আমার প্রিয় পোস্ট
- আজ থেকে ঠিক চল্লিশ বছর আগে। - ত্রিশোনকু
- এখন ইয়াহু থেকে কল করবো ফ্রী তে - আবিল (দ্যা লিরিক বয়)
- নিভৃত এক মুক্তিযোদ্ধা আদিবাসীর গল্প - সালেক খোকন
- ইহা একটি কবিতার মত কিছু : চলে যাবার সময় হলে বলো - ইশতিয়াক অাহমেদ
- রূপগঞ্জে সামরিক ভুমি আগ্রাসন:“দিনরাত লেফ-রাইট করলে ক’মণ শস্য ফলে এক গন্ডা জমিতে?” - দিনমজুর
- তাজা কলমের আর্বিভাব - তাজা কলম
- বেসিসের কর্মশালা - মুনির হাসান
- দার্জিলিং (Land of the Celestial Thunderbolt) ফটো স্টোরি – part 3 - স্বাধিকার
- তারপরও আওয়ামী লীগের বিকল্প রাজনীতি অনুপস্থিত - ইমন সরওয়ার
- নিঝুম দ্বীপ -নিঝুম অরন্য - শ।মসীর
- অতঃপর হোটেল সোনারগাঁয়ে বাংলাদেশ ফুটবল দল --- তথ্যানুসন্ধানী প্রতিবেদন + ইন্টারভিউ - মেহরাব শাহরিয়ার
- ঐ মুক্তিযোদ্ধা কিন্তু সিস্টেমেটিক কিলিং এ মরছেন (উৎসর্গ মুক্তিযুদ্ধের চেতনাকে) - অন্যমনস্ক শরৎ
- শপথ - শতকত
- শান্তির জলপাই পাতা মুকুটে থাকে না - ফারুক ওয়াসিফ
- সেন্ট মার্টিনের পথে ভ্রমন বাংলাদেশ-১ - চন্দন
- ডলারের নিচে চাপা পড়েছে ৮ সহস্র প্রবাসী শ্রমিকের লাশ - আবু নাঈম
- আন্দামান-নিকোবর ভ্রমনঃ-১ - জুল ভার্ন
- আমাদের পাঠশালা, একটি সামাজিক দায়বদ্ধতার বীজবপন। আড্ডা আর উদ্যোগের গল্প - সাদিক মোহাম্মদ আলম
- মনপুরা সিনেমা নয়ঃ- - জুল ভার্ন
- খুব অল্প খরচে বেড়িয়ে আসুন মিয়ানমারের মংডু শহরঃ- - জুল ভার্ন
- নিঝুম দ্বীপে কয়েক দিন (বাউন্ডুলে দের জন্য) - রাব্বি !
- ব্লগারের রক্তের গ্রুপভুক্ত তথ্য এ পর্যন্ত প্রাপ্ত তথ্যঃ মোট মাত্র ২১২ জন (আপডেট পোস্ট) - এস রহমান
- সেইসব বীরঙ্গণা এবং যুদ্ধশিশুর কথা - রেজওয়ান
- সেনাবাহিনীর কুকীর্তির লিষ্ট : আমাদের গোল্ড ফিশ মেমরীকে ব্লগে সংরক্ষন - শূন্য আরণ্যক
- জগৎজ্যোতি! যিনি ছিলেন বাংলার প্রথম বীরশ্রেষ্ঠ/............ভাস্কর চৌধুরী - ভাস্কর চৌধুরী
- মুক্তিযুদ্ধে সুনামগঞ্জ সরকারি কলেজের শহীদ তিন ছাত্র মুক্তিযোদ্ধা জগৎজ্যোতিদাস, তালেব ও গিয়াস - শামস শামীম
- যুদ্ধাপরাধীদের বিচার রোধে আন্তর্জাতিক চাপ - রেজওয়ান
- প্রবাসীর দেশপ্রেম তৃতীয় প্রজন্মে এসে মৃত্যু বরণ করে - রাসেল ( ........)
- শহীদ জননী জাহানারা ইমামের শেষ চিঠি - একরামুল হক শামীম
- জামরুল - মো. আবুল হোসেন, শিবচর, মাদারিপুর
- নাস্তিকতার ইতিকথা - আতিকুল হক
- আমাদের বীরাঙ্গনা নারী এবং যুদ্ধ শিশুরাঃ পাপমোচনের সময় এখনই - গ্রামের ছেলে
- আমরা যা বলতে পারি না, সেখানে নীরবতাই উত্তম কথক - আহমাদ মোস্তফা কামাল
- ইজরায়েলের জবানবন্দী:: তেলআবিবে বিপন্ন মানবতা আর আত্মরক্ষার অধিকার !! - মেহরাব শাহরিয়ার
- গাজা: একটি পূর্বঘোষিত গণহত্যার বধ্যভূমি - ফারুক ওয়াসিফ
- গুগল এ থিসিস সার্চ করুন - বজ্রনিনাদ
- আসুন যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে আন্দোলন গড়ে তুলতে একসাথে মিলিত হই - জামাল ভাস্কর
- বাংলা ব্লগিং সম্পর্কিত সমন্বিত গবেষণা-প্রকল্পে আপনিও অংশ নিন - ফাহমিদুল হক
- গর্তের কিনার থেকে ফেরা বাংলায় পরের আঘাতটি কবে আসবে? - হাসান বিপুল
- অল্টারনেটিভ মুভি চয়েজ:: ৫ টি মাস্ট ওয়াচ নন-হলিউড মুভি - মেহরাব শাহরিয়ার
- কর্ণফুলীর মোহনায় বসুন্ধরার বেসরকারী বন্দর - ২ (প্রশ্নোত্তর পর্ব) - দিনমজুর
- ১০ বিষয়ে সেরা ১০ ছবির তালিকা: মুভি প্রেমিকদের জন্য অবশ্য পাঠ্য - শওকত হোসেন মাসুম
- সশস্ত্র বাহিনীতে গণহত্যা (১৯৭৫-১৯৮১) একটি প্রামাণ্য দলিল - শওকত হোসেন মাসুম
- বাউলের মূর্তি সরানোয় মুসলমানি সাফল্য: আত্মপরিচয় অনুসন্ধানের পুনর্পাঠ, পর্ব ৪ - ফাহমিদুল হক
- আমার মন যখন জাগলো নারে মনের মানুষ এলো দ্বারে- উতসর্গ বাতাসি - লালমোহন ওরফে জটায়ু
- ভুল মানুষের ডেরায় ০২ - রাসেল ( ........)
- বিশ্বাস, কিভাবে? - শাহানা
- জীবন যখন থমকে দাঁড়ায় - নাদান
- ধর্মভিত্তিক রাজনীতি আর রাজনীতিতে ধর্মের ব্যবহার নিষিদ্ধের মধ্য দিয়া মানবিকতার মুক্তি ঘটে... - জামাল ভাস্কর
- স্লো ইনিংসে অবশেষে ডাবল সেঞ্চুরী (দুইশ নাম্বার পোস্টে স্মৃতিচারণ) - জ্বিনের বাদশা
- জীবন জয়ী হবে: সরদার ফজলুল করিমের সাথে কথোপকথন - ফাহমিদুল হক
- একজন রবীন্দ্রনাথ আর বিদ্যমান বাস্তবতার বিবরন - জামাল ভাস্কর
- এক দিন লেইখা ছিলাম রে: ইরানী ছবি ও আমার কিছু চলচ্চিত্র ভাবনা - লাল দরজা
- নেপালে মাওবাদীদের নির্বাচনী বিজয়, বুর্জোয়া গণতান্ত্রিক বিপ্লবের মিথ এবং কিছু জরুরী ভাবনা - দিনমজুর
- ফ্যাশন ভিকটিম/ ট্রু কস্ট অব চিপ ক্লথস (দুই খণ্ড যুক্ত করে রিপোস্ট) - দিনমজুর
- আমার নিরন্তর মুসলমান হয়ে ওঠা - সামী মিয়াদাদ
- বাক বাকুম বাক স্বাধীনতা - দিনমজুর
- নারীর সমানাধিকার নীতি, ষড়যন্ত্রতত্ত্ব ও বাঙালি মুসলমানের গৃহবিবাদ - মাহবুব মোর্শেদ
- নাইল্যাকাডার সূচিপত্র ও প্রাপ্তিস্থান (নাইল্যাকাডা এখন ফরিদপুরে) - দিনমজুর
- বুটের তলায় দেখি ছাপ্পান্নো হাজার বর্গমাইল - সামী মিয়াদাদ
- আমাদের পাঠশালা'র নববর্ষ র্যালী - কৌশিক
- সাম্প্রতিক খাদ্য সংকট ও আমাদের কৃষি - দিনমজুর
- পাকিস্তানের জামাতে ইসলামীর খায়েস ও তার বাস্তবায়নে বাংলাদেশে জামাতের সম্ভাব্য ভূমিকা - তীরন্দাজ
- কার কার বই বের হচ্ছে? - মাহবুব মোর্শেদ
- আমি তো সুখে থাকবই - মানব মানিক
শহীদ জননী জাহানারা ইমাম
২৭ শে জুন, ২০০৭ রাত ১:১৯
তখন খুব ছোট্ট আমি,
বয়স কতো আর হবে সেটাও মনে নেই,
মফস্বলের ছোট্ট একটি শহরে থাকি তখন।
জন্মদিনে আম্মু একটি বই কিনে দিলেন আমাকে,
"একাত্তরের দিনগুলি - জাহানারা ইমাম ",
তবে প্রচন্ড এক উত্সাহে বইটি পড়েছি সেটা মনে পরে।
ঢাকা তখনো দেখেনি। ছোট্ট একটি শিশুর চোখে ঢাকাকে কল্পনা করতাম।কিভাবে গেরিলারা একশনে যাচ্ছে, ঢাকার কোথায় কোথায় একশন হলো, রুমি-জামীর গল্প, এলিফ্যান্ট রোডের গল্প, সন্তানের জন্য একজন অসহায় মাতার ছুটোছুঁটি,কতো যে গল্প......... ।
ভাবতাম, ইস ... আমি যদি রুমির মতো হতে পারতাম !
বইয়ের পাতায় পাতায় ছিলো মুক্তিযুদ্ধ ও একজন মাতার কথা।
বইটি এখনো আছে আমার কাছে। হয়তো বহু পড়া জীর্ন মলাট ! প্রিয় কিছু বইয়ের অন্যতম।
১৯৯২ সালে যখন শহীদ জননী ৭১ এর ঘাতক দালাল নির্মুল কমিটি গঠন করলেন, গন আদালত তৈরি করলেন তখন ১৪ বছরের এক কিশোর আমি। হোস্টলের কঠিন বেড়া ডিঙিয়ে যাওয়া হয়নি সোহরাওয়ার্দী উদ্যানে সেই ঐতিহাসিক উদ্যানে । বিশাল একটি আক্ষেপ রয়েই গেলো সারাটা জীবনের জন্য।
এলিফ্যান্ট রোডের তাঁর বাসায় যখন যেতাম তখন কল্পনার চোখে ভাবতাম , এই এই বাসায় থাকতেন শহীদ জননী !! এই পোর্চে উনি হেঁটে হেঁটে বাহিরে যেতেন !! এই বেড রুমে উনি ঘুমাতেন !! এই রান্না ঘরে উনি শহীদ রুমির জন্য বার্গার বানাতেন !!
দেখা হয়নি তাঁর সাথে। তখন তিনিআমাদের ছেড়ে অনেক দূরে। এখনো এলিফ্যান্ট রোড দিয়ে যাবার সময় মনে পরে যায় তাঁর কথা। মনে হয় এই রোড দিয়ে একসময় শহীদ জননী হেঁটে যেতেন!!
গতকাল ২৬ জুন ছিলো তাঁর মৃত্যু বার্ষিকী।
১৩ টি বছর, ১৩ টি বছর............
মা ও মা.....তোমায় আজ খুবি দরকার। কেনো তুমি চলে গেলে? কেনো ? কেনো ??
তুমিও নেই সেই আন্দোলনও নেই।
আজ তোমাকে খুবই দরকার ছিলো আমাদের।খুবই...
আজ সেই ঘাতক দালাল ঘুলো লাল-সবুজ পতাকা উড়িয়ে গাড়ি হাঁকায়। আমি চেয়ে চেয়ে দেখি। কিছুই করতে পারি না। অক্ষম এক মানুষ আমি। ক্ষমা করো আমাকে। ক্ষমা চাওয়া ছাড়া আর কিছুই করতে পারি না আমি।
---------
ছবিঃ মুফতি মুনির (
http://www.adhunika.org )
বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...
হৈ-হুল্লোড়ের মাঝে শহীদ জননীর মৃত্যুদিবসটাও মিস করলো সমহোয়ার ...
শ্রদ্ধা জানাই তাঁকে
উদাসী স্বপ্ন বলেছেন:
তাকে শুধু শ্রদ্ধা জানালে সে শুধুই আক্ষেপ করবে!এখনও কি বোধহয় সময় হয়নি তার স্বপ্নপূরন করার!
সে কি এ জাতির কাছে খুব কঠিন কিছু চেয়েছিলো?
এত বড় বড় খুনের বিচার হয়ে গেলো, শাস্তির দ্বারপ্রান্তে নিয়ে নেয়া গেল, কিন্তু তার এই সামান্য আবদার জাতি পূরণ করতে পারিনি। কপাল উনি পন্চ্ঞ ভূতে পাড়ি জমিয়েছেন না হলে প্রতিটা বিবেক বান থুক্কু শিক্ষিত বাঙ্গালীর লজ্জা পেতে হত প্রতি সকাল!
মাহবুব সুমন বলেছেন:
ক্ষমা চাই আমাদের ব্যার্থতার জন্য, তবে সংগ্রাম চলবেই চলবে। ঘাতক দালালের বিচার হবে বাঙলার মাটিতেই। বিচার করবোই আমরা।
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন:
তাই যেন হয়...
ঝড়ো হাওয়া বলেছেন:
গভীর শ্রদ্ধা নিবেদন করছি ।
মাহবুব সুমন বলেছেন:
ধন্যবাদ ঝড়ো হাওয়া, ইরতেজা, প্রত্যু , রাহা
মোসতফা মনির সৌরভ বলেছেন:
সুমন ভাই, অনেক পরে দেখছি লেখাটি। তাই কমেন্টও দেরীতে করলাম।আমি যখন প্রথম পড়ি এই বইটি তখন সম্ভবত আমি ৩য় শ্রেণীতে পড়ি। এত ভাল লেগেছিল বইটি যে পরবর্তীতে আমাদের বাসার বিশাল বই নিয়ে "জাহানারা ইমাম গ্রন্থাগার" করেছিলাম।রুমী ছিলেন আমার শৈশবের হিরোদের মধ্যে একজন, এখনও তাই। মৃত্যুকে কাছে থেকে দেখেও জীবন ভিক্ষা চাননি। তারচেয়েও বড় ব্যাপার হল - জাহানারা ইমামের ত্যাগটি। নিজের ছেলের খারাপ অবস্থা দেখেও একটি মায়ের মন এতকিছুর পরও প্রাণ ভিক্ষা চাননি। তাঁদের সেই ত্যাগের কারনেই আজকের বাংলাদেশ। অনেক কথা বলার আছে তাঁকে নিয়ে। সামনে পোস্ট দিব একটি।
ওহ, আরেকটি কথা - হয়ত জানেন, তারপরও বলছি। বইটিতে "চিশতী" বলে জাহানারা ইমামের একজন বোনের কথা রয়েছে। সেটি কিন্তু রেসিডেন্সিয়ালের চিশতী ম্যাডাম। সিনিয়র অনেক, আপনারা আশা করি পেয়েছেন, আমরাও পেয়েছিলাম কিছুদিনের জন্য।
শ্রদ্ধা শহীদ জননী'র জন্য।
মাহবুব সুমন বলেছেন:
চিশতি টিচার জিনিওর উইং এ ছিলেন, আমি সিনিয়র উইং এ ছিলাম বলে পাইনি তবে উনাকে চিনতাম।জাতীয় পর্যায়ে বহুল পরিচিত খুব কম মানুষকেই শ্রদ্ধা করি অন্ধ ভাবে, শহীদ জননি জাহানারা ইমাম সেই সব অন্ধভাবে শ্রদ্ধার মানুষ।
অমি রহমান পিয়াল বলেছেন:
৫
কাকতারু্য়া বলেছেন:
+
ইরতেজা বলেছেন:
শহীদ জননী জাহানারা ইমামের জন্মদিনে তার জন্য অনেক অনেক শ্রদ্ধা...
বাংলাদেশ-ফয়সাল বলেছেন:
সুমন ভাইয়ের বাড়ী কি ঠাকুর গাও এ??
বাংলাদেশ-ফয়সাল বলেছেন:
ঠাকুর গাঁ ও কোথায়?? মামার বিয়েতে রাণীসংকৈল, নেক মরদ গিয়েছিলাম।একরাতে গেলাম পরের রাতে ফিরলাম।নাইটকোচের ড্রাইভার মনে হয় মুখস্থ ড্রাইভ করে। ঘুটঘুটে অন্ধকার তারপরও স্পিড একটুও কমে না।
সামহোয়্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
















মা ও মা.....তোমায় আজ খুবি দরকার। কেনো তুমি চলে গেলে? কেনো ? কেনো ??