দল জার জার, তার তার ভাড়াটিয়া একাকার
ঢাকার ভাড়াটিয়া এক হও
প্রিয় ভাড়াটিয়া ভাই ও বোনেরা,
ঢাকা মহানগরী ভাড়াটিয়া কল্যাণ সমিতির পক্ষ খেকে আপনাদেরকে জানাই সংগ্রামী অভিনন্দন। ঢাকা সহ বাংলাদেশের প্রত্যেকটি এলাকায় ভাড়াটিয়া আইন আছে অথচ প্রয়োগ নাই। ঢাকার বাড়ীওয়ালারা আইনকে উপেক্ষা করে নিজেদের ইচ্ছা মত বাড়ী ভাড়া আদায় করিতেছে, যাহা বাড়ীভাড়া নিয়ন্ত্রন আইনের পরিপন্থী। ভাড়াটিয়া আইনে প্রতি বর্গফুট অনুপাতে ভাড়া নির্ধারণ করা সত্ত্বেও বাড়ীওয়ালারা সে আইন মানছে না উপরন্ত নূতন বছরে বাড়ীভাড়া বৃদ্ধি করিতেছে। দেখা যায়, সিটি করপোরেশনের তালিকা অনুযায়ী যে বাড়ীতে ভাড়া আসছে তিন হাজার টাকা ঔ বাড়ীতে আমরারা ভাড়া দিচ্ছি সাত থেকে আট হাজার টাকা। কোন প্রতিবাদ নাই। বাড়ীওয়ালাদের কথা ভাড়া যা বলছি তাই থাকলে থাকো না থাকলে চলে যাও। এ বাক্যটি ঢাকার প্রত্যেকটি বাড়ীওয়ালার। এর একমাত্র কারন হলো বাড়ীওয়ালাদের মধ্যে একতা আছে তাই তারা যা খুশি তাই করছে। আমাদের ভাড়াটিয়াদের মধ্যে কোন একতা নাই। বাড়ীওয়ালাদের সংখ্যা ১২% আর ভাড়াটিয়াদের সংখ্যা ৮৮% । আমরা ভাড়াটিয়ারা সংখ্যায় অধিক হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে ঐক্যতা না থাকার কারনে আমরা বাড়ীওয়ালাদের নাচের পুতুল হয়ে গেছি, এজন্য বাড়ীওয়ালারা যেভাবে ভাড়া চায় আমাদের সে ভাবেই থাকতে হয়। এখন সময় এসেছে প্রতিবাদ করার। অনেকেই চায় বাড়ীওয়ালাদের নির্যাতনের জাতাকল থেকে বেরিয়ে আসতে। সে জন্য সকলের একতার লক্ষে আমরা আপনাদের জন্য রেজিষ্ট্রেশন করিয়াছি “ ঢাকা মহানগরী ভাড়াটিয়া কল্যাণ সমিতি” যার রেজিষ্ট্রেশন নম্বর ঢ ০৮৮২৯। আপনারা সকলে ঐক্যব্ধ হয়ে প্রতি থানা, ওয়ার্ড ও মহল্লায় কমিটি গঠন করিয়া সকল ভাড়াটিয়াকে ঐক্যবদ্ধের মাধ্যমে বাড়ীওয়ালাদের অযুক্তিক ভাড়া ও জুলুম নির্যাতনের বিরুদ্ধে রুখে দাড়াই এবং বজ্র কন্ঠে আওয়াজ তুলি :
অযুক্তিক বাড়ীভাড়া মানিনা মানবোনা।
১৯৯১ সালের বাড়ীভাড়া আইন বাস্তবায়ন কর, করতে হবে।
১৮ই মে ২০১০ ইং এর হাই কোর্টের রুল কার্যকার কর, করতে হবে।
নতুর বছরে বাড়ীভাড়া বৃদ্ধি করা চলবে না, চলবে না।
বাড়ীওয়ালাদের জুলুম নির্যাতন বন্ধ কর, করতে হবে।
রশিদ ছাড়া বাড়ীবাড়া আদায় করা চলবে না, চলবে না।
তাই আসুন আমরা সময় কাল ক্ষেপন না করিয়া দল মত বর্ণ্ নিবিশেষে সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রতি এলাকায় কমিটি গঠন করিয়া বাড়ীওয়ালাদের সকল জুলুম নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


