আমার প্রিয় পোস্ট
- বিনয় মজুমদারের কয়েকটি কবিতা - পদ্যপালক
- আজম খানকে নৈবেদ্য - তাঁর কীর্তি সমগ্র - কবির চৌধুরী
- রতনপুরের ডাকপিয়ন - শিরীষ
- যে কবিতা পুরোনো হয়না-পর্ব ১ - কথক পলাশ
- বৃষ্টি বিলাসঃ বৃষ্টি দিনের গানের অনলাইন সংগ্রহ। (প্রথম কিস্তিঃ৬০ টি গানের ডাউনলোড লিংক) - এ. এস. এম. রাহাত খান
- সুখের অনুরণন - মে ঘ দূ ত
- অনন্তকাল শহুরে জানালায় - ত্রাতুল
- বাবার চিঠি - সুরঞ্জনা
- কবিতা: জোনাকি হাতে হতাশার মতো সুন্দর সে - আব্দুল্লাহ আল মুক্তািদর
- মনোলগ - ২ - অমিত চক্রবর্তী
- নির্ঘুম মেঘের দেশে - আবদুল ওয়াহিদ
- সামুর সাথে ছিলাম, সামুর সাথে আছি, সামুর সাথেই থাকবো... - নস্টালজিক
- আমার হাতে আঁকা ছবি..........৬ - অপলক
- মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে - মহাবিশ্ব
- সেদিন তোমাকে ! - চতুষ্কোণ
- 'বিজয়' শব্দ টি আমাদের -বিজয় আমাদের নয় - পাপতাড়ুয়া
- প্রকাশিত কবিতাসমূহ - স্বদেশ হাসনাইন
- নিজের লেখা থেকে ভালো লাগার কিছু খুচরাংশ - ২ - সবাক
- অক্ষরদায় , ক্লান্তিকাল , অবেলার ভূমিকায় - অন্ধ আগন্তুক
- অপরবাস্তবের জন্য লেখার লিংক চাহিয়া একটি কাতর আবেদন - ফিউশন ফাইভ
- রিকশাপেইন্টার ও অন্যান্য কবিতা - অমিত চক্রবর্তী
- ছোটগল্পঃ আলো-ছায়ার ওপাড়ে - মোস্তাফিজ রিপন
- বহুদিন যাইনি কোথাও- - ফেরারী পাখি
- স্মৃতির শহরে ফেরা - স্বদেশ হাসনাইন
- গল্প: প্রিয়তম দুঃখ - নির্ঝর নৈঃশব্দ্য
- মৎস্য পুরাণ - আবদুল ওয়াহিদ
- দাহিকার সজ্জায় - শিরীষ
- পাপগল্প: কখনো রাত অনিন্দিতার চোখের ভেতর... - পাপতাড়ুয়া
- কাগজের পাখির ডানা থাকে,কিন্তু তারা উড়তে পারে না,তারা ভাসে।(মুক্তগদ্য) - অমিত চক্রবর্তী
- দেবশিশু - সন্দীপন বসু মুন্না
- আজ বিকেলে যাঁরা ‘দুনিয়া কাঁপানো ত্রিশ মিনিটের মিছিলে’ যাবেন, তাঁদের জন্য কটকটিওয়ালার গল্প........ - তায়েফ আহমাদ
- চোখ ও পাখির নীড় - শ্রাবনের ফুল
- মুক্তগদ্য: সাইক্লপ্স এবং আমাকে ঘিরে তেরোশো হলুদ প্রজাপতি ধীরে ধীরে উড়ছে - নির্ঝর নৈঃশব্দ্য
- হায় পলাশীঃ - জুল ভার্ন
- এক কিশোরের চোখে মুক্তিযুদ্ধের অমলিন স্মৃতি< ১ >আল্লারাখা তোমায় ভুলিনি বন্ধু!! - মনজুরুল হক
- শাজাহান সাজুর মা মারা গেছেন......... - মাহবুবা আখতার
- ছবি ব্লগ : ঈদ বেড়ানো সুন্দরবনে, পর্ব ২: কটকা - যীশূ
- তুমিই তবে জোনাকের ফুল - ভাঙ্গন
- প্লাস্টিকের ফুল আর খেলনা একতারার গল্প - হাসান মাহবুব
- বিভ্রম - দ্রোহি
- মেয়েটি - সুরঞ্জনা
- প্রকাশিত হল ই-সংকলন 'ব্লগারদের প্রিয় কবিতা' - ব্রিগেড সিক্সটিন
- ব্যাজস্তুতির ছলে সত্যের লেজ ধরে টান - মুজিব মেহদী
- শাহ আব্দুল করিমের একটি সাক্ষাৎকার - সৈয়দ আফসার__১৯৭৯
- স্বপ্নের চেয়েও মধুর........(২.০) - Video - নাফিস ইফতেখার
- ~~মৃত্যুচিন্তায় কেটেছিল তিন দিবস আর তিন রজনী!~~ - তায়েফ আহমাদ
- চিঠি - রিমি (স. ম.)
- কিছু লালন ও গিন্সবার্গের লালনপ্রীতি - আকাশ অম্বর
- মুভি রিভিউ :: অশ্রুর বাঁধ ভেঙে দেয়া ১৩ টি সিনেমা - মেহরাব শাহরিয়ার
- বাংলাদেশের প্রায় সকল পর্যটন স্হানের ছবি ব্লগের সংকলন (শত তম পোষ্ট ) - শ।মসীর
- ফাঁকা মাঠে স্মৃতি মন্থনের ঘ্রাণ - মুক্তি মণ্ডল
- ছোটগল্প : আমার মৃত্যু পরবর্তী চিঠি - আবদুর রাজ্জাক শিপন
- প্রিয় খাবারের তালিকা, উগ্র রসনা বিলাস - সাঈফ শেরিফ
- জোছনা আমার বোন - আবদুল ওয়াহিদ
- কবিতার মত একটি বোধ - দ্রোহি
- সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক - ~স্বপ্নজয়~
- পাঠক সমীপেষু (গল্প) - হিমালয়৭৭৭
- অ্যাপোক্যালিপস ফিলিস্তিন - ফারহান দাউদ
- ভোরের একটু আগে - ছন্নছাড়ার পেন্সিল
- (চিঠি) কবিতা ও ব্রহ্মকমল - গেওর্গে আব্বাস
- তুমি ফিরে আসলেই শুধু এমন হয় - সুনীল সমুদ্র
- somewherein...... মাই লাভ, মাই প্যাশান!!! - বাবুয়া
- বসন্তদিন-২৭ - বরুণা
- উৎসর্গে বিসর্গ (প্রথম পর্ব) - হিমালয়৭৭৭
- কে কেমন আছো - নাজনীন খলিল
- ২০০৮ : সামহোয়্যারইন ব্লগের বর্ষসেরা কবিতা (ব্লগারদের মনোনয়ন) - ব্রিগেড সিক্সটিন
- এ কোন সকাল ----- [ জটিলেশ্বর মুখোপাধ্যায় ] - বিষাক্ত মানুষ
- প্রেমের কবিতা - কালপুরুষ
- টোয়েন্টি-টোয়েন্টি টেস্টটিউব সম্পর্ক! - হিমালয়৭৭৭
- ছোটখালার যাওয়া - সুমন রহমান
- এই দেহ ও ওই ঘড়িবাজ - মুক্তি মণ্ডল
- আলোর রং মেখে - হমপগ্র
- মৃত্যুপুরাণ - আহমাদ মোস্তফা কামাল
- একটি চিঠির অপেক্ষায়..... - শেরিফ আল সায়ার
- ফুলের নাম - শিউলী - রাজামশাই
- (শিরোনামহীন........) - পারভেজ
- পুনর্জন্ম ......... (ফ্যান্টাসী ছোট গল্প) - শান্তির দেবদূত
- আমি মরে গেলে কী হবে এই ব্লগবাড়ি ? ( হোসেইনের কবিতাঞ্জাল ) - হোসেইন
- নৈসর্গের শলমাজড়ি - মাছরাঙ্গা
- ফটোগ্রাফি ওয়ার্ক (৩য় কিস্তি) - আমি ও আমরা
- চিলেকোঠার সানাই - আজহার ফরহাদ
- চারকোনা চোখে দেখা - ২ (কিছু চেনা অচেনা ফুল) - আসিফ আহমেদ
- নোটবুক: ২৮ আগষ্ট ২০০৮ - রিফাত হাসান
- পতন - রেটিং
- আবিদার আনপ্লাগড - মুয়ীয মাহফুজ
- প্রসঙ্গ: মেডিটেশনের বৈজ্ঞানিক ভিত্তি - বিবর্তনবাদী
- মাহমুদ দারউইশ : শেষ আকাশের পর - ফয়সাল খালিদ
- এইতো সেদিন! (ছেলেবেলা) - (অ)গাণিতিক
- পূর্ণেন্দু পত্রীর কয়েকটি কবিতা - রাহা
- গল্প : অপেক্ষা - একরামুল হক শামীম
- ''কুউউ..'' ................(গল্প) - রন্টি চৌধুরী
- জিজ্ঞাসা [পদ্য] - রোডায়া
- প্রাগৈতিহাসিক - তামিম ইরফান
- তাহলে তার কাছেই ফিরবো আমি - সাগর সরোয়ার
- রক্তের উত্তরাধিকার - সবাক
- যদি দালাল হতে পারতাম। - বিহংগ
- আমার মা, আমার ঈশ্বর। - ফরহাদ উিদ্দন স্বপন
- জংশন এ দাঁড়িয়ে - উত্তরাধিকার
- একদিন আমি- যা হবার তাই হোকনা - কি আসে যায় - দ্যা গ্রীম রিপার
- ফিরে দেখুন আমাদের ইতিহাস - ৬ - নামহীন মানব
- সহ্যের অতীত কিছু - শেখ জলিল
- বৃষ্টির শব্দ থেকে, অতঃপর আলোতে অথবা অন্ধকারে ... - সিহাব চৌধুরী
- বিবাহিত প্রেমের কবিতা - সরকার আমিন ১৯৬৭
- গডফাদার - মানব মানিক
- ছোটগল্প: মুরগীচোর - তীরন্দাজ
- The Last Lecture/ চিটি - চিটি (হামিদা রহমান)
- কোন শুভেচ্ছাই পর্যাপ্ত নয়-- (সাজির জন্মদিনে) - সুনীল সমুদ্র
- ১৯ এপ্রিল,সুলতানা শিরীন সাজি'র শুভ জন্মদিন/ কালবেলা - কাল্বেলা
- সংখ্যা ব্লগ : আমাদের মুক্তিযুদ্ধ - মিরাজ
- কেন লিখিনা - সামী মিয়াদাদ
- কষ্টের তীব্রতার মাঝেও ওরা বেচেঁ আছে...../ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
- । । বাবা ও তাঁর নি:শ্বাস এবং 'বু জি'র জন্য এলিজি । । - হাসান মোরশেদ
- চিঠি লিখছি আমার জিবনে পাওয়া শ্রেষ্ঠ নারীকে - আমার মা। - খোলাচিঠি
- যশোর রোড - একটি গান ও একটি কবিতা যা আমার বুকে এখনো বাজে। - পিচ্চি
- সকল ব্লগারের নামের লিস্ট ও লিংক এক জায়গায় জড়ো করা হচ্ছে, আপনারা সহযোগীতা করুন - বহুরূপী মহাজন
- ফিরে দেখা ইতিহাস : ভাষা আন্দোলনের দিনপন্জী (১৯৪৭-৫৬)। উৎসর্গ - সকল ভাষাশহীদকে - মিরাজ
- টুকুনের জন্য । - নরাধম
- ঝেঁপে আসা চোখের জল তবুও গাল ভরিয়ে ঝরে পড়ে - মৃন্ময় আহমেদ
- পুরানা কবিতা : শ্রাবণ - মাহবুব মোর্শেদ
- গদ্য কবিতার ছন্দ - শেখ জলিল
- নিজ ঘরে যদি হয়েছি অবাঞ্ছিত ! - রাগ ইমন
- কেন? (পর্ব-৩) - কাল্বেলা
- আজকাল অনেক কিছুই মনে থাকে না - মুকুল
- কবিতা সমগ্র : উৎসর্গ নীলাঞ্জনা - অমি রহমান পিয়াল
খুঁজে পাওয়া নোটবুক এবং কিছু পংক্তিমালা.........
০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৩৬
এক
তুমি কি জানো রেঙ্গুনে কেনো বৃষ্টি নামে প্রতিরাতে?
ভূগোল আমার বিষয় নয়........ভ্রু কুঁচকিয়ে তাকালে দুরে।
তখনি বৃষ্টি নামলো শহরে
ঠিক রেঙ্গুনের মতই আকাশ কাঁপিয়ে।
দুই
সজনে ফুল বিছানো পথে
ভোর হয়েছিলো কাল।
ফেরিওয়ালাদের হাঁকডাক মুখর ট্রেন ষ্টেশনটা।
অপেক্ষা ছিলো দুরের কাঠের ব্রীজটা পার হয়ে
.............................তুমি আসবে
আমার সাথে ভোরের ফুল কুড়াতে!
তিন
অন্ধকার হলেই তোমাকে ভাবি।
তুমি হাজারকোটি তারাবাতি জ্বালাও নিমেষেই!
চার
শুন্যতার মাঝে দাঁড়াই ।
শব্দরা ফিরে ফিরে আসে।
এমনকি নিঃশ্বাসও ফিরে আসে নিজের কাছেই।
.....................মহাশূন্য কি এই শূন্যতার নাম?
পাঁচ
জানালার কাছের মুখটা সরে গেলো।
মনীষা কৈরালার মত মায়াবতী।
বাসটা চলে গেলে পথের দিকে চোখ।
একটা পালক ফেলে গেছে মায়াবতী ময়ূর!
ছয়
দু'চোখে প্রেম নিয়ে
দু'ঠোটে আগুন নিয়ে
..........................একবার কাছে এসে দেখো
আমি ঠিক তেমনি আছি
ইউক্যালিপটাসের ঝির ঝির পাতার সুবাস নিয়ে!
সাত
মোমবাতির আগুনে হাত রেখে দেখো
.......যন্ত্রনা যত
তার চেয়ে উষ্ণতাই বেশি!
আট
হাত দুটো ধরো।
শুনতে পাচ্ছো আমাকে?
পৃথিবীর সব ম্যাজিক এই হাতের মুঠোয়!
নয়
পাগল কোরনাতো মন।
জানোতো তোমার নিঃশ্বাসে
বনে আগুন লেগেছিলো!
দশ
তুমি ভোর
আমি ভোরের পাখি।
তুমি আমার ভোরের আকাশ হলেই
পাখি হয়েই উড়তে পারি নীলে!
সর্বশেষ এডিট : ০৫ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
লেখক বলেছেন:
অপ্সরা আজ সকাল সকাল আমার বাড়ি!
.............দেখেই ভালো লাগলো।
সুন্দর ছূঁয়ে গেলো।ভালো থেকো।
শুভকামনা
জুল ভার্ন বলেছেন:
কি করে এত্ত সুন্দর করে লিখো বুবু!দুই, তিন, চার পাঁচ নং সায়ের মন ছুঁয়ে যায়!
সাত, আট আর নয় নং সায়ের মানব মনের পুর্ণতা দিয়েছে!
দশ নং সায়ের অপুর্ব সুন্দর!!!
লেখক বলেছেন:
এত সুন্দর করে বললে মনযে কেমন করে ভাইয়া......
টাইপ করবার পরও ব্লগে দিতে দশবার ভাবলাম.......এলোমেলো ভাবনাগুলো!
সত্যি খুব ভালো লাগে এমন সুন্দর বিশ্লেষণে........
ভালো থাকবেন।
সব সুন্দর হোক।
শুভকামনা।
বৃত্তবন্দী বলেছেন:
রোমান্টিক...
লেখক বলেছেন:
![]()
বৃত্ত যা বলে।
শুভেচ্ছা।
হাসান মাহবুব বলেছেন:
৮ নংটা বাদে সবগুলোই ভালো লাগলো। সবচেয়ে ভালো লেগেছে ৭,মোমবাতির আগুনে হাত রেখে দেখো
.......যন্ত্রনা যত
তার চেয়ে উষ্ণতাই বেশি!
চমৎকার।
লেখক বলেছেন:
ধন্যবাদ হাসান..........মতামতের জন্য।
ভালো থাকা হোক।
শুভেচ্ছা।
সেজুঁতি বড়ূয়া বলেছেন:
আমি কবি নই আপু। তাই এত্ত সুন্দর কবিতার ব্যাখ্যা আমি কোনভাবেই করতে পারবনা-শুধু বলবো সুন্দর!!!
লেখক বলেছেন:
কিযে বলেন সেঁজুতি!
আপনি কত ভালো লেখেন!
ভালো থাকবেন,
আজকাল ব্লগে নিয়মিত দেখে ভালো লাগছে।
শুভকামনা।
প্রচেত্য বলেছেন:
সাজি আপু,
আমি তো আর বিজ্ঞানী নোই যে, আবিষ্কারের নেশা মাথায় ধরে থাকবে, তবুও যখন কিছু পেয়ে থাকি তা খুজে, খুটে দেখার চেষ্টা তো থাকেই, আজ এ সকালে যখন আপনার এ পাতায় আসা হলো, আবিষ্কারের নেশাটা মাথায় চেপে বসলো, তেমন একটা বেগ পেতে হয়নি, বেশ কিছু শব্দ আর বাক্য আবিষ্কার করে ফেললাম।
.... ১) রেঙ্গুনের বৃষ্টি, ২) ভোরের ফুল, ৩) অন্ধকারের তারাবাতি, ৪) মহাশূন্যের শূন্যতা (জিজ্ঞাসিত), ৫) মায়াবতী ময়ুর, ৬) দু' চোখে আর ঠোটে প্রেম আর আগুন, ৭) মোমবাতির আগুনের উষ্ঞতা, ৮) হাতের মুঠোয় ম্যাজিক, ৯) পাগল মন, ১০) ভোর ও ভোরের পাখি .......
আমি যদি আবিষ্কারক হোই, আপনি এ কবিতার রচয়িতা মানে 'কবি' ছাড়া আর কি হতে পারেন ?
(এ উত্তরটা আবিষ্কার করে আমাদের জানাতে হবে !)
লেখক বলেছেন:
কি যে বলে প্রচেত্য।
এত সুন্দর করে আবিষ্কার!.......
আমিও কি জেনেছি এভাবে ভাবনাগুলোকে ভাংচুর করা যায়?
সত্যি খুব অবাক হলাম।আর ভালোও লাগলো।আমার এলোমেলো ভাবনাগুলো এভাবেও ভাবাতে পারছে?
আসলে কবিতালেখার মত থিতু বোধ বেশ কিছুদিন নেই।
তবু মাঝে মাঝে খাতা কলম নিয়ে বসে থাকি.......
খুব ইচ্ছা করে লিখতে.........
যা লিখি একদিন হয়তো জীবনের জলরংছবি হবে.........
উত্তরটা প্রচেত্যই বলুক।
আবিষ্কারকএর মুখেই শুনি উদভাবনের কথা......।
শুভেচ্ছা।
বেশ ক'দিন পর দেখলাম।
ভালো লাগলো।
সুবিদ্ বলেছেন:
মোমবাতির আগুনে হাত রেখে দেখো.......যন্ত্রনা যত
তার চেয়ে উষ্ণতাই বেশি!
.......দারুণ......রেঙ্গুন গেছেন?? খুব ইচ্ছে করে যেতে ওখানটায়......
লেখক বলেছেন:
রেঙ্গুনে যাইনিতো!
যেতেইচ্ছা করে.........
শুভেচ্ছা রইলো।
লেখক বলেছেন:
ভালোলাগা ছুঁয়ে গেলো।
শুভেচ্ছা ।
লেখাটা পড়ে কেন যেন অসম্ভব কষ্ট হল , এমন লেখা খুঁজি সবসময় ।
শোকেসে নিয়ে রাখলাম , কষ্ট যখন হবে , লেখাটা পড়বো
লেখক বলেছেন:
মেহরাব জানিনা এই এলোমেলো পংক্তিমালা তোমার হৃদয় ছুঁলো কিভাবে! হয়তোবা তুমি পিছনের সব দেখতে পেয়েছিলে!
গভীর এই অনুধাবনের জন্য তোমাকে ধন্যবাদ।
ভালো থেকো।
সবসময় আনন্দ ছুঁয়ে থাক।
শুভেচ্ছা।
লেখক বলেছেন:
ধন্যবাদ আপনাকে......সবসময়ই ভালোলাগা জানাতে আপনার জুড়ি নাই।অনেক অনেক শুভকামনা সবসময় পাশে থাকবার জন্য।
জ্বর আশাকরি কমেছে?
ভালো থাকবেন।
কারো জ্বর হয়েছে শুনলে ভয় লাগে।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
হারানো জিনিস খুঁজে পাবার আনন্দের মতোই আনন্দিত কবিতা ।
ইয়ে..একটা কথা..এইগুলা কি প্রণয়ের প্রথম দিককার ?
লেখক বলেছেন:
প্রণয়ের প্রথম দ্বিতীয় আছে নাকি?![]()
প্রণয় তো সবসময়ই প্রণয়.............তাইনা?
ভাবনাগুলো কিছু পুরাতন।
লেখা নতুন করে।
শুভেচ্ছা।
সালাহউদ্দীন আহমদ বলেছেন:
আপনার প্রথম কবিতাটিই দৃষ্টি আকর্ষণ করলো। এরপর পোষ্টে এসে মুগ্ধ হলাম। শুভ কামনা।
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে......
পড়বার জন্য ধন্যবাদ.......
ভালো থাকবেন।
শুভেচ্ছা।
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:
"প্রণয়ের প্রথম দ্বিতীয় আছে নাকি?
প্রণয় তো সবসময়ই প্রণয়.............তাইনা?"
প্রণয়ের প্রথম দ্বিতীয় হয়তো নেই,তবে শুরু এবং শেষ আছে ।
শব্দপ্রয়োগ যথার্থ হয়নি, প্রণয়ের শুরুর দিককার ই বুঝাতে চেয়েছিলাম ।
সবসময় একরকম ভালোবাসেনা মানুষ ।
"আমাকে খুঁজোনা তুমি বহুদিন কতোদিন আমিও তোমাকে খুঁজি নাকো একই নক্ষত্রের নীচে তবু, একই আলো পৃথীবীর পরে আমরা দু'জনে আছি পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয় প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়, হয় নাকি ?"
----------------------------------------জীবন বাবু
আমার কিছু প্রিয় লাইন ।
লেখক বলেছেন:
প্রিয় কবি জীবনানন্দও প্রশ্নই তো করেছিলেন,
"পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়
প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়,
হয় নাকি ?"
একদিন আরো পুরাতন হবো যখন পৃথিবীর পথে। হয়তোবা এমনি মনে হবে............
ধন্যবাদ শিপন...........
কবিতার লাইনগুলোর জন্য।
ভালোথাকবেন
নীল ভোমরা বলেছেন:
অন্ধকার হলেই তোমাকে ভাবি।তুমি হাজারকোটি তারাবাতি জ্বালাও নিমেষেই!
ভাল!.... অনেক ভাল!!
লেখক বলেছেন:
ভালো লাগলো জেনে ভালো লাগলো আমারো।
শুভেচ্ছা......।
লেখক বলেছেন:
কাব্যর ভালোলাগা ছুঁয়ে গেলো।
শুভকামনা।
পাথুরে বলেছেন:
শুন্যতার মাঝে দাঁড়াই ।
শব্দরা ফিরে ফিরে আসে।
এমনকি নিঃশ্বাসও ফিরে আসে নিজের কাছেই।
.....................মহাশূন্য কি এই শূন্যতার নাম?
---------------------------------------------------------------------
+
লেখক বলেছেন:
মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে..............
আমি মানব একাকী ভ্রমি বিস্ময়ে ভ্রমি বিস্ময়ে.....
কবিগুরুকে মনে পড়ে।
শুভেচ্ছা পাথুরে।
লেখক বলেছেন:
মমমম...........সুন্দর ছুঁয়ে গেলো।
শুভেচ্ছা
লেখক বলেছেন:
মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো
দোলে মন অকারন হরষে..............
কেমন করে সব কথারা আসে .........আমিও কি জানি!
শুভেচ্ছা নাও..........
অনেক ভালো থেকো।
ধূসর মানচিত্র বলেছেন:
প্রেমময় অসাধারণ এক কবিতা। আমার মত কাঠ খোট্রা হ্রদয়ের মানুষকে স্পর্শ করে গেল আপনার কবিতা
লেখক বলেছেন:
এমন প্রকৃতি প্রেমিক মানুষ আবার কাঠখোট্টা হয়নাকি!
এখনো তো শুধু পারু নদী আর পাহাড়গুলোই ভাবাচ্ছে...।
শুভকামনা ধূসর মানচিত্র।
রিমি (স. ম.) বলেছেন:
শুন্যতার মাঝে দাঁড়াই ।শব্দরা ফিরে ফিরে আসে।
এমনকি নিঃশ্বাসও ফিরে আসে নিজের কাছেই।
.....................মহাশূন্য কি এই শূন্যতার নাম?
আমি সচরাচর গদ্যাচারী মানুষ। কিন্তু আপনার কবিতাগুলো পড়তে খুব ভাল লাগে আপু।
শুভেচ্ছা রইল।
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ রিমি,,,,,,,,
ভালোলাগা ছুঁয়ে গেলো।
শুভকামনা।
লেখক বলেছেন:
চোখের তারায় আকাশ দেখি
যে চোখে আকাশ দেখি
সেই চোখ জোড়া ভিজে বেলেই বেঁচে আছি।
খুব ভালো হয়েছে রুবেল।
ভাবছি লাইন গুলোই/
শুভকামনা।
ভেবে ভেবে বলি বলেছেন:
আপা, আমি কবিতা কম বুঝি, কিন্তু তবু কিছু কিছু কবিতা এত ভীষণ মন ছুঁয়ে যায় ! আপনার এই কবিতাগুলোও তেমন, বিশেষ করে ৬ আর ৭ অসম্ভব ভালো লাগলো। তবে আমার মনে হয় সবগুলো অংশের মধ্যে এক/দুই লাইন করে আরেকটু বেশি স্পেস গ্যাপ দিতে পারলে আরও দারুণ অনুভব হতো। ভালো থাকুন। শুভকামনা জানবেন।
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে.........পড়বার জন্য।
স্পেস দিলে অনেক দীর্ঘ হয়ে যায়।
তাই দেইনি।
ভালো থাকবেন।
শুভকামনা।
লেখক বলেছেন:
ধন্যবাদ আকাশ....
শুভেচ্ছা রইলো।
দীপান্বিতা বলেছেন:
অন্ধকার হলেই তোমাকে ভাবি।তুমি হাজারকোটি তারাবাতি জ্বালাও নিমেষেই!
তুমি ভোর
আমি ভোরের পাখি। .......দুর্দান্ত ....
অন্যগুলোও খুব সুন্দর!
লেখক বলেছেন:
ধন্যবাদ দীপা......
অনেক ভালো থেকো।শুভকামনা।
সাইফুর বলেছেন:
ভালো লাগছে
লেখক বলেছেন:
ভালো থেকো কাছিম।
শুভকামনা
পথিক!!!!!!! বলেছেন:
সরলতায় স্বপ্নের সুরেলা তরঙ্গ
লেখক বলেছেন:
অনেকদিন পর পথিক।
শুভকামনা।
অনন্ত দিগন্ত বলেছেন:
দু'চোখে প্রেম নিয়ে
দু'ঠোটে আগুন নিয়ে
..........................একবার কাছে এসে দেখো
সর্বনাস ... এটা কি বললে আপি ? .... এ যে মহাপ্রলয়ের পূর্বাভাস
লেখক বলেছেন:
![]()
অনন্ত
মহাপ্রলয়ই তো!
কেমন আছো?
ভালো থেকো।
লেখক বলেছেন:
আমি কোনদিন রেঙ্গুনে যাইনি....
শুভকামনা।
ভোর হয়েছিলো কাল।
ফেরিওয়ালাদের হাঁকডাক মুখর ট্রেন ষ্টেশনটা।
অপেক্ষা ছিলো দুরের কাঠের ব্রীজটা পার হয়ে
.............................তুমি আসবে
আমার সাথে ভোরের ফুল কুড়াতে!
লেখক বলেছেন:
মিলটন ভালো থাকবেন।
শুভকামনা
লেখক বলেছেন:
কতদিন পর উধাও ভাবুক.......
আমি তো ভাবতেছিলাম হলো কি?
ভালোলাগাটুকু সুখি করে......
শুভেচ্ছা।
রাজর্ষী বলেছেন:
শিউলী ফুল ...ভোরের পাখি..। ভালো
লেখক বলেছেন:
ভালো থাকা হোক রাজর্ষী.......
শুভকামনা।
লেখক বলেছেন:
ধন্যবাদ......
শুভকামনা রইলো।
লেখক বলেছেন:
সবাককে দেখেও ভালো লাগলো খুব.....
ভালো থাক।
শুভকামনা।
লেখক বলেছেন:
আচ্ছা তাই নাকি ভাঙ্গন?
ভালো থেকো।
শুভকামনা।
যীশূ বলেছেন:
ভালো কথাগুলো।
লেখক বলেছেন:
অনেক শুভকামনা যীশূ....
তাজা কলম বলেছেন:
অন্ধকার হলেই তোমাকে ভাবি।তুমি হাজারকোটি তারাবাতি জ্বালাও নিমেষেই!
+++++++++++++++++++++++++++
আমি অভিভূত। ভাবের কি সুন্দর প্রকাশ।
সবগুলোই ভাল লেগেছে।
তুমি তেমন করে লেখ হে গুণী !
লেখক বলেছেন:
আমার ভাবনাগুলো অনেক দুরের আকাশপারের নীলপরীদের মত।
ধরা ছোঁয়ার বাইরে থাকে নিত্য অসংযত!
এমনই আমি।
শুভকামনা।
ভালো লাগা ছুঁয়ে যায়।
অনেক শুভকামনা।
হেমায়েতপুরী বলেছেন:
দু'চোখে প্রেম নিয়েদু'ঠোটে আগুন নিয়ে
..........................একবার কাছে এসে দেখো
আমি ঠিক তেমনি আছি
ইউক্যালিপটাসের ঝির ঝির পাতার সুবাস নিয়ে!
লেখক বলেছেন:
ধন্যবাদ আপনাকে...
ভালো থাকবেন।
শুভেচ্ছা।
সুমিন শাওন বলেছেন:
একটু বেশী ভালো লাগলো কবি ,,
লেখক বলেছেন:
সুমিন !
কত্তদিন পর। খবর কি?
অনেক শুভকামনা রইলো।
ফেরারী পাখি বলেছেন:
এক কথায় দারুণ। সত্যি পার বটে!
লেখক বলেছেন:
এক কথায় প্রকাশ ভালো লাগলো।
অনেক অনেক শুভকামনা।
অদৃশ্য বলেছেন:
সাজি আপু.................. এক কথায় চমৎকার..........এর ভেতরে কয়েকটি লিখাতো খুবই চমৎকার।
তাই বলি............... আহা.......
শুভকামনা সবসময়.........
লেখক বলেছেন:
অনেক অনেক ধন্যবাদ অদৃশ্য...
আশাকরি ভালো আছো।
শুভকামনা রইলো।
লেখক বলেছেন:
তবু ভালোথেকো ....
ফারুক আহেমদ রনি বলেছেন:
অনেকদিন পর..অনিচ্ছাকৃত অনুপস্থিতি!
কবিতা নিয়ে নয় একান্ত ধন্যবাদ জানাতে এতদিন পরও যে মনে রেখেছেন। সবাইকে খুব মিস করছি। আবারো দেখা হতে পারে
ভাল থাকুন
লেখক বলেছেন:
খুব ভালো লাগলো দেখে। আশাকরছি নিয়মিত হবেন।
কবিতা নিয়েই আসবেন।
শুভকামনা সবসময়কার।
আশরাফ মাহমুদ বলেছেন:
সজনে ফুল বিছানো পথে ভোর হয়েছিলো কাল
সজনে ফুল বিছানো পথে ভোর হয়েছিলো কাল
সজনে ফুল বিছানো পথে ভোর হয়েছিলো কাল
সজনে ফুল বিছানো পথে ভোর হয়েছিলো কাল
সজনে ফুল বিছানো পথে ভোর হয়েছিলো কাল
সজনে ফুল বিছানো পথে ভোর হয়েছিলো কাল
সজনে ফুল বিছানো পথে ভোর হয়েছিলো কাল
সজনে ফুল বিছানো পথে ভোর হয়েছিলো কাল
সজনে ফুল বিছানো পথে ভোর হয়েছিলো কাল
সজনে ফুল বিছানো পথে ভোর হয়েছিলো কাল
সজনে ফুল বিছানো পথে ভোর হয়েছিলো কাল
=============================
ভোর হয়েছিল কাল।
লেখক বলেছেন:
শুভকামনা অভী...
ভালো থেকো।
আপনাকে প্রথম আলোতে এখন দেখি না। এখানে অনেক দিন পরে আপনার নাম চোখে পড়লো।
লেখক বলেছেন:
ধন্যবাদ।
প্রথম আলোতে যাওয়া হয়নি অনেকদিন।যাবো সময় করে।
শুভকামনা সজল।
সায়েম মুন বলেছেন:
খুব ভাল লাগল।
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ।
শুভেচ্ছা রইলো।
ভিজামন বলেছেন:
অনেক সুন্দর
লেখক বলেছেন:
ধন্যবাদ ভিজামন।
শুভকামনা রইলো।
আমি দেখেছি অনেকবার । সেই স্মৃতিগুলো ঝালিয়ে নিলাম আপনার লেখা পড়ে।
খুব ভালো লিখেছেন।
লেখক বলেছেন:
সজনে গাছ ছিলো বাসার সামনে।
আসা যাওয়ার পথ ফুল বিছানো থাকতো।
শুভকামনা আশাবাদী।
ভালো থাকবেন।
রথে চেপে এলাম বলেছেন:
অনেক ভাল লেগেছে। ভাল থাকুন।
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ আপনাকে.....
শুভকামনা থাকলো।
সাদা কালো এবং ধূসর বলেছেন:
অনেক সুন্দরআমি কেনো এমন লিখতে পারি না
অপেক্ষা ছিলো দুরের কাঠের ব্রীজটা পার হয়ে
.............................তুমি আসবে
খুব খুব সুন্দর!
লেখক বলেছেন:
আশাকরি ভালো সাদা কালো এবং ধূসর
শুভকামনা রইলো...
সুরঞ্জনা বলেছেন:
সাজি তোমার কাছেই পাওয়া যায় সজনে ফুল,উফ!!! কত দিন দেখিনে, দুধ সাদা খইএর মত
ধবধবে সজনে ফুল।
মায়াবতী ময়ুর.........
অসাধারন!!!!!
লেখক বলেছেন:
আমিও তো দেখিনি......
অথচ এক একটা ভোর হতো সজনেফুলের সুবাসে।
আর শিউলী ফুলের কথা বললে তা এত কথা লিখতে হবে।
এখনও ভাবলে গন্ধ পাই।
ছুঁতে পাই কোঁচড় ভরা ফুলগুলো।
অনেক ভালো লাগে,এত সুন্দর করে বললে।
শুভেচ্ছা নাও।
নির্ঝরিনী বলেছেন:
অনেক ভালো লাগলো পংক্তিমালা গুলো।
লেখক বলেছেন:
ধন্যবাদ নির্ঝরিনী।
ফড়িংটা কেমন আছে?
শুভকামনা থাকলো।
সাইফুর বলেছেন:
আপাজান..
লেখক বলেছেন:
কিরে কাছিম....
লেখক বলেছেন:
জানি।![]()
রুদমী বলেছেন:
খুব ভালো লাগলো। অনেক সুন্দর একটা কবিতা। আপনার লেখা গুলো খুব ভালো লাগে আপু।
লেখক বলেছেন:
ধন্যবাদ রুদমী.......
পড়বার জন্য অনেক অনেক ধন্যবাদ।
শুভকামনা তোমার জন্য।
ভালো থেকো।
লেখক বলেছেন:
ধন্যবাদ নাহিন.......
শুভেচ্ছা রইলো।
দোলাহাসান বলেছেন:
অনেক দিন পরে সুন্দর একটা কবিতা পড়লামকি করে যে মনের কথাগুলো এত চমৎকার করে ফুটিয়ে তোলেন
অনেক ভাল থেকেন
লেখক বলেছেন:
কি যে ভালো লাগলো আপনাকে দেখে।
অনেকদিন পর দোলা........
মাঝে মাঝে খুঁজে বেড়াই পুরানো মানুষগুলো।
ভালো থাকবেন।
শুভকামনা।
দূর্ভাষী বলেছেন:
আর ও কিছু এমন লেখা চাই।
লেখক বলেছেন:
ঠিকাছে দেবো আশাকরি.....
শুভকামনা।
লেখক বলেছেন:
বেশ রোমান্টিক নাকি বেশী ?![]()
ভালো থাকার নিরন্তর প্রয়াস। জানো তো জীবন যেখানে যেমন।
ভালো থেকো।
অনেক শুভেচ্ছা তোমাকে।
লেখক বলেছেন:
তোমার শহরের দাবানল কমে যাক সেই প্রার্থনা।
লেখক বলেছেন:
ধন্যবাদ শামসীর.....
পড়বার জন্য।
শুভকামনা
চিটি (হামিদা রহমান) বলেছেন:
আগুন নেভাতে আরো সপ্তাহ লাগবে। গত ২ সপ্তাহ গরমে খুব কষ্ট পেয়েছি, দাবানলের কারণে.........ঘর থেকে বের হলে ধোঁয়া ধোঁয়া। চোখ জ্বালা করতো। এখন কিছুটা স্বাভাবিক। দোয়া করো।
লেখক বলেছেন:
দেখেছি টিভিতে।
অনেক দোয়া থাকলো।
যে যেখানে থাকি যেনো ভালো থাকি।
লেখক বলেছেন:
এত মন খারাপ কেনো?
কি হইছে শাওন?
শুভকামনা.....।
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন:
দশটি হীরার টুকরো !
লেখক বলেছেন:
ধন্যবাদ কামাল ভাই।
মহা মূল্যবান কমেন্টের জন্য।
অনেক শুভকামনা.....
শাওন৩৫০৪ বলেছেন:
রেঙ্গুনের কথা পইড়া শরৎচন্দ্র পড়তে মন চায়...এখন...মন খারাপ না...এইটা কবিতার কম্প্লিমেন্ট....একটু উৎকট টাইপ হইয়া গ্যাছে, স্যরি...
লেখক বলেছেন:
স্যরি হবার কিছু নাই.......
শুভকামনা।
লেখক বলেছেন:
জলিল ভাই।
কত্তদিন পর।
খুব খশী হলাম.........
কবিতা কেমন চলছে?
বাসার সবাই কেমন?
ভালো থাকবেন।শুভেচ্ছা।
সুরঞ্জনা বলেছেন:
এক্ষুনি তোমায় একরাশ শীউলি ফুলের ছবি দিতে ইচ্ছে করছে।কিন্তু কি ভাবে ছবি দিতে হয় তা কি এই নাদান আমি জানি???
লেখক বলেছেন:
খুব সোজা..
প্রথম পাতার উপরে কোন সমস্যাতে ক্লিক করলে সব পাবে।
ভালো থেকো।
শুভকামনা।
লেখক বলেছেন:
ধন্যবাদ।
শুভকামনা রইলো।
সহেলী বলেছেন:
অন্ধকার হলেই তোমাকে ভাবি।তুমি হাজারকোটি তারাবাতি জ্বালাও নিমেষেই!
.............................দাওনা আমার করে ।
ভাল থেকো ।
লেখক বলেছেন:
সহেলী যা কিছু সুন্দর সব তোমার হোক।
ভালো থেকো।
লেখক বলেছেন:
দাবানল।
শুভকামনা নৈঃশব্দ্য।
মুক্তি মণ্ডল বলেছেন:
সজনে ফুল বিছানো পথে ...................................
এরকম পথমাড়িয়েই তো বেড়ে উঠেছি। খুব মনে পড়ছে সেইকালকে। আপনাকে শুভকামনা জানাই।
লেখক বলেছেন:
আমাদের বড় হওয়া তো সজনে ফুলের পথ মাড়িয়ে।
ঠিক তাই।
শুভকামনা রইলো।
লেখক বলেছেন:
তোমার কথা তো কবিতার মত বাজলো।
ভালো থেকো তারার হাসি।
ভালোবাসা নাও।
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ.......
"মোর ভাবানরে কি হাওয়ায় মাতালো
দোলে মন দোলে অকারণ হরষে।"........ভাবনাগুলোই বাঁচতে শেখায়!
শুভকামনা।
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন:
মায়াবতী ময়ূর!মায়াবতী ময়ূর!
মায়াবতী ময়ূর!
হাত দুটো ধরো।
শুনতে পাচ্ছো আমাকে?
পৃথিবীর সব ম্যাজিক এই হাতের মুঠোয়!
এই কথাগুলো আমাকে দিয়ে দাও আপু।
প্রিয়তে
লেখক বলেছেন:
কথাগুলো তোমার হোক......
অনেক ভালো থেকো.....অনুভবে ,আলোতে।
শুভকামনা।
লেখক বলেছেন:
শুধু কি নোটবুক হারায়......?
কত কি হারিয়ে যায় পথে যেতে যেতে।
|জনারন্যে নিসংঙগ পথিক| বলেছেন:
আমি কবিতা খুব একটা ভালো বুঝি না। কিন্তু চমৎকার লেগেছে এই অণুকাব্যগুলো। অনেকটা জাপানী হাইকুর মত, প্রথমে গঠন , তার পরের এক দু লাইনে প্রকাশ।
সবচেয়ে ভালো লেগেছে প্রথমটাইঃ
তুমি কি জানো রেঙ্গুনে কেনো বৃষ্টি নামে প্রতিরাতে?
ভূগোল আমার বিষয় নয়........ভ্রু কুঁচকিয়ে তাকালে দুরে।
তখনি বৃষ্টি নামলো শহরে
ঠিক রেঙ্গুনের মতই আকাশ কাঁপিয়ে।
লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ....পড়বার জন্য অসংখ্য ধন্যবাদ।
শুভকামনা থাকলো ।
ফজল বলেছেন:
স্পর্শী এবং ভাবে ভরপুর। আমার তাই মনে হলো.....অবশ্য নোটবুকে টুকে রাখা হয় বরাবরই অব্যক্ত ভাবগুলো....
লেখক বলেছেন:
ধন্যবাদ আপনাকে পড়বার জন্য।
শুভেচ্ছা নিন।
নাঈম বলেছেন:
অণুকবিতার সমন্বয়ে গোটা কাব্যমালাটা দারুন লাগলো আপু.....
লেখক বলেছেন:
পথ ভুলে যাওনি তাহলে?![]()
ভালোলাগাটুকুই লেখায়......।
শুভেচ্ছা।
অনেক ভালো থেকো নাঈম।
মুখ ও মুখোশ বলেছেন:
আপনার প্রতিটি লেখাই চমৎকার.....আপু
লেখক বলেছেন:
পুরাতন লেখায় ঘুরে যাবার জন্য ধন্যবাদ।
শুভকামনা রইলো।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...





























খুঊঊঊঊউব সুন্দর!!