আমার প্রিয় পোস্ট

বিমূর্ত এই রাত্রি আমার...

ঘন্টা দুয়েক আগের ঘটনা..

২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:১৫

শেয়ারঃ
0 0 0


টিভি এখন একদমই দেখা হয় না। বাসায় ফিরে আমার ঘরেই ছিলাম। হঠাৎ খুব ভালো লাগা গানটি কানে এলো। ‘এই গান গাইছে কে রে?’ দে ছুট। চোখ উঠলো কপালে। এই মেয়ে গাইছে এই গান..
আবিদা সুলতানার গায়কীতে ভুপেন হাজারিকার -‘বিমূর্ত এই রাত্রি আমার মৌনতার সূতোয় বোনা একটি রঙিন চাদর..”
যন্ত্র হওয়ার যন্ত্রণা তো আমার আছেই, তবু অনেকদিন পর আবার মনে হলো, না, সবকিছু এখনও ভোতা হয়ে যায়নি।
চোখ ঝাপসা হয়ে এলো।
কৈশরে চিত্রা সিং-এর গান শুনে ভাবতাম, আহা...এরকম মায়াভরা কন্ঠের কেউ যদি আমার বউ হতো, সুরতের দরকার নেই, সারাজীবন কাটিয়ে দিতাম গান শুনেই। সেইসব ঘোরলাগা সময় চলে গেছে। কিন্তু অনুভূতিগুলো?
পড়শী, বয়স খুব বেশি হলেও ১২-১৪। গভীর চোখের বিনয়ী মুখের এ মেয়েটি গান গাইছে ছোটদের প্রতিযোগিতামূলক এক অনুষ্ঠানে।
বেনিয়া-জোয়ারে তথাকথিত এ সব প্রতিযোগিতার অন্তত ভালো দিক মনে হয় এটাই- একটা দুটো হলেও প্রতিভা আসছে।
তবে কোথায় যে আবার চলে যায়, তা...
মাগো, তোর কন্ঠ, তোর সুর, তোর দরদ- ছড়িয়ে পড়–ক সব প্রাণে। মাথার উপর তুই আকাশ হয়ে থাক।
পড়শী’র জনক-জননীকে আমার নতজানু শ্রদ্ধা।
ডিয়ার ব্লগারস, বিয়ে কি হতে পারে না এমন একটা আবাদ, যেখানে কৃষাণ-কৃষাণী ভালোবাসার চাষে পৃথিবীকে দিয়ে যাবে এমনই সব সোনাফসল?
সবাই ভালো থাকুন। শুভরাত্রি।

 

প্রকাশ করা হয়েছে: যাচ্ছেতাই  বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৩

লেখক বলেছেন: হুমমমই...

২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ১:১৭

লেখক বলেছেন: ধন্যবাদ সহমতের জন্য।

৩. ২৬ শে নভেম্বর, ২০০৮ রাত ২:০০
আহমাদ মোস্তফা কামাল বলেছেন: মেয়েটির গান শুনে আমি শুধু মুগ্ধই হইনি, ভয়াবহ বিস্মিত হয়েছি! এতটুকুন একটা মেয়ে এইরকম জটিল গান এমন অসামান্য পারঙ্গমতার জসঙ্গে গাইলো কীভাবে!! তার জন্য শুভকামনা আমার।

শুভেচ্ছা আপনাকেও।
২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩১

লেখক বলেছেন: অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।

৪. ২৬ শে নভেম্বর, ২০০৮ সকাল ১১:১১
মনির হাসান বলেছেন: ... বেনিয়াদের পূজি জোয়ারে পড়শীরা আকাশ হয়ে উঠুক এই দুর্দিনে।

আর আবাদের কথা বলছেন ... সে তো এখন পাখি ভাইদের হাতে ।

কি খবর আপনার ... ?
৫. ২৭ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৩৭
মহাকালর্ষি বলেছেন: এখনও অতটা নৈরাশ্য মনে হয় এখানকার ব্লগারদের খেয়ে ফেলেনি।
সবকিছুর পরেও, আমি কিন্তু আশাবাদীই।
আপনার মন্তব্য সবসময়ই আমাকে উৎসাহিত করবে।
আর খবর? দারুণ ভাঙচুরের মধ্যে দিয়ে যাচ্ছি।
আপনার?
ভালো থাকুন।
৬. ২৮ শে নভেম্বর, ২০০৮ বিকাল ৪:২৮
গৌরীশ রায় বলেছেন: বাহ চমৎকার লিখেন তো আপনি। ঝরঝরে বর্ননা ।
২৯ শে নভেম্বর, ২০০৮ রাত ১২:৫৬

লেখক বলেছেন: অশেষ ধন্যবাদ। উৎসাহিত হলাম।

৭. ১৪ ই নভেম্বর, ২০১০ রাত ৩:১৯
সত্য সন্ধানী আমি বলেছেন: আপনার এই অনুভূতি আমার পোস্টটা নষ্ট করে দিল:(
১৪ ই নভেম্বর, ২০১০ বিকাল ৪:৪৫

লেখক বলেছেন: আমি চরমভাবে দুঃখিত! আপনার পোস্ট পড়ে আমারই কি কম খারাপ লাগছে!?

 

মোট সময় লেগেছে ১.০৩৩৭ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
Love you al


সারা রাত জ্বলেছে নিবিড়
ধূসর নীলাভ এক তারা
তারই কিছু রঙ, নাও না তুমি...
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ