উথাল পাথাল ঢেউ এর বাহারে ভেসে আসে খেয়ালী সময়।
চমকে তাকাই!
পরম অনুভবে সুরভিত আকাংখাকে ছুঁবো বলে তুমি আমি শুণ্যে চেয়ে রই।
অতি সাধারন সর্ষে ফুলের মতন হলুদ ফুলের দেশ।
পঞ্জিকাপাতায় জীবনের আঁকাবাঁকা পথ আঁকা। ।
নিঃশ্বাসের ভাঁজেভাঁজে জেগে উঠে তারা।
সুকল্যাণ হেমন্তের কাল এলে
বাতাসে কারো কারো জন্য অপেক্ষার তীব্র ঘ্রাণ জাগে।
উতল হবার জন্যে যখন ভালোবাসা পাঁচমেশালী সুখের উপমা হয়ে
জেগে রয় ঠোঁটের কাঁপনে।
ইচ্ছার মোহন বাতাসে তখন শুধু নিঃশ্বাসের মহুয়া, চাঁপা ভোর!
যে আগুন ছুতে হলে ভস্ম হতে হয়।
যেই সুখ ছুঁতে যাবার কালে আয়নায় নিজের ছায়া, নিজের চোখ,নিজের খোঁপার রুপার কাঁটায় ভীর করে থাকে মুঠো মুঠো ধূপের ধোঁয়া।
কাঁধের ঠিক মাঝখানে যেই লাল তিলকে খুঁজে পাবার আনন্দে
আফ্রিকা মহাদেশ পাও হাতের মুঠোয়।
রাতজাগা কয়েকশো কোটি তারার মতন,
সমুদ্রের ঢেউ এর উচ্ছাসের মতন,
নীল মেঘেদের মতন,
পটীয়সী হতে ইচ্ছা করে আমারও ভীষণ।
আর তাই কানপেতে রাখি শব্দপাতা।
দুরের হয়ে
কাছের হয়ে
নীরব হয়ে
সরব হয়ে
সবুজ পাতার দেশ ,যাবো গভীর সন্তোরণের কালে
জেনে রেখো আমার প্রিয় শব্দপাতা।
(ছবি নেট থেকে পাওয়া)
সর্বশেষ এডিট : ১৫ ই মার্চ, ২০১১ সকাল ৯:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



