আমার প্রিয় পোস্ট

লিলুয়া বাতাস এবং ভাবনার দুই পরী........

২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৩৬

শেয়ারঃ
0 1 0

(এক)
দুলতে থাকা সময়ের দিকে তাকিয়ে
দু'চোখ পোড়ে।
ছায়া ছোট হতে হতে যেমন অদৃশ্য হয়
এক সময়।
আগুন সুখ,
ফাগুন নদী হয়ে তাকিয়ে থাকে মোহনায়!
ফুলেরা ঝরে যায় বলেই
সুষমা ছড়ায় প্রতিদিন।

ঊৎসবের মাতামাতিতে মন বসানোই ভালো।
কে জানে কোনক্ষনে চলে যেতে হয়!
ঘুনপোকাদের আনন্দখেলায় প্রতিদিন ধ্বংস হয় কত অভিজাত সম্প্রদায়!

কে পোড়ায় বেশী?
মানুষ।
প্রকৃতি
নাকি ঘুনপোকারা?
প্রশ্নবোধক হয়ে তাকিয়ে থাকে সময়!

কাকে যে কার মনে পড়ে!
কে যে কাকে ভোলায় সারাবেলা!
কার চোখে যে জলপ্রপাত ভাসে!
উষ্ণ অপেক্ষার বসতিতে হৃদয়ের অন্তরীক্ষে রক্তপাত হয়।
"লিলুয়া বাতাসে প্রান না জুড়ায় না জুড়ায় রে......"

দুই
বুকের মধ্যে কড়া নাড়ে লিলুয়া বাতাস।
কপাটের আড়ালে নির্ঘুম সময়!

কে কাকে ডেকে ফেরে?
কেউ কি শোনে কারো ডাক?
চেনাজানা জগতটাকে মুঠোয় ধরে রেখে
ঘোরে অচীন সময়!
বড় একা লাগে !
মানুষ
পাখি
মেঘ
নদী
বৃষ্টি
এবং পাতাদের উড়ে চলায়
অনুভবের সাঁকোতে সূর্যসকাল আসে!

এক একটা ভোর হয় বুকচাপা নিঃশ্বাসে!
শুন্যের দিকে তাকিয়ে থাকে ক্লান্ত দু'চোখ!
দরজায় কড়া নেড়ে যাওয়া লিলুয়া বাতাস
আলগোছে ঢুকে পড়ে ঘরের ভেতর।

ত্রিভূজ এর মত রাখা একটা পা টাকে নাড়াতে পারেনা আর।
লাল শাড়ি
লেবুপাতা গন্ধ নিয়ে
তার ভোর হয়!
লিলুয়া বাতাসময়
নিঝুম এক একলা ভোর!

 

সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০৬ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

১. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৪৪
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো আপু। কিন্তু লিলুয়া বাতাসটা কি? হুমায়ূন আহমেদের একটা বইয়ে অর্থটা জেনেছিলাম, এখন আবার ভুলে গেছি।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:৩৪

লেখক বলেছেন:
একটা গান শুনছিলাম বারী সিদ্দিকীর.......
ওখানেই শুনলাম শব্দটা............
আর এমন কিছু শব্দ আছে না? যা খুব ভাবায়?

এক আর দুই নং লেখা প্রায় একমাসের ব্যবধানে লেখা।
গানটা শুনলেই কেমন জেনো কিছু লিখতে ইচ্ছে করে........শুধু ওই লিলুয়া বাতাসের জন্যই এত কিছু।
হয়তো কোন এক বিশেষ সময়ের বাতাস........হয়তো দখিনা বাতাসের মত কিছু.....
হয়তো কোন গাছের পাতার গন্ধময় বাতাস......
জানি না। কত কিছুই তো জানিনা.......জানতে ইচ্ছে করে।


শুভকামনা থাকলো হাসান......
লেখা চলুক।

২. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৪৬
কঁাকন বলেছেন: ঘুনপোকাদের আনন্দখেলায় প্রতিদিন ধ্বংস হয় কত অভিজাত সম্প্রদায়!
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৩৪

লেখক বলেছেন:
ঘুনপোকা।
ঘুনপোকাই কারন!

শুভেচ্ছা কাঁকন।

৩. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৪:৫১
নির্ঝর নৈঃশব্দ্য বলেছেন:











ফাগুন নদী হয়ে তাকিয়ে থাকে মোহনায়!
ফাগুন নদী হয়ে তাকিয়ে থাকে মোহনায়!
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৩৫

লেখক বলেছেন:
আগুন সুখ!

শুভেচ্ছা নৈঃশব্দ্য

৪. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:২৫
রুবেল শাহ বলেছেন:
কাকে যে কার মনে পড়ে! কে যে কাকে ভোলায় সারাবেলা! কার চোখে যে জলপ্রপাত ভাসে!


ত্রিভূজ এর মত রাখা একটা পা টাকে নাড়াতে পারেনা আর।

এই জায়গা গুলোতে থামতে হল বারবার............. একটু খোঁচা দিলে মনে হয়।


অনন্ত ঘোরে আর নয় কবি গুরুর বান্ধবী,
ঝরে পড়ুক কুয়াশার যত জল .... ঘাসের গ্রীবা হতে।


ভাল থেকো অনেক অনেক ভাল ..............

( লেখা গুলো অনেক ভাবাচ্ছেরে )
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:১২

লেখক বলেছেন:
কি যে লিখি!.......
ভাবতে পারাই তো চাই রুবেল।
ভাবতে পারিনা আগের মতন..........সবকিছু এলোমেলো হয়ে যায়।
অনন্ত ঘোর এ থাকতে চাই....
"কুসুমে কুসুমে চরণচিহ্ণ দিয়ে ..........."

শুভেচ্ছা নিরন্তর।

৫. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৫৫
কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: এত সুন্দর করে মানুষ লিখে কিভাবে!

শুভেচ্ছা রইলো আপু
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:১৪

লেখক বলেছেন:
এত সুন্দর করে বললে বৃষ্টি হয় অসময়ে।

শুভকামনা।

৬. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৬:৫৯
আবদুর রাজ্জাক শিপন বলেছেন:

"এক একটা ভোর হয় বুকচাপা নিঃশ্বাসে!
শুন্যের দিকে তাকিয়ে থাকে ক্লান্ত দু'চোখ!
দরজায় কড়া নেড়ে যাওয়া লিলুয়া বাতাস
আলগোছে ঢুকে পড়ে ঘরের ভেতর।"


এই লাইনগুলা, আমরা যারা লিলুয়া বাতাসের মধ্যে থাকি, তাদের জন্য ।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:২৩

লেখক বলেছেন:
তাই হোক।
লিলুয়া বাতাস ছুঁয়ে যাক তাদেরকে যারা চায়/

শুভেচ্ছা শিপন।

৭. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৭:৩৯
শাওন৩৫০৪ বলেছেন: ফুলেরা ঝরে যায় বলেই
সুষমা ছড়ায় প্রতিদিন।

অসাধারন অনুভব আপু...

ঊৎসবের মাতামাতিতে মন বসানোই ভালো।
কে জানে কোনক্ষনে চলে যেতে হয়!


এইরকম কথা সবসময় ভাবায়..।

চমৎকার....
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:২৬

লেখক বলেছেন:
নিজের অস্হিরতাগুলো মাঝে মাঝে এলোমেলো অনুভবে প্রকাশিত হয়।
তা কারো ভালো লাগলো ভাবলে একরকম সুখ হয়........

শুভেচ্ছা শাওন।

২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:২৭

লেখক বলেছেন:
ভালো লাগা ছুঁয়ে গেলো সেলিনা.....
শুভেচ্ছা।

৯. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:০২
""শ্রাবণী"" বলেছেন: খুব গরমে, চৈত্রের সময় মাঝে মাঝে দুপুরে হঠাৎ হঠাৎ একটা ঠান্ডা বাতাশ এসে শরীর জুড়িয়ে যায়...সেটাই হচ্ছে লিলুয়া বাতাশ। আমি এমনটা শুনেছি, সত্যি কিনা জানি না।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:৩৯

লেখক বলেছেন:
মনে হয় তেমনি কিছু....
অনেক ধন্যবাদ শ্রাবণী বলে যাবার জন্য।
লিলুয়া বাতাস শুনলেই কেমন জানি লাগে.....

শুভেচ্ছা।

১০. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:১০
নুশেরা বলেছেন: ছবিটা কবিতার মতোই মায়ামাখা
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৩১

লেখক বলেছেন:
ভাবোতা চোখ বুঁজে একবার...... লিলুয়া বাতাস।
কেমন ছুঁয়ে যায় না?

অনেক ভালো থেকো।
শুভেচ্ছা নুশেরা।

১১. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৮:১৮
মিলটনরহমান বলেছেন: এক একটা ভোর হয় বুকচাপা নিঃশ্বাসে!
শুন্যের দিকে তাকিয়ে থাকে ক্লান্ত দু'চোখ!
দরজায় কড়া নেড়ে যাওয়া লিলুয়া বাতাস
আলগোছে ঢুকে পড়ে ঘরের ভেতর।

পঠিত হলো।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৩২

লেখক বলেছেন:
পড়বার জন্য ধন্যবাদ মিলটন।
শুভকামনা।

১২. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:১৪
অদৃশ্য বলেছেন: সাজি আপু............... লিখা দুটি আমার খুব ভালো লেগেছে। আপনার কবিতার শব্দগুলো কানে বাজছে.......

''আগুন সুখ
ফাগুন নদী হয়ে তাকিয়ে থাকে মোহনায়!
ফুলেরা ঝরে যায় বলেই
সুষমা ছড়ায় প্রতিদিন।''

''বড় একা লাগে !
মানুষ
পাখি
মেঘ
নদী
বৃষ্টি
এবং পাতাদের উড়ে চলায়
অনুভবের সাঁকোতে সূর্যসকাল আসে!''


শুভকামনা............
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৫৩

লেখক বলেছেন:
ওরে নাউম বেয়াই......
মনটা খুব উদাস হয়ে আছে......
আমার এলোমেলোতাকে আশকারা দেয়ার জন্য অনেক ধন্যবাদ.....

অজানা দেশের না জানি কি...এর মত অদৃশ্য হতে ইচ্ছে করে আমারো!
ভালো থেকো।
সবসময়কার শুভকামনা

১৩. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:২৮
জুল ভার্ন বলেছেন: সুন্দর! ব্যাখ্যাতীত সুন্দর!! শব্দ চয়ন এবং কল্পনা প্রিয়তার এক অপুর্ব সমন্বয় কবিতাকে ইতিহাস বানিয়ে ফেলেছে!!!
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০২

লেখক বলেছেন:
এত সুন্দর মন্তব্য.........
কবিতা দুইটাকে পরী বললাম এজন্য যে কেমন আপ্লুত করে রাখলো ভাবনাগুলো........
কি লিখলাম জানিনা.....
শুধু মনে হলো এক একটা শব্দে কেমন করে এমন যাদুময়তা থাকে!....
সারাক্ষন সুর তোলে।

অনেক শুভকামনা ভাইয়া।
দোয়া রইলো।

১৪. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৩৭
নাঈম বলেছেন: সুন্দর ভাবনা..........
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০৩

লেখক বলেছেন:

মোর ভাবনারে কি হাওয়ায় মাতালো
(লিলুয়া বাতাস!)

নাঈম ভালো থেকো।

১৫. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:৪৪
সুবিদ্ বলেছেন: "আহারে কী মিঠা লিলুয়া বাতাস".....
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫২

লেখক বলেছেন:
বলে কি সুবিদ্‌.......লিলুয়া বাতাস মিঠা?
সেই জন্যই কি টানে?

শুভেচ্ছা।

১৬. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:০৮
মুকুল বলেছেন: কে পোড়ায় বেশী?
মানুষ।
প্রকৃতি
নাকি ঘুনপোকারা?
প্রশ্নবোধক হয়ে তাকিয়ে থাকে সময়!


= = =
লাইনগুলো ভাল্লাগছে। আমার আরেকজন প্রিয় লেখক নাজমুল আলবাবের একটা কবিতা "উপসংহার" এর লাইনগুলো মনে পড়ে গেলো। সময় থাকলে পড়ে নিও। শুভেচ্ছা।

Click This Link
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫৭

লেখক বলেছেন:
পড়লাম........
সুন্দর লিখেছেন নাজমুল......

ভালো থেকো মুকুল।
শুভকামনা।

১৭. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১০:৫০
সুমিন শাওন বলেছেন:

লিলুয়া বাতাসেরে প্রাণ, না জুড়ায়, না জুড়ায় রে,,,,,,,,,,,,,,,,,
-----------------------------------------------------------------------

সাজি আপু, কবিতায় লিলুয়া বাতাসের পরশ পেলাম, শ্রদ্ধা!
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৬

লেখক বলেছেন:
সুমিন অনেক ভালো থেকো।
লেখায় থেকো।

অনেক শুভেচ্ছা।

১৮. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৩
কালপুরুষ বলেছেন: খুব ভাল লাগলো। তোমার কবিতা নিয়ে বলার মতো নতুন কিছু নেই। ভাললাগা জানিয়ে গেলাম।

ভাল থেকো। শুভ কামনা রইলো।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:১৩

লেখক বলেছেন:
সবসময় ঊৎসাহিত করবার জন্য ধন্যবাদ....।
অনেক ভালো থাকবেন।
শুভকামনা।

১৯. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৪
রাজর্ষী বলেছেন: কবিতাটি পড়ে ভালো লাগলো।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:১৪

লেখক বলেছেন:
ধন্যবাদ রাজর্ষি....
শুভকামনা.....।

২০. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:০৫
এ.টি.এম.মোস্তফা কামাল বলেছেন: ভালো লাগায় মন কেমন হয়ে আছে !
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৩৪

লেখক বলেছেন:
ভালো থাকবেন ....
শুভেচ্ছা।

২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৪১

লেখক বলেছেন:
ধন্যবাদ রাকিব.......পড়বার জন্য।
শুভেচ্ছা।

২২. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:২৯
কাব্য বলেছেন:
"বুকের মধ্যে কড়া নাড়ে লিলুয়া বাতাস।"

:):):)
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৪৩

লেখক বলেছেন:
সবসময় ভালো থেকো।
হাসি আনন্দে থেকো....কাব্য।

২৩. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৩৬
আশাবাদী মানুষ বলেছেন: ছবি এবং কবিতা দু'টোই ভাল লাগল।

ছবিটা চোখ জুড়িয়েছে আর কবিতায় মন।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৪৯

লেখক বলেছেন:
মন্তব্যে মন জুড়ালো...
শুভেচ্ছা আশাবাদী মানুষ.......ভালো থাকবেন।

২৪. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৪৬
তাজা কলম বলেছেন: কে পোড়ায় বেশী?
মানুষ।
প্রকৃতি
নাকি ঘুনপোকারা?
প্রশ্নবোধক হয়ে তাকিয়ে থাকে সময়!

+++++++++++++++++ ভাল লাগলো খুব।
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫৯

লেখক বলেছেন:
ধন্যবাদ তাজা কলম।
অনেক ভালো থাকবেন.....।

২৫. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সকাল ১১:৫১
পাথুরে বলেছেন:

ঘুনপোকাদের আনন্দখেলায় প্রতিদিন ধ্বংস হয় কত অভিজাত সম্প্রদায়!
--------------------------
আপু, এবারের দু'টো কবিতা অন্যরকম ভাবের।
ভালো আছেন তো?

অসাধারণ লেগেছে......
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:২০

লেখক বলেছেন:
এই তো আছি........
চলছে জীবন............

কবিতা কি হলো কে জানে!
কিছু কবিতা লেখার আগে এবং পরে একই রকম বোধ খেলা করে।
সেটা আছে এখনো........

শুভেচ্ছা পাথুরে।
লেখা চলুক।

২৬. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৪০
শ।মসীর বলেছেন: ফুলেরা ঝরে যায় বলেই
সুষমা ছড়ায় প্রতিদিন।
--------------------------------------হয়ত তাই :(:(
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৪২

লেখক বলেছেন:
হয়তো তাই।

শুভেচ্ছা শামসীর।

২৭. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৪৮
আবু সালেহ বলেছেন:
উষ্ণ অপেক্ষার বসতিতে হৃদয়ের অন্তরীক্ষে রক্তপাত হয়।
"লিলুয়া বাতাসে প্রান না জুড়ায় না জুড়ায় রে......"

এখানে আটকে থাকলাম কিছুক্ষন.......................

ফুলেরা ঝরে যায় বলেই
সুষমা ছড়ায় প্রতিদিন।
...................ঠিক তাই...
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৪৩

লেখক বলেছেন:
ভালো থাকবেন সালেহ
"লিলুয়া বাতাসে প্রান না জুড়ায় না জুড়ায় রে......"
এই গানটাই কারন।
এই কবিতা ভাবনার।
শুভেচ্ছা।

২৮. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:৪৭
অপ্‌সরা বলেছেন: আপুনি কবিতার শিরোনামটা পড়ে চোখের সামনে দুজন দুঃখীপরীর ছবি ভেসে উঠলো!
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০৪

লেখক বলেছেন:
২ টা কবিতা ২টা পরী।
পরীরা তো সুখী হয়!
দুঃখ ওদের ছোঁয়না.............
যারা অন্যকে সুখী করে তাদের মত সুখী কে আর হতে পারে অপ্‌সরা?

ভালো থেকো।
শুভকামনা

২৯. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৩৮
সাইফুর বলেছেন: পড়ে ভালো লাগছে
২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৯:০৫

লেখক বলেছেন:
কাছিমরে কাছিম.............অনেক ভালো থাকো।
শুভেচ্ছা ।

৩০. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ৮:৪৬
সহেলী বলেছেন: কাকে যে কার মনে পড়ে!
কে যে কাকে ভোলায় সারাবেলা!
কার চোখে যে জলপ্রপাত ভাসে!.............
কেন লেখ এসব ? জানলে আসতাম না ; এসে যখন পড়েছি দায় আমার !
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২২

লেখক বলেছেন:
কেনো শুধু অভিযোগ করো?
না এসে থাকতে পারবা নাতো!
মন খারাপ মেঘ ঘুরছে আমার মাথার উপর ও।
বৃষ্টি নামলে সব ঠিক হয়ে যাবে....সেই আশাতেই

শুভেচ্ছা নাও।

৩১. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৪৮
মুক্তি মণ্ডল বলেছেন: টলটলে জলের মত কবিতা..ভাল লাগলো।
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২৫

লেখক বলেছেন:
কি যে বলেন কবি...
ভাবনার এলোমেলোতায় বসবাস।

শুভেচ্ছা।

৩২. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১০:৫০
রথে চেপে এলাম বলেছেন: খুব সুন্দর আপু। :)
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৫৪

লেখক বলেছেন:
ধন্যবাদ...
শুভেচ্ছা রইলো।

৩৩. ২৯ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১১:৪০
সুরঞ্জনা বলেছেন: বুকের ভিতর উথাল পাথাল লিলুয়া বাতাস.........
নির্জন প্রান্তরে প্রান জুড়ানো হঠাৎ এক ঝলক
বাতাস কেই লিলুয়া বাতাস বলে জানি......

তোমার লেখা পড়ে সেই লিলুয়া বাতাস আমায়
ছুয়ে গেল।
খুব ভাল লাগল সাজিমনি।
প্রিয়তে না রেখে পারলাম না।
ভালো থেকো।
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৫৬

লেখক বলেছেন:
তুমি যতবার ডাকো।
যতবার ঘুরে ঘুরে যাও.....লিলুয়া বাতাস ছুঁয়ে যায় আমাকে।

অনেক ভালো থেকো।
শুভেচ্ছা রইলো।

৩৪. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:২৮
সবাক বলেছেন:
আগুন সুখ
ফাগুন নদী
লিলুয়া বাতাস





আপুরে..... আমি মুগ্ধ।


=========>> আমারে কি ভুইলা গেলা?
৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ২:০০

লেখক বলেছেন:
ভুলে যাওয়া অসুখটা এখনো হয়নি
.......শুভকামনা রইলো।

৩৫. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ রাত ১:৩১
অনন্ত দিগন্ত বলেছেন:
মানুষ
পাখি
মেঘ
নদী
বৃষ্টি
এবং পাতাদের উড়ে চলায়
অনুভবের সাঁকোতে সূর্যসকাল আসে!

সেই কবে থেকে বসে আছি এমনই এক সকালের প্রত্যাশায় ...
০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ৮:৫৬

লেখক বলেছেন:
আসবে অনন্ত....
যারা ভাবতে জানে ,তাদের অনুভবে বৃষ্টি ঝরে।

শুভকামনা,অনেক ভালো থেকো।

৩৬. ৩০ শে সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১:৩৪
সহেলী বলেছেন: আমার তো আর মন খারাপ নেই ! মাঝে মেঝে মনে হয় কিছু কথা !
আমার মত সুখি আর কে আছে ?
কখনো কখনো তুমি এমন সব কথা লিখে ফেল চমকে যাই !
দোষটা কার ? তোমার ?
আমার ?
নাকি ভাগ্যবিধাতার !
০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ৯:০৩

লেখক বলেছেন:
"আমার মত সুখি আর কে আছে ?
আয় সখী আয় আমার কাছে।
সুখী হৃদয়ের সুখের গান শিনিয়ে তোদের জুড়াবে প্রান।"

ভালো থেকো সহেলী।
"নিশিদিন ভরসা রাখিস হবেই হবে
ওরে মন হবেই হবে".........সেই রবী ঠাকুর সব বলে গেছেন।
আমরা শুধু ভাবতেই জানি।
লিখতে বসলে তিনি সবখানে ঘুরে বেড়ান।

বিধাতা মানুষকে এত ভালোবেসে সৃষ্টি করেছেন।
আমাদের অপাগতায় তাঁকে দোষ দিয়ে লাভ কি?

তোমার লেখার অপেক্ষায় আছি।
শুভেচ্ছা।

৩৭. ০১ লা অক্টোবর, ২০০৯ রাত ৩:২৬
juddhobaaj বলেছেন: ঊৎসবের মাতামাতিতে মন বসানোই ভালো।
কে জানে কোনক্ষনে চলে যেতে হয়!
ঘুনপোকাদের আনন্দখেলায় প্রতিদিন ধ্বংস হয় কত অভিজাত সম্প্রদায়!
...কি সহজে বলে গেলে কঠিন সত্য এক!!!


কাকে যে কার মনে পড়ে!
কে যে কাকে ভোলায় সারাবেলা!
কার চোখে যে জলপ্রপাত ভাসে!


মানুষ
পাখি
মেঘ
নদী
বৃষ্টি


.........সব কিছুই একা খুব।তাই না,আপু?

ভালো থেকো মন খারাপের রাতে।
০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ১০:০২

লেখক বলেছেন:
একা কে নয়?
একা আসা,একা ভাসা,একা চলে যাওয়া...
মাঝে সবটুকু মায়া।

শুভেচ্ছা থাকলো।


৩৮. ০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ৯:০৩
পারভেজ বলেছেন: বেশ ঘোর ঘোর মাখানো শব্দগুলিতে।
"লেবুপাতা গন্ধ নিয়ে
তার ভোর হয়!"
এই ভোরটুকু মন্দ নয় :)
০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ১০:০৪

লেখক বলেছেন:
কেমন আছেন পারভেজ?
শরীর ভালো আশাকরি।
শুভেচ্ছা।

৩৯. ০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ৯:১৯
আলী আরাফাত শান্ত বলেছেন: লিলুয়া বাতাস মানে বারী সিদিক্কী বলছিলো যে বাতাস লীলা করতে করতে আসে বা মায়াবী স্বর্গীয় বাতাস যা মনে প্রশান্তি আনে

ভালো লাগা
শুভেচ্ছা
ভালো থাকেন আপু!
০১ লা অক্টোবর, ২০০৯ সকাল ১০:১৯

লেখক বলেছেন:
ধন্যবাদ শান্ত।

তুমিও অনেক ভালো থেকো।
শুভকামনা।

৪০. ০১ লা অক্টোবর, ২০০৯ বিকাল ৩:১৫
রেটিং বলেছেন:
কে পোড়ায় বেশী?
মানুষ।
প্রকৃতি
নাকি ঘুনপোকারা?
প্রশ্নবোধক হয়ে তাকিয়ে থাকে সময়

আপনের লেখার মাঝে অদ্ভুত একটা আচ্ছন্ন হবার ভাব থাকে যেটা আমার সবচেয়ে ভাল লাগে! অনেক ভাল লাগে!

০১ লা অক্টোবর, ২০০৯ রাত ৯:০২

লেখক বলেছেন:
অনেক ভালো লাগে তোমাদেরকে ব্লগে দেখলে।
আসিফ,বাপ্পী ওদেরকেতো দেখিই না।

শুভেচ্ছা নাও।

৪১. ০১ লা অক্টোবর, ২০০৯ রাত ৯:০৯
একরামুল হক শামীম বলেছেন:
কে পোড়ায় বেশী?
মানুষ।
প্রকৃতি
নাকি ঘুনপোকারা?
প্রশ্নবোধক হয়ে তাকিয়ে থাকে সময়!

মানুষ আর বাস্তবতা

শুভকামনা রইলো আপু।
০১ লা অক্টোবর, ২০০৯ রাত ৯:৩০

লেখক বলেছেন:
ভালো থেকো শামীম।
শুভকামনা।

৪২. ০২ রা অক্টোবর, ২০০৯ রাত ২:৫৫
মমমম১২ বলেছেন: লেবু পাতার গন্ধে ভোর

সুন্দর
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৯

লেখক বলেছেন:
ভালো থেকো মম।
শুভকামনা

৪৩. ০২ রা অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫৫
ভিজামন বলেছেন: কে পোড়ায় বেশী?
মানুষ।
প্রকৃতি
নাকি ঘুনপোকারা






বেশ....
ভাল লাগল ।
০২ রা অক্টোবর, ২০০৯ রাত ১০:৫৯

লেখক বলেছেন:
ধন্যবাদ ........
শুভেচ্ছা।

৪৪. ০৩ রা অক্টোবর, ২০০৯ ভোর ৬:১১
সাদা কালো এবং ধূসর বলেছেন:
ঘুনপোকাদের আনন্দখেলায় প্রতিদিন ধ্বংস হয় কত অভিজাত সম্প্রদায়!

শিরোনাম দেখেই পড়তে আসিনি। শব্দ বাতিক । দুটো লেখার মধ্যেই ঐ শব্দ।

দ্বিতীয় কবিতা এসে বুঝলাম এবার ঐ বাতিকটা চলে যাবে কারন ব্যবহারটা অনুভূতির মধ্যে ঢুকতে চাচ্ছে। একবারে আর বেশি না। পরে আবার । হা হা হা হা হা
০৩ রা অক্টোবর, ২০০৯ সকাল ১০:৫০

লেখক বলেছেন:

শব্দটা কি ভালো লাগেনি?
ঠিক বুঝলাম না।

পড়বার জন্য ধন্যবাদ।
শুভকামনা।

৪৫. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ বিকাল ৩:৪৬
অনাহূত বলেছেন: কার চোখে যে জলপ্রপাত ভাসে‌!
এ রকম আরো কিছু, যেমন- মেঘ, বৃষ্টি, মানুষ, অন্ধকার.........ঁ

আপনার পূর্বের নায়াগ্রা ভ্রমনের সাথে সম্পর্কিত, যা আসলে বুঝতে শিখায় মানুষের ভাবনার গন্ডি। হা হা।

কেমন আছেন আপু?
কবিতাটা ঠিক আপনার লিখার মতই হয়েছে।
ভালো লাগলো।
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১১:১৯

লেখক বলেছেন:
ভালো আছি।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

শুভকামনা রইলো।

৪৬. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১১:৩৯
আকাশ অম্বর বলেছেন: চমৎকার। ভালো লাগলো, আপু।

'লিলুয়া বাতাস' শব্দটা কি 'লিলিথ' নামক মায়াবী নারীর 'মাদকতা-সম্পর্কীয় বাতাস'?
০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১১:৪৫

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ আকাশ।
আমি ঠিক জানিনা।
মন্তব্যে অনেকে বলেছে নানানভাবে।

যাইহোক না কেনো খুব ভাবালো কটাদিন.....এখনো ভাবায়/
শুভেচ্ছা রইলো।

৪৭. ০৪ ঠা অক্টোবর, ২০০৯ রাত ১১:৪৯
চিটি (হামিদা রহমান) বলেছেন: কে পোড়ায় বেশী?
মানুষ।
প্রকৃতি
নাকি ঘুনপোকারা?

--ভাবনায় ফেলে দিলা কবি। কেমন আছো?
০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:২০

লেখক বলেছেন:
আছি চিটি।
জীবন যে রকম.....

ভাবনায় দুলে দুলে জীবন এগোয়।
তবু তো ভালো ভাবতে জানি।
শুভেচ্ছা চিটি।
ভালো থেকো ব্যস্ততায়।

৪৮. ০৫ ই অক্টোবর, ২০০৯ সন্ধ্যা ৬:১২
ভাঙ্গন বলেছেন: আসসালামু আলাইকুম!
.............
ভাঙ্গন ভাল আছে আপি!
ইকটুশ খানি ব্যস্ত আর কি!
আপনিও ভাল থাকুন!
...............
কপাটের আড়ালে নির্ঘুম সময়!
০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ৮:২১

লেখক বলেছেন:
ওয়ালাইকুম আস্‌সালাম্‌।

ব্যস্ততায় ভালো থেকো।
শুভেচ্ছা।

৪৯. ০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১০:৩৭
তারার হাসি বলেছেন:
মানুষ
পাখি
মেঘ
নদী
বৃষ্টি
এই ভাল লাগাগুলি তোমার লেখায় আগেও এসেছে, এজন্যই এতটা ভালবাসি...
০৫ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:১২

লেখক বলেছেন:
ভালোবাসা ছুঁয়ে যায়।
অনেক ভালো থেকো ।
ভালোবাসা।

৫০. ১১ ই অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৯
হিমালয়৭৭৭ বলেছেন: এক
মানুষ আর ঘুণপোকাকে মুখোমুখি দাঁড় করিয়ে দেয়া হচ্ছে দুটো এলিমেন্ট হিসেবে, যারা কারণ হতে পারে যন্ত্রণার.......তাতে ঘুণপোকার চেয়ে মানুষেরর সক্রিয়তাই বেশি, কিন্তু দুয়ের সঙ্গে যখন লিলুয়া বাতাস যুক্ত হয়, তখন দৃশ্যপটে মানুষ নয়, ঘুণপোকা নয়; কেবল লিলুয়া বাতাসই জুড়ে থাকে.....এই জুড়ে থাকার মাঝেই না জুড়ানোর আক্ষেপ........

দুই
অনুভবের সাকোতে সূর্যসকাল আসছে, কিন্তু ভোর হচ্ছে দীর্ঘশ্বাস নিয়ে........লিলুয়া বাতাস জানেনা সেই বাতাসের মধ্যে কী ছিল.....কিছু একটা তো ছিলই........
১২ ই অক্টোবর, ২০০৯ সকাল ১১:৪১

লেখক বলেছেন:
দুই
অনুভবের সাকোতে সূর্যসকাল আসছে, কিন্তু ভোর হচ্ছে দীর্ঘশ্বাস নিয়ে........লিলুয়া বাতাস জানেনা সেই বাতাসের মধ্যে কী ছিল.....কিছু একটা তো ছিলই........

খুব ভালো লাগলো তোমার পর্যবেক্ষন।
অনেক ভালো থেকো হিমু।
আশীষ রইলো।

৫১. ১৩ ই অক্টোবর, ২০০৯ বিকাল ৫:৩৩
বোহেমিয়ান কথকতা বলেছেন: এবং পাতাদের উড়ে চলায়
অনুভবের সাঁকোতে সূর্যসকাল আসে!
পাতা দেখছি আপুর খুব প্রিয় । :D
সুন্দর কবিতা
০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:১২

লেখক বলেছেন:
:)
খুব প্রিয়। পাতাবাহার শুভেচ্ছা বাপ্পি।

৫২. ০৪ ঠা নভেম্বর, ২০০৯ বিকাল ৫:১৭
সাদা কালো এবং ধূসর বলেছেন: ভেঙ্গেই বলি 8-| আগে ভালো লাগতো না, হুমমম এখন লাগে আরকি :D
০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:১৪

লেখক বলেছেন:
ও আচ্ছা।বুঝলাম।
শুভকামনা

০৫ ই নভেম্বর, ২০০৯ রাত ১০:১৫

লেখক বলেছেন:
অনেক ধন্যবাদ।
শুভকামনা শ্রাবনের ফুল।

৫৪. ১৭ ই নভেম্বর, ২০০৯ রাত ২:৪২
ফজল বলেছেন: আপনি অনেক ভাল লেখেন। তবে আমি আগের মত নেই বলে মিস করছি। মাঝে সাঝে এসে পড়া হয়, স্বল্প সময়।
৫৬. ১৪ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:৪৫
মরুর পাখি বলেছেন: কাকে যে কার মনে পড়ে! কে যে কাকে ভোলায় সারাবেলা! কার চোখে যে জলপ্রপাত ভাসে! উষ্ণ অপেক্ষার বসতিতে হৃদয়ের অন্তরীক্ষে রক্তপাত হয়।

কেমন যেন একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে।
ভাল থাকবেন আপু।
১৭ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:৪৭

লেখক বলেছেন:
এত পুরাতন লেখায় ঘুরে যাবার জন্য ধন্যবাদ মরুর পাখি..........

ভালো থাকা হোক।
শুভেচ্ছা.........................

৫৭. ১৭ ই এপ্রিল, ২০১১ সকাল ১১:৫০
পটল বলেছেন: কে পোড়ায় বেশী?
মানুষ।
প্রকৃতি
নাকি ঘুনপোকারা?
প্রশ্নবোধক হয়ে তাকিয়ে থাকে সময়!!


মানুষ

 

মোট সময় লেগেছে ১.৩৫৩৫ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
shazi১৯এট জিমেইল ডট কম


আমার এই পথ-চাওয়াতেই আনন্দ।
খেলে যায় রৌদ্র ছায়া,বর্ষা আসে বসন্ত।
কারা এই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে,
খুশী রই...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই