আমার প্রিয় পোস্ট

রোজকার ছেলেখেলা লেখালেখি লেখাপড়া পড়াওঠা কান্নাকাটি কাটাছেঁড়া ছেঁড়াছবি হাবিজাবি হিজিবিজি ...

একটি ছোট্ট রূপকথা

০৮ ই মে, ২০০৭ রাত ১:১৩

শেয়ারঃ
0 0 0

তারপর তো সেই ধোঁয়ায় ধোঁয়াকার রাক্ষুসীর চোখের শুক্তিতে জমে থাকা জল কখন জমাট সাদা মুক্তো হয়ে গড়িয়ে পড়েছে -- গড়াতে গড়াতে সাত সমুদ্দুর তেরো নদী আর তেপান্তরের মাঠঘাট ভোমরা-ভোমরি ব্যাঙ্গমা-ব্যাঙ্গমীর দেশ পারায়ে এক্কেরে সেই লালকমল-নীলকমল-এর সোনার খাজাঞ্চিখানায়।

আজকাল আর লালকমল-নীলকমল রাক্ষুসী মারে না। প্রয়োজনমত টিয়ার গ্যাসের ব্যবহারে মুক্তোর ফলন বাড়ে। সোনার কাঠি, রূপোর কাঠির সঙ্গে মানায় ভাল। বাজারে কাটতি আছে।

 

সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০০৭ রাত ১:৩০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

৪. ০৯ ই মে, ২০০৭ সন্ধ্যা ৬:০৬
হিজিবিজবিজ বলেছেন: ভালে লেগে গেছে বলে ভালো লেগে গেল। প্রণাম নেবেন।
৫. ০৯ ই মে, ২০০৭ রাত ৮:৪৮
সুমন চৌধুরী বলেছেন: থাকতেই হবে! টিয়ার থাকবে আর কাঠি থাকবে না?
৬. ১০ ই মে, ২০০৭ সকাল ১০:০২
বেদুইন বলেছেন: ধ্যুৎ! লালকমল নীলকমল এখনও রাক্ষুসী মারে। আর টিয়ার গ্যাস দিয়ে ভালো মুক্ত হয় না। এসব মনে না রাখলে চলবে কি করে?!
৭. ১৪ ই মে, ২০০৭ ভোর ৫:০৬
হিজিবিজবিজ বলেছেন: বেদুইন, দয়া করে বাঁচিয়ে রাখুন আপনার চেনা লালকমলদের ... আপনার ব্লগলোকে। ওদের বাঁচা দরকার !

 

মোট সময় লেগেছে ০.৯৩৭৯ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
মূর্খ বড়, সামাজিক নয়
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ

    কোন বিভাগ নেই