বেশ কিছু পুলিৎজার বিজয়ী কবিতা
অনুবাদ করতে গিয়ে দেখি
কবিতার শরীর জুড়ে অনেকগুলো চেনা যতি চিহ্ণ
কোথায় যেন এর আগেও মগ্ন-ধ্যাণে পাঠ করেছি,,,
পরখ করে দেখি, সে কি !
এই এখানেও তুমি ? ময়নাপাখি ?
তবে কি এখন তুমি রাতভর সরোদ সাধাও
এ কালের বিখ্যাত কোনো পুলিৎজারের ঘরে !
অথচ তোমার জন্যি ময়নাপাখি
আমার শ্যামলা গাঁয়ের দুত্রাখানি
এখনো অনেক খানি ক্যামন ক্যামন করে-
পাখিরে,
এখনো কেনো জানি ক্যামন ক্যামন করে!
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১০ দুপুর ১:৪১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


