নদীর জলে শুশুক দেখেছিলো নায়ের মাঝি নিতাই।
মাঝি এ গাঙে যায়।
ও গাঙে যায়।
শুশুকের চোখ দুটো ওকে তাড়া করে বেড়ায়।
বাবা বলেন ," কাল হয়েছো গো।কাল।
শুশুকের চোখ দেখলে মাথায় গোলমাল হয়।
শরীরে রোগ বালাই হয়।"
আহারে হাসিখুশি
মন ভালো নিতাই মাঝি।
কত বদ্যি ,কত কবিরাজ।
কত নিশিগন্ধ্যার শেকড় বাকড় বেটে খাওয়া।
মা বলেন ,"মায়া গো মায়া।
মায়াবতী শুশুকের চোখের মায়া।"
বেহুশ নিতাই একা পড়ে থাকে.....
নদীর পানিতে ঝলমল করে জোছনা।
"ও মাঝি।
নিতাই মাঝি ।
ও পাড়ে যাবা না?"
জ্বরের ঘোরে লাল চোখ নিতাই চোখ মেলে.......
চোখের সামনে সাদা শাড়িতে ও পাড়ার অকাল বিধবা ময়নারানী।
নিতাই মাঝি অবাক তাকায়!
শুশুকের মত দুই চোখ নিয়ে তাকিয়ে থাকে ময়না রানী।
নিতাই মাঝি মাঝ নদীতে নৌকা থামায়।
আকাশের চাঁদ।
নদীতে উথাল পাথাল জোছনা........
ময়নারানী গুনগুন করে গান গায়,
"ও মালিক!
আমার চোখে শুশুক বাঁধেঘর।"
নিতাই মাঝি বৈঠা ফেলে দেয়......
পাগল নিতাই আর শুশুক এর চোখ দেখে না।
শুধু ময়না রানীর দুই চোখ দেখে।
বড় মায়াবতী সেই চোখ
ছবির লিন্ক:
Click This Link
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ১২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



