালো থেকো....।
শুভেচ্ছা/
লেখক বলেছেন:
শুভেচ্ছা রইলো।
পথিক!!!!!!! বলেছেন:
আপনার কবিতার সরলতা ভালো লাগে
লেখক বলেছেন:
ধন্যবাদ পথিক..........।
শুভেচ্ছা নাও।
লেখক বলেছেন: ![]()
কি খবর ফারহান?
ভালো তো?
শুভকামনা।
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
কথাতে কোনো চাঁদের গল্প নেই।
----------------------------------------------------------------
সাজি!
আপনার মতো সুখি পৃথিবীতে যেনো আর কেউ না হয়।
শুভকামনা
লেখক বলেছেন:
একজন কবি এবং চিত্রকরের এই শুভকামনা অনুভব করলাম......
সুখী হতে চাওয়া আর সুখী হতে পারা........
অনেক কঠিক অনেকের কাছে।
আমার কাছে খুব সোজা.........
প্রত্যাশা গুলো আকাশ ছোঁয়া কিছু নয়........।
খুব সাধারন....
শুভকামনা নির্ঝর..........আপনার কল্যান হোক।
লেখক বলেছেন: অনেক ভালো থেকো কাঁকন.......।
তোমাদের ভালোলাগা আমাকে লেখায়।
শুভেচ্ছা নিও।
আমিও জেগে আছি।
আমাদের ছুঁয়ে থাকা সময় নিয়ে
একরাশ গল্প হতে পারে।
এমনকি চাইলে দীর্ঘ এক উপন্যাস।
আমিহীন দীর্ঘপথ পাড়ি দেয়া সময়ে
হাইওয়ের চলতে থাকা গাড়ীগুলোর দিকে তাকিয়ে
ভাবছিলে কি আমাকে?
আকাশে উঠেছিলো চাঁদ
মনে পড়ছিলো কি আমাকে?
জানালার পাশে চাঁদটার মত একা দাঁড়িয়ে
তোমাকে ভাবছিলাম ভীষন।
তোমাকে শুধু তোমাকেই মনে পড়ছিলো।
তুমি কাছে না থাকা সময়গুলো সেকেন্ড ,মিনিট ঘন্টা হয়ে
বাড়ছিলো শুধু।
খুব ইচ্ছে করছিলো তুমি আমার পাশে এসে দাঁড়াও।
অথবা দুর থেকে ডাকো নাম ধরে।
যা শুনে উত্তর না দিয়ে আমি চুপ করে থাকি অভ্যাসে।
ভীষন রাগ হতে থাকে তোমার।
অবহেলা ভেবে কষ্ট পেতে থাকো।
অথচ এমনই আমি।
তুমি ডাকবে বলে অপেক্ষায় থাকি।
জীবনের দৈনন্দিন টুকিটাকি কাজ সারি,
অনলাইনে বসি।
গান শুনি।
সব কিছু ছাপিয়ে তোমার জন্য অপেক্ষায় থাকি।
কথা হয় তোমার সাথে।
যাপিত জীবনের প্রয়োজনীয় কথা।
তোমার পাশে কি ছিলো এমন কেউ?
কথাতে কোন চাঁদের গল্প নেই।
বিরহ নেই।
খুব ইচ্ছে করছিলো বলো
এখুনি এসে পড়ি?
সবাই ঘুমিয়ে পড়লে রাতের গভীরে চাঁদটাকে সাথেকরে
সাত ঘন্টা পর
আমার দরজায় তুমি!
শুনে আহ্লাদে মোম হয়ে গলে যাই।
জানি আসবেনা ।
তবু মাঝে মাঝে এমন করে শুনতে কার না ভালো লাগে?
যেমন করে তোমার ও জানতে ইচ্ছা করে
তুমি না থাকলে আমি এবং আমরা খুব একা হয়ে যাই!
.........................................................
মেয়ে তুমি আমার সব কথা বলে দিলে!
আমি এখন তাকে তোমার কথাই পাঠিয়ে দেব.....হা হা হা....
ভালো থেকো
অসম্ভব ভালো
কোন অসুন্দর যেন তোমাকে কখনও ষ্পর্শ না করে......
লেখক বলেছেন:
উত্তরটা আমার বাড়ী না এলেই হয়।![]()
তখন আবার কাঁদতে বসো না।
কেমন আছো লাবণ্য.?
শুভকামনা আর ভালোবাসা নও।
তোমার সুন্দর প্রার্থনা .....।আমার জন্য ,আমাকে ছুঁয়ে গেলো।
তাই যেনো হয়।
শুভেচ্ছা।
মনজুরুল হক বলেছেন:
আপনার সরলিকরণের পথ বেয়ে হেঁটে চলা কবিতা আর লাবণ্য প্রভা'র মন্তব্য !! যেন একটা যুগলবন্দি! গুড! ভেরি গুড !!
লেখক বলেছেন: ![]()
দারুণ বলেছেন.........।
লাবণ্য থাকলেই এমন হয়।
শুভেচ্ছা আপনাকে.....।
আশাকরি ভালো আছেন।
ভালো থাকবেন।
লেখক বলেছেন: ধন্যবাদ আফসার.........
অনেক ভালো থাকবেন.........।আপনার নতুন কবিতা এলো কি?
আসছি।
শুভেচ্ছা।
অদ্ভুত আঁধার এক বলেছেন:
কেমন আছ আপু?
লেখক বলেছেন:
ভালো আছি........।
তোমার খবর কি?
ছুটি কেমন কাটলো?
অনেক ভালো থেকো।
নিবিড় বলেছেন:
ভবনা আমার শিমুল ডালে আগুন জ্বালে ......মহুয়ার বনে মাতাল হাওয়া খেলে ........ভাল লাগলো ভাবনার প্রতিচ্ছবি
লেখক বলেছেন:
ধন্যবাদ নিবিড়.........।
ভালো থেকো।
শুভেচ্ছা নাও।
রাজর্ষী বলেছেন:
ভালো লাগলো
লেখক বলেছেন:
ধন্যবাদ রাজর্ষী.......
শুভেচ্ছা থাকলো রাশি রাশি।
সৈয়দ নাসের বলেছেন:
সাজি - চমৎকার কথা মালা । পড়ে পড়ে ভালো লাগা কুড়ালাম । এ রকম স্নিগ্ধ ভাবনা আজিবন মগজের কুশে কুশে থাকুক । আর আমরা পড়ে আপ্লুত হবো । ভালো থাকুন -এই সব সতেজ কবিতার পঙতির মতো ।
লেখক বলেছেন:
ধন্যবাদ প্রিয় ছড়াকার.....।
আপনার শুভানুভব ছুঁয়ে গেলো।
তেমন যেনো থাকি।
লিখতে পারি যেনো!
শুভেচ্ছা নিরন্তর।
লেখক বলেছেন: ধন্যবাদ রন্টি........
ছবি তুলতে সবসময় ভালোবাসতাম।
আগে যখন ডিজিটাল ক্যামেরা ছিলো না বেশী ছবি তুলতে পারতাম না। তবু তুলতাম।
এখন যত ইচ্ছে তুলি....
ভালো থেকো।
শুভেচ্ছা।
লেখক বলেছেন:
ডাইরীতে লেখা সত্যি........
কবিতা যখন জীবনের কথা বলে সরাসরি।
এমন মনে হতেই পারে।
শুভেচ্ছা।
নাঈম বলেছেন:
ব্লগের অনেকের কবিতাই পড়ি, কিন্তু কারো কবিতার ভাষা আপনার মত এত সহজ আর হৃদয়ছোঁয়া মনে হয়না আমার কাছে। এই কবিতায় আপনি যা বলতে চেয়েছেন, ঠিক এভাবেই আমি ভাবছি ক'দিন ধরে, হারিয়ে যাওয়া একজনের কথা ভেবে। আমার হৃদয়ের সেই অনুভূতিগুলো জাগিয়ে তোলার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু। অনেক অনেক ভালো থাকুন প্রিয়জনদের নিয়ে, এই কামনা করি।
লেখক বলেছেন:
নাঈম
যারা মনের ভিতর থাকে তারা কখনো হারায় না......
আপাত্ভাবে মনে হতে পারে মনে হয় তারা নেই.....
তারা আছে...
অনেক ভালো থেকো নাঈম....
সুন্দর আগামী আসুক.....।এই প্রার্থনা করি।
শুভেচ্ছা নাও।
দূরন্ত বলেছেন:
+++++
লেখক বলেছেন:
ধন্যবাদ দুরন্ত ডলফিন.......
শুভেচ্ছা
সুনীল সমুদ্র বলেছেন:
শীতের রাত্রিগুলো খুব আলাদা হয়।
নিবিড়, নিঃসঙ্গ, রিক্ততাময়।
এরকম অন্যরকম নীরব রাত্রিতে না ঘুমানো কিছু মানুষ জীবনকে হয়তো অনুভব করে স্বর্গীয় কোন স্বাদে, রিক্ততা আর দূরত্বের আলাদা অপরূপ কোন আশ্চর্য্য সুধাময় আনন্দে।...
সাজির কবিতায় কি সেই ‘একান্ত প্রিয় অনুভব অসীম দূরত্বে’ থাকার অপরূপ সুধাটিই ছিল?
দেখলাম শীতের রাত্রি জুড়ে কতো প্রিয় মানুষের চোখগুলো একে একে জড়ো হলো তার ব্লগ আঙিনায়।
আপ্লুত মুগ্ধ মানুষের ভালবাসায়, শীতের কুয়াশার অপরূপ শিশিরে যেন ভিজে যাচ্ছেন সাজি। অজস্র মানুষ তাকে জানিয়ে যাচ্ছে, আপু, তুমিতো আমাদের কথাই বলেছো! তুমিতো আমাদের অনুভবকেই স্পর্শ করেছো!
....আমি দেখে খুব আশ্চর্য্য হয়ে যাই।
কী বিপুল বিশাল শক্তি সাজির শব্দমালার অপরূপ সাবলীলতার...।
শুধু বলে যাওয়া, কী আশ্চর্য্য সহজ নিবিড় কবিতা হয়ে স্পর্শ করে ফেলে অপেক্ষারত সব হৃদয়!
......অন্যের অনুভব ছুঁয়ে ফেলার এমন সার্থকতায় সাজির তো কান্না আসতেই পারে কখনো কখনো!
আসুন, আমরা সবাই সরে যাই।...
কেবল শীতের কুয়াশায় ভিজে সেই কান্নাগুলো মুক্তোর কণা হয়ে যাক।....
....................................
এমন আনন্দ কান্ন্নার কুয়াশায় ভিজে নিরন্তর ভালো থাকুক সাজি।
শুভকামনা, সুনীল সমুদ্রের।
লেখক বলেছেন: সুনীল সমুদ্র
আপনার মন্তব্য দিয়েই কবিতা হতে পারে!
এমন দারুণ করে আপনিই পারেন লিখতে.....।
সাধারনকে কেমন আলোময় করতে পারেন......।
শব্দগুলোকে এমন সাজানোর কথা ভাবতেও পারি না....মানে হয়না আর কি!
দোয়া রাখবেন।
আমি আপনাদের সাজি যেনো আপনাদের জন্য লিখতে পারি ,যতদিন বাঁচি।
শুভেচ্ছা নেবেন।
আজ অনেকবার আনন্দে চোখ ভিজে গেলো।
আপনিও একজন কারন!
ভালো থাকবেন।
লেখক বলেছেন:
ধন্যবাদ.......।
শুভেচ্ছা থাকলো.....
লেখক বলেছেন: মন খারাপ করেছো কেনো?
যেসব কথা বললে ভালো লাগে বলে ফেলবে........
ভালোবাসার মানুষের কাছে কিছু লুকাতে নেই.......
না বললে অনেক সময় সবাই সব অনুভব বুঝতে পারে না।
তার মানে এই নয় যে সে ভালোবাসে না।
শুভেচ্ছা তোমাকে আর কবিতার জন্য ধন্যবাদ আবার ও।
ভালো থেকো।
বাবুয়া বলেছেন:
বর্ণনাতীত, ব্যাখ্যাহীন সুন্দর!
বর্ণনাতীত, ব্যাখ্যাহীন অসাধারন!!
বর্ণনাতীত, ব্যাখ্যাহীন ভালোলাগা!!!
প্রিয়তে রাখা সব চাইতে প্রিয়তম লেখা!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!
লেখক বলেছেন: বাবু্য়াদা
আজ খুব ভালো একটা সময় গেলো.......।সব মিলিয়ে।
আপনারা সবাই কারন।
এই কবিতা কারন!
আজকের সূর্য উঠা সকাল কারন!
এমন দিন খুব কম আসে জীবনে..........।
ভালো থাকবেন। সবসময় আপনার জন্য প্রার্থনা...........।
দোয়া করবেন।
আপনাদের দোয়াই চলার পথে পাথেয় ।
চিটি (হামিদা রহমান) বলেছেন:
জীবনের দৈনন্দিন টুকিটাকি কাজ সারি,অনলাইনে বসি।
গান শুনি।
সব কিছু ছাপিয়ে তোমার জন্য অপেক্ষায় থাকি।
........কি করে যে মনের কথাগুলো লিখো।
মন ছুঁয়ে গেলো।
কেমন আছো? ম্যালা দিন তোমার সাথে কথা হয়না।
ভালো থেকো। সুখে থেকো।
শুভেচ্ছা থাকলো।
লেখক বলেছেন:
আসলেই ম্যালাদিন কথা হয়না..........
অনেক ভালো থাকো তুমিও........
আমরা সবাই সবার মনের কথা বলে ফেলি......
ভাবতো পারো আমরা মনের কত কাছাকাছি?
সবসময় ভালো থেকো।
নিজের মত থেকো।
শুভেচ্ছা।
আজিজ বলেছেন:
সাজি আপু কোনদিন একা হতে পারে না। যার হৃদয়ে কবি আছে সে সঙ্গহীন কখনো নয়। বটে ! পরিচিত মুখ গুলো না দেখলে একা লাগে।সবচেয়ে ভাল লাগলো চাঁদের পাশে সবগুলো মুখ আপনার পরিচিত দেখে...................!!!!!
লেখক বলেছেন:
ধন্যবাদ আজিজ.......
শুভকামনা থাকলো..........অনেক শুভেচ্ছা।
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ..........।
ছবি তুলতে পছন্দ করি।
যেখানেই যআই ছবি তুলি অনেক..........
শুভেচ্ছা।
অনন্ত দিগন্ত বলেছেন:
আমার মনের কথাগুলো কেমনে করে আপনার কবিতায় বলে দিলেন আপি ? .... না না না .... এ ঠিক হলো না
আপনার ছবিটা চমৎকার .... আমার কাছেও কয়েকটা নিজের তোলা ছবি আছে ... একটা এখানে দিলাম ....এটা একটা পাহাড় থেকে নেমে আরেকটায় ওঠার সময় তুলেছিলাম ....
ভাল থাকবেন ।
লেখক বলেছেন: সুন্দর ছবি.........।
ধন্যবাদ অনন্ত..........।কেমন আছো?
শুভেচ্ছা জেনো ম্যালা।
ভালো থেকো।
সবাক বলেছেন:
আপু তোমার এধরনের কবিতা পড়লে আমার খুব মন খারাপ হয়।
আমার শাস-প্রশ্বাস বেড়ে যায়...
তাই এখন সব কিছু ছেড়ে ছুড়ে একা থাকি।
ভালো থাকি বা না থাকি ... একরকম থাকিই...
লেখক বলেছেন: কি যে বলো.......।
ভালো থেকো।
আনন্দে থেকো.......
শুভেচ্ছা সবসময়কার।
রুহী বলেছেন:
আমাদের ছুঁয়ে থাকা সময় নিয়ে একরাশ গল্প হতে পারে।
এমনকি চাইলে দীর্ঘ এক উপন্যাস।সুন্দর উপস্হাপনা।ভালো থেকো সাজিপু।১০/০১/২০০৮পরিক্ষা শুরু আমার।একটু দোয়া করবা? ভাইয়্যাকে বলো -দোয়া করতে।কেমন?
লেখক বলেছেন: অনেক অনেক দোয়া রুহী।
ভাইয়াকেও বলবো।![]()
শুভেচ্ছা জেনো।
হিমালয়৭৭৭ বলেছেন:
একটা অদ্ভুত মাইণ্ড গেমের আবহ দেখলাম যেন । স্বামী-স্ত্রী একই শহরে থাকেন, অথচ আলাদা থাকেন। তাদের সন্তানটি থাকে স্ত্রী'টির সঙ্গে । তাদের মধ্যে যে বিচ্ছেদ হয়েছে, তা নয়, আবার একসাথে থাকতেও আর ইচ্ছে করছেনা। অনেকটা "ক্রোশ এগিয়ে-মাইলে পিছিয়ে কেটে যায় সারাবেলা; এভাবেই চলা, হয়না বলা যা থাকে অনুভবে। দূরে থাকাটাই সেই তাহাদের সপ্তমনের খেয়াল".........এরকম একটা অবস্থা।।। ভুল বোঝাবুঝি থেকে দুরত্ব সৃষ্টি হলে তার মোচন ঘটানো যায়, কিন্তু স্বেচ্ছায় সৃষ্ট দুরত্ব ভয়ানক।।। তাই দিনের ব্যস্ততা শেষে হয়ত বিজন রাতে সেই দুই স্বামী-স্ত্রীর মনে কিছু জিজ্ঞাসার সৃষ্টি হয়।।..................পড়ার সময় এরকমই একটি দৃশ্যচিত্র পাচ্ছিলাম।।।। এই ধরনের অপ্রকাশিত দ্বন্দ্বগুলো বরাবরই ভীষণ উপভোগ করি।।।
লেখক বলেছেন:
চিত্রকল্পের ব্যাপারে আমার মত হলো পাঠক তার ইচ্ছা অনুযায়ী সাজাবে......
তোমার মত তুমি ভেবেছো।
আমার লেখার ব্যাপারটা একটু অন্যরকম.....
এখানে সাময়িক বিরহটাকে বলা হয়েছে।
অপেক্ষাটাকে দেখানো হয়েছে...........।
কাছে থাকা সংসারী মানুষ আমরা যারা অথবা যাদের ভালোবাসার সম্পর্ক রয়েছে যাদের তারা অনেকেই ভাবি একসাথে থাকতে থাকতে জীবনটা বুঝি একঘেয়েমী হয়ে গেলো।
কাছে থেকেও দুরের হয়ে যাই.....
কিন্তু একটু আড়াল হলে বোঝা যায় আসলে তা নয়......।
ভিতরে সবসময়ই একই রকম ভালোবাসা ধরে রাখা সম্ভব.....একটু যত্নশীল হলে।
ভালোবাসার প্রতি।
একে অন্যের প্রতি।
তুমি যেই দ্বন্দ্বগুলো দেখেছো.......তা আসলে দ্বন্দ্ব নয়.....
তবে হয়তোবা কোন এক প্রেক্ষিত থেকে তোমার দেখাটাও ঠিক।
তবে আমি খুব পজিটিভ সবসময়.....সম্পর্কের ক্ষেত্রে।
শুভেচ্ছা নাও।
অনেক লেখা আসুক তোমার কলমে।
সাইফুর বলেছেন:
ভালো লাগা
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ কাছিম...........
ভালো থেকো।
আশরাফ মাহমুদ বলেছেন:
সুন্দর এবং কোমল।
লেখক বলেছেন: ধন্যবাদ......।
তোমার ছবিটা অনেক সুন্দর......।
অনেক ভালো থেকো।
শুভেচ্ছা।
মুক্তি মণ্ডল বলেছেন:
আসলে একলা হয়ে যাওয়া ছবি হতে আমরা সবাই চাই, কিন্তু আমরা পারি না, কেউ কেউ হয়তো পারে। খুব টাসি লেখা।
লেখক বলেছেন: ধন্যবাদ........ঘুরে যাবার জন্য।
শুভেচ্ছা ......
ফেরারী পাখি বলেছেন:
আপু কেমন আছ?অনেক দিন তোমার সাথে কথা হয় না।
তোমার লেখায় "খুব ভালো লিখেছ" এই জাতীয় কথা প্রতিদিন বলতে ভাল্লাগে না। কারণ তোমার সব লেখাই কেমন করে যেন ভালো হয়ে যায়। প্রতিদিন নতুন যুৎসই কোন শব্দ খুঁজেও পাই না, প্রশংসা করার। সেই কারণে মন্তব্য করি করি করেও আর করা হয়ে ওঠেনা।
ভালো থেকো।
লেখক বলেছেন: আজই ভাবছিলাম তোমাকে মেইল করবো।
কেনো তুমি তা জানো।
কেমন আছো ?
দেখলে ভালো লাগে।
লেখা ভালো হয় কতটা জানিনা......তোমাদের ভালোলাগায় আপ্লুত হই।
আগে নিজের জন্য লিখতাম...এখন মনেহয় সবার জন্য লিখি।
শুভকামনা তোমার পৃথিবীর জন্য/
লেখক বলেছেন: অনেক দিন পর বেবি..........।
ভালো লাগলো।
শুভকামনা।
আলী আরাফাত শান্ত বলেছেন:
দারুন!
লেখক বলেছেন: কি খবর শান্ত ?কোথায় থাকো?
অনেক অনেক শুভেচ্ছা.........
প্রলয় হাসান বলেছেন:
চমৎকার কবিতা। এ্যাজ ইউজুয়াল!+++যেমন করে তোমার ও জানতে ইচ্ছা করে
তুমি না থাকলে আমি এবং আমরা খুব একা হয়ে যাই!
এখানে "আমরা" টা কারা আপু? বলা যাবে আমাকে?
লেখক বলেছেন:
নাহ বলা যাবে না.........![]()
বুঝে নিতে হবে।যার যার মত করে।
শুভেচ্ছা থাকলো।
বিষাক্ত মানুষ বলেছেন:
এগুলাকি আমারও কথা !!! দাড়াও ভেবে দেখি ।
লেখক বলেছেন:
ভেবে ভেবে কি পেলা?![]()
শোনো যদি মেলে যায় তাহলে তোমারি কবিতা......
অনেক ভালো থাকে।
শুভকামনা।
জেরী বলেছেন:
কবিতাটা পড়ে মন খারাপ হয়ে গেল..........।
লেখক বলেছেন:
জেরীর মন খারাপ কেনো?
লাফিয়ে বেড়াও।
অেনক শুভকামনা।
সুরভিছায়া বলেছেন:
কবিতা ভাল ,তুমি ভাল না --মন কেন খারাপ করে দিলে ?
লেখক বলেছেন:
খুব দুঃখিত মন খারাপ করানোর জন্য.......
তবে জানো তো মন খারাপের পর মন ভালো হয়?
মন ভালো হোক.....।
শুভেচ্ছা।
লেখক বলেছেন: কি খবর শতরুপা.........
অনেক শুভকামনা জেনো।
শুভেচ্ছা।
বরুণা বলেছেন:
তোমার এ কবিতাটা নিয়ে কালকেই আমার এক বসন্তদিন লিখতে হবে আপু।অনেক কারণ আছে আমি লিখলেই বুঝবে।
লেখক বলেছেন: ![]()
অপেক্ষায় থাকলাম........।
দারুন কোন চমকের।![]()
শুভেচ্ছা তোমাদের দুজনকে।
আসমা বানু বলেছেন:
আপু +++++++++++++++++++++++++
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ.........শুভকামনা রইলো।
খলিল মাহমুদ বলেছেন:
ঘুমাওনি তুমি জানিআমিও জেগে আছি
আমাদের ছুঁয়ে থাকা সময় নিয়ে
একরাশ গল্প হতে পারে
এমনকি চাইলে দীর্ঘ এক উপন্যাস।
আমিহীন দীর্ঘপথ পাড়ি দেয়া সময়ে
হাইওয়ের চলতে থাকা গাড়ীগুলোর দিকে তাকিয়ে
ভাবছিলে কি আমাকে?
জানালার পাশে চাঁদটার মত একা দাঁড়িয়ে
তোমাকে ভাবছিলাম ভীষণ।
তুমি না থাকা সময়গুলো সেকেন্ড ,মিনিট ঘন্টা হয়ে
বাড়ছিলো শুধু।
এমনই আমি
দৈনন্দিন টুকিটাকি কাজ সারি,
গান শুনি।
সব ছাপিয়ে তোমার জন্য অপেক্ষায় থাকি।
জানি আসবে না
যেমন করে তোমারও জানতে ইচ্ছা করে
তুমি না থাকলে আমরা খুব একা হয়ে যাই
লেখক বলেছেন: ভালো লিখেছেন..........![]()
শুভেচ্ছা।
রিসাত বলেছেন:
+++++++++++++++++++++++++++++
লেখক বলেছেন: ধন্যবাদ রিসাত পড়বার জন্য।
শুভেচ্ছা/
লেখক বলেছেন: ভালো আছি ধন্যবাদ.....।
শুভেচ্ছা জানবেন লেনিন।
অনেক শুভকামনা।
উত্তরাধিকার বলেছেন:
"ভীষন রাগ হতে থাকে তোমার।
অবহেলা ভেবে কষ্ট পেতে থাকো।
অথচ এমনই আমি।
তুমি ডাকবে বলে অপেক্ষায় থাকি।"
খুব প্রেমজ আপু।
মিষ্টি তো বটেই।
দোলা খেলাম অনেকক্ষন।
ভাল থেকো আপু।
এই তো আর ক'টা দিন তারপর মুক্তি - নাকি আবার বন্দী ?
ভাল থেকো তুমি ও তোমারা।
লেখক বলেছেন:
তোমাকে কালবেলার মত হারাতে বসছি......।জানি।
যেখানেই থাকো ভালো থাকো।
জীবনের এই রীতি....
সামনে যা আসে মেনে নেয়াই জীবন।
না মানলেই কষ্ট।
অনেক অনেক ভালো থেকো।
লেখালেখি ছেড়ো না .....আর ম্যুভি বানানোর স্বপ্ন পূরণ হোক তোমার।
মুক্তির চেয়ে বন্দীত্বই ভালো .....কখনো কখনো।
শুভেচ্ছা রইলো।
লেখক বলেছেন: ভালো আছি বৃষ্টি............
কোথায় থেকে আসো মাঝে মাঝে?
কোন সে আকাশে তোমার বাড়ী?![]()
শুভেচ্ছা তোমাকে।
লেখক বলেছেন: কি যে বলো.......।
শুভেচ্ছা তোমাকেও রাশি রাশি।
আইরিন সুলতানা বলেছেন:
হুমমম...অনেকের মাঝে একা থাকা যায়
নি:সঙ্গতায় কারো অনুভব ছুঁয়ে যায় ...
ভাল থাকো সাজি'পু ...
লেখক বলেছেন: শুভেচ্ছা আইরিন.......।
ভালো থেকো তুমিও......।
লেখক বলেছেন: নাজনীন আপু অনেক ধন্যবাদ তোমাকে.....
ভালো থেকো।
শুভেচ্ছা।
মুনিয়া বলেছেন:
বরাবরের মত সুন্দর।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ মুনিয়া...........।
শুভেচ্ছা ।
নিহন বলেছেন:
জাক্কাচ হইছে ।
লেখক বলেছেন: অনেকদিন পর নিহন ।কেমন আছো?
শুভেচ্ছা নিও।
শামীম আল মামুন বলেছেন:
তাজিন আপু তুমি আমার মনের কথাগুলো জানলে কিভাবে?
লেখক বলেছেন: ![]()
আমি তাজীন আপু না.........।তবে আপুরা মনের কথা জানে।
শুভকামনা।
লেখক বলেছেন: ধন্যবাদ........
শুভেচ্ছা থাকলো।
লেখক বলেছেন: পড়লাম.........।অনেক সুন্দর।
পারভেজ বলেছেন:
আগেই পড়েছিলাম। আবারও পড়লাম।সব কথা কবিতাতেই বলে দিয়েছেন। মন্তব্যে আর কিছু সত্যি বলার নেই। ভালো থাকুন সবকিছু নিয়ে ; সবাইকে নিয়ে।
ভালো থাকুক, চেনা অচেনা মানুষগুলো।
লেখক বলেছেন:
আশাকরি ভালো আছেন পারভেজ.........
শুভেচ্ছা নেবেন............।ভালো থাকবেন যেমন ইচ্ছা।
নীল আলো বলেছেন:
অসাধারণ ...আমি ভাষা হারা...আগে কেন দেখিনি বুঝতে পারছি না!!এত সুন্দর করে কথা গুলো কি করে সাজালেন... জানতে ইচ্ছে করছে!!
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ..........।
আসলে এই কবিতাটা একটা অপেক্ষা থেকেই এসেছিলো।
এটা বানানো কোন ভাবনা নয়.........।
একদম সত্যি অনুভব সত্যি করে.......।
হয়তোবা সে কারনেই এই ছুঁয়ে যাওয়া...
এই হলো সাজানোর গল্প।![]()
শুভেচ্ছা পড়বার জন্য।
অনেক শুভকামনা.........।
লেখক বলেছেন: ভালো থেকো শান্ত......
শুভেচ্ছা।
দেবদারু বলেছেন:
আপু মন টা আজ ভালো ছিল না- থ্যাংকস্ কবিতার জন্য........ পড়ে মন ভালো হয়ে গেলো........ ++
লেখক বলেছেন:
মন ভালো করে দিতে পারলাম.............
নিজেরই ভালো লাগছে।
দেবদারু এসে ঘুরে গেছে দেখছিলাম.......।
ছায়া রেখে গেছে পুরানো কবিতায়।এখুনি দেখলাম।
অনেক শুভকামনা।
আসাদুজ্জামান সোহাগ বলেছেন:
ভাবনাগুলো ভাবায় বড়, স্মৃতিগুলো কাঁদায়...তবুও ভালো লাগে। কাঁদতে বড় ভাললাগে যে আপু... ধন্যবাদ এই অসাধারন কবিতার জন্য...
লেখক বলেছেন:
অনেকদিন পর পুরানো কবিতা পড়বার জন্য আপনাকে ধন্যবাদ....
ভালো থাকবেন।
শুভেচ্ছা।
রুহী বলেছেন:
তোমার সুন্দর সুন্দর লেখা ,চমৎকার মুগ্ধ কবিতা আর কি পড়া হবেনা !কোথায় হারাইলা সাজিপু! বড় বেশী তোমার শুন্যতা অনুভব করি।যেথায় থাকো, ভালো থেকো।তুমি যখনিই ব্লগে বসবে,তখনিই আমার ঈদের শুভেচ্ছা গ্রহন করো।ঈদের দিনসহ তোমার জীবনের প্রতিটি দিন সুন্দর কাটুক।ছোট কিংবা বড় বোনকেতো তুমি বলা যায় তাইনা আপু ?এরপরও স্যরি আপু।
প্রবাস থেকে লিখছি... বলেছেন:
HI....every one ame tho সাজিপু uanaka chene na shobai uanaka atho posondo koran.
সাজিপু onek balo lakan ....তোমাকে onek শুভেচ্ছা .
মে ঘ দূ ত বলেছেন:
বরুণার বসন্তদিন পড়তে যেয়ে আপনার এই লেখাটার কথা জানতে পাই।অনেক ভালো লাগলো। অনুভূতিগুলো খুব চেনা মনে হচ্ছিল
লেখক বলেছেন:
ধন্যবাদ ঘুরে যাবার জন্য । লেখালেখির আনন্দটা পূর্ণ হয় তখন ,যখন আমরা একজনের অনুভব অন্যজন ছুঁতে পারি।
মেঘদূত এর জন্য শুভকামনা
ভিয়েনাস বলেছেন:
স হজ সরল প্রান ছঁয়ে যাওয়া কবিতা.............
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...




























