ব্লগ নিয়মিত পড়ছি ছয় মাসের বেশী হয়ে যাচ্ছে। কাল দিনে কোন ক্লাশ হচ্ছে না সুতরাং রাত জেগে অনেক ক্ষণ যাবত পড়লাম। অবশেষে মনে কিছু কথার উদয় হল। ভাবলাম বিনিময় করি, তাই কিছু ছন্দহীন অপেক্ষাকৃত অগুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরতে চাইছি। যারা নিয়মিত ব্লগের সংগে আছেন তারা অনেকেই হয়তো আমার সংগে একমত হবেন।
যাই হোক প্রসংগে ফিরে আসি, ব্লগে তিন শ্রেণীর সদস্য রয়েছে। এক দল তো নিজেরা দায়িত্ব নিয়েছেন তাদের মত কে উচুতে তুলে ধরার। যদিও এটা কোন আপত্তিকর বিষয় নয়। এ অধিকার সবার রয়েছে বলেই মনে করি। কিন্তু আপত্তি জাগে যখন নিজের শ্রেষ্ঠত্ব প্রমান করতে গিয়ে অপরকে দিগম্বর করে ছাড়েন।
দ্বিতীয় দলটির চরিত্র বড়ই রহস্যজনক। এরা কি আসলে পক্ষের না বিপক্ষের তা বুঝে ওঠা কষ্টকর তো বটেই অনক ক্ষেত্র্রে তা অসম্ভব। কারন এরা হামেশাই এমন কথা বলে যেটা তার প্রকৃত মত কিনা বোঝা যায় না কারন অন্য কোন ক্ষেত্রে বলেছেন হুবাহু বিপরীত ধর্মী। এদের সম্পর্কে আমার ভিউ হচ্ছে এরা আসলে কোন বিশেষ দলের নয় তবে তাদের মন্তব্য প্রথম শ্রেণীদের মধ্যে যুদ্ধংদেহী ভাব নিয়ে আসে। শুরু হয় যুদ্ধ। এরা এটুকুতেই তুষ্ট।
তবে তৃতীয় দলটি কে বলবো আদর্শ। কারন এরা যেমন কোন বিশেষের ছত্র বাহক নয়, নয় সুলভ আনন্দ ভোগী। এরা বিবেচক। সবকিছুকে বিবেচনা করে প্রজ্ঞা দিয়ে। তারা কারোর প্রতি যেমন সবিশেষ দূর্বল নয় তেমনি বিদ্বেষও রাখেনা কারোর প্রতি। অবস্থান নেয় শুভের, সত্যের, দশের ও দেশের পক্ষে।
*** (একান্তই বিশেষ উদ্দেশ্যহীন নিজস্ব অভিমত)
সর্বশেষ এডিট : ০৯ ই ফেব্রুয়ারি, ২০১০ বিকাল ৫:১৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


