somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামহোয়ার ইন ব্লগের জানালায় কেটে গেলো দুই বছর..............

২৩ শে অক্টোবর, ২০০৯ রাত ১১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেখতে দেখতে সামহোয়ার ব্লগে হাঁটিহাঁটি পা করে দু'বছর পার করে দিলাম।এক বছর পূর্তিতে একটা লেখা লিখে রেখেছিলাম। কেমন অলসতায় দেয়া হলো না।এবার ও লিখি লিখি করে সময় পার হয়ে গেলো।
নিজেকেই কিছু প্রশ্ন এমন ব্লগীয় জীবনের দু'বছর পূর্তিতে।
ব্লগে লেখালেখি শুরু করার আগে কেমন ছিলো লেখার বিষয়টা?সবসময় কিছু না কিছু লেখা হতো।
ডাইরীর পাতায় যাপিত জীবনের নানান ঘটনাবলী এবং কবিতা......মাঝে মাঝে কিছু পত্রিকায় ছাপানো।বেশীর ভাগই মন্ট্রিয়লে থাকা মামুন ভাই এর(মামুনর রশীদ,অসম্ভব ভালো একজন কবি এবং গদ্য লেখক ও বটে) প্রেরণায়।কিছু দিন লেখা না দিলে মামুন ভাই ফোন করে আক্ষেপ করে বলতেন,"সাজি কি সুন্দর একটা বাসায় থাকো, ১৯ তলার বেলকোনিতে দাড়ালে কি সুন্দর আকাশে দেখা যায়।কেমন করে পারছো কবিতা না লিখে থাকতে?"
ঝাপাসা হয়ে যেতো চোখ। আসলেই তো যেই আকাশ আমাকে প্রতিদিন নানান বোধে আলো করে দেয়।ভাবনাবিলাসী আমি ঘুরে বেড়াই ।আবার হয়তো লেখা হতো। আর পাশের মানুষ ,লেখালেখি না করলেই যে গুনগুন শুরু করে আজো । আমার নোটবুকের সব লেখার প্রথম পাঠক যে।তার কথা তো বলতেই হয়! এছাড়া পারিবারিক কিছু আড্ডায় কবিতা হতো।
কেমন করে ব্লগে এলাম?
অক্টোবর '২০০৭ এর শুরুতে একদিন বন্ধু লালদরজার বাসায় গেছি। কথা হচ্ছে ,আড্ডার ফাঁকে দেখি ওর কমপিউটার এ চোখ।বললো সাইন ইন করে ফেল।দারুণ এক জায়গা। এর বেশ আগে সম্ভবতঃ ২০০৬ এ কবিতা ডট ডব্লিউ এস এ লিখতাম কিছুদিন..বাংলা টাইপ না জানায় ইংরেজীতে দিতে হতো কবিতা।খুব বেশীদিন লেখা হয়নি সেখানে।যদিও খুব ভালো লাগতো মুক্তমঞ্চের কবিতা গুলো।
সাইন ইন করবার আগে বেশ কিছুদিন পড়লাম শুধু।অভ্যস্ত হলাম ব্লগীয় আব হাওয়ায়।এর পর একদিন এখানেই বাড়ি বানালাম। নভেম্বর তিন এ" বৃষ্টিতে "কবিতা দিয়ে লেখা শুরু।
কেমন কাটলো দিনগুলো?
ব্যক্তিগত ভাবে যে কোন ঝামেলা এড়িয়ে চলতে পছন্দ করি আমি। অনেক আগে থেকে হোষ্টেলে থাকাতে নানান রকম মানুষ দেখেছি আমি। একটা রুমে পাঁচজন থাকতাম আমরা।ভিন্ন ভিন্ন অঞ্চলের পাঁচজন। ভিন্ন পারিবারিক আবহ থেকে আসা। ওখান থেকেই শুরু।
সেই কলেজ জীবন থেকেই নানান বয়সী মানুষের সাথে মিশতে শেখা। খুব কাছে থেকে দেখা তাদের আচরণ। প্রথম প্রথম অসুবিধা হতো। আস্তে আস্তে বুঝতে শিখলাম। বাবা মা ভাই বোনের অনুপস্থিতিতে তাদের সাথে চলতে শিখলাম। সবার ব্যক্তিত্ব আলাদা। নিজেই কোন এক মন্ত্রবলে সবার সাথে মিলেমিশে থাকার একটা কৌশল শিখে গেলাম। এক সময় দেখলাম সম মানসিকতা সম্পন্ন মানুষের সাথেই বন্ধুত্ব হচ্ছে।চলছি হয়তো অনেকের সাথেই। কিন্তু বন্ধুত্বের বেলায় কেমন করে তাদের সাথেই বন্ধুত্ব হচ্ছে যাদের সাথে মনের যোগাযোগটা ভালো হচ্ছে।
যাই হোক ,ব্লগে লিখতে এসেই ঠিক তেমনি হলো। ভার্চুয়াল পৃথিবী।এক একটা নিকের আড়ালে বসে আছে কিছু মানুষ যাদের শুধু লেখাতেই চিনতে হয়।বেশ কঠিন কিন্তু!
প্রথমে শুধু কবিতা পড়তাম। যারা ব্লগে আসতো তাদের ব্লগে যেতাম।
পরিধি বাড়তে লাগলো। দুই বছর আগে ব্লগে এখনকার মত এত ব্লগার ছিলোনা। এখন অনলাইনে আছেন এর তালিকায় এত নাম আগে দেখা হতো না। আমার বিকালে বা সন্ধ্যায় বসতাম। বাংলাদেশ এ থাকা রাত জাগা কিছু ব্লগার লিখতো। আর লিখতো দেশের বাইরে থাকা অনেক গুলো নিক।
রাজনীতি বা ধর্মীয় পোষ্ট বাদে সব পোষ্টেই কমেন্ট পড়তাম.....কারন ঘরের আড্ডাতেই দেখেছি এই বিষয়গুলো নিয়ে তর্ক করলে সেটা অনেক দুর পর্যন্ত গড়ায়। রাগের মাথায় একজন অন্যজনকে নানানভাবে ছোট করতে যায়....
আমি মনে করি ধর্মীয় এবং রাজনৈতিক মূল্যবোধ যার যার নিজস্ব।

গত ফেব্রুয়ারীতে দেশে গিয়েছিলাম। বইমেলায় বের হলো আমার প্রথম বই..."এক জোছনায় তুমি আর আমি।"বইমেলার সেই ৮/১০ টা দিনে কত ব্লগার এর সাথে দেখা হলো। কি ভালো যে লেগেছিলো আমার।" ফিরে দেখা বইমেলা '২০০৯ " নামে একটা লেখা লিখছি। সময় করে দেবো।
দিন যেতে থাকলো। প্রতিদিন অনেক ব্যস্ততায় ওএকটুক্ষনের জন্য হলেও এই ব্লগ জানালায় চোখ রাখা।
কত নিক দেখিনা......খুব মন খারাপ লাগে।
প্রার্থনা করি সবাই যে যেখানে থাকুক যেনো ভালো থাকে। আনন্দে থাকে।সুস্থ থাকে।

যে ব্লগে লিখতেন মাহবুব মাতিন এর প্রতিভাবান মানুষ.....কত অসময়ে চলে গেলেন তিনি।চলে গেছেন শ্রদ্ধেয় জুবায়ের ভাই।
মানুষের জীবনে এই মৃত্যুটাই অমোঘ............প্রতিদিন এগিয়ে চলছি আমরা সেই পরিণতির দিকে।
যাদের মন্তব্য পেয়ে উত্তর লিখতে বসি....
যাদের কারো কারো সাথে কথাও হয়.....
কদিন ব্লগে না এলে যারা এসে খোঁজ নিয়ে যায়......
সবাইকে আমার শুভকামনা জানাই..........
অনেক বছর হয়ে গেলো দেশ ছেড়ে আমার পরবাসী জীবন। এই ব্লগের কারণে এই যে লেখালেখি। এই যে কত মানুষের সাথে যোগাযোগ। মন খারাপ যখন হয় খুব প্রিয় মায়ের জন্য, আত্মীয় বন্ধুদের জন্য.....এখানে এসে বসি।এখানে আসলে কিছুক্ষনের জন্য হলেও সব ভুলে যাই।
শুভেচ্ছা সবার জন্য।
সামহোয়ার ইন এর জানালায় চোখ রাখা সবার মঙ্গল কামনা করছি।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০০৯ সকাল ৮:৪৫
১০২টি মন্তব্য ১০০টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×