আকাশ ভরা জোছনা।
আমরা জোছনার মধ্যে দিয়ে ছুটে যাচ্ছি।
দু'চোখের পাশদিয়ে বয়ে যাচ্ছে মাঠের পর মাঠ।
বরফ সাদার দিকে তাকিয়ে ভাবতে খুব অবাক লাগছিলো
"এক পায়ে নুপুর তোমার অন্য পা খালি"।
বেঁচে থাকার কি অদ্ভুত একসন্ধ্যা নামলো চোখের সামনেই।
জোছনায় ভিজতে ইচ্ছা করছিলো খুব।
তুমি কি ম্যাজিক জানো?
তুমি মুঠোভরে একরাশ জোছনা নিয়ে আমায় দিলে।
জোছনা মুখে মাখলাম
চোখে মাখলাম।
তাপমাত্রার বিয়োগাংকের দুই ঘর পেড়িয়ে ।
অথচ জোছনা কেমন উষ্ণতা মাখানো।
তুমি এক হাতে গাড়ীর ষ্টিয়ারিং ধরে আছো।
অন্য হাতে মুঠো মুঠো জোছনা ধরে আনছো।
আমার মনটায় বিষণ্নতার মেঘ হয়ে ছিল।
নানান কারন!
মনের মেঘ সরিয়ে দিলো জোছনা।
আকাশের দিকে তাকিয়ে।
মেঘের দিকে তাকিয়ে
শুধু প্রার্থনাই এলো বারবার।
বছরের সবচেয়ে বড় চাঁদটাকে দেখিয়েছো বলে
রাখাল তোমাকে
আমার ভালোবাসার সাতনড়ি হার দিলাম।
উপছে পড়া জোছনায় ভেসে ভেসে এই যে
আমাদের সুখসময়।
এমন রাতের জন্য তোমাকে
সারাজীবনের সব আলোটুকু দিলাম।
খুব সুখী থেকো জীবনে।
আর জেনে রেখো তোমার হাত থেকে জোছনা কুড়াতে চাই রাশি রাশি।
অজস্র চন্দ্র বছর।
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০০৯ রাত ৮:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



