আমার প্রিয় পোস্ট

স্বপ্নের মত হোক প্রতিটি ভোর!

ডঃ ইউনুচ অবশেষে কথা বলেছেন রক্তচোষা টেলিনূর নিয়ে

০৭ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ৮:২৮

শেয়ারঃ
0 0 0

আমরা খুব খুশি হয়েছিলাম ডঃ ইউনুচের নোবেল প্রাপ্তিতে। এক বিষয়ে এত পোস্ট তবুও খারাপ লেগেনি, কমেন্ট করেছি অনেকের পোস্টে। সব করেছি নিজের ভাললাগা থেকে, আরোপিত কিছু ছিল না। অনেক সুখী সুখী লাগছিল নিজেকে। কিন্তু অন্য ফোন প্রোভাইডারদের মত গ্রামীণফোনের লাভের বিশাল একটা অংশ যে বাইরে চলে যায় এই নিয়ে খবরের কাগজে অনেক পড়েছি, মনে একটা কটকা ছিল। ভাবতাম টেকনোলজিকাল সার্পোট যখন দিচ্ছে লাভো নিবে, সহজ ব্যাপার। কিন্তু একটা ব্যাপারটা ঠিক বুঝতাম না যার সহয়তায় গ্রামীণফোনের মার্কেট বিস্তৃতি লাভ করলো সে গ্রামীণব্যাংক সিকি পরিমাণ না রেখে তো পুরোটা না হোক অর্ধেকটা তো নিজের করে রাখতে পারতো। তাহলে তো লাভের একটা অংশ দেশে থেকে যায়। কৈ এর তেলে কৈ ভাজা হয় না। সাংবাদিক, কলাম লেখকদের এত কস্ট করে লেখালেখি করতে হত না।

গ্রামীণব্যাংকের জন্ম যখন দেশের গরীব মানুষের উন্নতি করা সেখানে দেশের অর্থ বিদেশীদের হাতে তুলে দিয়ে কিভাবে দেশের উন্নতি এই অধমের মাথায় আসে না। যাক, হয়ত কিছু একটা আছে না হয় এত বড় দেশপ্রেমিক একটা লোকের (ইউনুচ) মাধ্যমে এটা হতে পারে না। আমি কত টুকুই বা জানি! প্রতিদিন ইন্টারনেটে নিউজ পেপার পড়ে তো মুক্তবাজার অর্থনীতি, ব্যবসানীতি বুঝা যায় না। অনেক লেখাপড়া করে এই সব জানতে হয়। তো এই সব আমার কাজ না, অতএব চুপ করে দেখে যাও।

!@!12410 Fortune Magazine এই রিপোর্ট টা অনেকদিন আগের চিন্তাটা জাগিয়ে তুলল। বলতে ইচ্ছা করছে ''একটু আগে ঘুমটা ভাঙ্গলে কি হত?''

জানার লিমিটেশনে হয়ত ভুল আছে ভাবনায়। একান্ত নিজের ভাবনাটা লিখলাম।

http://shurl.org/hSbfW

 

প্রকাশ করা হয়েছে: দেশ  বিভাগে । সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০০৬ সকাল ৯:৫৪ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ০৭ ই ডিসেম্বর, ২০০৬ বিকাল ৩:১৮
সুখবর বলেছেন: ইমাজিনেশন ইজ মোর ইমপরটেনট দেন নলেজ..................আইনাইসটাইন

Click This Link
৩. ০৭ ই ডিসেম্বর, ২০০৬ সন্ধ্যা ৬:২৬
ভাসমান বলেছেন: আপনাকে চেনা চেনা লাগছে।
৪. ০৮ ই ডিসেম্বর, ২০০৬ রাত ২:৪২
সুমন বলেছেন: সততা
ইউআরএল ছোট করার জন্য ধন্যবাদ।

ভাসমান ভাই
না চিনলে ও চিনেন। ব্যাপার না! আপনি কি চট্রগ্রামবাসী?
আপনার নামটা জানলে ভাল হত!
৫. ০৮ ই ডিসেম্বর, ২০০৬ রাত ৩:১৯
ভাসমান বলেছেন: হ্যা চট্টগ্রামবাসী।
৬. ০৮ ই ডিসেম্বর, ২০০৬ রাত ৩:২১
ভাসমান বলেছেন:
অফলাইন মেসেজ রাখতে পারেন।
৭. ২৯ শে ডিসেম্বর, ২০০৬ সন্ধ্যা ৭:৪৩
ফরিদ বলেছেন: আপনার ব্লগে কোন যোগাযোগ করার রাস্তা নাই। কোন উপায়? আমি লন্ডনে থাকি
০৭৯৫১৩২৯১৯৯

 

মোট সময় লেগেছে ০.৯৬৭২ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
তবু আমি এখানেই রয়ে যাবো ।
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ