আজ চন্দ্রগ্রহণ চলছে। উত্তর ঢাকার অফিস হতে দক্ষিণ ঢাকার বাসায় ফিরতে ফিরতে দেখলাম রাস্তায় লোকজন মন ভরে চন্দ্রগ্রহণ উপভোগ করছে আর উল্লাস অনুভব করছে। শীতকালেই ঘামছি তাদের বিপদের আশঙ্কায়। তারা যদি জানতো কী বিপদের মধ্যে তারা রয়েছে, তবে উল্লসিত না হয়ে বরং রাস্তাতেই সিজদায় পড়ে রইত।
বিভিন্ন হাদীস গ্রন্থ অধ্যয়ন করলে জানা যায়,সূর্য ও চন্দ্র গ্রহণের সময় রাসূল(সাঃ) এর চেহারা ভয়ে বিবর্ণ হয়ে যেত।তখন তিনি সাহাবীদের নিয়ে জামাতে নামাজ পড়তেন।কান্নাকাটি করতেন।আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন।
Narrated Abu Musa: The sun eclipsed and the Prophet got up, being afraid that it might be the Hour (i.e. Day of Judgment). He went to the Mosque and offered the prayer with the longest Qiyam, bowing and prostration that I had ever seen him doing. Then he said, "These signs which Allah sends do not occur because of the life or death of somebody, but Allah makes His worshipers afraid by them. So when you see anything thereof, proceed to remember Allah, invoke Him and ask for His forgiveness."[Sahih Bukhari Volume 2, Book 18, Number 167]
যে চন্দ্রগ্রহণ বা সূর্যগ্রহণকে আল্লাহর নবী যমের মত ভয় পেতেন, সেই চন্দ্রগ্রহণের সময় আমরা স্থির থাকি কী করে? আসুন আমরা আল্লাহকে, আল্লাহর নিদর্শণকে ভয় করি। তওবা করি! আনন্দ-উল্লাস হতে বিরত থাকি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

