somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডঃ জাকির নায়েকের যুক্তরাজ্যে প্রবেশ নিষিদ্ধ সম্পর্কে....

২৬ শে জুন, ২০১০ রাত ১২:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রথমেই সবাইকে অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা ভাল আছেন। প্রচুর মাইনাস পাওয়ার প্রত্যাশা নিয়ে এই পোস্টটি দিচ্ছি। কেউ কেউ হয়ত বলে ফেলবেন, আমি ডঃ জাকির নায়েকের পেইড ব্লগার। তারপরেও এই পোস্টটা দেয়ার উদ্দেশ্য হল, আমি মনে করি মানুষকে সত্যটা জানতে সাহায্য করা উচিৎ।

আজকে জুমার নামাযের পর অনেকক্ষণ Peace TV দেখলাম। আসলে আমি আগে এক ব্লগারের একটা পোস্ট দেখেছিলাম, ডঃ জাকির নায়েককে যুক্তরাজ্যে ব্যান করা হয়েছে। অনেকেই তাতে খুশি হয়েছে। কিন্তু ঠিক কি কারণে তাকে ব্যান করা হয়েছে সেটা বুঝতে পারিনি। আজ ডঃ নায়েকের কয়েকটা সাক্ষাৎকার দেখে পরিষ্কার হলাম ঘটনাটা কি। ব্রিটিশ হোম সেক্রেটারী "থেরেসা মে" ডঃ নায়েককে যেই চিঠিটি পাঠিয়েছিলেন এবং তাতে তার যে চারটি বক্তব্যকে উদ্দৃত করা হয়েছে, সেগুলোর বিস্তারিত ব্যাখ্যা তিনি দিয়েছেন। আগ্রহীরা Peace TV টিউন করে দেখে নিতে পারেন তার সাক্ষাৎকার যেটা মোটামুটি ঘন ঘনই দেখান হচ্ছে।
যেটা বুঝলাম, ব্রিটিশ হোম সেক্রেটারী তাকে যেভাবে misquote করেছেন এবং out of context quote করেছেন, সেটার উদাহরণ দেয়া যায় এভাবে, ধরুন একজনের নাম, শেখ মুসা ইব্রাহীম। আর আপনাকে যখন জিজ্ঞেস করা হল, আপনি তার নামটা বললেন, "ওর নাম শেখ মুসা"। আপনি কিন্তু জানেন, কাগজে তার নাম লেখা আছে শেখ মুসা ইব্রাহীম, তারপরেও ইচ্ছা করেই ম্যানিপুলেট করে বললেন, তার নাম শেখ মুসা। বাকিটুকু চেপে গেলেন। B-)

ঠিক এই ধরনের খোড়া যুক্তিতেই ডঃ নায়েককে যুক্তরাজ্যে ব্যান করা হয়েছে, তার বক্তব্যের অসম্পূর্ণ উস্থাপন বা অপব্যাখ্যা করে। ব্যাপারটা যে কতটা হাস্যকর, সেটা যে কেউ যদি Peace TV তে ডঃ নায়েকের সাক্ষাৎকার একবার দেখেন তাহলেই বুঝতে পারবেন। :):):)

যাইহোক কয়েকটা লিংক দিচ্ছি, দেখতে পারেন বিস্তারিত জানার জন্য। আমি যারা অন্ধের মত ডঃ নায়েককে অপছন্দ বা ঘৃণা করেন তাদের বলছি, অন্তত একবার হলেও Peace TV ওনার বিভিন্ন Conference এ দেয়া বক্তব্যগুলো দেখেন, তারপর সমালোচনা করেন। কে কি বলল, তা নিয়ে দৌড়াবেন না। মিডিয়াতে অনেক কিছুই বিকৃত করে উপস্থাপন করা হয়। সেগুলো যাচাই না করেই দয়া করে তাকে হেয় করবেন না। তার কোন কাজ বা বক্তব্য মানুষের ক্ষতি করার জন্য দেন, আমার কখনোই তা মনে হয় নি, বরং উনি এই মানবতার জন্য যা করছেন সেটা আমাদের সবার অন্তত করার চেষ্টা করা উচিৎ ছিল বলে আমি মনে করি।

ডঃ জাকির নায়েককে ব্যান সম্পর্কিত IRF এর ওয়েব সাইটঃ
http://www.zakirnaikban.com/

Peace TV তে এই বিষয়ের উপর ডঃ নায়েকের সাক্ষাৎকারঃ
Click This Link

যেসব লেকচারের উপর ভিত্তি করে তাকে ব্যান করা হয়েছে সেগুলোর ভিডিও লিংকঃ
১ঃ Click This Link
২ঃ Click This Link
৩ঃ Click This Link
৪ঃ Click This Link

পরিশেষে একটা কথাই বলতে চাই, ব্লগে সবারই মতামত প্রদর্শন করার অধিকার আছে, কিন্তু কেউ যদি মিথ্যাচার করে তার প্রতিবাদ করারও অধিকার আছে বলে আমি মনে করি। যাদের পোস্ট পছন্দ হবে না, একটা মাইনাস দিয়ে চলে যাবেন, দয়া করে কোন কুরুচিপূর্ণ বা অবান্তর মন্তব্য করা থেকে বিরত থাকবেন।
৬৩টি মন্তব্য ৬৩টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনাই ধ্বসিয়ে দিলেন মমতার দলকে?

লিখেছেন ...নিপুণ কথন..., ০৯ ই জুন, ২০২৬ রাত ১:২২


শেখ হাসিনাই ধ্বসিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জিকে। কিভাবে? দুই দফায় পানিচুক্তি হতে দেননি মমতা। কংগ্রেসের মনমোহন সিং প্রধানমন্ত্রী থাকাকালীন এবং বিজেপির Narendra Modi প্রধানমন্ত্রী থাকাকালীন দুবার দুজনই বাংলাদেশ সফরে এসেছিলেন, দুবারই... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×