একদিন সূর্যাস্তের ক্ষনে
সমুদ্রে নেমেছিল ঝড়।
ঝিনুকরা সব ঝড়ের উল্লাসে
ভেঙেচুড়ে হলো একাকার!
বালুচরে পায়ের চিহ্ন যত
হারিয়ে গেলো স্রোতে!
রাত নেমে এলো যখন ঝাউবনে।
অন্ধকারে পথ খুঁজে ফেরে
পথ হারানো বুনো হাসের দল।
পাখীদের করুন সুরে
বনে মাতন লাগে।
দুরে ঝড় শেষে শ্রান্ত সমুদ্র জাগে!
ভোর হয়ে আসে যখন।
বালিয়াড়ি ধরে এগিয়ে চলে মানুষের দল।
কারা ছিলো!
কারা নেই !
হাহাকারে জ্বলতে থাকে সূর্যসকাল!
ওরা তো
সেই হঠাৎ ঝড়ে হারিয়ে গেলো!
চৈতালী আর সুমন্ত।
সমুদ্রে জোছনা দেখবো বলে বসে ছিলো বালিয়াড়িতে।
লাল আকাশ দেখে ওরা জানেনিতো ঝড় হবে!
সমু্দ্র নেয়না কিছু ।
ফিরিয়ে দেয় সব।
শুধু ওদের ফেরা হয়না আর!
ওদের ঘননিঃশ্বাসে বাতাস ভারী হতে থাকে।
ওরা কি এরপর কোনদিন গাংচিল হবে?
ভোরের আকাশে সূর্য হাসবে যখন!
ছবিসুত্র:
Click This Link
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ৮:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


