আমার প্রিয় পোস্ট
- বিনয় মজুমদারের কয়েকটি কবিতা - পদ্যপালক
- আজম খানকে নৈবেদ্য - তাঁর কীর্তি সমগ্র - কবির চৌধুরী
- রতনপুরের ডাকপিয়ন - শিরীষ
- যে কবিতা পুরোনো হয়না-পর্ব ১ - কথক পলাশ
- বৃষ্টি বিলাসঃ বৃষ্টি দিনের গানের অনলাইন সংগ্রহ। (প্রথম কিস্তিঃ৬০ টি গানের ডাউনলোড লিংক) - এ. এস. এম. রাহাত খান
- সুখের অনুরণন - মে ঘ দূ ত
- অনন্তকাল শহুরে জানালায় - ত্রাতুল
- বাবার চিঠি - সুরঞ্জনা
- কবিতা: জোনাকি হাতে হতাশার মতো সুন্দর সে - আব্দুল্লাহ আল মুক্তািদর
- মনোলগ - ২ - অমিত চক্রবর্তী
- নির্ঘুম মেঘের দেশে - আবদুল ওয়াহিদ
- সামুর সাথে ছিলাম, সামুর সাথে আছি, সামুর সাথেই থাকবো... - নস্টালজিক
- আমার হাতে আঁকা ছবি..........৬ - অপলক
- মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে - মহাবিশ্ব
- সেদিন তোমাকে ! - চতুষ্কোণ
- 'বিজয়' শব্দ টি আমাদের -বিজয় আমাদের নয় - পাপতাড়ুয়া
- প্রকাশিত কবিতাসমূহ - স্বদেশ হাসনাইন
- নিজের লেখা থেকে ভালো লাগার কিছু খুচরাংশ - ২ - সবাক
- অক্ষরদায় , ক্লান্তিকাল , অবেলার ভূমিকায় - অন্ধ আগন্তুক
- অপরবাস্তবের জন্য লেখার লিংক চাহিয়া একটি কাতর আবেদন - ফিউশন ফাইভ
- রিকশাপেইন্টার ও অন্যান্য কবিতা - অমিত চক্রবর্তী
- ছোটগল্পঃ আলো-ছায়ার ওপাড়ে - মোস্তাফিজ রিপন
- বহুদিন যাইনি কোথাও- - ফেরারী পাখি
- স্মৃতির শহরে ফেরা - স্বদেশ হাসনাইন
- গল্প: প্রিয়তম দুঃখ - নির্ঝর নৈঃশব্দ্য
- মৎস্য পুরাণ - আবদুল ওয়াহিদ
- দাহিকার সজ্জায় - শিরীষ
- পাপগল্প: কখনো রাত অনিন্দিতার চোখের ভেতর... - পাপতাড়ুয়া
- কাগজের পাখির ডানা থাকে,কিন্তু তারা উড়তে পারে না,তারা ভাসে।(মুক্তগদ্য) - অমিত চক্রবর্তী
- দেবশিশু - সন্দীপন বসু মুন্না
- আজ বিকেলে যাঁরা ‘দুনিয়া কাঁপানো ত্রিশ মিনিটের মিছিলে’ যাবেন, তাঁদের জন্য কটকটিওয়ালার গল্প........ - তায়েফ আহমাদ
- চোখ ও পাখির নীড় - শ্রাবনের ফুল
- মুক্তগদ্য: সাইক্লপ্স এবং আমাকে ঘিরে তেরোশো হলুদ প্রজাপতি ধীরে ধীরে উড়ছে - নির্ঝর নৈঃশব্দ্য
- হায় পলাশীঃ - জুল ভার্ন
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি< ১ >আল্লারাখা তোমায় ভুলিনি বন্ধু!! - মনজুরুল হক
- শাজাহান সাজুর মা মারা গেছেন......... - মাহবুবা আখতার
- ছবি ব্লগ : ঈদ বেড়ানো সুন্দরবনে, পর্ব ২: কটকা - যীশূ
- তুমিই তবে জোনাকের ফুল - ভাঙ্গন
- প্লাস্টিকের ফুল আর খেলনা একতারার গল্প - হাসান মাহবুব
- বিভ্রম - দ্রোহি
- মেয়েটি - সুরঞ্জনা
- প্রকাশিত হল ই-সংকলন 'ব্লগারদের প্রিয় কবিতা' - ব্রিগেড সিক্সটিন
- ব্যাজস্তুতির ছলে সত্যের লেজ ধরে টান - মুজিব মেহদী
- শাহ আব্দুল করিমের একটি সাক্ষাৎকার - সৈয়দ আফসার__১৯৭৯
- স্বপ্নের চেয়েও মধুর........(২.০) - Video - নাফিস ইফতেখার
- ~~মৃত্যুচিন্তায় কেটেছিল তিন দিবস আর তিন রজনী!~~ - তায়েফ আহমাদ
- চিঠি - রিমি (স. ম.)
- কিছু লালন ও গিন্সবার্গের লালনপ্রীতি - আকাশ অম্বর
- মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা - মেহরাব শাহরিয়ার
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- ফাঁকা মাঠে স্মৃতি মন্থনের ঘ্রাণ - মুক্তি মণ্ডল
- ছোটগল্প : আমার মৃত্যু পরবর্তী চিঠি - আবদুর রাজ্জাক শিপন
- প্রিয় খাবারের তালিকা, উগ্র রসনা বিলাস - সাঈফ শেরিফ
- জোছনা আমার বোন - আবদুল ওয়াহিদ
- কবিতার মত একটি বোধ - দ্রোহি
- সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক - ~স্বপ্নজয়~
- পাঠক সমীপেষু (গল্প) - হিমালয়৭৭৭
- অ্যাপোক্যালিপস ফিলিস্তিন - ফারহান দাউদ
- ভোরের একটু আগে - ছন্নছাড়ার পেন্সিল
- (চিঠি) কবিতা ও ব্রহ্মকমল - গেওর্গে আব্বাস
- তুমি ফিরে আসলেই শুধু এমন হয় - সুনীল সমুদ্র
- somewherein...... মাই লাভ, মাই প্যাশান!!! - বাবুয়া
- বসন্তদিন-২৭ - বরুণা
- উৎসর্গে বিসর্গ (প্রথম পর্ব) - হিমালয়৭৭৭
- কে কেমন আছো - নাজনীন খলিল
- ২০০৮ : সামহোয়্যারইন ব্লগের বর্ষসেরা কবিতা (ব্লগারদের মনোনয়ন) - ব্রিগেড সিক্সটিন
- এ কোন সকাল ----- [ জটিলেশ্বর মুখোপাধ্যায় ] - বিষাক্ত মানুষ
- প্রেমের কবিতা - কালপুরুষ
- টোয়েন্টি-টোয়েন্টি টেস্টটিউব সম্পর্ক! - হিমালয়৭৭৭
- ছোটখালার যাওয়া - সুমন রহমান
- এই দেহ ও ওই ঘড়িবাজ - মুক্তি মণ্ডল
- আলোর রং মেখে - হমপগ্র
- মৃত্যুপুরাণ - আহমাদ মোস্তফা কামাল
- একটি চিঠির অপেক্ষায়..... - শেরিফ আল সায়ার
- ফুলের নাম - শিউলী - রাজামশাই
- (শিরোনামহীন........) - পারভেজ
- পুনর্জন্ম ......... (ফ্যান্টাসী ছোট গল্প) - শান্তির দেবদূত
- আমি মরে গেলে কী হবে এই ব্লগবাড়ি ? ( হোসেইনের কবিতাঞ্জাল ) - হোসেইন
- নৈসর্গের শলমাজড়ি - মাছরাঙ্গা
- ফটোগ্রাফি ওয়ার্ক (৩য় কিস্তি) - আমি ও আমরা
- চিলেকোঠার সানাই - আজহার ফরহাদ
- চারকোনা চোখে দেখা - ২ (কিছু চেনা অচেনা ফুল) - আসিফ আহমেদ
- নোটবুক: ২৮ আগষ্ট ২০০৮ - রিফাত হাসান
- পতন - রেটিং
- আবিদার আনপ্লাগড - মুয়ীয মাহফুজ
- প্রসঙ্গ: মেডিটেশনের বৈজ্ঞানিক ভিত্তি - বিবর্তনবাদী
- মাহমুদ দারউইশ : শেষ আকাশের পর - ফয়সাল খালিদ
- এইতো সেদিন! (ছেলেবেলা) - (অ)গাণিতিক
- পূর্ণেন্দু পত্রীর কয়েকটি কবিতা - রাহা
- গল্প : অপেক্ষা - একরামুল হক শামীম
- ''কুউউ..'' ................(গল্প) - রন্টি চৌধুরী
- জিজ্ঞাসা [পদ্য] - রোডায়া
- প্রাগৈতিহাসিক - তামিম ইরফান
- তাহলে তার কাছেই ফিরবো আমি - সাগর সরোয়ার
- রক্তের উত্তরাধিকার - সবাক
- যদি দালাল হতে পারতাম। - বিহংগ
- আমার মা, আমার ঈশ্বর। - ফরহাদ উিদ্দন স্বপন
- জংশন এ দাঁড়িয়ে - উত্তরাধিকার
- একদিন আমি- যা হবার তাই হোকনা - কি আসে যায় - দ্যা গ্রীম রিপার
- ফিরে দেখুন আমাদের ইতিহাস - ৬ - নামহীন মানব
- সহ্যের অতীত কিছু - শেখ জলিল
- বৃষ্টির শব্দ থেকে, অতঃপর আলোতে অথবা অন্ধকারে ... - সিহাব চৌধুরী
- বিবাহিত প্রেমের কবিতা - সরকার আমিন ১৯৬৭
- গডফাদার - মানব মানিক
- ছোটগল্প: মুরগীচোর - তীরন্দাজ
- The Last Lecture/ চিটি - চিটি (হামিদা রহমান)
- কোন শুভেচ্ছাই পর্যাপ্ত নয়-- (সাজির জন্মদিনে) - সুনীল সমুদ্র
- ১৯ এপ্রিল,সুলতানা শিরীন সাজি'র শুভ জন্মদিন/ কালবেলা - কাল্বেলা
- সংখ্যা ব্লগ : আমাদের মুক্তিযুদ্ধ - মিরাজ
- কেন লিখিনা - সামী মিয়াদাদ
- কষ্টের তীব্রতার মাঝেও ওরা বেচেঁ আছে...../ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
- । । বাবা ও তাঁর নি:শ্বাস এবং 'বু জি'র জন্য এলিজি । । - হাসান মোরশেদ
- চিঠি লিখছি আমার জিবনে পাওয়া শ্রেষ্ঠ নারীকে - আমার মা। - খোলাচিঠি
- যশোর রোড - একটি গান ও একটি কবিতা যা আমার বুকে এখনো বাজে। - পিচ্চি
- সকল ব্লগারের নামের লিস্ট ও লিংক এক জায়গায় জড়ো করা হচ্ছে, আপনারা সহযোগীতা করুন - বহুরূপী মহাজন
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- টুকুনের জন্য । - নরাধম
- ঝেঁপে আসা চোখের জল তবুও গাল ভরিয়ে ঝরে পড়ে - মৃন্ময় আহমেদ
- পুরানা কবিতা : শ্রাবণ - মাহবুব মোর্শেদ
- গদ্য কবিতার ছন্দ - শেখ জলিল
- নিজ ঘরে যদি হয়েছি অবাঞ্ছিত ! - রাগ ইমন
- কেন? (পর্ব-৩) - কাল্বেলা
- আজকাল অনেক কিছুই মনে থাকে না - মুকুল
- কবিতা সমগ্র : উৎসর্গ নীলাঞ্জনা - অমি রহমান পিয়াল
হারানো চাবির খোঁজে হারাই সময়............
২৪ শে মার্চ, ২০০৯ সকাল ৯:৫৪
দরজাটা ভুল ছিলো
নাকি দু'চোখের ভুল?
হারানো চাবির গোছা খুঁজতে খুঁজতে
পার হই অজস্র সোনালী উঠান।
খুব প্রিয় এক মুভির
কোন একটা দৃশ্যের মত
চৌরাস্তায় দুলতে থাকা হলুদ বাতিটা
(যা কখনোই লাল বা সবুজ হয়না)
আমাকে বিভ্রান্ত করছিলো।
ডান নাকি বামে
উত্তর নাকি দক্ষিণে?
স্মৃতির উঠোন কতদুর আজ?
কোথায় গেলে খুঁজে পাই দরজার চাবি?
হাতড়ে বেড়াই গাড়ীর ড্যাশবোর্ড।
ঝোলানো ব্যাগের পুরো সংসারটা আছড়ে পড়ে সবুজ ঘাসের উপর।
সূর্য চশমা,কলম,খাতা,সুই ,সুতা,সোয়াটারের খুলে যাওয়া বোতাম,
চুইং গামের প্যাকেট,নখ পালিশ,ঠোঁট পালিশ,চিরুণী,সেফটিপিন
এমনকি ছোট্ট ভালুকটা(যার বুকে প্রিয় এক নাম),
আরো কত টুকিটাকি,
লন্ড্রীর রসিদ।
সুগন্ধীর শিশি।
সব খুঁজে পাই।
শুধু চাবিটাকোথায় হারালো?
চাবি নাকি দরজাটা হারিয়ে গেলো?
নাকি বাড়ীর লনের ঘাসগুলো বড় হতে হতে
দরজাটাকে আড়াল করে দিলো?
উপুড় হয়ে থাকা অজস্র সুতোহীন ভাবনারা
এলোমেলো করে দেয় চেতনাকে।
এ্যানসারিং মেশিনে জমতে থাকা
কত জনের ভাবনা চিন্তাগুলো !
কতজনের খুঁজে ফেরা জমা হতে থাকে ধারাপাতিক নিয়মে।
একরাশ প্রশ্নগুলো
এবং জানতে চাওয়ার ঝকমারি
আগুনজ্বলা চোখে ঝুম বৃষ্টি নামায়।
বিস্ময়ে তাকিয়ে দেখি চাবিটা দরজায় ঝুলানো ছিলো ভুলে!
মাঝের এই মিছামিছি ছুটোছুটি সময়ের দিকে তাকিয়ে
নিজেই খুব ম্রিয়মান হই!
(তুচ্ছাতিতুচ্ছ কারনে এই যে ছোটাছুটি।
মানুষ আমরা খামোখাই কি অস্হির হই!
সবাই জানি চাবি হারালে চাবি পাওয়া যায়।
এমন কি দরজা হারালেও দরজা।
শুধু মানুষ হারালে আর আসে না কখনো..........
তবু মানুষই আমরা মানুষেরই পিছে ছুটতে ছুটতে অন্যমানুষ হই!)
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন: অনেকদিন পর..........খুব ভালো লাগলো দেখে।
আমি ভালো আছি।
তোমার খবর কি?
লেখা কেমন চলছে?
শুভেচ্ছা নিও।
নিশাচর বলেছেন:
পিলাচ.....................+
লেখক বলেছেন: ![]()
কি খবর নিশাচর?
এখন তো দিনের বেলা।
শুভকামনা থাকলো.........।
উধাও ভাবুক বলেছেন:
মানুষই আমরা মানুষেরই পিছে ছুটতে ছুটতে অন্যমানুষ হই..এমনিতেই মনটা অনিয়ন্ত্রিত হয়ে আছে, আরও করে দিলেন।
বাড়ীর পাশে আরশী নগর..
যেথা পড়শি বসত করে..
আমি একদিনও না দেখিলাম তারে..
======================
কেমন আছেন সাজি'পা !!!
লেখক বলেছেন:
ভালো আছি।
ভালো থাকার চেষ্টাকরি নিজস্বতায়।
খবর কি?
আশেপাশের সব খবর ভালো?
লেখালেখি কেমন চলছে?
শুভেচ্ছা।আসবো সহসাই ব্লগবাড়ী।
লেখক বলেছেন:
জোনাকী গল্প লেখা দিয়ে শুরু............সুন্দর নিক "কবিতার আড্ডা"।
লেখা চলুক......।
আর সবসময়কার নেমন্ত্রন তো রইলো........আমার ব্লগবাড়ীতে।
শুভেচ্ছা।
পথিক!!!!!!! বলেছেন:
আপনার মন্তব্য লিখুনঅস্থির হওয়া ঠিক না ......তাই না আপু
কিন্তু অস্থিরতাই গ্রাস করে এ মনুষ্য কাল...মুনষ্য স্বপ্ন জাল
..সাজি আপু ...দেশ ত্যাগ করেন নি নিশ্চয় এখনো?
লেখক বলেছেন:
ঠিক তাই পথিক........
যতটুকু যা হবার তা হবেই.......।
খামোখা অস্হিরতায় কোন লাভ হতে দেখিনি।
তবু মানুষ তো!
দেশ ছেড়ে এসে অনেকদিন শীত নিদ্রায় ছিলাম।
স্বপ্নে ছিলাম বলা যায়.......
ছেলেদের আর ওর বাবাকে রেখে গিয়ে কেমন অস্হিরতা ছিলো সবসময়.......।
এখানে এসে দেশের সময়গুলোকে বারবার ঘুরে ফিরে গল্পে আনি।
দেশত্যাগ করিনি আসলে মনথেকে.........
শুধু চলে এসেছি।
ভালো থেকো।
শুভেচ্ছা।
হিমালয়৭৭৭ বলেছেন:
ভাবছি, একটা সেমি-অফটপিক কমেন্ট করলে কেমন হয়; সেমি-অফটপিক এই অর্থে যে, কমেন্টটা আপাতদৃষ্টিতে অফটপিক লাগলেও খুঁজলে কোন লিংক মিলতেও পারে..প্রথমেই একটি কৃতজ্ঞতা, সেটা ব্লগে প্রত্যাবর্তন উপলক্ষে। সাধারণত এ ধরনের উপলক্ষে অভিনন্দন জানানো হয়, তাহলে কৃতজ্ঞতা কেন?কারণ, এই দুইমাসে এমনকিছু অদ্ভুত ব্যাপার ঘটে গেছে যে কৃতজ্ঞতাটাই most suitable...আরও একটা ফ্যাক্টর আছে : আমি হয়ত কোনদিনই ভাবিনি আপনার সাথে আসলেই কোনদিন বাস্তবজীবনে দেখা হবে, বিশেষত আপনি কানাডা প্রবাসী এটা জানার পর থেকে তো সেটা কল্পনা পর্যায়ে চলে গিয়েছিল; তবুও কবইমেলায় দেখা হয়ে যাওয়া, চা খাওয়া, ছবি তোলা, অন্যান্য ঘটনার প্রেক্ষিতে একসময় মনে হযেছে "চাবিও হারায়নি, সময়ও হারায়না"...বরং কখনো কখনো চাবির শরীরে সময অথবা সময়ের শরীরে চাবি লেপ্টে থাকে.....এই সময় ও চাবিগুলোর নিজস্ব ভাষা আছে অনুভবের ক্ষেত্রে। আরও একটা ব্যাপার আছে, আপনার সঙ্গে মেলায দেখা হওয়ার আগে একটু দুশ্চিন্তায় ছিলাম- সাজিপু আসলে কেমন হতে পারে, ভারচুয়াল পারসোনালিটি আর বাস্তবতা একই হবে তো?বলার অপেক্ষা রাখেনা, সেই দুশ্চিন্তাটা আর আলোর মুখ দেখেনি; তাই কথাপ্রসঙ্গেই একজনকে বলেছিলাম "সাজিপুকে যেরকম কল্পনা করেছিলাম, উনি এর থেকে আর অন্যরকম হতে পারতেননা".....
আজকের তারিখটা গুরুত্বপূর্ণ, কারণ এটা আপনার ব্লগের ২য় অধ্যায় শুরু করল, আশা করি অধ্যায়টা ধারাবাহিক এবং অবিচ্ছিন্ন হবে....
লেখক বলেছেন: হিমু তোমার সাথে দেখা হবার আগে যদি এসে এতসব কথা বলতে.........খুব কেমন জানি লাগতো........ভাবতাম ছোট্ট ছেলেটা দারুণ লেখে।
তোমাকে দেখে এসেছি তো.......
কেমন যে মায়া লাগে.......
তোমরা সবাই খুব ভালো।
আমি শুধু তোমাদের আলোতেই থাকলাম কটাদিন........।
মন খারাপ হতো....।
একা হলেই ছেলেদের জন্য......বিশেষ করে ছোট রাইয়ানটার জন্য মন কেমন করতো।
কিন্তু তোমাদের সাথে দেখা হওয়া সময়গুলোর কোন তুলনা নেই.....
চাবি হারায়নারে হিমু।আমরা মানুষগুলো শুধু খামোখাই সন্ত্রস্ত হই।
আমি জানি তুমি জানো আমার এই লেখাটা আমার চেয়েও বেশী।
কারণ তুমি হিমালয়।
চা খাওয়া কেমন চলছে?
শেষের গল্পটা কাল পড়েছি।
এসে বলে যাবো....................
ভালো থাকিস রে হিমু।
শুভেচ্ছা সবসময়কার।
লেখক বলেছেন:
কেমন আছো জেরী?.........
অনেকদিন পরএলাম...........।
ভালো আছি............ভালো থেকো।
শুভেচ্ছা।
লেখক বলেছেন: তোর এই দরজাটাই খুঁজলাম ম্যালাক্ষন.........![]()
বলছিলি না অনলাইন এ পাইছিলি?গুগল এ?
ভালো থাকিস..........
সবসময়।
শুভেচ্ছা।
লেখক বলেছেন: ধন্যবাদ কাঁকন.............
শুভেচ্ছা।
সীমান্ত আহমেদ বলেছেন:
শুধু মানুষ হারালে আর আসে না কখনো..........তবু মানুষই আমরা মানুষেরই পিছে ছুটতে ছুটতে অন্যমানুষ হই!
এই লাইনটা বেশ ভালো লাগলো। কবিতা আমি বুঝি কম তাই মন্তব্যে যাব না। সরল দাগে আমার কাছে ভাল্লাগছে।
শুভেচ্ছা রইলো।
লেখক বলেছেন: সীমান্ত........
যতটুকু ভালোলাগা ততটুকুই আনন্দ........
শুভেচ্ছা নাও।
একলব্যের পুনর্জন্ম বলেছেন:
শেষ দিকটা বেশ লাগলো।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ........
শুভকামনা।
ভাস্কর চৌধুরী বলেছেন:
অনেক দিন পর দেখা.................................!
গতকাল রহিমের মেখে শুনলাম তুমি চলে গেছো সাত সমুদ্র তেরো নদীর ঐ পারে!!!
কেমন আছো আপু?
কবিতা ভালো হয়েছে।
লেখক বলেছেন:
চলে এলাম.......
তবে তোমাদের কাছ থেকে খুব বেশী দুরে থাকি কি করে?
পাশেই আছি।
রহিমকে শুভেচ্ছা।
ভালো থেকো তোমরা।
তোমাকে দেখে ভালো লাগলো।
শুভকামনা।
লেখক বলেছেন:
আপনাকে দেখেও ভালো লাগলো...............দীর্ঘসময় পর।
আশাকরি ভালো আছেন।
শুভকামনা।
অনন্ত দিগন্ত বলেছেন:
হারানো চাবি খুজতে গিয়ে নিজেই প্রায় হারিয়ে গিয়েছিলাম, তাই আর চেষ্টা করিনি ... আপনার কবিতার শব্দগুলো যেন আবার হারানো চাবিকে খুজতে অনুপ্রাণিত করছে ...কেমন আছেন সাজিপু ? .....
এত্তো এত্তো ভাল থেকেন, সবাইকে নিয়ে ... সবসময় ।
লেখক বলেছেন:
ভালো আছি অনন্ত.........
চেষ্টা করি সবসময়।
তুমি কেমন?
চাবি খুঁজতে গিয়ে দরজা হারিও না............
আর দরজা খুঁজতে গিয়ে মানুষ................![]()
সব কিছু মনের মতন হোক।
শুভেচ্ছা নাও।
পারভেজ বলেছেন:
যাক, এক চাবি খুঁজতে গিয়ে কতকিছুর সাথে আবার দেখা হয়ে গেলো। তাই না? সেটাই বা কি কম পাওয়া? আপনার দেশে আসাটাও তেমনি একটা ফিরে দেখা স্মৃতির মতোই হয়ে থাক সাজি'পা। ভালো থাকবেন।
লেখক বলেছেন: পারভেজ ফিরে দেখা স্মৃতি যদি মায়াময় হয়।
বারবার ফিরে পেতে ইচ্ছে করে.......তখন যে কেমন লাগে।
অনেক অনেকই ভালো গেছে স্বপ্নের মত কটাদিন.......
হিমালয়ের ব্লগে বলেছিলাম মনেহয়..........
মন বাড়ালে ছুঁতে পারি
হাত বাড়ালে পারিনা সেই সময়গুলোকে ছুঁতে।
ভালো থাকবেন।
শুভেচ্ছা ম্যালা।
অনন্ত দিগন্ত বলেছেন:
ওরে খাইসে , সাজিপু তো সহজ শব্দে অনেক কঠিন একটা কথা বলে দিলেন...ভাল নেই সাজিপু, আজ ৪-৫দিন জ্বর হয়েছে ... এখন একেবারেই বেড রেস্টে আছি
লেখক বলেছেন:
কিযে বলো অনন্ত !
সহজ কথা যায়না বলা সহজে।
জ্বর ভালো হোক।
দোয়া থাকলো।
ঘুরতে বের হয়ে যাও একটু ভালো লাগলে............
আবহাওয়া তো ভালো হবার কথা!
শুভেচ্ছা তোমাকে।
এটা আমার গল্পের কয়েকটি লাইন। তোমার কবিতাটা দেখে মনে হলো। কেমন আছ তুমি?
তোমার জন্য অনেক অনেক শুভ কামনা ...
লেখক বলেছেন: খুব সুন্দর তোমার গল্পের লাইনগুলো...........
আমাদের ভাবনাগুলোর মিল আছে..............
তুমি যা লিখে যাও।
আমি তা না পড়লেও হয়তোবা জানি............
আমাদের দেখা হওয়া সময়গুলো খুব অল্প হলেও এত প্রানবন্ত ছিলো।
কিশোরী বয়সের মত..তাইনা লাবণ্য?
অনেক ভালো থেকো।
আমি ভালো থাকার নিরলস চেষ্টায় থাকি।
এমনই আমি।
শুভকামনা ছুঁয়ে গেলো.............
ছোঁয়া আছে বলেই ।
ভালো থেকো।
আনন্দে থেকো।
সুনীল সমুদ্র বলেছেন:
ঠিকই আছে সাজি।..
অনেকদিন পর ফিরে আসলে এমন অসাধারণ কিছু নিয়েই ফিরে আসতে হয়।
এই কবিতাটা আমার কাছে আপনার অন্য অনেক লেখার চাইতেও অনেক বেশী অসাধারণ মনে হল।...
ফিরে এসেই অনবদ্য অসাধারণ ভালোলাগায় ভরিয়ে দিলেন ভক্তদের।
মনে করিয়ে দিলেন, এই তো আমি সেই !
সেই সাজি !..
লেখক বলেছেন:
সুনীল
আপনি আসলেই সুনীল সমুদ্র........................
এত সুন্দর করে ভালো বলেন।
আমরা সবাই যদি আপনার মত অকৃপণ হতে পারতাম!
আপনার শেষ লেখাটার উত্তর দেবো।
মন গুছিয়ে বসা হয়নি কেনো যেনো!
এই লেখাটা মনের এলোমেলোতায় লেখা ......
আপনার কবিতার অপেক্ষায় আছি..........
ঘুরে যাবো স হসাই আপনার ব্লগবাড়ী।
সবাইতে ভালো থাকবেন........
সুন্দর ছুঁয়ে থাক.............
শুভেচ্ছা এবং শুভকামনা।
নিবেদীতা বলেছেন:
দেশে তোমাকে নিয়ে যতটা ইচ্ছে ছিল কিছুই হয়নি তার অনেক দিন পর লগইন দেখে ভাল লাগছে। কেমন আছ তুমি
লেখক বলেছেন: নিবেদিতা
তুমি যে কি ভীষন ভালো একজন..........
কি যে স্নিগ্ধতা...........
যতটুকু সময় দেখা হয়েছে.............সেই ভারে মন ভারী হয়ে আছে।
এর চেয়ে বেশী হলে আসতে খুব কষ্ট হতো।
প্লেনে বসে একা একা কি করে যে এলাম.......সে কথা আকাশ জানে।
অনেক ভালো থেকো।
কথা হবে।
শুভেচ্ছা তোমাদের জন্য।
লেখক বলেছেন:
মানে কি?
কেমন আছো?
শুভেচ্ছা।
শাহনাজ সুলতানা বলেছেন:
দীর্ঘ কবিতা ভালো লাগলো। আপনি কি প্রবাসী কবি?
লেখক বলেছেন:
ঠিক তাই.......
"অনেকদিন হয়ে গেলো
পথঘাট মানুষের জীবন ফেলে
আমার নির্বাসিত জীবন।"
ভালো লাগা সুখী করে।
শুভেচ্ছা।
লেখক বলেছেন:
কত্তদিন পর চিকন সাহেব!
ভালো লাগলো দেখে।![]()
শুভকামনা।
কালপুরুষ বলেছেন:
যাক! অবশেষে দেখা মিললো। এসেই দারুন একটা কবিতা পোস্ট করলে। ভাল লাগলো।
আশা করি তুমিও ভাল আছো।
লেখক বলেছেন:
ধন্যবাদ...........
লেখা ভালো লাগলো জেনে ভালো লাগলো।
আছি।ভালো আছি।
ভালো থাকবেন।
শুভেচ্ছা।
লেখক বলেছেন: কেমন আছেন আফছার..........?
দেখে ভালো লাগলো। ভালো থাকবেন।
অনেক শুভকামনা।
উপুড় হয়ে থাকা অজস্র সুতোহীন ভাবনারা
এলোমেলো করে দেয় চেতনাকে।
এ্যানসারিং মেশিনে জমতে থাকা
কত জনের ভাবনা চিন্তাগুলো !
কতজনের খুঁজে ফেরা জমা হতে থাকে ধারাপাতিক নিয়মে।
মঙ্গলার্থে...
লেখক বলেছেন:
শুভকামনা।
আশরাফ মাহমুদ বলেছেন:
শুভ প্রত্যাবর্তন।
লেখক বলেছেন: ধন্যবাদ।
সহেলী বলেছেন:
অনেকদিন পরে লিখছো তাই একশ্বাসে পড়লাম তোমার কথার যাদু , শব্দের খেলা !সাজি , কিছু হারায় না , সব জমা থাকে মহাকালের পকেটে ।
শুভকামনা তোমার জন্য ।
লেখক বলেছেন:
একশ্বাসে পড়লে এতবড় লেখা...................ছোটবেলায় বুড়ি ছি খেলায় দম তাহলে ভালোই ছিলো বোঝা যাচ্ছে।![]()
"কিছু হারায় না , সব জমা থাকে মহাকালের পকেটে"
হয়তোবা।
সব জানি তবু কিছুই জানিনা সহেলী।
ম্রিয়মান হয়ে থাকি।
কথাটা খুব সত্যি।
অনেক ভালো থেকো।
ঘুরে ঘুরে পুরানো কবিতা পড়ে গেছো...সেই কারনে অনেক অনেক ধন্যবাদ তোমাকে।
কবির ভাষায় বলি.........
"আমায় তুমি অশেষ করেছ
এমনি লীলা তব।"
শুভেচ্ছা নাও।
তোমার লেখায় ঘুরে আসবো প্রতিদিন।
..........
স্কাউট বলেছেন:
সাজি'পা, এই কবিতাটা আমার কাছে আপনার অন্য অনেক লেখার চাইতেও অনেক বেশী অসাধারণ মনে হল... আপনি কি ভেবে লিখেছেন আমি জানিনা। কারন কবিকে বোঝার মত যোগ্যতা আমার নেই। তবে এইটুকু বুঝি আমাদের ব্লগ পাড়ার মানুষগুলো আমরা একে অন্যের বিরুদ্ধে খুব বেশী লেগে থাকি! এখানকার কেউ কেউ এমনই বিক্ষিপ্ত যদি পারতো বিরুদ্ধবাদিদের জীবন কেড়ে নিতেও দ্বিধাবোধ করতোনা! আমরা মন্তব্য সান্ত্রাসীই শুধু নই-আমরা জীবন কেড়েনেবার মত জংগী!
লেখক বলেছেন:
কোন বিশেষ জায়গাকে সীমাবদ্ধ করে তো আর লেখালেখি না..........
আমাদের চেয়ে দেখাকে,
আমাদের অস্হিরতাগুলোকে দেখাতে চেয়েছি......
আমরা কত কিছু সয়ে যেতে পারি।
আবার কত কিছু সইতে পারি না।
ভালো থাকবেন।
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে।
আশাকরি ভালো আছেন।
শুভকামনা।
রুবেল শাহ বলেছেন:
হারানো চাবিটি গোছায় খুঁজর মত......... আমার সম্মুখ দিয়ে অজস্য বিকেল গড়িয়ে পড়ে
নিঃস্বদে ---
আমার কিছু করার হয়েও উঠেনা সেই সোনালী উঠান
গুলো পাড়ি দেরার জন্য..........
তার পরেও মেতে উঠি ঘামাক্ত বগল নিয়ে
স্মৃতির ঝোলায় হারানো সেই সোনালী রূপলী নয় মরচে ধরা লোহার কতেক চাবি খোঁজার জন্য........... যার প্রতিটি র্স্পশে আমি আজো শিহরিত হই!!!!
কবি তোমার ডাকে সাড়া দিতে অনেক দেরি করে ফেলেছি তাই না............ ?
কবি ভাল থাকা হয় যেনো ...............
লেখক বলেছেন:
রুবেল কি খবর?
অনেক শুভকামনা.......
ভালো থাকার চেস্টা সবসময়ই।
রাহামনি বৃষ্টি বলেছেন:
এখনো প্রথম স্তবক পড়া শেষ হয়নি।
লেখক বলেছেন: প্রথম স্তবক শেষ করবার আগেই কি আকাশ কালো করে বৃষ্টি নেমেছিলো?
অনেকদিন পর রাহামনি বৃষ্টি।
কবিতা কেমন চলছে?
ঘুরতে আসবো সহসাই।
শুভাশীষ রইলো।
দেবদারু বলেছেন:
আপু, আপনার কবিতা বরাবরের মতই সুন্দর-- কিন্তু একটা অপরাধবোধ হচ্ছে- আপনি এতো দিন পর দেশে আসলেন, অখচ সময় করে একটু দেখাও করতে পারলাম। দোয়েল চত্বরের কার্জন হল অঞ্চলে আমার বসবাস আর পরীক্ষার জন্য এবারের বইমেলায় একবারের জন্য ঢুঁ মারা হলো না! অবশ্য ব্লগে নিয়মিত না থাকায় আমি জানতাম-ও না যে আপনি দেশে! যাহোক, দুর্ভাগ্য আমার- কিসের পিছে ছুটছি কি জানি.......... অজান্তেই হারিয়ে ফেলছি দুষ্প্রাপ্য কিছু উপভোগ্য মুহূর্ত, কাঙ্খিত সান্নিধ্য!!
লেখক বলেছেন:
তোমার কবিতায় বলে এসেছি.........
মন খারাপ কোরনা।আবার এলে দেখা হবে ইনশাল্লাহ.........
টানটুকু ভালো লাগলো......।
পিঠ ফিরিয়ে থাকলে কি হবে ....
এদিক ঘুরে দেখার ইচ্ছাটুকু মন ছুঁয়ে গেলো.....।![]()
অনেক ভালো থেকো।
তোমার কবিতা নিয়মিত চাই।
শুভেচ্ছা।
আবু সালেহ বলেছেন:
শুধু মানুষ হারালে আর আসে না কখনো..........
শুধু মানুষ হারালে আর আসে না কখনো..........
শুধু মানুষ হারালে আর আসে না কখনো..........
লেখক বলেছেন:
সে কথা সবাই ভুলে যাই.....।
মানুষ হয়ে মানুষের মৃত্যুপ্রার্থনা করি।
কি খবর সালেহ?
অনেক শুভেচ্ছা।
ভাস্কর চৌধুরী বলেছেন:
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার
সারা বিশ্বের বিস্ময়
তুমি আমার অহংকার......
////////////////////////////////////////////////////////////
****************************************
কিছু শব্দ আছে
কিছু দুঃখ আছে
কিছু কথা আছে যা কখনও ভুলা যায় না। সময়ে-অসময়ে মনে পরে স্মৃতিগুলো। তাই গত ৩৮ বছরেও ভুলিনি আমাদের স্বাধীনতা।
মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।
লেখক বলেছেন: তোমাকেও শুভেচ্ছা।
ভালো থেকো।
২য় জীবনানন্দ বলেছেন:
ফেব্রুয়ারী শেষ দিনে বইমেলায় গিয়েছিলাম। আপনার বই কিনতে ভুলিনি। কবিতাগুলো খুব সুন্দর।শুভেচ্ছা রইল।
লেখক বলেছেন:
অনেকদিন পর জীবনানন্দ.......
দেখে ভালো লাগলো।
কবিতার বইটা তোমার হাতে জেনে ভালো লাগলো......
অনেক ভালো থেকো।
কবিতায় থেকো।
শুভেচ্ছা
অনন্ত রেয়হান বলেছেন:
কবিতার বিসয়বস্তু চমৎকার। জীবন এবং চলমান জীবনের ব্যস্ততার মাঝে খুঁয়ে যাওয়া ক্লান্তির অবসরকে প্রতিহত করে আমাদের সচেষ্ট হবার প্রেরণায় যথার্থ বিশ্লেষন..তবে কবিতাটি নিঃসন্ধেহে শক্তিশালি বলয় প্রয়োগ করা যেতে পারতো, শব্দও ছন্দের বিষয় চিন্তা করলে নিশ্চিত আরো বেশি বারিক্কি হতে পারতো।
আপনার কবিতার উৎরণের আশায়..
ভাল থাকবেন। শুভেচ্ছা স্বাধিনতা দিবসের
লেখক বলেছেন:
সুন্দর মন্তব্য...........
ছন্দ কবিতা আমি তেমন লিখিনা.......
আমি যা দেখি,যা ভাবি তাই লিখি....তাই শব্দ গুলো সাদামাটা ......
পড়বার জন্য অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা......
প্রাকৃত বলেছেন:
আমরা সবাই-ই কোন না কোন হারানো চাবির খোঁজে হারাই সময়............কবিতায় ভাল লাগা জানাই সাজি আপু।
আছেন কেমন?
লেখক বলেছেন: ভালো আছি প্রাকৃত.............।
কেমন আছো?
শুভেচ্ছা।
লেখক বলেছেন:
তোমাকে দেখে ভালো লাগলো।
কেমন আছো?
শুভেচ্ছা নাও........
ভালো থাকার চেষ্টায় থাকি।
দোয়া কোর।
লেখক বলেছেন: ধন্যবাদ নাজনীন আপু.......
শুভেচ্ছা জেনো।
লেখক বলেছেন: শুভেচ্ছা আপনাকেও..................স্বাধীনতা দিবসে।
ভালো থাকবেন।
লেখক বলেছেন:
কতদিন পর রাতিফ.....
দেখে ভালো লাগলো.......
তোমার জলে ভাসা পদ্ম তো শেষ হলো না.......।
গল্পটা শেষ করো।
নাহলে কিন্তু উপন্যাস লেখার সময় পার হয়ে যাবে।
ভালো থেকো।
সময় পেলে এসো।
শুভেচ্ছা নাও।
বিবর্তনবাদী বলেছেন:
সবাই জানি চাবি হারালে চাবি পাওয়া যায়।এমন কি দরজা হারালেও দরজা।
ঠিক, কথা। তবুও মানুষের ঘরের চাবি ভেঙ্গে মানুষকে কেউ ঠিকই বের করে নিয়ে যায়।
লেখক বলেছেন:
তা তো যায় ই......
তোমাকে দেখে ভালো লাগলো।
আশাকরি ভালো আছো তোমরা.....
অনেক শুভকামনা।
অদৃশ্য বলেছেন:
সাজি আপু...................অনেকদিন পর আপনার কবিতা পড়লাম। বেশ ভালো লাগলো।আপনাকে আমার ঘরে দেখে খুব খুশি হয়েছি। নিয়মিত আসুন সময়করে........ভালো লাগবে আমার।
শুভকামনা রইলো।
অনেক ভালো থাকুন।
লেখক বলেছেন:
অদৃশ্যকে দৃশ্যমান দেখে খুব ভালো লাগলো.......
অনেক ধন্যবাদ ঘুরে যাবার জন্য।
ভালো থেকো।
শুভেচ্ছা।
লেখক বলেছেন: অনেক ধন্যবাদ তোমাকে।
আশাকরি ভালো আছো।
শুভেচ্ছা নাও।
"হারানো চাবির খোঁজে হারাই সময়............" এত চমৎকার একটা শিরোণাম!
হারানো সব আর ফিরে আসবেনা জেনেও আমরা মিথ্যাই খুঁজে মরি।
কিছুই ফিরে আসে না।
লেখক বলেছেন:
তোমাকে মনে মনে খুঁজছিলাম.....
আশাকরি ভালো আছো........ভুলে গেছো কি কিছু?
অপেক্ষায় আছি।
কবি গুরু এজন্যই বলেছেন....
"যা হারিয়ে যায় তা আগলে বসে রইবো কত আর।"
ভালো থেকো।
আনন্দে থেকো।
শুভেচ্ছা রাশি রাশি।
চিকনমিয়া বলেছেন:
আফা ভালানি?
লেখক বলেছেন: ভালো আছি.........।
চিকন সাহেবকে দেখলে ভালো লাগে।
শুভেচ্ছা।
লেখক বলেছেন:
ভালো আছি......।
হুমম অনেকদিন পর।
কি খবর?
শুভকামনা।
অনেক ভালো থাকা হোক।
লেখক বলেছেন:
ঠিকাছে অপেক্ষায় আছি।
অনেক ভালো থেকো........
ভালোবাসা নিও।
লেখক বলেছেন: খুঁজে পাইনি কিন্তু.......।
ঘুরে এলাম।
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:
বিস্ময়ে তাকিয়ে দেখি চাবিটা দরজায় ঝুলানো ছিলো ভুলে!
বিস্ময়ে তাকিয়ে দেখি চাবিটা দরজায় ঝুলানো ছিলো ভুলে!
লেখক বলেছেন:
চাবি খুঁজে পেলে আনন্দই হবার কথা.....।
অথচ ..তেমন কি হলো কি না কে জানে!
অনেকদিন পর নির্ঝর।
আশাকরি ভালো আছেন......
বৃষ্টিদিনে শুভেচ্ছা......।
অন্তিম বলেছেন:
কবিতাটি যাদেরকে উৎস করে লিখা তাদের বোধগম্য হয়েছে কিনা জানি না।
লেখক বলেছেন: আমরাই উৎস অন্তিম.......
আমরা।
তোমার নতুন কবিতা কই?
ভালো থেকো।
পরীক্ষা শেষ হলো কি?
রিমি (স. ম.) বলেছেন:
সবাই জানি চাবি হারালে চাবি পাওয়া যায়।এমন কি দরজা হারালেও দরজা।
শুধু মানুষ হারালে আর আসে না কখনো.........
কবিতা আমার তেমন ভাল লাগত না। কিন্তু সামুতে প্রবেশ করার পর যাদের লেখা পড়ে কবিতার প্রতি ভালবাসা জন্মাচ্ছে আপনি তাদের একজন। ভাল থাকবেন।
লেখক বলেছেন:
অনেকধন্যবাদ ....
কবিতা গদ্যলেখাতে অনেক সাহায্য করে...ভাবনাগুলোকে সাজাতে সাহায্য করে।
শুভকামনা রিমি।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
























কেমন আছেন?