আজিজে বইসা চা খাইতাসি, সাথে এক খান বিড়ি।
আকাশে মেগ, কাউয়া উড়ে, চায়া চায়া দেখি। মজাই লাগে।
পাশে বালিকা বন্ধু, আড় চুখে তার বুক দেখি, মজাই লাগে।
একখান খালেদ জিব্রান পড়লাম , খালেদ জিব্রান টা জানি কে ?
দরকার নাই জানার।
তরকোভয়োস্কি জানি কে আছে, বইয়ের ফ্লাপে তার দেখলাম নাম। এইডা নিয়া কথা কওন যাইবো। মজাই লাগে।
ঐ রিকশা , যাইবা সায়েন্স লেবেরোটরি ?
ওলিয়ানজে একখান উত্তর আধুনিক সিনেমা দেখমু, বুঝি আর না বুঝি।
নিত্যের টি-শার্ট, ঢাকা কলেজের ট্রাউজার, মাথায় বেনী, ৫ দিনের না শেভ করা মুখ, কাঁধে ঝোলা । কবি কবি ভাব।
বালিকা বন্ধু কয় বিয়া করবা! বিয়া করুম ক্যান ? খোদাই মানি না আবার বিয়া। হালার মেয়ে ছেলের বুদ্ধি।
কলমা পইড়া বিয়া করুম ভাবতেই অবাক লাগে।
গ্যাটে যাইতে হইবো।বিকালে। থাকুম না এই দ্যাশে। চইলা যামু ডয়েশল্যান্ড।
দ্যাশরে ভালোবাসী, দ্যাশে আমারে কি দিছে। কামামু ইউরো। মজাই লাগে।
মজাই লাগে। মজাই লাগে।
দ্যাশ আগায় যাইতাসে।
---
মজা করে লেখে, পড়ে সিরিয়াস হলে দূঃখিত।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

