পরিবেশ রক্ষায় বৃক্ষরোপপণ
১৬ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
প্রাকৃতিক সৌন্দর্য রক্ষা এবং পরিবেশ রক্ষায় গাছের কোন বিকল্প নেই। গাছ আমাদের পরম বন্ধু- এটা বলার অপেক্ষা রাখে না। জনপ্রিয় একটি স্লোগান হচ্ছে-গাছ লাগান, পরিবেশ বাঁচান। কিন্তু আমরা কজন এই কথাটি মানি? সুস্থ সবল বাংলাদেশ গড়তে সর্বাগ্রে প্রয়োজন আমাদের পরিবেশ রক্ষার। এখন যে শিশু জন্ম নিচ্ছে সে দূষণযুক্ত পরিবেশেই বেড়ে উঠছে। আমরা বিভিন্নভাবে সেই পরিবেশ দূষন করছি।আর শিশুটি শিকার হচ্ছে সেই দূষণের। আমরা যদি এখনো সচেতন হই, দেশের জন্য সবাই মিলে সমানভাবে কাজ করি তবে একটি সুষ্ঠু পরিবেশ গড়তে পারি। আমরা যদি দুটি গাছ কাটি তবে চারটি গাছ রোপণের অভ্যাস তৈরী করতে হবে। সুস্থ সবল এবং দূষণমুক্ত বাংলাদেশের জন্য বৃক্ষরোপণের বিকল্প নেই। আমরা সুশীতল ছায়া পাই বৃক্ষের কাছ থেকে। আমরা যে অক্সিজেন গ্রহণ করে বেঁচে আছি, সেটা বৃক্ষেরই অবদান। আমরা যে বিষাক্ত গ্যাস কার্বন-ডাই-অক্সাইড পরিত্যাগ করছি তা বৃক্ষ গ্রহণ করছে।
ঢাকা শহরে যে পরিমাণ বৃক্ষ থাকার কথা সে পরিমাণ নেই। এর প্রধান কারণ জনসংখ্যা বৃদ্ধির ফলে বসতি স্থাপনের জন্য বৃক্ষ কর্তন। এখন যে জায়গা আছে সেখানে বিলাস বহুল অ্যাপার্টমেন্ট, শপিংমল, দোকানপাট প্রভৃতি গড়ে তোলা হচ্ছে। তার পরও বলবো- সবাই যদি সচেতন হয়ে কিছু পরিমাণও জায়গা খালি রাখি এবং সেখানে গাছ লাগাই তাহলে আমাদের ঢাকা শহরের প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে। বর্তমানে আমরা যে সব দুর্যোগের সম্মুখীন হচ্ছি, সেগুলোর প্রকোপ কিছুটা হলেও কমবে।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজনীতির মাঠে ক্ষমতার হাতবদল যেমনই হোক না কেন, সাধারণ মানুষের আসল নজর থাকে জীবনের মৌলিক জায়গাগুলোতে। আর একটি দেশের ভবিষ্যৎ বদলে দেওয়ার সবচেয়ে বড় হাতিয়ার হলো শিক্ষা ব্যবস্থা।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
তাই-ফি, ০৯ ই জুন, ২০২৬ রাত ৩:৪৪
একটা গল্প দিয়ে শুরু করা যাক।
শেষ বিচারের পর নরকে শাস্তি ভোগ করছে পাপীরা। বিশাল বিশাল তেলের ড্রামে তাদের একবার ডুবিয়ে আবার ভাসিয়ে তোলা হচ্ছে। প্রতিটি ড্রামের সামনে একজন করে পাহারাদার... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮

আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে...
...বাকিটুকু পড়ুন
“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬
আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩

আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।...
...বাকিটুকু পড়ুন