somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রাখাল শুধু তুমি না থাকলেই এমন হয়........

১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাখাল শুধু তুমি না থাকলেই এমন হয়।
কিচ্ছু ভালো লাগেনা আজো।
তুমি যত দুরে যাচ্ছিলে কাল।
ততই তোমার কাছে হচ্ছিলাম আমি।
পথের দু'ধারের গাছগুলোর দিকে তাকিয়ে
আমাকে তোমার মনে পড়ছিলো ভীষন।

৪১০ নং এক্সিটটার কাছে থামবে বলেছিলে।
একটা কফি শপে ঢুকে একটা মিডিয়াম ডবল্‌ ডবল্‌।
এরপর দুরের জানালার কাছের গিয়ে বসলে।

কানের কাছে তখনো কথা বলছি আমি।
বললে দুরে গাছগুলো কেমন বর্ণার্লী হয়ে আছে।
লাল ম্যাপেল অনেক সেখানে।
বললে ,"তুমি এলে কত ভালো হতো।
একটা স্মল কফি নিতাম চিনি ছাড়া তোমার জন্য।"
বললে সামনে বসা এক যুগলের কথা।
দুজনেরই বয়স আশির উপরে।
হাতে হাত রেখে কথা বলছেন আর কফিতে সময়।
বললে একদিন আমরাও আশি হবো,নব্বই হবো একশো হবো।
আমি বললাম ,হতেই হবে............একশো বছর।

তোমার দীর্ঘ পথযাত্রায় অনেকবার কথা হলো।
গাড়ীর স্পিডোমিটার এর কাঁটা কখন কত তাও জেনেছিলাম আমি।
এমনকি সিডিতে কখন কি গান।
নুসরাত ফতেহ আলী খানের সেই বিখ্যাত সেই গজল
বার বার ঘুরিয়ে ফিরিয়ে শুনছিলে।

মনে পরে অনেক বছর আগে ছুটিতে বাড়ি যেতাম যখন।
তুমি ক্যাসেট ভরে কত কথা বলে দিতে।
সারাপথ ওয়াকম্যানের হেডফোনে সেই কথাগুলো
আমাকে ভুলিয়ে দিতো তোমাকে ছেড়ে দুরে যাবার দুঃখ।

আমিও ক্যাসেটের ফিতায় ভরে দিতাম গাওয়া গান যত।
তখন কত আকাশ ,পাতাল কথা ছিলো আমাদের।
প্রিয় বই,প্রিয় কবিতা,প্রিয় সব কিছুই থাকতো।
এমনকি জানালার পাশের সেই গাছগুলো।
আর বারান্দায় লুটোপুটি খাওয়া চড়ুইগুলোও।

কাল রাতে অনেকদিন পর আবৃত্তি করলাম।
আমার সেই বৃষ্টিতে কবিতাটা।
কেমন এক অনুভূতির খেলা হচ্ছিল হৃদয়ে।
কিছুই ভোলে না মানুষ জানো? শুধু ভুলে থাকে।

ভাবোতো মানুষ আমরা কত বিচিত্র রকম জীবন যাপন করি।
কিছু শব্দ,কিছু অনুভব সাজিয়ে মালা গাঁথি
কৈশোরের শিউলী ফুলের মতন।

আজ সকালে তোমাকে খুব বলতে ইচ্ছে করছিলো কিছু কথা।
প্রিয় কবির মত করে....
"কাল রাতের বেলা গান এলো মোর মনে
তখন তুমি ছিলে না মোর সনে।"
অথবা
"তুমি একটু কেবল বসতে দিও কাছে।
আমায় শুধু ক্ষনেক তরে।"
তোমার হিংসুটে চেহারাটা দেখতে পাচ্ছিলাম।
অথচ জানো রাখাল যাকে তুমি ঈর্ষা করো
যাকে তুমি বুড়ো বলে গালি দাও।
সেই কেমন করে কাছে এসে দাঁড়ায়
আমার একলা সময়ে ।
সে না বললে আমি কি বলতে জানতাম তাঁর মত করে?
........"তোমায় নতুন করে পাব ব'লে হারাই ক্ষণে- ক্ষণ।"
সর্বশেষ এডিট : ১৩ ই অক্টোবর, ২০০৯ রাত ১১:৩১
৬৭টি মন্তব্য ৬৬টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×