হরতালে গাড়ি নেই-ইশকুল চলে না
ক্ষতি হয় হোক গে-কেউ কিছু বলে না
পরীক্ষার হলে বসে লিখব কি খাতাতে
”হরতাল ছিল তাই পড়া নেই মাথাতে”
এইসব লিখে যদি দিয়ে আসি খাতাটা
পড়ে যদি স্যারেদের গরম হয় মাথাটা
খাতা দেখে স্যারে যদি পাড়ে কোনো আণ্ডা
কানমলা ইশকুলে-ঘরে খাব ডাণ্ডা
এইসব ভেবে আমি গাঁয়ে পাখা মেলছি
ছানা নিয়ে বিড়ালের দাদুবাড়ি খেলছি।
সর্বশেষ এডিট : ১১ ই জুলাই, ২০১১ সকাল ১০:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


