জীবনের সুরাসুর..........
থমকে তাকাই পথ।
আঁধারের শুরু থেকে আলো জ্বালিয়ে রাখি বিনম্র জোছনা মাখা।
নিজেকে চিনতে পারে না মানুষ সারাজীবন ভর।
উন্মণা চোখ খুঁজে বেড়ায় নিজেরই দু'চোখের রং।
কি চায় মানুষ মানুষের কাছে?
শুধু প্রেম?
শুধু ভালোবাসার সুরাসুরের তান?
শুধু বন্ধুত্বর সুষমা?
নাকি খুঁজে ফেরে গাছের ছায়ার মতন পরম প্রিয় কিছু বোধ!
এক হাতে সুরভিত সুগন্ধ মাখা।
অন্যহাতে ধরে রাখে প্রিয় চন্দন পাখা।
মনের আয়নার কাছে ফিরে তাকায় মানুষ।
ছায়ার মতন ঘিরে থাকে ফুল পাখি আঁকা রঙীন ফানুস।
ভোরের আলোর সাথে মিশে থাকে শিশিরের টুপজল।
দুঃখের উপমায় জাগে বিরহের বসন্তকাল।
কেউ কেউ সুখের কাঁপন হয়ে খেলা করে পাতার ছায়ার সাথে।
কেউবা দুঃখচারী হয়ে নদীর পারে কাঁচতে বসে গায়ের চাদর।
মনের আনাচে কানাচে ভরে উঠা সবুজ ঘাসের কোলাহলে খেলা করে প্রিয় খরগোস। এক একটা দিন বড় উদাস কাটে এই শহরেই।
একটা শালিকের ঘুরেফেরা নিয়ে সকালের রোদ জাগে।
এর মাঝে কিছু প্রেম মূর্ছণা। কিছু সুখপাতা ছবি।
সুরের মতন রিনরিন করে বাজে আর নিঃশ্বাসের কাছে এসে ঘুরে বেড়ায় কোন এক মৌণচারি।
আলোর চাবি থাকে যার বুক পকেটে।
তার প্রার্থনার সুরাসুরে মানুষ পাতার মতন গাঢ় সবুজ হয়।
মানুষ হবার একশো উনসত্তরটা অপূর্ব কারন আছে জেনেও নিজেকে একটা পেঙ্গুইন ভাবতে ভালো লাগে কারো কারো!
চোখে চোখ রেখে পৃথিবী ভ্রমন এর অভিলাষ যার।
সেই জানে
প্রিয় বোধ প্রেম বিলায় মানুষ আজীবন ভর।
শেষ বলে কিছু নেই।
শেষ বলে কিছু থাকেনা।
বৃষ্টি শেষে থাকে আকাশ ছোঁয়া জল..
গানের শেষে থাকে সুরের মায়া।
এবং
মানুষের পর জেগে থাকে আবার মানুষ!
আসলে কেউ ফেরে না।
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন
দ্য ড্রাগ কিং

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।
খুলনা... ...বাকিটুকু পড়ুন
সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে
আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন
ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন
মন কথনিকা-৪৮৭৩-৭৪
মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।