আমার প্রিয় পোস্ট
- ➤ওডেস্কে বাংলাদেশের অবস্থান এখন চতুর্থ !!! আপনিও শুরু করতে পারেন ওডেস্ক ক্যারিয়ার !! [ওডেস্কে বা অনলাইনে যারা কাজ করতে আগ্রহী তাদের জন্যে মাস্ট সী ]➤ - রবিন মিলফোর্ড
- সামহয়্যার এর বইয়েরা - আদ্রিতা
- রবীন্দ্রনাথ থেকে বর্তমান পর্যন্ত প্রায় সব লেখকের জনপ্রিয় বইগুলো(ডাউনলোড লিঙ্ক সহ ) - অলস রাজা
- ই-বুক : হিমু বনাম মিশির আলি - অন্ধকারের রাজপুএ
- বিবিসির অসাধারণ একটি ডকুমেন্টারিঃ সেরা সাই-ফাইও হার মানবে - বিডি আইডল
- সূচীপত্র - মা দিবসের (২০০৯) জন্যে লিখা সকল ব্লগের লিঙ্ক - ~স্বপ্নজয়~
- জীবনানন্দ দাশ: যদি আমি ঝরে যাই একদিন - নির্ঝর নৈঃশব্দ্য-২
- ফ্রিল্যান্সঃ ডাটা এন্ট্রির কাজ (লিখেছেনঃ মো: জাকারিয়া চৌধুরী (আপডেটেড) - কমপিউটার জগৎ
- তুমি ফিরে আসলেই শুধু এমন হয় - সুনীল সমুদ্র
- যারা আইবিএ-তে ভর্তি পরীক্ষা দিবেন তাদের জন্য উপদেশনামা!! - নরাধম
- জানতে পারো? ভাবতে পারো? - সুনীল সমুদ্র
- রবিবার(যে গানটা অন্জন দত্ত'র লেখার কথা ছিল,কিন্তু দৈবক্রমে আমি লিখে ফেলেছি!) - হাসান মাহবুব
- মুক্তিযুদ্ধের কিছু প্রামান্য বইয়ের তালিকা - ফারহান দাউদ
- স্মৃতিময় '৯৫... - জামাল ভাস্কর
আসাদের শার্ট
২১ শে জানুয়ারি, ২০০৮ রাত ১২:২২
আসাদের শার্ট
শামসুর রাহমান
গুচ্ছ গুচ্ছ রক্তকরবীর মতো কিংবা সূর্যাস্তের
জ্বলন্ত মেঘের মতো আসাদের শার্ট
উড়ছে হাওয়ায় নীলিমায়।
বোন তার ভায়ের অম্লান শার্টে দিয়েছে লাগিয়ে
নক্ষত্রের মতো কিছু বোতাম কখনো
হৃদয়ের সোনালি তন্তুর সূক্ষ্মতায়
বর্ষীয়সী জননী সে-শার্ট
উঠোনের রৌদ্রে দিয়েছেন মেলে কতদিন স্নেহের বিন্যাসে।
ডালিম গাছের মৃদু ছায়া আর রোদ্দুর-শোভিত
মায়ের উঠোন ছেড়ে এখন সে-শার্ট
শহরের প্রধান সড়কে
কারখানার চিমনি-চূড়োয়
গমগমে এ্যভেন্যুর আনাচে কানাচে
উড়ছে, উড়ছে অবিরাম
আমাদের হৃদয়ের রৌদ্র-ঝলসিত প্রতিধ্বনিময় মাঠে,
চৈতন্যের প্রতিটি মোর্চায়।
আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক ;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা।
প্রকাশ করা হয়েছে: প্রিয় কবিতা বিভাগে । বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
নিহন বলেছেন:
+
শত রুপা বলেছেন:
মুঠোমঠো ঘাষ ছিঁড়ি।
ঘাষের ডগায় জমে থাকে ভারী বর্ষা।
বর্ষার আমন্ত্রনে
আবার জেগে উঠি আমি ,আরো, আরো একবার জেগে ওঠে মৃত জীবন আমার ।
কবিতা, কবিতা তুমি ঘুমাও ভীষন,জানি,
যখন ভাংগে সকল মশারীর ঘুম । জাগি আমি।
জীবন আমার স্বপ্নে জাগে ,
আর ঘাষফুলে জাগে পাপ।
জাগে , আমার ছোট্ট জীবন। আর জাগে অভিশাপ।
আমিই আমার প্রথম কবি----- প্রথম কবিতার প্রথম পাখি ।
আমিই এই পৃথিবীর
প্রথম পাখির পাপ ।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...














