somewherein... blog badh bhangar awaaj recent posts http://www.somewhereinblog.net http://www.somewhereinblog.net/config_bangla.htm copyright 2006 somewhere in... হ্যাকড!
দয়া করে কেউ যদি এই একাউন্ট থেকে খারাপ কোন মন্তব্য পেয়ে থাকেন আমি খুব খুব দু:খিত।

]]>
http://www.somewhereinblog.net/blog/sumonblog/29426443 http://www.somewhereinblog.net/blog/sumonblog/29426443 2011-08-06 08:10:49
আসাদের শার্ট আসাদের শার্ট
শামসুর রাহমান

গুচ্ছ গুচ্ছ রক্তকরবীর মতো কিংবা সূর্যাস্তের
জ্বলন্ত মেঘের মতো আসাদের শার্ট
উড়ছে হাওয়ায় নীলিমায়।

বোন তার ভায়ের অম্লান শার্টে দিয়েছে লাগিয়ে
নক্ষত্রের মতো কিছু বোতাম কখনো
হৃদয়ের সোনালি তন্তুর সূক্ষ্মতায়
বর্ষীয়সী জননী সে-শার্ট
উঠোনের রৌদ্রে দিয়েছেন মেলে কতদিন স্নেহের বিন্যাসে।

ডালিম গাছের মৃদু ছায়া আর রোদ্দুর-শোভিত
মায়ের উঠোন ছেড়ে এখন সে-শার্ট
শহরের প্রধান সড়কে
কারখানার চিমনি-চূড়োয়
গমগমে এ্যভেন্যুর আনাচে কানাচে
উড়ছে, উড়ছে অবিরাম
আমাদের হৃদয়ের রৌদ্র-ঝলসিত প্রতিধ্বনিময় মাঠে,
চৈতন্যের প্রতিটি মোর্চায়।

আমাদের দুর্বলতা, ভীরুতা কলুষ আর লজ্জা
সমস্ত দিয়েছে ঢেকে একখণ্ড বস্ত্র মানবিক ;
আসাদের শার্ট আজ আমাদের প্রাণের পতাকা।
]]>
http://www.somewhereinblog.net/blog/sumonblog/28762727 http://www.somewhereinblog.net/blog/sumonblog/28762727 2008-01-21 00:22:03
অভিশাপ দিচ্ছি - শামসুর রাহমান অভিশাপ দিচ্ছি।
আমাদের বুকের ভেতর যারা ভয়ানক কৃষ্ঞপক্ষ
দিয়েছিলো সেঁটে,
মগজের কোষে কোষে যারা
পুতেছিলো আমাদেরই আপনজনের লাশ
দগ্ধ, রক্তাপ্লুত,


যারা গনহত্যা
করেছে শহরে গ্রামে টিলায় নদীতে ক্ষেত ও খামারে
আমি অভিশাপ দিচ্ছি নেকড়ের চেয়েও অধিক
পশু সেই সব পশুদের।

ফায়ারিং স্কোয়াডে ওদের
সারিবদ্ধ দাঁড়
করিয়ে নিমিষে ঝা ঝা বুলেটের বৃষ্টি
ঝরালেই সব চুকে বুকে যাবে তা আমি মানি না।
হত্যাকে উতসব ভেবে যারা পার্কে মাঠে
ক্যাম্পাসে বাজারে
বিষাক্ত গ্যাসের মতো মৃত্যুর বীভতস গন্ধ দিয়েছে
ছড়িয়ে,
আমি তো তাদের জন্য অমন সহজ মৃত্যু করি না
কামনা।
আমাকে করেছে বাধ্য যারা
আমার জনক জননীর রক্তে পা ডুবিয়ে দ্রুত
সিড়ি ভেন্গে যেতে আসতে
নদীতে আর বনবাদাড়ে শয্যা পেতে নিতে
অভিশাপ দিচ্ছি আজ সেইখানে দজ্জালদের।
]]>
http://www.somewhereinblog.net/blog/sumonblog/28761159 http://www.somewhereinblog.net/blog/sumonblog/28761159 2008-01-15 17:38:52
কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি - মাহবুব উল আলম চৌধুরী -----------------------------------------------
কাঁদতে আসিনি, ফাঁসির দাবি নিয়ে এসেছি
মাহবুব উল আলম চৌধুরী
------------------------------------------------
যারা আমার মাতৃভাষাকে নির্বাসন দিতে চেয়েছে
তাদের জন্য আমি ফাঁসি দাবি করছি।
যাদের আদেশে এই দুর্ঘটনা ঘটেছে তাদের জন্য
ফাঁসি দাবী করছি।
ফাঁসি দাবী করছি যারা এই মৃতদেহের ওপর দিয়ে
ক্ষমতার আসনে আরোহণ করেছে
সেই বিশ্বাসঘাতকদের জন্যে।
আমি তাদের বিচার দেখতে চাই
খোলা ময়দানে সেই নির্দিষ্ট জায়গাতে
শাস্তিপ্রাপ্তদের গুলিবিদ্ধ অবস্থায়
আমার দেশের মানুষ দেখতে চায়।

ওরা চল্লিশজন কিংবা আরও বেশি
যারা প্রাণ দিয়েছে ওখানে,রসনার রৌদ্রদগ্ধ কৃষ্ণচূড়ার গাছের তলায়
ভাষার জন্য, মাতৃভাষার জন্য, বাংলার জন্য
যারা প্রাণ দিয়েছে ওখানে
একটি দেশের মহান সংস্কৃতির মর্যাদার জন্য
আলাওলের ঐতিহ্য
কায়কোবাদ, রবীন্দ্রনাথ ও নজরুলের
সাহিত্য ও কবিতার জন্য
যারা প্রাণ দিয়েছে ওখানে
পলাশপুরের মকবুল আহমদের
পুঁথির জন্য, রমেশ শীলের গাঁথার জন্য
জসীমউদ্দীনের সোজন বাঁধিয়ার ঘাটের জন্য
যারা প্রাণ দিয়েছে
ভাটিয়ালি বাউল কীর্তন গজল
নজরুলের ‘খাঁটি সোনার চেয়ে খাঁটি
আমার দেশের মাটি’।

হে আমার মৃত ভাইরা,
সেইদিন নিস্তব্ধতার মধ্য থেকে তোমাদের কণ্ঠস্বর
স্বাধীনতার বলিষ্ঠ চিৎকার
ভেসে আসবে
সেইদিন আমাদের দেশের জনতা
খুনি জালিমকে ফাঁসির কাষ্ঠে
ঝুলাবেই ঝুলাবে
তোমাদের আশা অগ্নিশিখার মতো জ্বলবে
প্রতিশোধ এবং বিজয়ের আনন্দে।

চট্টগ্রাম, সন্ধ্যা সাতটা, একুশে ফেব্র“য়ারি, ১৯৫২।]]>
http://www.somewhereinblog.net/blog/sumonblog/28753486 http://www.somewhereinblog.net/blog/sumonblog/28753486 2007-12-24 07:23:02
ডঃ ইউনুচ অবশেষে কথা বলেছেন রক্তচোষা টেলিনূর নিয়ে
গ্রামীণব্যাংকের জন্ম যখন দেশের গরীব মানুষের উন্নতি করা সেখানে দেশের অর্থ বিদেশীদের হাতে তুলে দিয়ে কিভাবে দেশের উন্নতি এই অধমের মাথায় আসে না। যাক, হয়ত কিছু একটা আছে না হয় এত বড় দেশপ্রেমিক একটা লোকের (ইউনুচ) মাধ্যমে এটা হতে পারে না। আমি কত টুকুই বা জানি! প্রতিদিন ইন্টারনেটে নিউজ পেপার পড়ে তো মুক্তবাজার অর্থনীতি, ব্যবসানীতি বুঝা যায় না। অনেক লেখাপড়া করে এই সব জানতে হয়। তো এই সব আমার কাজ না, অতএব চুপ করে দেখে যাও।

!@!12410 Fortune Magazine এই রিপোর্ট টা অনেকদিন আগের চিন্তাটা জাগিয়ে তুলল। বলতে ইচ্ছা করছে ''একটু আগে ঘুমটা ভাঙ্গলে কি হত?''

জানার লিমিটেশনে হয়ত ভুল আছে ভাবনায়। একান্ত নিজের ভাবনাটা লিখলাম।

http://shurl.org/hSbfW]]>
http://www.somewhereinblog.net/blog/sumonblog/27188 http://www.somewhereinblog.net/blog/sumonblog/27188 2006-12-07 08:28:26
নির্ঘুম রাত!
আমার চিন্তা হ্ল ঘুম নিয়ে। কেন আসছে না? সারাদিন ভালই ছিলাম। বাংলাদেশের ঈদ নিয়ে সকালে ঘুম ভাঙ্গতে একটু মন খারাপ হওয়ার চেষ্টা করছিল কিন্তু চান্স পাই নাই। এখন মনে হয় এইটা রাতে হানা দিছে।

যাক আমার ঝিলিকজান মিস কল দিছে তা ও আবার ২টা মানে ফোন কর। জান আমার just spot on!

যাই এখন। বিদায়]]>
http://www.somewhereinblog.net/blog/sumonblog/22363 http://www.somewhereinblog.net/blog/sumonblog/22363 2006-10-25 23:47:01
প্রস্থান - হেলাল হাফিজ প্রস্থান
হেলাল হাফিজ

এখন তুমি কোথায় আছো কেমন আছো, পএ দিও

এক বিকেলে মেলায় কেনা খামখেয়ালীর তাল পাখাটা
খুব নিশীথে তোমার হাতে কেমন আছে, পএ দিও।
ক্যালেন্ডারের কোন পাতাটা আমার মতো খুব ব্যথিত
ডাগর চোখে তাকিয়ে থাকে তোমার দিকে, পএ দিও।
কোন কথাটা অষ্টপ্রহর কেবল বাজে মনের কানে
কোন স্মৃতিটা উস্কানি দেয় ভাসতে বলে প্রেমের বানে
পএ দিও, পএ দিও।

আর না হলে যত্ন করে ভুলেই যেও, আপত্তি নেই।
গিয়ে থাকলে আমার গেছে, কার কী তাতে?
আমি না হয় ভালবাসেই ভুল করেছি ভুল করেছি,
নষ্ট ফুলের পরাগ মেখে
পাঁচ দুপুরে নির্জনতা খুন করেছি, কি আসে যায়?
এক জীবনে কতোটা আর নষ্ট হবে,
এক মানবী কতোটা বা কষ্ট দেবে! ]]>
http://www.somewhereinblog.net/blog/sumonblog/14444 http://www.somewhereinblog.net/blog/sumonblog/14444 2006-07-24 13:00:26
লোগো (6) শানে নুযুল - প্রাপ্তি ফাউন্ডেশন
1ম লোগো:
এই লোগোটায় সারিয়ার প্রথম দিকের পোষ্ট হতে প্রাপ্তির একটা ছবিকে ব্যবহার করেছি। সাদা ব্যাকগ্রাউন্ডে PRAPTI লেখাটি সবুজ রং প্রাপ্তির সবুজ নিঃস্পাপ মায়াময় চেহারার প্রতীক।আরFOUNDATION লেখার লাল রং আমাদের ভালবাসার প্রকাশ। কর্ণারের তিনটি রঙের ঢেউ আমাদের প্রত্যাশ প্রকাশ আমাদের এই ভালবাসা যেন বাংলাদেশের প্রতিটি কোণে ছড়ায়।

2য় লোগো:
এই লোগো ও অনেকটা 1ম টার মত। তবে PRAPTI FOUNDATION এর আগে রঙের লাইনগুলো আমাদের ব্লগের ভিন্নমতের স্র্বাথে ও মানবিক আবেদনে এক হওয়ার প্রকাশ।

3য় লোগো:
উপরের দুইটির সংক্ষিপ্ত রূপ।

4থ লোগো:
বর্ণীল হাতগুলো ভিন্নমতের মাণবিক আবেদনে এক হওয়া প্রকাশে।

5ম লোগো:
সবুজ background প্রাপ্তির সজীবতা থাকুক এই কামনায়। লাল রং আমাদের ভালবাসার প্রতীক। এই লোগোটায় বাম বাংলায় প্রাপ্তি ফাউন্ডেশন ও ডান দিকে ফাউন্ডেশনের শ্লোগান যোগ করার ইচ্ছা ছিল।কিন্তু আমার কাছে বাংলা এডিটর না থাকায় হলো না। কেউ চাইলে এ্যাড করতে পারেন।

6ষ্ট লোগো:
4থ লোগোর সাথে প্রাপ্তির ছবি যোগ করে।

অনেক লম্বা প্যাচাল পারলাম। ধৈর্য ধরে পড়ার জন্য ধন্যবাদ। যদি পারেন আওয়াজ দিয়েন!!!!]]>
http://www.somewhereinblog.net/blog/sumonblog/14381 http://www.somewhereinblog.net/blog/sumonblog/14381 2006-07-23 22:13:35
যাএা-ভঙ্গ - নির্মলেন্দু গুণ নির্মলেন্দু গুণ

হাত বাড়িয়ে ছুঁই না তাকে,
মন বাড়িয়ে ছুঁই,
দুইকে আমি এক করি না;
এককে করি দুই।

হেমের মাঝে শুই না যবে
প্রেমের মাঝে শুই।
তুই কেমন করে যাবি?
পা বাড়ালে পায়ের ছায়া,
আমাকে তুই পাবি।

তবু ও তুই বলেস যদি যাই
দেখবি তোর সম্মখে পথ নাই।
তখন আমি একতু ছোব
হাত বাড়িয়ে জড়াব তোর
বিদায় দুটি পায়ে,
তুই উঠবি আমার নায়ে
আমার বৈতরণী নায়ে।

নায়ের মাঝে বসব বটে,
না-এর মাঝে শোধ;
হাত দিয়ে তো ছোঁব।

তুই কেমন করে যাবি?]]>
http://www.somewhereinblog.net/blog/sumonblog/14176 http://www.somewhereinblog.net/blog/sumonblog/14176 2006-07-21 12:19:58
উল্লেখযোগ্য স্মৃতি - নির্মলেন্দ গুণ উল্লেখযোগ্য স্মৃতি
নির্মলেন্দু গুণ

আমার ভালোবাসা কিংবা প্রেম-সংক্রান্ত
কোনো স্মৃতি নেই, যাকে ঠিক ভালোবাসা
কিংবা প্রেম বলা যায়।

একদিন টুকুদি নাকের ডগার বিন্দু বিন্দু ঘাম দেখে
বলেছিল ঃ তোর বউ তোকে খুব ভালবাসবে দেখিস।
সে-ই আমার প্রেম, সেই আমার সর্বপ্রথম কল্পনায়
রমনীয় ভালোবাসা পাওয়া, হঠাৎ যৌবন-ছোঁয়া
কিশোর প্রথম প্রণয়। আর কোনো স্মৃতি নেই।

একদিন নখ কাটতে কাটতে আঙুল কেটে গেলে
প্রেমের শিশির হয়ে রক্ত ঝরেছিল,
ডেটলে রক্তাক্ত ক্ষত ধুয়ে মুছে দিয়ে পূরবী বলেছিল,
আমি তার চিরকালের শএু।
আমি আজও শএু-মিএ তফাৎ বুঝি না।
নিজের শএু হয়ে আমি আজ ও অপেক্ষমাণ,
ঘুরেফিরে স্মৃতির সমুখে এসে এখনো দাঁড়াই।

আমার এ ছাড়া ভালোবাসা কিংবা প্রেমের কাছাকাছি
আর কোনো স্মৃতি নেই, সে-ই আমার প্রেম,
অদ্যবধি সেই আমার পুণ্য ভালবাসা!

আমার একাকী যাএা, জীবনের নিঃসঙ্গতা বুঝে
সদ্যবিবাহিতা আমারই সহোদরা
সিঁথিতে রঙিন চাঁদ মেখে একদিন
শিয়রের কাছে বসেছিল ঃ চল কঁদিন আমার বাড়ি,
সমুদ্রের হাওয়ায় কাঁটাবি।

আমি জানি আজো সেই সমুদ্র্রের হাওয়া,
আজো সেই একমাএ ভালবাসা স্মৃতি,
আজো সেই মুহূর্তের প্রেম।

আমার ভালোবাসা কিংবা প্রেম-সংক্রান্ত
আর কোনো স্মৃতি নেই।]]>
http://www.somewhereinblog.net/blog/sumonblog/14175 http://www.somewhereinblog.net/blog/sumonblog/14175 2006-07-21 12:07:13
লোগো ডিজাইন Prapti Foundation
যদি ও এখনো ডিজাইনটা প্রাথমিক পযর্ায়ে আছে। তবে ভাল খারাপ যাই লাগুক আওয়াজ দিয়েন। ]]>
http://www.somewhereinblog.net/blog/sumonblog/14130 http://www.somewhereinblog.net/blog/sumonblog/14130 2006-07-21 00:53:47
বাংলা মা বাংলা মা
শিল্পী: মেহরাব - ক্লোজ আপ ওয়ান

[রং=নষঁব]এই বাংলায় রবীন্দ্রনাথ করেছে বিশ্বজয়
এই বাংলায় নজরুল লেখে বিদো্রহী জ্বালাময়
এই বাংলায় বিদ্যাসাগর যুগের সুচন
এই বাংলায় সত্যজিতের পথের পাচালী ইতিহাস রচনা
এই বাংলার সালাম, রফিক, বরকত তোর ছেলে
ভাষার জন্য বারুদের মুখে এগোয় হেসেখেলে
সূর্যসন্তানেরা তোরই রত্নগর্ভ তুই

মা মাগো মা তুই দুঃখ তুই সুখ
তুই ক্রাঁদন তুই হাসি শ্রেসঠতম প্রিয়মুখ।

মাগো তোর ছেলে জহির বানাল জীবন থেকে নেয়া
আলতাফ, গাফফার করে গান সময় পালটে দেয়া
তোর মেয়ে ইলামিএ রান্নাঘর থেকে বেড়িয়ে
হাতে তুলে নেয় মারণাসএ মুক্তিচেতনা নিয়ে
স্বৈরাচারী যা দেশ ছাড়ি, বুকে লেখে নুরহোসেন
রবিশঙ্কর তার বাদনে তোর কথা তুলে কাঁেদ

মা মাগো মা তুই দুঃখ তুই সুখ
ুতুই ক্রাঁদন তুই হাসি শ্রেসঠতম প্রিয়মুখ।

জীবনান্দ আর সুকান্ত তোর প্রেমে কত লেখে
লতিফের 21 এর গান মনে দাগ রেখে গেছে
200 বছর পরাধীনতার ব্যারিকেড ভাঁেঙ্গ যারা
তোরই গর্ভের তোরই স্নেহের সূযসন্তান এরা
রণাঙ্গনে হানাদারদের হটায় মুক্তিসেনা
ব্যারিকেড আর কাটাতার তাকে আটকাতে পারবে না।

মা মাগো মা তুই দুঃখ তুই সুখ
তুই ক্রাঁদন তুই হাসি শ্রেসঠতম প্রিয়মুখ।

***
গানটা CloseUp 1 তারকা মেহরাবের গাওয়া। সুরকার, গীতিকারের নাম জানি না।]]>
http://www.somewhereinblog.net/blog/sumonblog/14037 http://www.somewhereinblog.net/blog/sumonblog/14037 2006-07-19 21:52:28
তুমি ডাক দিলে - হেলাল হাফিজ হেলাল হাফিজ[/গাঢ়][/রং]

একবার ডাক দিয়ে দেখো আমি কতোটা কাঙাল,
কতো হুলুস্থূল অনটন আজম্ন ভেতরে আমার।

তুমি ডাক দিলে
নষ্ঠ কষ্ঠ সব নিমিষেই ঝেড়ে মুছে
শব্দের অধিক দ্রুত গতিতে পৌছুবো
পরিণত প্রণয়ের উৎসমূল ছোঁব
পথে এতোটুকু দেরিও করবো না।
তুমি ডাক দিলে
সীমাহীন খাঁ খাঁ নিয়ে মরোদ্যান হবো,
তুমি রাজি হলে
যুগল আহলাদে এক মনোরম আশ্রম বানাবো।

একবার আমন্রণ পেলে
সব কিছু ফেলে
তোমার উদ্দেশে দেবো উজাড় উড়াল,
অভয়ারণ্য হবে কথা দিলে
লোকালয়ে থাকবো না আর
আমরণ পাখি হয়ে যাবো, -খাবো মৌনতা তোমার


আমি কবিতা খুব একটা পড়ি না। তবে আমার যে কবিতাগুলো ভাললাগে তা ব্লগে সংরক্ষণ করবো।কারো ভাল না লাগলে মন্ত্যব নিঃস্প্রয়োজন।
]]>
http://www.somewhereinblog.net/blog/sumonblog/13852 http://www.somewhereinblog.net/blog/sumonblog/13852 2006-07-17 12:13:00
শুধু তোমার জন্যে নির্মলেন্দু গুণ[/গাঢ়][/রং]

তোমাকে স্পর্শ করতে গিয়েও কতবার যে আমি
গুটিয়ে নিয়েছি হাত, সে-কথা ঈশ্বর জানেন
তোমাকে আমার ভালবাসার কথা বলতে গিয়েও
কতবার যে বলিনি, সে-কথা আমার ঈশ্বর জানেন।

তোমার হাতের মৃদু কড়া-নাড়ার শব্দ শুনার জন্য
দরোজার সঙ্গে চুম্বকখন্ডের মতো আমার কর্ণযুগলকে
গেথে রেখেছিলাম। কোনো নির্জর্ন মধ্যরাতে তুমি এসে
ডেকে বলবেঃ এই যে ওঠো, আমি এসেছি, আ-মি।
আর আমি এ-কী শুনলাম, এ-কী শুনলাম এমৎ উল্লাসে
নিজেকে ছুঁড়ে দিচ্ছি তোমার উদ্দেশ্যে- ঠিক এরকম
একটি দৃশ্যের কথা কতবার যে আমি মনে-মনে
কল্পনা করছি, সে-কথা শুধু আমার ঈশ্বর জানেন।

আমার ঈশ্বর জানেন, আমার চুল পেকেছে তোমার জন্য
আমার ঈশ্বর জানেন, আমার জ্বর এসেছে তোমার জন্য
আমার ঈশ্বর জানেন, আমার মৃত্য হবে তোমার জন্য।
তারপর ঐ ঈশ্বরের মতো কোনো একদিন তুমিও জানবে
আমি জম্মেছিলাম তোমার জন্য, শুধুই তোমার জন্য।


আমি কবিতা খুব একটা পড়ি না। তবে আমার যে কবিতাগুলো ভাললাগে তা ব্লগে সংরক্ষণ করবো।কারো ভাল না লাগলে মন্ত্যব নিঃস্প্রয়োজন। ]]>
http://www.somewhereinblog.net/blog/sumonblog/13848 http://www.somewhereinblog.net/blog/sumonblog/13848 2006-07-17 11:52:46
নিরুদ্দেশ যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর[/গাঢ়][/রং]

আর কতদুরে নিয়ে যাবে মোরে
হে সুন্দরী?
বলো, কোন পার ভিড়িবে তোমার
সোনার তরী
যখনই শুধাই, ওগো বিদেশীনি,
তুমি হাস শুধু, মধুরহাসিনী-
বুঝিতে না পারি, কি জানি কি আছে
তোমার মনে।
নীরবে দেখাও অঙ্গুলি তুলি
অকুল সি উঠিছে আকুলি,
দুরে পশ্চিমে ডুবিছে তপন
গগনকোণে।
কি আছে হেথায়- চলেছি কিসের
অন্বেষণে?

বলো দেখি মোরে, শুধাই তোমায়
অপরিচিতা-
ওই যেথা জ্বলে স্যার কুলে
দিনের চিতা,
ঝরিতেছে জল তরল অনল,
গলিয়া পড়িছে অম্বরতল,
দিকবধু যেন ছলছল আঁখি
অশ্রুজলে,
হোথায় কি আছে আলয় তোমার
র্উির্মমুখর সাগরের পার
মেঘচুম্বিত অস্তগিরির
চরণতলে?
তুমি হাস শুধু মুখপানে চেয়ে
কথা না ব'লে।


আমি কবিতা খুব একটা পড়ি না। তবে আমার যে কবিতাগুলো ভাললাগে তা ব্লগে সংরক্ষণ করবো।কারো ভাল না লাগলে মন্ত্যব নিঃস্প্রয়োজন। ]]>
http://www.somewhereinblog.net/blog/sumonblog/13847 http://www.somewhereinblog.net/blog/sumonblog/13847 2006-07-17 11:12:54
টেষ্ট পৃষ্ঠা আমার ব্লগের রং
কোড:[:রং=ঢ়ঁৎঢ়ষব]আমার ব্লগের রং[/রং]
[ইটালিক]ইটালিক[/ইটালিক]
কোড:[:ইটালিক]ইটালিক[/ইটালিক
[গাঢ়]গাঢ়[/গাঢ়]
কোড:[:গাঢ়]গাঢ়[/গাঢ়]
[link|http://www.prothom-alo.com|c]]>
http://www.somewhereinblog.net/blog/sumonblog/13805 http://www.somewhereinblog.net/blog/sumonblog/13805 2006-07-16 21:11:03
অতীত নিয়ে প্যাচাল http://www.somewhereinblog.net/blog/sumonblog/8357 http://www.somewhereinblog.net/blog/sumonblog/8357 2006-05-03 21:43:42