আমার প্রিয় পোস্ট

mahbub-sumon.com

আড়াই মাসে দেখা বাংলাদেশ, একটি ক্ষুদ্র চিত্র

২৬ শে জুলাই, ২০০৭ দুপুর ২:৩৯

শেয়ারঃ
0 0 0

এপ্রিল ২০ থেকে জুলাই ৩ ,
প্রায় আড়াই মাস টানা কাটালাম বাংলাদেশে এবার। প্রতি বছরই দেশে যাবার মহাব্যায়বহুল ভালো অভ্যাস থাকাতে বাংলাদেশের পরিবর্বতনটা চোখে খুব একটা পড়ে না,চোখে পড়ে না ঢাকার পরিবর্তন বা আত্মীয় স্বজনদের মাঝে পরিবর্বতনটুকু। তবে চর্মচক্ষুতে না পড়লেও মনের চোখে অনেক কিছুই ধরা পরে।

বাংলাদেশে জীবন যাত্রার ব্যায় প্রচন্ড বেড়েছে। কিন্তু সেই হারে বাড়েনি মানুষের আয়। আয় ও ব্যয়ের এ বিশাল ফারাকে মানুষের নাভিঃশ্বাষ অবস্থা,বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্যদের। নিম্মবিত্যদের আয় না বাড়লেও জীবনযাত্রার নুন্যতম চাহিদাটুকুই মেটানো অনেকক্ষেত্রেই অসম্ভব হয়ে পড়েছে। দ্রব্যমুল্যের ক্রমাগত উর্ধগতির সাথে পাল্লা দিতে না পেরে দারিদ্রসীমার নিচ হতে আরো নিচে চলে যাচ্ছে তারা। যদিও সিপিডি বা সরকারের থিংক ট্যাংক এসব স্বীকার করছে না বা করবে না, যদিও তারা এটা জানে ভালো ভাবেই।

মধ্যবিত্যদের অবস্থা আরো করুন বলা যায়, করুন বলছি এ কারনে যে আমিও এই শ্রেনী হতে আসা একজন মানুষ। এ শ্রেনীকে যতো মাছ হতে দেখতে পাই অন্য দুই শ্রেনীকে ততোটুকু পাই না।
এদের আয় বাড়েনি কিন্তু ব্যায় বেড়েছে।
এরা না পারে জীবনযাত্রাকে উন্নত করতে ,না পারে নামাতে। উভয়সংকটে পরা এক শ্রেনী "মধ্যবিত্য"।

আমার এক বন্ধুকে দেখেছি। ১৫ হাজার টাকা মাসিক বেতনে চাকুরি শুরু করা সেই বন্ধু আজ ৪৫ হাজার পাচ্ছে। ৩০ হাজার টাকা বেতন বাড়লেও জীবনযাত্রার মান ঠিক রাখতে গিয়ে ভবিষ্যতের জন্য কিছুই সে রাখতে পারে না।
সে মিজেই বলে বেতন বাড়ছে, বাড়ছে খরচ, কমছে ভবিষ্যতের নিরাপত্তা।
সম্ভবত এ রকম অবস্থা আরো অনেকরই।

সরকারের সর্বশেষ বেতন স্কেলে দেখেছি সর্বোচ্চ ও সর্বনিম্ম বেতনের মাঝে আকাশ-পাতাল ফারাক। অথচ একজন সিনিয়র মোস্ট সেক্রেটারির যেমন সংসার চালাতে হয় তেমনি একজন পিয়নেরও সংসার চালাতে হয়। সেই একি খরচে, সেই একি শহড়ে। অথচ বেতনের কতো বিশাল ফারাক।

ছেলে-মেয়ের পড়াশোনার খরচ,
বাসা ভাড়া,
বাজার খরচ,
ওষুধ ও চিকিতসা,
আর কতো হাবি জাবি,
জীবনতো চালাতে হবে !

এই সামান্য বেতনে এতো সব খরচ কি মেটানো সম্ভব ?
আমি অগাবগা মাহবুব সুমন বলছি। " সম্ভব নয় "।
তা হলে উপায় ?
টাকা দরকার, ছেলের দুধের টাকা জোগার করতে হবে। টাকা কোথা হতে আসবে ??

উপায় "দূর্নীতি"

যার সন্তান ক্ষুদায় কাতর, যার সন্তান ওষুধের অভাবে কাতরাচ্ছে, যার স্ত্রী একটি ছেঁড়া শাড়ি পড়ে আছে সেতো চাইবেই যে ভাবেই হোক টাকা যোগার করে আনতে।

দূর্নীতিকে আমরা অবশ্যই খারাপ বলতে পারি , তবে অভাবের যাতনায় যে মানুষটি দুর্নীতি করছে তাকে কি আমরা খারাপ বলতে পারবো ? অভাব দূর না করে আর যাই হোক দূর্নীতি দূর করা যাবে না।

 

সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০০৭ দুপুর ২:৪০ | বিষয়বস্তুর স্বত্বাধিকার ও সম্পূর্ণ দায় কেবলমাত্র প্রকাশকারীর...

 

২. ২৬ শে জুলাই, ২০০৭ বিকাল ৩:০০
সূফি বলেছেন: ভালো পরযোবেক্খন।
৩. ২৬ শে জুলাই, ২০০৭ বিকাল ৩:০১
বিজলীর খড়ি বলেছেন: আপনি খুব সুন্দর করে কথাটি বলেছেন। জীবনযাত্রার ব্যয় , আর আমার সবচেয়ে বেশী যেটা সমস্যা মনে হয় মুদ্রাস্ফীতি, আমাদের সব কিছু শেষ করে দিচ্ছে।
তবে এটাও ঠিক যে মানুষের সত হওয়া দরকার। চাহিদার তো কোন শেষ নেই। যেভাবেই হোক সত থাকাটা দরকার। সবাই যদি মনে করা সত থাকার দরকার নেই তাহলে তো এই অবস্থার শেষ হবে না, দুর্নীতি বিরোধী অভিযানও হাওয়া হবে।
জাপান কোরিয়া, মালয়শিয়া এরাও একসময় গরিব ছিল। এরা মনে করেছিল আমরা এখন গরিব, কিন্তু পরিকল্পনা নিলে অন্তত ৩০ বছর পরে কিছু হবে। আমাদের বেলাও তাই।
আমাদের বেলা মনে হয় ১৩০ বছর ভাবতে হবে।
৪. ২৬ শে জুলাই, ২০০৭ বিকাল ৩:০২
প্রত্যুৎপন্নমতিত্ব বলেছেন: অনেক দিন পর লিখলেন...
ভালৈছে
৫. ২৬ শে জুলাই, ২০০৭ বিকাল ৩:১০
কৌশিক বলেছেন: প্রতিদিন দ্রব্যমুল্য ক্রয়সীমার বাইরে চলে যাচ্ছে। বর্তমান সরকারের সবচেয়ে বড় ভুল হচ্ছে ব্যবসায়ী ও রাজনীতিবিদ আলাদা মনে করে। প্রকৃতপক্ষে ব্যবসায়ীরাই সবচেয়ে বেশি রাজনীতির সাথে জড়িত থাকে, অথবা রাজনীতিবিদরাই এসমস্ত মজুতদারী ব্যবসার সাথে সবচেয়ে বেশী জড়িত। তারা এখন দেখে নিচ্ছে। আর আমরা আঙুল চিবুচ্ছি।
৭. ২৬ শে জুলাই, ২০০৭ বিকাল ৩:২৩
ফারহান দাউদ বলেছেন: মাহবুব সুমন ভাই অনেকদিন পরে আপনার লেখা দেখে ব্লগে ১টা পরিচিত বাতাস পেলাম,খুব ভালো লাগছে। লেখা নিয়ে আর কি বলবো,মধ্যবিত্ত বাবার তো জান নিয়ে টানাটানি দেখতেই পাচ্ছি,সামনে কি হবে ভেবে আমিও চোখে অন্ধকার দেখি।
৮. ২৬ শে জুলাই, ২০০৭ বিকাল ৩:৩৫
হোসেইন-দ্য এ টিম বলেছেন: অস্ট্রেলিয়ায় যামু গা সুমন ভাই।(ভাবীরে থুইয়া গেছেন,কই একটু বিরহের কবিতা লেখবেন,তা না কইরা লাগছেন দেশের চিন্তায়।)পাষান !
৯. ২৬ শে জুলাই, ২০০৭ বিকাল ৩:৪৭
এমদাদ হোসেন জাবেদ বলেছেন: সুমন ভাই, সুন্দর লিখেছেন। ধন্যবাদ আপনাকে।
১০. ২৬ শে জুলাই, ২০০৭ বিকাল ৪:৩১
মাহবুব সুমন বলেছেন: হোসেইন দা গ্রেট, ভাবী আমার সাথে একন ক্যাঙারুর দেশে, হেবি ফুর্তিতে আছি।
১৩. ২৭ শে জুলাই, ২০০৭ বিকাল ৩:৫৬
শাওন খান বলেছেন: সুন্দর পর্যবেক্ষণ!

 

মোট সময় লেগেছে ০.৯৪০৪ সেকেন্ড

 

সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
একজন সাধারন মানুষ
www.mahbub-sumon.com
আর এস এস ফিড

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ